PeonMart.com

PeonMart.com ঘরে বসে প্রয়োজনীয় বই কিনুন পিয়নমার্ট থেকে, মূল্য পরিশোধ করুন পণ্য হাতে পেয়ে।

মানুষ আর পশু-পাখির মাঝে মোটা দাগে পার্থক্য এক জায়গাতেই, পশু-পাখিরা বাঁচে ভোগের জন্য; ক্ষুধা নিবারণ আর বংশবিস্তারই তার প্রধান লক্ষ্য। কিন্তু মানুষের শুধু খেয়ে পরে কাটিয়ে দিলেই হয় না। তাকে বাঁচতে হয় আরও মহৎ উদ্দেশ্য নিয়ে। খুঁজে বের করতে হয় বেঁচে থাকার লক্ষ্য। তাই মানুষ মাত্রই আমাদের মূল্যবোধ জাগ্রত রাখতে হবে। লক্ষ্যের ব্যাপারে হতে হবে স্বচ্ছ। আর এজন্য পাঠাভ্যাসের বিকল্প নেই।
কিন্তু সারা বিশ্বের কথা

আজ এক পাশে রেখে যদি আমরা শুধু বাংলাদেশের দিকেই তাকাই, তাহলে স্পষ্টত দেখতে পাবো, ক্রমশই আমাদের পাঠাভ্যাস লোপ পাচ্ছে। ইন্টারনেট আসক্তি, যান্ত্রিক আটপৌরে জীবনে অভ্যস্ত হওয়া, অবসর সময়ের অসদ্ব্যবহার, নানান ব্যস্ততা ইত্যাদি কারণে আজ আমরা বই থেকে দূরে। কিন্তু এত কিছুর মাঝেও যদি আমরা নিজেদের ভিতর জ্ঞানের আলো জ্বেলে নিতে পারি, তাহলে জাতি হিসেবে আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না। poenmart.com এই আলো জ্বালাতেই এসেছে। প্রতিটি ঘরে, প্রতিটি মানব মনে।
ঢাকার বাংলাবাজার কিংবা নীলক্ষেত ঘুরে যিনি বই সংগ্রহ করছেন, তিনি যেন সুদূর সন্দ্বীপ বসেও বইটি সংগ্রহ করতে পারেন, তাও সাশ্রয়ী দামে এবং ঘরে বসে—এরকম একটি সার্ভিস আমরা দিচ্ছি। ইসলামি বইয়ের পাশাপাশি রয়েছে জীবন যাপনে প্রয়োজনীয় বইয়ের বিশাল সমাহার। আর সারা বছর নিত্যনতুন অফার তো থাকছেই।
আমরা বিশ্বাস করি, একদিন সমাজের প্রতিটি স্তরের, প্রতিটি মানুষ জ্ঞানের আলোয় উজ্জীবিত হবে। আলোকিত হবে গোটা ভুবন। জ্ঞানের আলো জ্বেলে দেবার এই যাত্রায় আপনিও হতে পারেন আমাদের সঙ্গী।
আমাদের সাথে যোগাযোগ করতে পারেন -
ইমেইলঃ [email protected]
ফোনঃ 01789747469
অথবা ফেসবুকেও ইনবক্স করতে পারেন।

পবিত্র রমাদান হল আত্মশুদ্ধি এবং সিয়াম সাধনার মাস।  কিভাবে একজন মুসলিম এই মহিমান্বিত মাসটি ইবাদত বন্দেগীর  মাধ্যমে অতিবা...
14/03/2023

পবিত্র রমাদান হল আত্মশুদ্ধি এবং সিয়াম সাধনার মাস। কিভাবে একজন মুসলিম এই মহিমান্বিত মাসটি ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করতে পারেন সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ ।
তাই আমরা আপনাদের জন্য সবচেয়ে সাশ্রয়ী মূল্যের দুইটি বই নিয়ে এসেছি যা আপনার রমাদানকে সেরা করে তুলতে পারে।

✅ “রমাদান প্ল্যানার”
সম্পাদক - শায়েখ আহমাদুল্লাহ
প্রকাশক - আস-সুন্নাহ ফাউন্ডেশন

✅“সকাল সন্ধ্যার দুআ ও যিকর”
সংকলক- শায়েখ আহমাদুল্লাহ
প্রকাশক - আস-সুন্নাহ ফাউন্ডেশন

💱 খুচরা মূল্য - ৮৫+৩৫ = ১২০ টাকা

বই দুটি অর্ডার করতে PeonMart.com পেইজে মেসেজ করুন।

👉🏻 রমাদান-আত্মশুদ্ধির বিপ্লবলেখক : ড. খালিদ আবু শাদিবিশেষত্ব: রমাদানের ৩০ দিনকে সামনে রেখে এই বইতে ৩০টি পাঠ সাজানো হয়েছে...
12/03/2023

👉🏻 রমাদান-আত্মশুদ্ধির বিপ্লব
লেখক : ড. খালিদ আবু শাদি
বিশেষত্ব: রমাদানের ৩০ দিনকে সামনে রেখে এই বইতে ৩০টি পাঠ সাজানো হয়েছে। প্রতিটি পাঠে রয়েছে ১০টি করে পয়েন্ট। আস-সিয়াম, ঘুম, প্রতিবেশী, তাওবা, আশাদাবী হওয়া, কুরআন, সময় নষ্ট না করা, আত্মীয়তার সম্পর্ক...এরকম নানান বিষয়, যা রমাদান মাসে বিশেষ গুরুত্ব পাবার দাবী রাখে, এগুলো নিয়ে বইটি লেখা। একাকী পড়ার জন্য কিংবা সবাইকে নিয়ে তালিম দেবার জন্য চমৎকার বই।

11/03/2023

”জীবনে তিনটি জিনিসের প্রয়োজন- বই, বই এবং বই।” – ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

সিরাতুন নবি সা. (১-৩ খণ্ড পূর্ণ)লেখক : ড. আলী মুহাম্মদ আস-সাল্লাবীপ্রকাশনী : কালান্তর প্রকাশনীবিষয় : ইতিহাস ও ঐতিহ্য, স...
07/10/2022

সিরাতুন নবি সা. (১-৩ খণ্ড পূর্ণ)
লেখক : ড. আলী মুহাম্মদ আস-সাল্লাবী
প্রকাশনী : কালান্তর প্রকাশনী
বিষয় : ইতিহাস ও ঐতিহ্য, সীরাতে রাসূল (সা.), ইসলামি ইতিহাস ও ঐতিহ্য, নবীজির সীরাহ বিষয়ক সেরা বইগুলো
কভার : হার্ড কভার, সংস্করণ : New Edition, 2022
ভাষা : বাংলা
অনুবাদক টিম : নুরুযযামান নাহিদ, আবদুর রশীদ তারাপাশী, মহিউদ্দিন কাসেমী
সম্পাদনা টিম : আবদুর রশীদ তারাপাশী, আহসান ইলিয়াস, সালমান মোহাম্মদ ,আবুল কালাম আজাদ
কাগজ: ৮০ গ্রাম অফহোয়াইট, হার্ডবোর্ড বাঁধাই।আমাদের প্রিয়নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম; জীবনের শুদ্ধতার মাপকাঠি নবিজির আদর্শ। তাই তাঁর জীবনী বা সিরাত অধ্যয়ন করা প্রত্যেক মুসলমানের জন্য অতি জরুরি। রাসুলের জীবনী অধ্যয়ন করলে একজন মুসলমান তাঁর জীবনের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় তথা জন্ম থেকে মৃত্যু—শৈশবকাল, যৌবনকাল, দাওয়াত, রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, জিহাদসহ জীবনের সব বিষয়ের বিস্তারিত পথনির্দেশনা পাবে।বিশ্বখ্যাত ইতিহাস ও সিরাত গবেষক ড. আলি মুহাম্মাদ সাল্লাবি বিশুদ্ধ বর্ণনার আলোকে নবিজির বিস্তারিত জীবনী রচনা করেছেন। বইটির গুরুত্ব ও প্রয়োজনীয়তার ব্যাপারে এতটুকু আমরা আপনাদের জানাচ্ছি যে, অতীতের শত সিরাতের সারনির্যাস ও বর্তমান সময়ের রাজনৈতিক অস্থিরতার সমাধান এতে আলোচনা করা হয়েছে। এমন বিশ্লেষণধর্মী-শিক্ষামূলক আরেকটি সিরাতগ্রন্থ আমাদের নজরে পড়েনি।মূল গ্রন্থটি আরবি ভাষায় রচিত। বাংলা ভাষায় বিশ্লেষণধর্মী বিশুদ্ধ সিরাতের শূন্যতা পূরণে ‘কালান্তর প্রকাশনী’ গ্রন্থটির অনুবাদ প্রকাশ করে তিন খণ্ডে আপনাদের হাতে তুলে দিচ্ছে।

📣মূল্য ৳১৩৬৫ টাকা
🎁আকর্ষণীয় বুকমার্ক ফ্রী

সারাদেশব্যপী ক্যাশ অন ও হোমডেলিভারি সুবিধা রয়েছে।অগ্রীম কোন টাকা গ্রহণ করা হয় না।বই হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন।
৩০% ছাড়ে দাওয়াহ প্রজেক্ট-১৩৬৫৳ মাত্র
অফারটি নিতে আপনার পুরো এ্যড্রেস ও ফোন নাম্বার লিখে আমাদের পেইজের ইনবক্সে ম্যাসেজ করুন।
https://www.facebook.com/PeonMart
অথবা ইমেল করুন: ইমেইলঃ- [email protected]
অথবা কল করুনঃ- 01789747469

ইসলামি আকিদা হল মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন মুসলমানের চিন্তা-চেতনা, বিশ্বাস ও ভেতরের সকল সুন্দর উপলব্ধি...
06/10/2022

ইসলামি আকিদা হল মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন মুসলমানের চিন্তা-চেতনা, বিশ্বাস ও ভেতরের সকল সুন্দর উপলব্ধি তার সবই বিশুদ্ধ আকিদার উপর নির্ভরশীল। আর এজন্যই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় দীর্ঘদিন ধরে মুসলিমদেরকে বিশুদ্ধ আকিদার জ্ঞানে সমৃদ্ধ করেছেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো ইমান-আকিদা ও বিশ্বাসকে যারা সঠিকভাবে আত্মস্ত করেছেন, তাদেরকে তিনি "আহলুস সুন্নাহ ওয়াল জামা'আহ" বলে আখ্যা দিয়েছেন। হাদিস শরিফে "আমি ও আমার সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুমগণ যে আদর্শের উপর রয়েছি" বলে তিনি সে ঘোষণাই দিয়েছেন।

ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইসলামি আকিদা বিষয়ে লিখেছেন সবার আগে। "আল ফিকহুল আকবার"।তিনি যখন আল ফিকহুল আকবার রচনা করেন তখন আকিদা ইলমুল ফিকহেরই অংশ ছিলো।ইলমুল ফিকহের তখন দু'টি শাখা ছিল,
এক-আল ফিকহুল আকবার
দুই-আল ফিকহুল আসগার।
পরবর্তীতে আল ফিকহুল আসগারকে নিয়ে ইলমুল কিফহ স্বতন্ত্র শাস্ত্রের রূপ ধারণ করে।এবং আকিদা ইলমুল কালাম নামে আলাদা শাস্ত্রের রূপ ধারণ করে।এর পিছনে অবশ্য যৌক্তিকতাও ছিলো।কারণ তখন ইসলামের মূল ভিত্তি আকিদার উপর সর্বদিক থেকে চরমভাবে আক্রমন আসতেছিল। বাতিলদের আক্রমণ মোকাবেলা করতেই আকিদাকে ইলমুল কালাম নামে স্বতন্ত্র শাস্ত্র বানিয়ে একাডেমিকভাবে বাতিলদের দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন সালাফগণ।

ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সর্বপ্রথম আকিদার সমস্ত মাসআলা-মাসাইলের উপর বই লিখেছেন 'আল ফিকহুল আকবার'।এই পর্যন্ত আকিদা বিষয়ক যত বই লিপিবদ্ধ হয়েছে সমস্ত বইয়ে আল ফিকহুল আকবারের রেফারেন্স রয়েছে। সকল ইমাম,ফকিহ ও গবেষকগণ আল ফিকহুল আকবারের ভূয়সী প্রশংসা করেছেন,তা থেকে উপকৃত হয়েছেন।

বর্তমানে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সমূহ মতবিরোধ ও ফিতনার সময়ে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামা'আহর আকিদা-বিশ্বাস ও নীতি-আদর্শই হচ্ছে আমাদের জন্য একমাত্র গ্রহণীয় ও অনুসরণযোগ্য।
আর এ বিষয়ে জগদ্বিখ্যাত ইলমি ব্যক্তিত্ব ইমাম আজম আবু হানিফা রাহি.-এর বিখ্যাত গ্রন্থ ফিকহুল আকবার হল একটি আকর গ্রন্থ।
বক্ষমান গ্রন্থটি সেই ফিকহুল আকবারেরই অসাধারণ চমতকার একটি ব্যাখ্যা গ্রন্থ। ফিকহুল আকবারের বহু ব্যাখ্যাগ্রন্থ রয়েছে।পাকিস্তানের সর্বজন শ্রদ্ধেয় আলিম মুতাকাল্লিমুল ইসলাম আল্লামা ইলিয়াস ঘুম্মান হাফিযাহুল্লাহ প্রায় সবগুলো ব্যাখ্যাগ্রন্থকে সামনে রেখে আল ফিকহুল আকবারের চমৎকার একটি ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন।যার ছত্রে-ছত্রে ফুটে উঠেছে আহলুস সুন্নাহ ওয়াল জামা'আহর আকিদা।
প্রিয় পাঠক! আসুন স্বীয় হৃদয়কে আহলুস সুন্নাহ ওয়াল জামা'আহর আকিদা-বিশ্বাসে পরিশুদ্ধ করতে গ্রন্থটি মনোযোগ দিয়ে পাঠ করি।
প্রকাশনী:
মাকতাবাতুস সুন্নাহ Maktabatus sunnah
১১/১ ইসলামী টাওয়ার,১ম তলা (গ্রাউন্ডফ্লোর) দোকান নং ১১,বাংলাবাজার,ঢাকা ১১০০।
তাই স্টক শেষ হয়ে যাওয়ার আগেই আপনার কপিটি সংগ্রহ করুন।

৬৩% ছাড়ে "দাওয়াহ প্রজেক্ট-৩৯৯৳"
বইয়ের নাম: শরহুল ফিকহিল আকবার
লেখক: ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ
(জন্ম-৮০হিজরি, মৃত্যু-১৫০হিজরি)
ব্যাখ্যা ও বিশ্লেষণ : মাওলানা মুহাম্মাদ ইলিয়াস ঘুম্মান হাফিযাহুল্লাহ
ভাষান্তর: মাওলানা এনামুল হক মাসউদ হাফিযাহুল্লাহ
বানান সংশোধন: মুহাম্মাদ আল আমিন

🎯একটি বিষয় পরিষ্কার করছি
৬৩% ছাড়ে "দাওয়াহ প্রজেক্ট-৩৯৯৳" এর সংখ্যা সীমিত।সংখ্যাগুলো শেষ হলে এই বইটিই ৫০% ছাড়ে ৫৪০ টাকায় বিক্রি হবে।
তাই স্টক শেষ হয়ে যাওয়ার আগেই আপনার কপিটি সংগ্রহ করুন।
__________প্রকাশক
খালেদ সাইফুল্লাহ
১৯/০৯/২০২২ঈ.

📣📣সাথে হাদিয়া পাচ্ছেন ৪টি আকর্ষণীয় বুকমার্ক
পৃষ্ঠাসংখ্যা: ৬০৮, (হার্ডকভার, উন্নতমানের বাইন্ডিং ও ৮০গ্রামের উন্নতমানের কালার কাগজ)
সাথে ৩৫০ গ্রামের জ্যাকেট কভার।

৬৩% ছাড়ে দাওয়াহ প্রজেক্ট-৩৯৯৳ মাত্র
অফারটি নিতে আপনার পুরো এ্যড্রেস ও ফোন নাম্বার লিখে আমাদের পেইজের ইনবক্সে ম্যাসেজ করুন।
https://www.facebook.com/PeonMart/
অথবা ইমেল করুন: ইমেইলঃ- [email protected]
অথবা কল করুনঃ- 01789747469

আলহামদুলিল্লাহ! এগুলো  হলো আমার প্রথম অর্ডার যাক ভালো ভাবেই গ্রহকের কাছে পৌছাতে পেরেছি এবং এর সাথে সাথে আরো কয়েকজন নেয়ার...
03/10/2022

আলহামদুলিল্লাহ!
এগুলো হলো আমার প্রথম অর্ডার
যাক ভালো ভাবেই গ্রহকের কাছে পৌছাতে পেরেছি
এবং এর সাথে সাথে আরো কয়েকজন নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে!
আপনারা চাইলে নির্ধারিত মূল্যে সকল প্রকার বই সংগ্রহ করতে পারেন peonmart.com এ
অথবা নাম্বারে কল করুন -01789747469/ 01683523240

সকল প্রকার বই পেতে আমাদের পেইজে লাইক ও ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন!
সবাইকে অসংখ্য ধন্যবাদ! ❤️❤️❤️

“ মামা ভ‌বিষ‌্যৎ প্রজন্মের অবস্থা খুবই খারাপ। সাম‌নে আমাদের খুব বিপদ। মামা সারা‌দি‌নে প্রচুর ছাত্রছাত্রী আমার রিকশায় উ‌ঠ...
28/09/2022

“ মামা ভ‌বিষ‌্যৎ প্রজন্মের অবস্থা খুবই খারাপ।
সাম‌নে আমাদের খুব বিপদ। মামা সারা‌দি‌নে প্রচুর ছাত্রছাত্রী আমার রিকশায় উ‌ঠে। রিকশায় ব‌সে তারা এত এত খারাপ ভাষায় এবং অশ্লীল বিষয় নি‌য়ে মোবাই‌লে কথা ব‌লে যে, শুন‌তে আমারই লজ্জা লা‌গে। তারা একবারও ভা‌বে না যে, তাদের কথাগু‌লো আমার কান পর্যন্ত আস‌ছে। রিকশা চালা‌লেও তো আ‌মি তা‌দের বাবার বয়সী। কেউ কেউ তুই ক‌রে কথা ব‌লে। দাম না ক‌রে রিকশায় উ‌ঠে ব‌লে:–টানো। গন্ত‌ব্যে যাওয়ার পর স‌ঠিক ভাড়া চাই‌লেও অ‌নেক কম টাকা দি‌য়ে চ‌লে যায়। নি‌তে না চাই‌লে দৌ‌ড়ে মার‌তে আসে। মাঝে মা‌ঝে ছোট ছোট ছে‌লে মে‌য়েরা থাপ্পড় মা‌রে! ” বল‌তেই কান্না ক‌রে দি‌লেন দিনাজপু‌রের বিরামপুর থে‌কে রিকশা চালা‌তে আ‌সা মন্তাজ আলী। জানা‌লেন, তা‌দের এমন কাণ্ড দে‌খে এখন নি‌জের সন্তানকে নি‌য়ে ভয় পা‌চ্ছেন তি‌নি। গতকাল মন্তাজ আলীর রিকশায় চ‌ড়ে মোহাম্মদপুর জে‌নেভা ক‌্যা‌ম্পে যাওয়ার সময় তার স‌ঙ্গে আলাপকা‌লে তি‌নি এসব ক‌ষ্টের কথা ব‌লেন।

পোস্টঃ- সংগৃহীত

Address

Sarulia, Demra
Dhaka
1361

Alerts

Be the first to know and let us send you an email when PeonMart.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PeonMart.com:

Share