Hathazari.com

Hathazari.com Hathazari.com is an online book shop to support book lovers. We believe books are essential to a hea

কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জাড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর“কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ...
03/01/2022

কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

“কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা” বইয়ের সংক্ষিপ্ত কথা :

পোশাক-পরিচ্ছদ মানুষের জীবনের অবিচ্ছেদ্য ও সার্বক্ষণিক বিষয়। প্রতিদিন প্রতিনিয়ত মানবদেহকে আবৃত করে রাখে তার পোশাক। পোশাকের মধ্যে ফুটে ওঠে ব্যক্তির অভ্যন্তরীণ গুণাবলি, রুচি ও ব্যক্তিত্বের ছাপ। ইসলামের দৃষ্টিতে পোশাকের বিধান ও সুন্নাতী পোশাক সম্পর্কে অনেক বিতর্কও আমাদের সমাজে বিদ্যমান। এ সকল বিষয়ে আলোচনা করাই এ পুস্তকের উদ্দেশ্য। অন্যান্য সকল ইসলামী বিষয়ের মত পোশাকের বিষয়টিও মূলত হাদীস বা সুন্নাত নির্ভর। কুরআন কারীমে এ বিষয়ক কিছু মূলনীতি উল্লেখ করা হয়েছে। বিস্তারিত সকল বিধিবিধান জানতে আমাদেরকে একান্তভাবেই হাদীসের উপর নির্ভর করতে হয়েছে। এজন্য মূলত হাদীসে নববীর আলোকে পোশাকের বিধিবিধান জানার চেষ্টা করেছি এ পুস্তকে। রাসূলুল্লাহ সা.-এর মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। আর মহান আল্লাহ কুরআন কারীমে ‘প্রথম অগ্রগামী মুহাজির ও আনসারগণকে’ আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত অর্জনের জন্য অনুকরণীয় আদর্শ ও সফলতার মানদণ্ড হিসেবে ঘোষণা করেছেন। তাঁদের ও যারা নিষ্ঠার সাথে তাঁদের অনুসরণ করবে তাঁদের জন্য তাঁর সন্তুষ্টি, জান্নাত ও মহা-সাফল্যের সুসংবাদ প্রদান করেছেন। নিঃসন্দেহে নিষ্ঠার সাথে তাঁদের অনুসরণের ক্ষেত্রে তাঁদের সমসাময়িক সাহাবী-তাবিয়ীগণই ছিলেন সবচেয়ে অগ্রগামী। আর হাদীস শরীফেও তাঁদেরকে সর্বোত্তম প্রজন্ম ও অনুকরণীয় আদর্শ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁদের মতামত ও কর্মের আলোকেই ইসলামকে সর্বোত্তমভাবে বুঝা ও ব্যাখ্যা করা সম্ভব। তাঁদের অনুকরণ অনুসরণের মধ্যেই রয়েছে মুক্তি, জান্নাত ও মহা-সাফল্যের নিশ্চয়তা। এ বিশ্বাসের উপরেই এ পুস্তকের সকল আলোচনা আবর্তিত। পোশাক-পরিচ্ছদ ও দৈহিক পারিপাট্যের বিষয়ে কুরআন-হাদীসের শিক্ষা, রাসূলুল্লাহ সা. ও সাহাবীগণের সুন্নাত জানাই আমাদের উদ্দেশ্য।

আল-ফিকহুল আকবর (বঙ্গানুবাদ ও ব্যাখ্যা)লেখকঃ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরমূল্যঃ ৪০০ টাকাঅফার মূল্যঃ ২৮০ টাকা`আল-ফিকহু...
17/12/2021

আল-ফিকহুল আকবর (বঙ্গানুবাদ ও ব্যাখ্যা)
লেখকঃ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

মূল্যঃ ৪০০ টাকা
অফার মূল্যঃ ২৮০ টাকা

`আল-ফিকহুল আকবর (বঙ্গানুবাদ ও ব্যাখ্যা)’ বইয়ের সংক্ষিপ্ত কথা:
আল-ফিকহুল আকবারের অনুবাদ ও ব্যাখ্যা করতে যেয়ে দেখলাম যে, মুসলিম উম্মাহর বিভ্রান্তির উৎস ও বিষয়বস্তু দ্বিতীয় শতকে যা ছিল বর্তমানেও প্রায় তা-ই রয়েছে। খারিজীগণের ‘তাকফীর’ ও জিহাদ নামের উগ্রতা, জাহমী-মুরজিয়াদের মারিফাত ও ঈমান বিষয়ক প্রান্তিকতা, শীয়াগণের অতিভক্তি ও বাতিনী ইলমের নামে অন্ধত্ব এবং মুতাযিলীগণের বুদ্ধিবৃত্তিকতার নামে ওহীর অবমূল্যায়ন বর্তমান যুগেও একইভাবে উম্মাতের সকল ফিতনার মূল বিষয়। এগুলোর সাথে বর্তমান যুগে যোগ হয়েছে তাওহীদ বিষয়ক অজ্ঞতা ও শিরকের ব্যাপকতা। এ সকল ফিতনার সমাধানে সে যুগে ইমাম আবূ হানীফা ও অন্যান্য ইমাম যা বলেছেন বর্তমান যুগেও সেগুলোই আমাদের সমাধানের পথ দেখাবে। এ জন্য এ সকল বিষয়ে ফিকহুল আকবারের বক্তব্য ছাড়াও ইমাম আবূ হানীফা ও আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অন্যান্য ইমামের বক্তব্য বিস্তারিত আলোচনা করেছি। স্বভাবতই এতে ব্যাখ্যার কলেবর বৃদ্ধি পেয়েছে। বইটি মাযহাবীদের জন্য যেমন সহায়ক তেমনি যে কোন মুসলিমের জন্যও সহায়ক।

Address

Flat-3, Rabiya Manzil, Holding 55/16, Road 13, Neyazbag, East Nandipara, Khilgaon
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Hathazari.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hathazari.com:

Share

Category