27/08/2026
অনেকেই বলেন সেল হয় না। গ্রুপে হতাশ হয়ে পোস্ট করেন! কিন্তু দেখা যায় প্রোফাইল লক, নয়তো আইডিতে/পেইজে তেমন কোন পোস্ট নেই, আপনাকে মানুষ বিশ্বাস করবে কিভাবে?
বিজনেস মানেই বিশ্বাস অর্জন।
আর হ্যাঁ, বিজনেসে কখনোই হতাশ হওয়া যাবে না! পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে, কী ভুলের কারণে সেল হয় না, খুঁজে খুঁজে সমাধান করতে হবে। প্রথমে লাভের চেয়ে শেখায় মনোযোগ দিবেন।
আপনাদের জন্য কিছু কথা! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মিষ্টি সম্মানিতা আপুরা।
১) পণ্যের মান ধরে রাখুন, ক্রেতা একবার প্রতারিত হলে আর ফিরে আসে না। তাই সবসময় মান ঠিক রাখুন। কথার সাথে কাজের মিল ধরে রাখুন, সততা, বিশ্বাস কখনোই অস্থায়ী করবেন না, স্থায়ীত্ব দিবেন।
মনে রাখবেন—"একজন সন্তুষ্ট ক্রেতা দশজন নতুন ক্রেতা নিয়ে আসে।" একজন অসন্তুষ্ট ক্রেতা দশজন নতুন ক্রেতা ন'ষ্ট করে।
২) প্রফেশনাল ছবি ব্যবহার করুন, পরিষ্কার আলোতে, সুন্দর ব্যাকগ্রাউন্ডে ছবি তুলুন। প্রোফাইল লক বা তেমন পোস্ট নেই কিন্তু গ্রুপে অনেক সময় দিচ্ছেন, কোন লাভ নেই। গ্রুপের সাথে নিজের প্রোফাইলও সাজান।
৩) নিয়মিত পোস্ট ও আপডেট দিন। অন্যের পোস্টে কমেন্ট করুন। পোস্টে নতুন নতুন অভিজ্ঞতা বা সকলের ভালো লাগার মতো লিখুন, যেমন: ফানি, শিক্ষণীয় ইত্যাদি। এক লেখা কিংবা ছবি বারবার পোস্ট করলে মানুষ বিরক্ত হয়, তাই সবসময় ভিন্নতা প্রয়োজন। ট্রেন্ডিং আইডিয়া ব্যবহার করুন—যেমন ভিডিও, সুন্দর ছবি, অফার পোস্ট।
৪)
✓গ্রাহকের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন।
✓ইনবক্সে দ্রুত রিপ্লাই দিন।
✓রিভিউ পেইজে শেয়ার করুন।
✓গ্রাহককে শুধু ক্রেতা না, বন্ধু ভাবুন।
৫) বিশেষ অফার ও চমক দিন, উৎসব, সিজন বা ব্র্যান্ডের বিশেষ দিনে ডিসকাউন্ট দিন। প্রথম ক্রেতাদের জন্য ফ্রি গিফট বা ফ্রি ডেলিভারি রাখতে পারেন। ব্যবসার শুরুতে লাভের চিন্তা না করে বিশ্বাস অর্জন করুন।
৬) ডেলিভারি সময়মতো করুন, সময়মতো ডেলিভারি দিলে ক্রেতার আস্থা তৈরি হয়। দেরি হলে আগেই জানিয়ে দিন এবং সমাধান দিন।
✓অনলাইন ব্যবসায় সফলতা একদিনে আসে না। ধৈর্য্য, মান বজায় রাখা, আর সঠিক প্রচারণা—এই তিনটিই আপনাকে সফল করবে। আজ থেকেই শুরু করুন, দেখবেন পরিবর্তন আসবেই, ইন শা আল্লাহ।
~ সংগৃহীত