13/11/2024
হাদিস অস্বীকারের ফিতনার মূলোৎপাটন
হাদিস অস্বীকারের যুক্তির অপনোদন করেছে ‘কথিত আহলে কুরআন : দাবি খণ্ডন ও আপত্তি নিরসন’। এই বইতে আহলে কুরআনের ধোঁকা, জালিয়াতি, কুরআনের অর্থ বিকৃতি, হাদিস অস্বীকারের ভিত্তি ও বিভিন্ন দাবিদাওয়াকে কঠোরভাবে দমন করা হয়েছে।
দিগন্ত আঁধার করে ধেয়ে আসা ফেতনাসমূহের মধ্যে ভয়ঙ্কর এক ফেতনা হচ্ছে কথিত কুরআনবাদ বা হাদিস অস্বীকারের ফেতনা। যার পতাকাবাহীরা প্রকাশ্যে-অপ্রকাশ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকার করে এবং কথায় কথায় কুরআন মানার আপাতমধুর দাবি করে। তাদের যেকোনো লেখায় ও বয়ান-বক্তৃতায় কুরআনের একের পর এক উদ্ধৃতি দেখে মনে হয়, এরা বুঝি খুব বড় কুরআন-প্রেমিক বা কুরআন-বিশেষজ্ঞ। কিন্তু আসলে যে তারা ইসলাম, মুসলমান ও কুরআনের ঘোরতর দুশমন, তা একেবারেই সুনিশ্চিত ও সন্দেহাতীত। কুরআনবাদের অন্তরালে তাদের মূল এজেন্ডা হলো ইসলামের প্রকৃত শিক্ষা-দীক্ষাকে বদলে দেওয়া, হাদিসের ওপর অমূলক সংশয় সৃষ্টি করে হাদিসকে প্রশ্নবিদ্ধ করা, সর্বোপরি মুসলমানদেরকে বেঈমান করা।
এই কুরআনিস্ট সম্প্রদায় নিজেদের গোমরাহি ও কুফুরি চিন্তাধারার প্রচার-প্রসার করছে খুব জোরালোভাবে, বিভিন্ন মাধ্যম ব্যবহার করে। ফলে এই ফেতনার অসহায় শিকার হয়ে অসংখ্যা মুসলমান হারাচ্ছে তাদের সারা জীবনের সঞ্চিত ঈমান-আমলের অমূল্য ধন।
হাদিস অস্বীকারকারী এই ভ্রষ্ট দলের ধোঁকাবাজি, জালিয়াতি, কুরআনের অর্থবিকৃতি এবং তাদের বিভিন্ন দাবি ও আপত্তির জবাবেই রচিত "কথিত আহলে কুরআন : দাবি খণ্ডন ও আপত্তি নিরসন" নামক এই অনবদ্য গ্রন্থটি।
বই : কথিত আহলে কুরআন
দাবি খণ্ডন ও আপত্তি নিরসন
লেখক : মুফতি আবদুল্লাহ হাসান
কাসেমি
সম্পাদনায় : মুফতি আফফান বিন শরফুদ্দিন হাফি.
প্রকাশনায় : নবধারা প্রকাশন
মুদ্রিত মূল্য : ৫৫০ টাকা
পৃষ্ঠা সংখ্যা : ৩২০
কভার : হার্ডকভার
কভার ও শর্ট পিডিএফ ফাইল
https://drive.google.com/drive/folders/1u3UFBt8-9NtLkq9qpX_fTS2mxS8aKr8r
ডেলিভারি চার্জ:
সুন্দরবন কুরিয়ার সারাদেশে ৪০৳
ক্যাশ অন বা হোম ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে ৫০৳ ঢাকা সিটির বাইরে ৮০৳
আপনার অর্ডার কনফার্ম করতে আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে ইনবক্সে মেসেজ করুন অথবা কল করুন 01799-303366