NSO Products

NSO Products এই পেইজে Korean Skincare,Uk,USA,Canada সহ High End ব্র্যান্ডের অথেনটিক এবং ইউনিক প্রোডাক্ট সেল করা হয়।🦋
(1)

07/09/2026

ঘুমাতে যাওয়ার আগে বলে দেই আমাদের ওয়েবসাইটে কিন্তু অনেক অনেক অফার চলছে🥰

ওয়েবসাইট nsoproducts.com

আপনারা স্কাল্পের বিল্ডআপ সমস্যা কিভাবে মোকাবেলা করেন????আমার ধারনা আপনারা অনেকে জানেনই না বিল্ডআপ কি।অনেকে বিল্ডআপ আর খু...
07/09/2026

আপনারা স্কাল্পের বিল্ডআপ সমস্যা কিভাবে মোকাবেলা করেন????

আমার ধারনা আপনারা অনেকে জানেনই না বিল্ডআপ কি।অনেকে বিল্ডআপ আর খুশকি কে একই মনে করে।

চুলের build-up বলতে সাধারণত স্কাল্পের মৃত কোষ/ময়লা/শ্যাম্পু/কন্ডিশনার/হেয়ার মাস্ক/তেল/স্টাইলিং প্রোডাক্টের residue, অতিরিক্ত sebum ইত্যাদি চুলে জমে যাওয়াকে বোঝায়।

এতে চুল ভারী, চিটচিটে, নিস্তেজ লাগতে পারে এবং শ্যাম্পু করার পরও পুরোপুরি পরিষ্কার মনে হয় না।

Build-up কমানোর সহজ কিছু নিয়ম হলো

🌸 সপ্তাহে অন্তত ১ বার deep cleansing/clarifying shampoo ব্যবহার করা,
🌸প্রতিদিন তেল, heavy conditioner ব্যবহার না করা।

🌸শ্যাম্পু শুধু চুলের ওপর না দিয়ে স্কাল্পে ভালোভাবে ১–২ মিনিট ম্যাসাজ করে ধোয়া

🌸কন্ডিশনার/হেয়ার মাস্ক স্কাল্পে না দিয়ে চুলের মাঝামাঝি থেকে ডগায় দাওয়া।

বিল্ডআপ সমস্যায় আমি শ্যাম্পু করে পার্সোনালি উপকার পেয়েছি এমন একটা পদ্ধতি হলো :-

শ্যাম্পু করার সময় প্রথমে চুল ও স্কাল্প ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। এরপর ছোট কোন পাত্রে পানি নিয়ে তাতে প্রয়োজনীয় শ্যাম্পু নিয়ে ভালোকরে ফেনা তুলে এবং শ্যাম্পু পানিতে মিশিয়ে শ্যাম্পু করা।এতে শ্যাম্পু পাতলা হয়,স্কাল্পে জমে থাকার সম্ভাবনা কমে যায়।এই পানি মিশ্রিত শ্যাম্পু স্কাল্পে লাগিয়ে আঙুলের ডগা দিয়ে ১–২ মিনিট আলতোভাবে ম্যাসাজ করবেন।
নখ দিয়ে জোরে ঘষা যাবে না।

বিল্ডআপ বেশি থাকলে প্রথমবার শ্যাম্পু করলে তেমন ফেনা হবে।তাই প্রথমবার ভালোভাবে ধুয়ে নিয়ে দ্বিতীয়বার একই পদ্ধতি তে শ্যাম্পু দিয়ে আবার স্কাল্প পরিষ্কার করবেন। এরপর প্রচুর পানি দিয়ে ভালোভাবে রিন্স করবেন, যাতে শ্যাম্পুর কোনো residue স্কাল্পে থেকে না যায়। এভাবে শ্যাম্পু অনেক কম লাগে,আবার শ্যাম্পুর অবশিষ্টাংশ স্কাল্পে জমা হয় না।ইজিলি পানির সাথে ধুয়ে যায়।সবচেয়ে বড় কথা স্কাল্প ভালোভাবে পরিষ্কার হয়।

শ্যাম্পু করার পর কন্ডিশনার বা হেয়ার মাস্ক স্কাল্পে না দিয়ে চুলের মাঝামাঝি থেকে ডগা পর্যন্ত ব্যবহার করবেন।

নিয়মিত বিল্ডআপ হলে সপ্তাহে দুইদিন deep-cleansing বা clarifying shampoo ব্যবহার করা ব্যবহার করবেন।মাঝের দিন গুলো মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন।

আমি মাইল্ড শ্যাম্পু হিসাবে আমার পুত্রদের গ্রীনফিঙ্গারের বেবি শ্যাম্পু ব্যবহার করি।

এখন হচ্ছে আসল প্রশ্ন।কোন শ্যাম্পু ব্যবহার
করবো?আর NSO এর শ্যাম্পুগুলো কোনটা কোন কাজের জন্য???

বলছি।

1. RYO Scalp & Volume Selection Shampoo:-

এই শ্যাম্পু oily scalp, fine/thin hair এবং buildup এর জন্য সবচেয়ে ভালো। এটি অতিরিক্ত তেল, dirt ও buildup পরিষ্কার করে এবং চুলে volume দিতে সাহায্য করে।

2. Hair Loss Expert Care Shampoo for Oily Scalp :-

এটি oily scalp + hair fall-এর জন্য ভালো। স্কাল্প পরিষ্কার রাখার পাশাপাশি দুর্বল চুলের যত্নের দিকে ফোকাস করে।

3. Kerasys Ginger Oil Itch Relief Cooling Anti-Dandruff Shampoo 1L :-

এই শ্যাম্পু খুশকি, itchy scalp ও oily scalp-এর জন্য। Cooling/anti-dandruff care-এর দিকেও বেশ ফোকাস।

4. Kerasys Hair Clinic Argan Oil Shampoo 1L :-

শুষ্ক, রুক্ষ ও damaged hair এর জন্য এই শ্যাম্পু অনেক ভালো। চুলকে নরম ও nourished রাখতে বেশি উপযোগী।

5. Black Bean Oil Shampoo 1L:-

dry/damaged ও দুর্বল চুলের nourishment-এর জন্য ভালো অপশন।

6.Kerasys Advanced Keratin Bond Deep Repair Shampoo 600ml :-

খুব damaged, rough ও chemically treated hair-এর জন্য। মূল ফোকাস deep repair।

7.Kerasys Advanced Keratin Bond Volume Shampoo 600ml :-

পাতলা, flat ও volume কম চুলের জন্য। চুলকে fuller-looking করার জন্য ভালো।

8.RYO Strengthening Shampoo 480ml:-

এটি দুর্বল, ভঙ্গুর ও চুল পড়ার প্রবণতা থাকা চুলের জন্য ভালো। এটি চুলকে শক্তিশালী করতে, breakage কমাতে এবং স্কাল্প পরিষ্কার রাখতে সাহায্য করে।

আশা করি চুলের বিল্ডআপ সমস্যা আর NSO তে থাকা শ্যাম্পু গুলো কোনটা কোন কাজের তা নিয়ে কিছুটা হলেও আপনাদের ধারণা হয়েছে।

ভাই মাত্র একটা ভিডিও দেখলাম,হাসতে হাসতে শেষ।এক মহিলার মুরগী হারায়া গেছে।গ্রামের আরেক মহিলা মুরগী রানছে।এখন এই রান্না করা...
07/09/2026

ভাই মাত্র একটা ভিডিও দেখলাম,হাসতে হাসতে শেষ।এক মহিলার মুরগী হারায়া গেছে।গ্রামের আরেক মহিলা মুরগী রানছে।এখন এই রান্না করা মুরগীর গিলা কলিজা দেখে হারানো মুরগীর মালিক সনাক্ত করছে এটাই তার মুরগী।

মানুষ রান্ধা মুরগী কলিজা দেখে বুঝে ফেলে মুরগী তার।আর আপনার প্যাকেট দেখে তো বুঝেনই না,মেখেও বুঝেন না কোনটা আসল আর কোন ফেইক।😒

এটি acne-prone, oily/combination এবং sensitive skin এর জন্য তৈরি চমৎকার একটি gel cream moisturizer। কোন এক অদ্ভুত কারনে ...
07/09/2026

এটি acne-prone, oily/combination এবং sensitive skin এর জন্য তৈরি চমৎকার একটি gel cream moisturizer।

কোন এক অদ্ভুত কারনে এটা আমার কাস্টমারদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না।অথচ ডাবো অনেক অনেক মশ্চারাইজার আপুরা গ্রোগাসে গ্রহণ করে।

তারপর আজকে ওয়েবসাইট তন্ন তন্ন করে খুঁজেও এটা পাইনি।

মানে এটা ওয়েবসাইটে এন্ট্রি ই করি নাই।😑😑😑

এই ক্রিমের মূল উপাদানগুলোর মধ্যে আছে Tea Tree Extract (8,280 ppm), Niacinamide, Centella Asiatica, Beta-glucan, Hyaluronic Acid এবং Ceramide NP।

এগুলো ত্বককে হাইড্রেট রাখা, excess oil নিয়ন্ত্রণে সহায়তা, redness/irritation কমানো এবং skin barrier support করতে সাহায্য করে।

মশ্চারাইজার খুজছেন???দেখেন তে এগুলো দরকার কিনা!স্কিন মশ্চারাইজ করবে,সুদিং ফিল দিবে,কিছুটা ব্রাইটেনিং এর কাজ করবে আবার এন...
07/09/2026

মশ্চারাইজার খুজছেন???
দেখেন তে এগুলো দরকার কিনা!

স্কিন মশ্চারাইজ করবে,সুদিং ফিল দিবে,কিছুটা ব্রাইটেনিং এর কাজ করবে আবার এন্টি এইজিং এর কাজও কারবে।দিন এবং রাতের জন্য চাই একটাই মশ্চারাইজার।হতে হবে একদম লাইটওয়েট।

নারিস করবে,হাইড্রেশন দিবে।হতে হবে ওয়েল ফ্রী।

ব্যবহার করা যাবে ওয়েলি,ডাল,ড্রাই,সেনসেটিভ,নরমাল এমনকি কম্বিনেশন স্কিনেও😍😍😍

জি Dabo waterful aqua cream টা একদমই তাই তাই।আপনি চাইলে ইউজ করতে পারেন ফ্যামিলি মশ্চারাইজার হিসাবে।১২০ মিলি ডাব্বা,যাবে কিন্তু অনেক দিন।

প্রেগন্যান্সি সেইফ,ফিডিং সেইফ,ফিজিক্যাল সানস্ক্রিন। ওয়েলি,সেনসেটিভ, একনে,নরমাল, কম্বিনেশন স্কিনের জন্য ভালো হবে।ওয়েল কন্...
07/09/2026

প্রেগন্যান্সি সেইফ,ফিডিং সেইফ,ফিজিক্যাল সানস্ক্রিন।
ওয়েলি,সেনসেটিভ, একনে,নরমাল, কম্বিনেশন স্কিনের জন্য ভালো হবে।
ওয়েল কন্ট্রোল করবে,টোনআপ লুক দিবে,ম্যাট ফিনিশ দিবে।
মেয়াদ ২৭/০২/২৭
একপিস হবে।
ক্লিয়ারেন্স প্রাইস ১২৫০/-
রেগুলার প্রাইস 2k+

07/09/2026

আমি লাস্ট এই পেইজের পিছনে গাধার মতো খাটছি আমার সেকেন্ড সিজারের আগে আগে।আমার সিজারের পাচদিন পর ছিলো রমজানের ঈদ।ঈদ মানেই আমাদের বড় একটা টার্গেট থাকে,বেচাবিক্রির একটা প্রেশার থাকে,ঈদের বন্ধ থাকে।লাস্ট ডিসপ্যাচ কবে দিলে পার্সেল ঈদের ছুটিতে হাবে আটকে থাকবে না,কবে আবার ডিসপ্যাচ শুরু হবে ইত্যাদি অনেক হিসাব নিকাশ থাকে।

তারমাঝে আমার সিজার।মরি না বাচি তার কোন গ্যারান্টি নাই।প্রচুর নতুন মাল স্টক করছি সেই সময়।সব নিজে গুছাইছি,ওয়েবসাইট এন্ট্টু করছি,ঈদের সেল দিসি,লাস্ট ডিসপ্যাচ দিয়ে সবকিছু আমি এমনভাবে রেখে হাসপাতালে ভর্তি হয়ছি,যাতে আমি মরে গেলেও ব্যবসা চলে।

সিজারের ৮/৯ দিনের মাথায় আমি ঈদের ছুটিতে যে পার্সেল জমা হয়ছে ওগুলো নিজের হাতে ডিসপ্যাচ করছি।

তারপর নিউবর্ন বাচ্চা, সারাক্ষণ ফিডিং করানো,নিজের শরীর,বড় ছেলের অত্যাচার,বুয়া নিয়ে পেরেশানি ইত্যাদি অনেক অনেক কারনে আমি পেইজের ইনবক্স একদমই খেয়াল করার সময় পাই নাই।

সেইসময় আমি নিজেকে মানসিক ভাবে ফ্রী ও রাখতে চাইছিলাম।কারন কাস্টমার হ্যান্ডেল করা মানসিক ভাবে অনেক প্রেশার পরে।আমি কিচ্ছু খেয়াল রাখি নাই।না প্রোডাক্টের,না স্টকের,না পেইজের ইনবক্সের।

চারমাস পর যখন খেয়াল হলো সেল একদম তলানিতে।গত বছর যে মাসে আমি সেল করছি ১০০ টাকা এই বছর সেই মাসে আমার সেল হয়ছে ৩০ টাকা,৩৫ টাকা।

অথচ আমার পেইজের সংখ্যা বাড়ছে,গ্রুপের সদস্য বাড়ছে,রিপিট কাস্টমার বাড়ছে,নতুন কাস্টমার আসছে।

মাথায় হাত দিয়ে বসে পরার যোগার।বছর শেষ।অথচ এই বছর সেলের যে টার্গেট ছিলো সেটার কাছাকাছি যাওয়া তো দূরের কথা গতবছরের সেলেও ধারেকাছে যেতে পারবো কিনা সন্দেহ।

অথচ প্রতিমাস যেভাবে স্মুথলি সেল হচ্ছিলো আরামছে টার্গেট ফিলআপ হয়ে যেতো।

লাখ লাখ টাকা আমার বাকি পরে আছে।এই বছরের মধ্যে ব্যাক দিতে হবে।

কেন সেল ড্রপ করছে এটা বুঝার জন্য ম্যাসেজ চেক করা শুরু করলাম।শতশত ম্যাসেজ চেক করছি।ভুলটা কোথায় ছিলো।কিসের কমতি ছিলো বুঝার জন্য।

কমতিটা কোথায় ছিলো জানেন????

আমার পেইজ থেকে সার্ভিস দেওয়া টা বন্ধ হয়ে গেছিলো।

আমার পেইজের সার্ভিস ছিলো কিনো না কিনো যেকোন সমস্যা আমাকে বলো।আমি শুনবো।পরামর্শ দিবো।ভালো লাগলে কিনবে।না লাগলে কিনবে না।

আমার সার্ভিস ছিলো কাস্টমারদের কম্ফোর্ট ফিল করানোর।যেকোন কথা,যেকোন সমস্যা নির্দ্বিধায় বলতে পারবে।

আমি শুধু প্রোডাক্ট বিক্রি করি না,আমি সার্ভিসও বিক্রি করি।এই কয়মাসে শুধু প্রোডাক্ট বিক্রি হয়েছে।সার্ভিস বিক্রি হয়নি।পেইজ থেকে সার্ভিস সেল করতে পারেনি।

তাই পেইজের সেলের এই বেহাল দশা🙂

মাত্র সাত দিনে ধবধবে ফর্সা।এক সপ্তাহে ৪-৫ শেড ফর্সা হয়ে যাবেন এই ক্রিম মাখলে।একজন দেখলাম এইগুলা বলতাছে।ভাই গ্লুটাথিউন মা...
07/09/2026

মাত্র সাত দিনে ধবধবে ফর্সা।এক সপ্তাহে ৪-৫ শেড ফর্সা হয়ে যাবেন এই ক্রিম মাখলে।

একজন দেখলাম এইগুলা বলতাছে।
ভাই গ্লুটাথিউন মানেই ফর্সা না এটা আমি কেমনে বুঝাই???

আজকার Glutathione উপাদান টা ফর্সা হওয়ার জন্য খুবই নামডাক।অনেকে স্যালাইনের মাধ্যমে গ্লোটাথিউন নিচ্ছেন।স্যালাইনের মাধ্যমে এটা নেওয়া কতটা সেইফ আমার সঠিক জানা নাই।

স্কিনকেয়ারে এই উপাদান টা খুবই জনপ্রিয়। স্কিনকেয়ারে Glutathione মূলত একটি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে।

কিন্তু তাউ বলে এটি ত্বককে সরাসরি "ফর্সা" করে না।

গ্লোটাথিউন মাখলেই ফর্সা হয়ে যাবেন বিষয়টা এমন নয় না লো।

এই উপাদান টা আসলে ত্বকে মেলানিন তৈরীর প্রক্রিয়ায় বাধা দেয়।যার ফলে ত্বক ধীরে ধীরে উজ্জ্বল ও সমান টোনের দেখায়, তাছাড়া এটি ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে এবং পিগমেন্টেশন কমাতে বিভিন্নভাবে সহায়তা করে।

Glutathione এর সাথে যদি আপনি Vitamin C, Niacinamide, Alpha Arbutin ব্যবহার করেন তাহলে আরও ভালো ফলাফল পাওয়া যায়।

এটাকে কে বা কারা ধবধবে ফর্সা হওয়ার ক্রিম বানায়ছে, কেন বানাইছে আল্লাহ জানে।🥲

একটু গ্রিজি হয় বলে এইটা কেউ কেউ ইউজ করতে চায় না অথচ এইটা ছাড়া আমার চলে না। মাঝে অন্য একটায় শিফট হয়ে দেখি তেমন কাজ হয় না,...
07/09/2026

একটু গ্রিজি হয় বলে এইটা কেউ কেউ ইউজ করতে চায় না অথচ এইটা ছাড়া আমার চলে না। মাঝে অন্য একটায় শিফট হয়ে দেখি তেমন কাজ হয় না, শেষে আবার এটাতে ব্যাক করলাম। আর পরশু পেজে ফ্রাইডে সেল দিয়েছে, তাই আর দেরিও করিনি।

দেখেন, অয়েলি স্কিন হলেই যে অয়েলি প্রডাক্ট এভয়েড করতে হয় এটা আমি মানি না। অয়েলি স্কিন বলে ধুয়েমুছে অয়েল কন্ট্রোল প্রডাক্ট ইউজ করে অয়েল কমিয়ে ফেলা ভাল কাজ না। এই সেবাম বা অয়েল স্কিনের ঢাল হিসেবে কাজ করে: পলিউশন, ইউভি রশ্মি থেকে স্কিনকে রক্ষা করতে ভূমিকা রাখে। স্কিন যদি দেখে তার অয়েল কমে গেছে সে প্যানিকড হয়ে আরো দ্বিগুন পরিমাণে সেবাম উৎপাদন বাড়িয়ে দেয়, এটা একটু ক্ষতিকর। কীভাবে? এতে স্কিন ব্যারিয়ার নষ্ট হয়। আর এই দ্বিগুন সেবাম উৎপাদন বরং পোরস্ লক করে একনের প্রবণতা বাড়িয়ে দেয়।

এমনিতে অয়েলি স্কিন একটা ব্লেসিং, এই স্কিনে সহজে রিঙ্কেল পড়ে না। তবে স্কিন যেমনই হোক, স্কিন বুঝে যত্ন নিলে ঐটাই আশীর্বাদ হয়ে উঠতে পারে।

আমার এই সানস্ক্রিন বেছে নেয়ার কারণ এটার কোলাজেন আর অ্যান্টি অক্সিডেন্ট উপাদান; এগুলো স্কিনের কোলাজেন ভেঙে যাওয়া রোধ করতে সাহায্য করে, ভেতর থেকে স্কিনকে হেলদি আর প্ল্যাম্প রাখে।
ফেইস ওয়াশ করার পরও স্কিন সতেজ থাকে।
আমি এই সানস্ক্রিন বহুভাবে টেস্ট করছি। কড়া রোদে গিয়ে দেখেছি বেশ ভাল প্রটেকশন দেয়।
এত গুনাগুন পেলে সারাদিন একটু চিটচিটে ভাব সহ্য করে নিতে আমার অন্তত অসুবিধা নেই।

আর এইটা আমি নিই কোথা থেকে? NSO Products থেকে। এই একটা পেজ আমাকে ফতুর বানিয়ে দিচ্ছে। ভুলেও ওদের থেকে কিছু নিয়েন না আপনারা, আটকা পড়বেন।😐

© লীলাবতী লিলু

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when NSO Products posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NSO Products:

Shortcuts

Share