15/10/2017
"পদ্মা ব্রিজের ডিজাইনার কে?".. ... ... ... ... ... ...
যাঁরা এই প্রফেশনের সাথে খুব একটা পরিচিত নয়, তাঁদের কাছে এটা খুব সহজ একটা প্রশ্ন । তাঁরা প্রথমেই প্রশ্নটাকে মনে মনে সরল করে নিবেন -- এখানে জিজ্ঞেস করা হচ্ছে, "পদ্মা ব্রিজ কে বানিয়েছে?" এইটা তো কোন জটিল কিছু না, পত্র-পত্রিকায় হাজার বার ছাপানো হয়েছে । এই যেমন, দুই সপ্তাহ আগের প্রথম-আলো পত্রিকায় ( http://bit.ly/2yzkxB5 ) বিশদভাবে লেখা আছে -- "মূল সেতু নির্মাণে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে চুক্তি সই করে সরকার।" "আর নদীশাসনের কাজ করছে চীনেরই আরেক প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশন।" "এ ছাড়া দুই প্রান্তে টোল প্লাজা, সংযোগ সড়ক, অবকাঠামো নির্মাণ করছে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান।" তাহলে দেখা যাচ্ছে, এরাই মিলেমিশে ব্রিজটা বানাচ্ছে ।.. ... ... ... ... ... ...
আমাদের মধ্যে যাঁরা সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশনের সাথে জড়িত, তাঁদের কাছে এটা একদম স্ট্রেইট-ফরোইয়ার্ড প্রশ্নোত্তর পর্ব না । তবে খুব জটিল কিছুও না । আমরা জানি, এতো বড় একটা ব্রিজ প্রজেক্টে অবশ্যই ডেডিকেটেড স্ট্রাকচারাল ডিজাইন টিম কাজ করেছে । প্রথম-আলোর উপরের প্রতিবেদনে বলাই আছে, চীনা কোম্পানিটা ঠিকাদারি প্রতিষ্ঠান -- মানে তারা ব্রিজ কন্সট্রাকশন (নির্মাণ) করবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট করবে, কিন্তু ডিজাইন (নকশা) করবে হয় তাদেরই ইন-হাউজ ডিজাইন টিম (যদি থাকে), অথবা তৃতীয় কোন নকশাকার প্রতিষ্ঠান (ডিজাইন কনসালটেন্সি ফার্ম) তাদের থেকে সাব-কন্ট্রাক্ট নিয়ে কাজটা করে দিবে । আসলেও ব্যাপারটা তাই, পদ্মা ব্রিজের উইকিপিডিয়া পেইজে যেয়ে দেখা যায়, ডিজাইনার হিসেবে AECOM এর নাম দেয়া । এটা সত্যিই একটা অসাধারণ খবর । কন্সট্রাকশন ইন্ডাস্ট্রির সবচেয়ে সম্মানজনক ম্যাগাজিন আর র্যাঙ্কিং প্রতিষ্ঠান -- Engineering News-Record (ENR) এর র্যাঙ্কিং-এ দেখা যায়, এবছরেও গ্লোবাল ডিজাইন ফার্ম হিসেবে টপ পজিশনে আছে AECOM । আবার AECOM এর উইকি পেইজে যেয়েও দেখা যায়, তাদের সিগনেচার প্রজেক্ট লিস্টে পদ্মা ব্রিজের নাম সগৌরবে অবস্থান করছে । তাহলে সব প্রশ্নের উত্তর মিলে গেলো । এই বিষয়ে আর কিছু জেনে লাভ নাই, এখন নিশ্চিত হয়ে বসে থাকা যায় ।.. ... ... ... ... ... ...
কিন্তু একজন নব্য ব্রিজ ইঞ্জিনিয়ারিং রিসার্চার আর aspiring ব্রিজ ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে এইটুকুতে আমি শতভাগ সন্তুষ্ট হতে পারি না । অসংখ্য প্রশ্ন মাথার মধ্যে গিজগিজ করছে -- ১) AECOM এর এক লক্ষ এমপ্লয়ি, সারা দুনিয়ার প্রায় সব দেশে তাদের অফিস আছে, ঠিক কে বা কারা এই প্রজেক্টের কাজটা করলো? ২) কারা সুপারস্ট্রাকচারের কম্পিউটার মডেলে নিউমেরিক্যাল সিমুলেশন করলো? ৩) কারা ভূমিকম্প- সহনীয় সাপোর্ট (seismic isolation bearing) ডিজাইন করলো? ৪) সবচেয়ে বড় যে প্রশ্নটা ছিল -- এই প্রজেক্টে টপ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার -অব- রেকর্ড কে? Mackinac Bridge এর উইকি পেইজে গেলে ডিজাইনার হিসেবে David B. Steinman এর নাম আসে, Arthur Ravenel Jr. Bridge এর কথা উঠলে ডিজাইনার হিসেবে WSP এর Mike Abrahams (বর্তমান সময়ে সবচেয়ে সম্মানিত ব্রিজ ইঞ্জিনিয়ারের একজন) এর নাম আসে, তাহলে পদ্মা ব্রিজে কথা আসলে কার নাম সবার মাথায় আসা উচিত? কে সেই ভিশনারি ইঞ্জিনিয়ার যে এই ব্রিজের সিস্টেম-লেভেলের ডিজাইন কী হচ্ছে সেটার চূড়ান্ত নির্ধারক? টেক্সটবুক আইকন !.. ... ... ... ... ... ...
এই অনুসন্ধিৎসা মাথায় নিয়ে আমি গত বছর শেষের দিকে আর এই বছরের শুরুর দিকে বিভিন্ন কী-ওয়ার্ড কম্বিনেশন নিয়ে গুগোল করতে থাকলাম (না, আমি দেশে সরাসরি আমার কোন সিভিল ইঞ্জিনিয়ার সিনিয়রকে জিজ্ঞাস করি নাই, তাহলে হয়তো কাজটা অনেক সহজ হতো । ওইভাবে রিসার্চ করতে করতে হয়তো অভ্যাস হয়ে গেছে ।) প্রথম দিকে কিছুই পাই না, তারপর আস্তে আস্তে অনেক তথ্য আসতে থাকলো । জানলাম, AECOM একা কাজটা করে নাই, তারাও একটা কনসালটেন্ট ফার্মের টিম গঠন করেছে -- AECOM এর সাথে আছে SMEC International, Northwest Hydraulic Consultants, ACE Consultants, Aas-Jakobsen, HR Wallingford. এতো বড় প্রজেক্টে এটাই স্বাভাবিক প্রক্রিয়া । তবে AECOM ই আছে চালকের আসনে, আর সেই একক ব্যাক্তি, যার নাম আমি খুঁজছি ডিজাইনার হিসেবে, তিনি হলেন -- AECOM এর Global Long-span and Specialty Bridge Director: বর্তমান সময়ে সবচেয়ে সম্মানিত আরেকজন ব্রিজ ইঞ্জিনিয়ার Dr. Robin Sham, Ph.D., C.Eng, FICE.
কিছু রেফারেন্সঃ
১) পদ্মা ব্রিজ নিয়ে ICE-UK এর তথ্যমূলক পেইজ । এখানে ডিজাইনার হিসেবে Dr. Robin Sham এর নাম দেয়া ( http://bit.ly/2wWwcK7 )।
২) পদ্মা ব্রিজ ডিজাইনের কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে স্ট্রাকচার ম্যাগাজিনে Dr. Robin Sham এর প্রকাশিত প্রবন্ধ ( http://bit.ly/2gj5oAn )।
৩) Dr. Robin Sham recognized for innovation in bridge engineering ( http://bit.ly/2hHEJtM )।
৪) ইম্পেরিয়াল কলেজ লন্ডনে সাক্ষাৎকার ( http://bit.ly/2kPGgmu )।
৫) এখানের তৃতীয় ছবিটায় দেখা যায় সবাই পদ্মা ব্রিজের পোস্টারে তাকিয়ে আছে ( http://bit.ly/2yqewdp )।
Disclaimer:
১) এইটা আমার ইন্টারনেট- বেইজড রিসার্চ থেকে পাওয়া, প্রজেক্টের সাথে সরাসরি জড়িত কেউ যদি মনে করেন এককভাবে সর্বোচ্চ স্থানে বসার মতো আরও কেউ ছিলেন -- পরামর্শক বা উপদেষ্টা হিসেবে নয়, টপ টেকনিক্যাল ডিরেক্টর (in its truest sense) হিসেবে, তাহলে আমাকে সংশোধন করে দিবেন এখানে ।
২) আমি অবগত যে কেউ কেউ হয়তো ভাববেন, এভাবে একজন মানুষ একা বিদেশে বসে সব কৃতিত্ব নিতে পারেন না । কিন্তু দুনিয়া জুড়ে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে এভাবেই পিরামিডের চূড়ায় গিয়ে একজনের কাছে সব শেষ হয় । তাদের বলে ইঞ্জিনিয়ার -অব- রেকর্ড (E.O.R.)। কন্ট্রাক্ট, সাব-কন্ট্রাক্ট মিলিয়ে কয়েক ডজন ফার্ম থাকে এসব মেগা-প্রজেক্টে । তাদের যেকোনো একটার যেকোনো একজন ইঞ্জিনিয়ার হয়তো একটা সাব-কম্পোনেন্টের ডিজাইন করে দিয়েছেন, কিন্তু The buck always stops with E.O.R. আর আমাদের কমপ্লেক্স জিও-পলিটিক্যাল সিচুয়েশনে যদি কোনো কারণে এইক্ষেত্রে E.O.R. উনি না-ও হয়ে থাকেন, গ্লোবাল স্ট্যান্ডার্ডে উপরের ভদ্রলোক-ই এই রোল প্লে করেছেন ধরা হয়ে থাকে ।
Courtesy - Farhan Chowdhury
পদ্মা সেতু এখন দৃশ্যমান। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে সেতুর জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির ওপর প্রথম স্প্যানটি বসানো হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘটনাস্থলে উপস্থিত থেকে স্প্যান বসানোর কাজ তদারকি করেন। সেতু বিভাগ সূত্র জানায়, পদ্মা সেতুতে মোট ৪১টি স্প্যান বসানো...