05/10/2021
🎯 প্রাকৃতিক সৌন্দর্য্যের এক অপার সমাহার বান্দরবান।সবুজে মোড়ানো প্রাকৃতিক সৌর্ন্দয, মেঘ ছুঁয়ে দেখার ইচ্ছে হলেই ঘুরে আসুন পাহাড়ি কন্যা বান্দরবানে। যেখানে প্রকৃতি নিজ ঐশ্বর্যকে ঢেলে দিতে কৃপণতা করেনি।সাংস্কৃতিক বৈচিত্র্য, নির্জন বন আর সবুজ পাহাড়-পর্বত এবং পাহাড়ের কোল ঘেঁসে একে বেকে বয়ে চলা সাংগু নদীর কারনে বান্দারবান আপনাকে মুগ্ধ করবেই।
৩ দিন / ৪ রাত
ভ্রমন এর প্যাকেজে থাকছেঃ
✅ প্যাকেজঃ ১.নীলগিরি ২.নীলাচল ৩.শৈলপ্রপাত ৪.চিম্বুক ৫.দেবতাখুম ৬.মেঘলা ৭.রুপালী ঝর্ণা
ভ্রমণ তারিখঃ
========
২৪/১০/২০২১
📕 ভ্রমণের বিস্তারিত বর্ণনা:
=================
২৪ তারিখ রাতের গাড়িতে কলাবাগান/আরামবাগ/সায়দাবাদ থেকে রাত ৯টায় আমাদের আনন্দ ভ্রমন শুরু করবো।গাড়িতে হালকা নাস্তার ব্যবস্থা থাকবে।
প্রথম দিনঃ ভোর ৬টায় আমরা বান্দরবান পৌছে নাস্তা সেরে হোটেলে উঠবো। ১১টার আগে হোটেল পাওয়া যাবে না।তারপরও যদি পেয়ে যাই তাহলে হোটেলে উঠে যাবো। তারপর হোটেলে ওঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নেবো। ১টার সময় দুপুরের খাবার সেরে মাহিন্দ্রায় চলে যাব নীলাচল,শৈলপ্রপাত দেখতে। সন্ধ্যায় সুন্দর সময় কাটাবো মেঘলায় তারপর ফিরে আসবো হোটেলে।
দ্বিতীয় দিনঃ খুব সকালে ফ্রেশ হয়ে নাস্তা সেরে চাঁদের গাড়ি করে ভ্রমন শুরু করবো দেবতাখুম এর উদ্দেশ্যে।রুয়াংছড়ি বাজার থেকে প্রশাসনের অনুমতি ও গাইড নিয়ে চলে যাবো কচ্ছপতলি বাজারে।সেখান থেকে সেনাবাহিনীর অনুমতি নিয়ে পাহাড়ি পথ বেয়ে অথবা ঝিরি পথে চলে যাবো শিলবান্ধা পাড়া হয়ে দেবতাখুম।নৌকায় করে শিলবান্ধা খাল পাড়ি দিয়ে পৌছাবো দেবতাখুম।মনে রাখাতে হবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভেলায় চড়া যায় তাই রাস্তায় দেরি করা যাবে না।দেবতাখুম থেকে অপরূপ সৌন্দয্য উপভোগ করে বিকাল ৫টার আগেই কচ্ছপতলি আর্মি ক্যাম্পে রিপোট করতে হবে।সেখানে পূর্বের অর্ডারকৃত খাবার খেয়ে বান্দরবান পৌছাবো সন্ধ্যা ৭টায়।(তারপর ফ্রী টাইম)
তৃতীয় দিনঃ খুব সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে চাঁদের গাড়ি করে চলে যাবো রুপালী ঝর্ণার আপরূপ সৌন্দয্য উপভোগ করতে।সেখান থেকে চলে যাবো চিম্বুক পাহাড় এর সৌন্দয্য উপভোগ করতে এরপর চিম্বুক পাহাড়ে দুপুরের খাবার সেরে চলে যাবো নীলগিরির অপরূপ সৌন্দয্য দেখতে।সেখানে সূর্যাস্ত উপভোগ করে চলে আসবো বান্দরবান।
সারাদিন ঘুরে রাতের খাবার সেরে ঢাকার উদ্দ্যেশ্যে বাসে করে আমরা যাত্রা শুরু করব । ভোরে যানজটের ঢাকায় ফিরবো ইনশাআল্লাহ ।
🚌 পরিবহণ
=======
নন এসি বাস
চাদের গাড়ি
মাহিন্দ্রা
👉 ভ্রমণ খরচ জন প্রতিঃ
=============
জন প্রতি ৬৫০০/- টাকা মাত্র
✅ খাবারের তালিকাঃ
============
সকালের নাস্তাঃ পরাটা,ডিম,সব্জি,চা,পানি।
দুপুরের খাবারঃ ভাত,ভর্তা,চিকেন,পানি।
রাতের খাবারঃ ভাত,সব্জি,চিকেন,ভর্তা,পানি।
সন্ধ্যার স্ন্যাকস
খরচের মধ্যে অন্তর্ভুক্তঃ
* ঢাকা – বান্দরবন - ঢাকা যাতায়াত
*চাদের গাড়ি
* হোটেল রুম (৪ জন শেয়ার)
* ভ্রমণকালীণ সময়ে প্রতিদিন ৩ বেলা খাবার
* অভিজ্ঞ ভ্রমণ গাইড
* সকল এন্ট্রি ফি।
* দর্শনীয় স্থান ভ্রমন
ভ্রমণ খরচে অন্তভুক্ত নয়ঃ
* যে কোন ব্যাক্তিগত খরচ
* ব্যক্তিগত ঔষধ
* বেবি ফুড
* উল্লিখিত ভ্রমণপথের তুলনায় অতিরিক্ত ঘুরে বেড়ানো বা গাড়ির অতিরিক্ত ব্যবহারের খরচ।
রেজিস্টেশন পদ্ধতিঃ
============
বুকিং এর জন্য বিকাশঃ ০১৯৪২৫৫৯০৪৯
ডাচ বাংলা ব্যাংক রকেটঃ ০১৭১৩০৩২৭৯৩৫
নগদ একাউন্ট নম্বর : ০১৬২৭৩৯৯১০৫
মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকে টাকা জমা দেয়ার আগে ফোন করে নিশ্চিত হয়ে টাকা বুকিং করবেন।
ইচ্ছা করলে আমাদের অফিসে সরাসরি এসে বুকিং করতে পারেন। আমাদের অফিসের ঠিকানাঃ সানভ্যালী ট্যুরস এন্ড ট্রাভেলস, ৪/এ ইন্দিরা রোড, মাহাবুব প্লাজা(২য় তলা),ফার্মগেট, ঢাকা ১২১৫।
মোবাঃ ০১৭১৩০৩২৭৯৩, ০১৯৪২৫৫৯০৪৯ ।
শিশু পলিসিঃ
=========
৩ বছর পর্যন্ত ফ্রি (পরিবহনে আলাদা সিট, আলাদা খাবার নিলে ভ্রমন মূল্যের ৬০% প্রদান করতে হবে)।
যা সাথে নিবেনঃ
============
নিয়মিত সেবন করেন এমন ঔষধ
টুথ ব্রাশ ও পেস্ট
ক্যাপ, সানস্ক্রিন লোশন
পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন স্যান্ডেল
ক্যামেরা/দূরবীন
বিদ্যুৎ ব্যবস্থা অনেক সময় লো ভোল্টেজ থাকতে পারে। সুতরাং ক্যামেরা এবং মোবাইলের জন্য অতিরিক্ত ব্যাটারী বা পাওয়ার ব্যাংক নেওয়া ভাল।
NID/ ভোটার আইডি/ জন্মনিবন্ধন (এর ২ কপি)
সিম কার্ড (রবি)
গামছা/ তোয়ালে
সাবান,শ্যাম্পু
পাহাড়ে চলার জন্য বিশেষ জুতো ১০০% নিতে হবে।
ভ্রমণ টিপস
========
উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দুর থেকে চোখে লাগে) পরিহার করা, সম্ভব হলে হালকা রঙ্গের বা ক্যামফ্লেক্স ব্যবহার করা
আবহাওয়ার প্রতি খেয়াল রেখে ঢিলে ঢালা আরাম দায়ক,ফুল স্লিপ পোশাক পরিধান করলে ভাল হবে
পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে , সু/ হাই হিল সাথে নিবেন না।
মাত্র ০৩ দিনের ভ্রমণ তাই ব্যাগের সাইজ যত ছোট রাখা যায়, ট্রলি না নেয়াই ভাল
ট্রেইলে কোন প্রকার উচ্চ শব্দ না করা
কোনকিছু অপচয় না করা এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
করনীয় ও বর্জনীয়
==============
পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমনঃ পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা।
স্থানীয়দের গুরুত্ব ও সম্মান প্রদর্শন করা
অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা
দল ছেড়ে একাকি কোথাও যাওয়া যাবে না।
যোগাযোগ
========
Sunvalley Tours & Travels
৪/এ, ইন্দিরা রোড, মাহাবুব প্লাজা, ২য় তলা,
ফার্মগেট, তেজগাঁও, ঢাকা-১২১৫
মোবাইল: ০১৭৩০৪৭৪৭৫৬, ০১৯৪২৫৫৯০৪৯
E-mail: [email protected]