Shikaripara Bazar

Shikaripara Bazar Shikaripara, Nawabganj, Dhaka.

আমাদের কলেজের একটি সুন্দর অনুষ্ঠান, আশাকরি সবার ভালো লাগবে.....
29/03/2019

আমাদের কলেজের একটি সুন্দর অনুষ্ঠান, আশাকরি সবার ভালো লাগবে.....

Game Show: E আর Key Street Campus: Tofazzal Hossain Chowdhury College Episode: 58 Host: Masuk Siddik producer: Tawheed Auntu Mob: 01911318447 E R Key Street ...

সবার মতামত আশা করছি.......
19/03/2019

সবার মতামত আশা করছি.......

ইছামতি নদী বাঁচাও আন্দোলন এর সভাপতি মেজর (অব:) সুধীর সাহা শিকারীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলীমুর রহমান খান এবং আরও অনেককে সাথে করে গত ১৫ মার্চ ২০১৯ শুক্রবার বিকেলে ইছামতি নদীর উপর অবস্থিত কাশিয়াখালী বেরিবাঁধ পরিদর্শনে যান। সেখানে তিনি উপস্থিত সকলের সাথে ইছামতি নদীর দূষন রোধে, নাব্যতা ফিরিয়ে আনার স্বার্থে বাঁধে সুইস গেট নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে মত বিনিময় করেন। ইছামতিকে বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এরপর একই দিনে সন্ধ্যার পর শিকারী পারা ইয়ৎ ক্লাব কর্তৃক আয়োজিত Six A Side ক্রিকেট টুর্নামেন্ট এর পুর্নমিলন সভায় মেজর (অব:) সুধীর সাহা উপস্থিত প্রায় ৫০০ লোকের মধ্যে ইছামতি নদী নিয়ে মত বিনিময় করেন এবং ইছামতি নদী বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। উপস্থিত সকলে ইছামতি বাঁচাতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন। মেজর (অব:) সুধীর সাহা ইছামতির উপর নির্মিত বাঁধের মধ্যে সুইস গেট নির্মাণে ইছামতি নদী বাঁচাও আন্দোলনের কাজের অগ্রগতিও সকলের সামনে তুলে ধরেন। তিনি বলেন, ইছামতি নদী বাঁচাও আন্দোলন তিন বছরের অক্লান্তিক প্রচেষ্টায় ২০১৭ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক চূড়ান্ত ডিপিপি তৈরী করে পানি সম্পদ মন্ত্রনালয়ে জমা করার কাজটি সম্পন্ন করে। মন্ত্রনালয় একনেকে পাঠাবার পূর্বে চূড়ান্তভাবে রিভিও করার পর্যায়ে সামান্য সংশোধনের সুপারিশ করে ডিপিপিটি পুনরায় পানি উন্নয়ন বোর্ডে ফেরত পাঠায়। গত দেড় বছর ইছামতি নদী বাঁচাও আন্দোলনের কর্মকর্তারা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর কর্তৃপক্ষের সাথে নিরলসভাবে যোগাযোগ রেখে চলেছে। পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এম. পি এর সাথে মন্ত্রনালয়ের উর্দ্ধতন কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের ডিজি সহ উর্দ্ধতন কর্মকর্তা এবং ইছামতি নদী বাঁচাও আন্দোলনের সভাপতি মেজর (অব:) সুধীর সাহা ও সাধারন সম্পাদক মোতাহারুল ইসলাম খান এর উচ্চ পর্যায়ের এক সভায় পানি উন্নয়ন বোর্ড আগামী জুন মাসের আগেই সংশোধিত ডিপিপি মন্ত্রনালয়ে জমা করার অজ্ঞীকার করে।
আসুন, ইছামতি নদী বাঁচাতে ও পরিবেশ রক্ষায় সকলেই অবদান রাখি।

ফিরে দেখা!ছবিটা বেড়িবাঁধের পশ্চিম পাশে, ইছামতি নদীর মাঝ বরাবর অবস্থিত। ভেসাল, গ্রাম বাংলার সৌন্দর্যের প্রতিক! আজ যা হারা...
13/08/2017

ফিরে দেখা!
ছবিটা বেড়িবাঁধের পশ্চিম পাশে, ইছামতি নদীর মাঝ বরাবর অবস্থিত।

ভেসাল, গ্রাম বাংলার সৌন্দর্যের প্রতিক! আজ যা হারাতে বসেছে। এই ভেসাল নিয়ে আমার একটা ঘটনা আছে! কি বলবো? যাক বলেই ফেলি। তখন আমি অনেক ছোটো, আব্বুর সাথে নদীতে গোসল করতে গেছি, আমাদের ঘাটের ঠিক ডান পাশে একটা ভেসাল ছিলো। বলেরাখা ভালো আমি ছোটো বেলা থেকেই মাছের পোকা ছিলাম! মাছ ছাড়া নাকি ভাত খেতাম না, যেদিন বাড়ীতে মাছ রান্না না হোতো আব্বু নাকি আমার জন্য বড়শি দিয়ে একটা কৈ মাছ হলেও মেরে আনতো, আমি নাকি প্লেটের চার পাশে মাছ ছোটো ছোটো করে সাজিয়ে রাখতেই বেশী পছন্দ করতাম! যাই হোক ভেসালের কথায় আসা যাক। আমি গোসলরত অবস্থায় দেখতে পেলাম ভেসালের কোনায় একটি মাছ জালের সাথে আটকে আছে, জেলে কয়েকবার ঝাঁকি দিয়েও মাছটা ছাড়াতে ব্যর্থ হওয়ায় মাছ সহ আবার জাল পানিতে নামিয়ে দিলেন! আবার একটু পরে উঠালেন, আমি অবাক হয়ে দেখলাম মাছটা ঐখানেই আছে! এইভাবে দুই বার দেখার পর আমি আব্বুকে দেখালাম, দেখানোর ভাষাই আব্বু বুঝে ফেলেছে ঐ মাছটা আমার চাই! কি আর করার জেলেও আব্বুর পরিচিত, এক সাতারে জাল থেকে মাছটা ছাড়িয়ে এনে মাছের কানশার ভেতর একটা খেজুর পাতা দিয়ে বেধে ঝুলিয়ে দিলেন, মাছটা আনার পর মা আমাকে মাছটা ভেজে দিলেন। দুঃখের বিষয় তখন ছোটো ছিলাম বিধায় মাছের নাম জানা ছিলো না, পরবর্তীতে জেনেছি রায়াক (টাটকিনি বড় হলে রায়াক মাছ বলে) মাছ ছিলো।
আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য আমরা এক সময় কি দেখেছি আর এখন কি দেখছি? ভবিষ্যৎ প্রজন্ম হয়তো কখনো জানবেই না ভেসাল কি? আগে এই নদীতে কতো কিছুই না ছিলো, মনে পরে আপনাদের নদীতে সেই ভেসালের কথা? মনে পরে নদীতে বাঁশ, জাল দিয়ে বেড়া বানানোর পর মাঝের কিছু অংশ ফাকা রাখতো ট্রলার বা নৌকা যাওয়ার জন্য, রাতের দুর্ঘটনা এড়াতে দুই পাশের লন্ঠনের কথা কি আজো মনে পরে না?

বিঃ দ্রঃ লেখায় ভুল-ত্রুটি মার্জনা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এভাবে আর কতো দিন?উপজেলা প্রশাসন, নবাবগঞ্জ, ঢাকা
20/07/2017

এভাবে আর কতো দিন?
উপজেলা প্রশাসন, নবাবগঞ্জ, ঢাকা

Please join this page.......
25/12/2016

Please join this page.......

ক্যালেন্ডার.......

Address

Shikaripara, Nawabganj
Dhaka

Telephone

01817636039

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shikaripara Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shikaripara Bazar:

Share