30/08/2024
''যে জাতির পুরুষদের মাঝে গায়রত থাকে, সে জাতির নারীদের মাঝে পবিত্রতা থাকে''
আমাদের পূর্বপুরুষদের দিকে তাকালে দেখতে পাই, তারা তাদের বোন, কন্যা, স্ত্রীদেরকে প্রোটেক্ট করতেন নিজেদের পুরুষত্ব দিয়ে। কোন পরপুরুষ তাদের দ্বারে কাছেও আসতে পারতো না! সেই মহিয়সী নারীরাও ছিলেন গায়রতওয়ালা, অনন্যা ও পবিত্রা। তারা ছিলেন ঝিনুকের ভেতর থাকা মুক্তার ন্যায়।
কিন্তু আজকাল সমাজের পুরুষদের থেকে গায়রত যেন হারিয়ে গেছে; একারণেই নারীদের থেকে পবিত্রতা বিলুপ্ত হয়েছে। নারীদের অভিভাবক বাবা, ভাই ও স্বামীরা যেন আজ সবাই দাইয়্যুস হয়ে গেছে, তাইতো নারীদের সম্ভ্রমও পানির মতো সস্তা হয়ে পড়েছে। যেখানে সেখানে তারা জিনা ব্যভিচার করে বেড়াচ্ছে, দেখার যেন কেউই নেই! হায় আফসোস! স্বাধীনতা ও আধুনিকতার নামে তারা মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে, যেখানে তাদের ঘিরে আছে লম্পট শকুনের দল। আর তাদের পুরুষেরা নিজেদের আত্মমর্যাদাবোধ বিলীন করে দিয়ে পুরুষত্ব হারিয়ে ঘুরে বেড়াচ্ছে অন্য নারীদের পেছনে!
আল্লাহ্ আমাদের পুরুষদেরকে গায়রতওয়ালা ও নারীদেরকে আত্নমর্যাদাবোধ সম্পন্ন হওয়ার তাওফিক দান করুন! আমীন।