14/12/2023
ছোট একজন ভালো মানুষ সন্ত্রাসীর নিজের নামে তৈরি করা স্কুল হাজী মহব্বতজান উচ্চবিদ্যালয়। আর হাইফাই স্কুল, যেখানে সব গাড়িওয়ালা বড়লোকের ছেলেমেয়েরা পড়ে, সেটার নাম অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল। এই স্কুল যত বেশি হাইফাই, মহব্বতজান স্কুল তত বেশি ল্যাটাপ্যাটা। মহব্বতজান স্কুল থেকে ফুটবল প্লেয়ার, সিরিয়াল কিলার, মাদকসম্রাজ্ঞী, নায়িকা তৈরি হওয়ার কথা থাকলেও কোনো বৈজ্ঞানিক তৈরি হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু ব্যাপারটাতে সন্দেহ দেখা দিল যখন বুধবার রাত্রিতে ভয়ংকর শব্দে দক্ষিণ দিকটা কেঁপে উঠল। পরে জানা গেল প্রচণ্ড বিস্ফোরণে অক্সব্রিজ স্কুল বিধ্বস্ত। সেই বিস্ফোরণের জায়গায় নাকি বড় বড় জঙ্গি-সন্ত্রাসীদের ব্যবহার করা বোমার কেমিক্যাল পাওয়া গেছে। মজার ব্যাপার হচ্ছে, যে এই বিস্ফোরণ ঘটিয়েছে সেই ছেলে, সেই ভয়ঙ্কর জিনিস পকেটে নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তবে জিনিসটা কতটা শক্তিশালী ও বিপজ্জনক হতে পারে, সেটা জানা গেল পরে যখন গোয়েন্দা সংস্থা জিনিসটার ওপর নজর রাখা শুরু করে দিল! কারণ, জিনিসটা যেটাকে গুটিকয়েক ছেলেমেয়ে ব্ল্যাকহোলের বাচ্চা বলে চেনে, সেটার দাম মিলিয়ন ডলার! এমনই দারুণ জমজমাট কাহিনি নিয়ে সাজানো মুহম্মদ জাফর ইকবালের ব্ল্যাকহোলের বাচ্চা বইটি।
বইটি সংগ্রহ করতে নিচের লিংকে চলে যান 👇
https://rkmri.co/3lmT0eeempSe/