বই-তরণী- Boitoroni

বই-তরণী- Boitoroni Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বই-তরণী- Boitoroni, Book shop, 284, west monipur, mirpur, Dhaka.

10/08/2025

খোলা চিঠি

দুই বছর।
সময়টা শুনতে যতটা ছোট লাগে, ভেতর দিয়ে গেলে তা অনেক দীর্ঘ হয়।
এই দুই বছরে তুমি নেই—কথা নেই, দেখা নেই—তবু কেমন করে যেন তুমি আছো।
রোজকার কত ছোট ছোট তুচ্ছ জিনিসে নিজেকে ধরে ফেলি-- তোমার কথা ভাবছি।
এই ধরো--
একটা পুরোনো রাস্তা, কোন একটা বিশেষ শব্দ," ও যে মানে না মানা " গানে,নীল ক্ষেতের পুরনো বইয়ের দোকান, সোহরাওয়ার্দী মাঠের কোনো বিকেল, অসময়ের হাসপাতাল, আরও কত কি.....
সব যেন আয়োজন করে তোমার কাছেই টেনে নিয়ে যায়।
অথচ,কবি গুরু বলেছেন--
"চোখের আড়াল মনের আড়াল "
আসলেই কি তাই....?
আমিও তো ভেবেছিলাম ভূলে যাব।
কিন্তু ভুলে যাওয়া কি ইচ্ছার উপর নির্ভর করে?
ভূলে গেছি বলে বলে সারাক্ষণ মনে করে রাখা।
মনে হয়, কিছু কিছু মানুষ ভেতরে এমনভাবে বসে থাকে,
যাদের অনুপস্থিতি একটা আলাদা অস্তিত্ব হয়ে দাঁড়ায়।

তুমি কোথায় আছো, কেমন আছো, কেমন চলছে সংসার...?
এসব আর জানতে চাই না।
তবু মাঝে মাঝে একটাই প্রশ্ন বুকের কোথাও প্রচন্ড শব্দ তোলে—
সত্যিই কি --
" রাতের সব তাঁরাই থাকে দিনের আলোর গভীরে "

জানি দেখা হবে --
বই মেলায়, কিংবা চা হাতে টি এস সি তে কোনো এক সন্ধ্যায়, অথবা আরও রাতে লালবাগ নয়তো পলাশীতে রিক্সায় এক ঝলক ।

পুনশ্চ : একটা পুরনো হেলাল হাফিজ এর বইয়ে পত্র দিও কবিতার পাশে কলম দিয়ে লেখা ছিল (হ্যাঁ পত্র দিও)। তাই পত্র দিলাম।

28/07/2025

"অপেক্ষা শব্দটার মধ্যে এক ধরনের বিষাদ আছে।
অপেক্ষা মানেই কেউ নেই, থাকলেও কাছে নেই।"

অপেক্ষা ---
হুমায়ূন আহমেদ।

আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সকল নারীদের জানাই শ্রদ্ধা এবং শুভেচ্ছা।বই-তরণী - Boitoroni
08/03/2023

আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সকল নারীদের জানাই শ্রদ্ধা এবং শুভেচ্ছা।
বই-তরণী - Boitoroni

Address

284, West Monipur, Mirpur
Dhaka
1216

Telephone

+8801711662410

Website

Alerts

Be the first to know and let us send you an email when বই-তরণী- Boitoroni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বই-তরণী- Boitoroni:

Shortcuts

Share

Category