Ayra2.0

Ayra2.0 বাবা মায়ের রাজকন্যা 👨‍👩‍👧

11/10/2024

আমাকে পুরোপুরি ভাবে হারিয়ে ফেলার আগের সময় টুকুতে আমি যখন তোমার পাশে ছিলাম, তখন তুমি ধরেই নিয়েছিলে আমি বোধহয় পুরো জীবন তোমার সাথেই থেকে যাবো।

তোমার এই উপলব্ধিতে তুমি আমার দিকে এগিয়ে দিলে অবহেলা। তুমি ভেবে নিয়েছো আমাকে এখন যতই দূরত্ব দাও তুমি, আমি থেকে যাবো অপেক্ষায়। থেকে যেতাম।

থেকে যেতাম যদি একবার তোমার চোখের দিকে তাকিয়ে আমার জন্য কিঞ্চিৎ পরিমাণ ভালোবাসা দেখতাম। তোমার নজরে নিজের জন্য অসম্মান ছাড়া কিছুই দেখিনি।

তুমি আমাকে দুঃখ দিয়ে চূর্ণবিচূর্ণ করে দাও, আমি হেসে হেসে মানিয়ে নিতাম। অবহেলা করো, সহ্য করে নিতাম। কিন্তু অসম্মান মেনে নিতে পারিনা আমি। তুমি মূলত তখনই আমাকে হারিয়ে ফেলেছো, যখন তুমি আমার দিকে অসম্মানের নজরে তাকিয়েছিলে।

11/10/2024

মধ্যরাত।

এক প্রান্তে কেউ কারো জন্য কেঁদে বালিশ ভেজাচ্ছে। অপর প্রান্তে কেউ প্রিয় মানুষের সাথে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন বুনছে। রাত একটাই সময় টাও এক; অথচ প্রতি স্রোতের ঢেউ আলাদা, গল্প আলাদা।

11/10/2024

অবশেষে সারাজীবনের জন্য যে তোমারে পাইলো, সে যেনো তোমারে আগলে রাখে ভীষণ যত্নে। আমি ভাঙাচোরা মানুষ তোমারে ছোঁয়ার সাধ্য আমার কখনোই ছিলো না। তবুও স্বপ্ন দেইখা গেছিলাম তোমারে নিজের কইরা পাওয়ার। আমি হতভাগা এতই কমদামি স্বপ্ন কেনার দামদরে তোমারে হারাইয়া ফেলছি। যে তোমারে জিততা নিলো সে যেনো তোমারে ভালোবাসার কমতি বুঝতে না দেয়।

আমি চাই না ভালোবাসার কমতি পরলে তুমি আমারে মনে করো। তুমি যখনই আমারে মনে করবা তোমার দুঃখ হইবো আমার লাইজ্ঞা। আমি চাই তুমি সুখী থাকো আজীবন, দুঃখ তোমারে মানায় না। যার কাছেই থাকো ভালো থাইক্কো, কারণ তুমি ভালো না থাকলে আমার এত বিসর্জন এত দীর্ঘশ্বাস সব বিফলে যাইবো। আমার ভালোবাসার দিকে তাকাইয়া হইলেও তুমি ভালো থাইক্কো।

কথায় - Ashraf Ahmed

21/08/2024

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayra2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share