GrameenExpress

GrameenExpress আপনার চাহিদা পূরণে কেনা কাটার সব সমাধ?

20/09/2022

চ্যাপা ছোট পুঁটি শুটকি পরিমাণঃ ১ কেজি। মুল্যঃ ১০৫০ টাকা । পরিমাণঃ ৫০০ গ্রাম। মূল্যঃ ৬১০ টাকা। খুচরা ও পাইকারি ক্র....

20/09/2022

* জি-এক্স লন্ড্রি সার্ভিস। > কাপড় ওয়াশ । ড্রাইক্লিন । কাপড় ইস্ত্রি । কাপড় প্যাকিং ।জি-এক্স লন্ড্রিতে কল করুন- ০১- ৭৯৬-...

20/09/2022

পরিমাণঃ ৫০০ গ্রাম মুল্যঃ ৭৫০ টাকা মাত্র। পাইকারি ও খুচরা ক্রয় করতে ইনবক্স করুন অথবা কল করুন- ০১৭৯৬৮০৫৯৮৪.

20/09/2022

যে কোন তথ্য ও টিকেট বুকিং,টিকেট কনফার্ম ও টিকেট রি-ইস্যু ও যে কোনও দেশের হোটেল বুকিং এর জন্য কল করুনঃ- ০১৭৯৬৮০৫৯৮৪ (.....

20/09/2022

বড় লইট্যাঁ শুঁটকি পরিমাণঃ ১ কেজি। মুল্যঃ ১৪০০ টাকা । পরিমাণঃ ৫০০ গ্রাম। মূল্যঃ ৭৫০ টাকা। খুচরা ও পাইকারি ক্রয় করত....

পাইকারি নিতে যোগাযোগ করুন
11/08/2022

পাইকারি নিতে যোগাযোগ করুন

আসসালামু আলাইকুমএরাবিয়ান ফ্রুটস এজেন্সির আমদানিকৃত দার ডেটস ব্রান্ডের মাদীনার অরজিনাল মাজদুল খেজুর এখন পাচ্ছেন www.gram...
29/07/2022

আসসালামু আলাইকুম

এরাবিয়ান ফ্রুটস এজেন্সির আমদানিকৃত দার ডেটস ব্রান্ডের মাদীনার অরজিনাল মাজদুল খেজুর এখন পাচ্ছেন www.grameenexpress.com এ।

বড় সাইজের খেজুর

৫ কেজি ওজনের বক্স পাইকারি মূল্য ২১০০/-

স্বাদে গুণে অতুলনীয় এই খেজুর।

আগ্রহী ক্রেতাগণ যোগাযোগ করুন।

গ্রামীণ এক্সপ্রেস ডটকম
মোহাম্মদপুর, ঢাকা।
হট লাইন - ০৯৬৩৮-৭৭৪৫৬৫

আসসালামু আলাইকুমপ্রিয় গ্রাহক আপনাদের জন্য একটি সুখবর।গ্রামীণ এক্সপ্রেস ডটকম সুদূর সৌদি আরব থেকে আমদানি করে নিয়ে এসেছে ...
28/07/2022

আসসালামু আলাইকুম
প্রিয় গ্রাহক আপনাদের জন্য একটি সুখবর।

গ্রামীণ এক্সপ্রেস ডটকম সুদূর সৌদি আরব থেকে আমদানি করে নিয়ে এসেছে এরাবিয়ান জুব্বা।

যে কোনো বয়সের যে কোনো সাইজের অরজিনাল সৌদি আরবের এরাবিয়ান জুব্বা পাবেন আমাদের শপে।

শতভাগ নিশ্চয়তা প্রদান করছে Grameen Express আপনিও শতভাগ নিশ্চিন্তে ক্রয় করুন।

#আমাদের_গ্রামীণ_এক্সপ্রেস_শপে_পাবেন_বড়দের_ওবাচ্চাদের_এরাবিয়ান_জুব্বা_আবায়া_পাগরী

#আরো_রয়েছে_মহিলাদের_হিজাব_এরাবিয়ান_বোরকা সহ অন্যান্য মুসলিম পুরুষ ও মহিলাদের দেশী বিদেশী পোশাক।

অফিস -
গ্রামীণ এক্সপ্রেস ডটকম
মোহাম্মদপুর,ঢাকা।
০৯৬৩৮৭৭৪৫৬৫

23/07/2022

যাদের প্রয়োজন তারা নোট রাখতে পারেন।
চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ(টিকেট ছাড়া)
১. পতেঙ্গা সমুদ্র সৈকত
২. গোল্ডেন বীচ পতেঙ্গা
৩. কাঠগড় সি-বীচ
৪. ১৫ নং নেভাল এভেন্যু
৫. চট্টগ্রাম বোট ক্লাব (শুধুমাত্র রেস্টুরেন্ট এর জন্য)
৬. বিমান বন্দর
৭. ফইল্লাতলী সাগরের পাড় ও ম্যানগ্রোভ বন (রানী রাসমনি বীচ)
৮. চৌচালা-বীচ (সীভিউ পার্ক)
৯. শুকতারা রিসোর্ট
১০. পোর্টের টোল সড়ক
১১. রেলওয়ে জাদুঘর
১২. ঝাউতলা আবহাওয়া ওফিস ও ব্র্যাক এর পাহাড়
১৩. বাটালী পাহাড় (বিজয় স্তম্ভ)
১৪. জিলাপী পাহাড়
১৫. সিআরবি পাহাড়
১৬. ডি সি হিল
১৭. কর্ণফুলী নতুন ব্রীজ
১৮. ফিরিঙ্গিবাজার ব্রীজ ঘাট/ফিসারী ঘাট (নৌ-ভ্রমন পিয়াসুদের জন্য)
১৯. জাতীয় সংঘ পার্ক (পাচলাইশ)
২০. বিপ্লব উদ্যান (২নং গেইট)
২১. সানসেট পয়েন্ট ভাটিয়ারী ও ভাটিয়ারী লেক
২২. ক্যাফে ২৪ ভাটিয়ারী
২৩. ঠান্ডাছড়ি পার্ক ও পিকনিক স্পট
২৪. ওয়ার সিমেট্রি
২৫. অভয় মিত্রঁ ঘাট (প্রকাশ নেভাল ২)


চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ(টিকেট/পারমিশন প্রয়োজন)
১. ফয়েজ লেক
২. চিড়িয়া খানা
৩. মিনি বাংলাদেশ
৪. কাজীর দেওরী শিশু পার্ক
৫. আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক
৬. বাটারফ্লাই পার্ক
৭. ভাটিয়ারী গলফ ও কান্ট্রি ক্লাব (আর্মি পারমিশন প্রয়োজন)
৮. জাতিতাত্তিক জাদুঘর আগ্রাবাদ
৯. জিয়া সৃতি জাদুঘর, সার্কিট হাউস।

শহরের কাছাকাছি একদিনের ভ্রমন এ যাওয়া সম্ভব এমন দর্শনীয় স্থান সমূহঃ
১. কাপ্তাই
২. রাঙ্গামাটি
৩. বান্দরবন
৪. সীতাকুণ্ড
৫. মুহুরি প্রজেক্ট ফেনী
৬. মহামায়া রবার ডেম প্রকল্প মিরসরাই
৭. সহস্র ধারা ঝর্না বড় দারোগাহাট, সিতাকুন্ড
৮. পারকি সমুদ্র সৈকত, আনোয়ারা
৯. বাশখালী বামের ছরা ইকোপার্ক
১০. চকোরিয়া ডুলাহাজরা সাফারী পার্ক

03/07/2022

কুরবানীর পশু ক্রয়ের আগে এই মাসায়েলগুলো অবশ্যই জানা উচিত।

মাসআলাঃ
কুরবানীর পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম।-মুসনাদে আহমদ ৬/১৩৬, আলমগীরী ৫/৩০০, বাদায়েউস সানায়ে ৪/২২৩

মাসআলাঃ
যে পশু তিন পায়ে চলে, এক পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না এমন পশুর কুরবানী জায়েয নয়। -জামে তিরমিযী ১/২৭৫, সুনানে আবু দাউদ ৩৮৭, বাদায়েউস সানায়ে ৪/২১৪, রদ্দুল মুহতার ৬/৩২৩, আলমগীরী ৫/২৯৭

মাসআলাঃ
এমন শুকনো দুর্বল পশু, যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তা দ্বারা কুরবানী করা জায়েয নয়। -জামে তিরমিযী ১/২৭৫, আলমগীরী ৫/২৯৭, বাদায়েউস সানায়ে ৪/২১৪

মাসআলাঃ
পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে, ঘাস বা খাদ্য চিবাতে পারে না এমন পশু দ্বারাও কুরবানী করা জায়েয নয়। -বাদায়েউস সানায়ে ৪/২১৫, আলমগীরী ৫/২৯৮

মাসআলাঃ
যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙ্গে গেছে, যে কারণে

মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে সে পশুর কুরবানী জায়েয নয়। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙ্গে গেছে বা শিং একেবারে উঠেইনি সে পশু কুরবানী করা জায়েয। -জামে তিরমিযী ১/২৭৬, সুনানে আবু দাউদ ৩৮৮, বাদায়েউস সানায়ে ৪/২১৬, রদ্দুল মুহতার ৬/৩২৪, আলমগীরী ৫/২৯৭

মাসআলাঃ
যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা সে পশুর কুরবানী জায়েয নয়। আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে তার কুরবানী জায়েয। তবে জন্মগতভাবেই যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নেই। -জামে তিরমিযী ১/২৭৫, মুসনাদে আহমদ ১/৬১০, ইলাউস সুনান ১৭/২৩৮, কাযীখান ৩/৩৫২, আলমগীরী ৫/২৯৭-২৯৮

মাসআলাঃ
যে পশুর দুটি চোখই অন্ধ বা এক চোখ পুরো নষ্ট সে পশু কুরবানী করা জায়েয নয়। -জামে তিরমিযী ১/২৭৫, কাযীখান ৩/৩৫২, আলমগীরী ২৯৭, বাদায়েউস সানায়ে ৪/২১৪

মাসআলাঃ
কুরবানীর পশু হারিয়ে যাওয়ার পরে যদি আরেকটি কেনা হয় এবং পরে হারানোটিও পাওয়া যায় তাহলে কুরবানীদাতা গরীব হলে (যার উপর কুরবানী ওয়াজিব নয়) দুটি পশুই কুরবানী করা ওয়াজিব। আর ধনী হলে কোনো একটি কুরবানী করলেই হবে। তবে দুটি কুরবানী করাই উত্তম। -সুনানে বায়হাকী ৫/২৪৪, ইলাউস সুনান ১৭/২৮০, বাদায়েউস সানায়ে ৪/১৯৯, কাযীখান ৩/৩৪৭

মাসআলাঃ
গর্ভবতী পশু কুরবানী করা জায়েয। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সেটাও জবাই করতে হবে। তবে প্রসবের সময় আসন্ন হলে সে পশু কুরবানী করা মাকরূহ। -কাযীখান ৩/৩৫০

মাসআলাঃ
কুরবানীর নিয়তে ভালো পশু কেনার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা দেয় যে কারণে কুরবানী জায়েয হয় না তাহলে ওই পশুর কুরবানী সহীহ হবে না। এর স্থলে আরেকটি পশু কুরবানী করতে হবে। তবে ক্রেতা গরীব হলে ত্রুটিযুক্ত পশু দ্বারাই কুরবানী করতে পারবে। -খুলাসাতুল ফাতাওয়া ৪/৩১৯, বাদায়েউস সানায়ে ৪/২১৬, ফাতাওয়া নাওয়াযেল ২৩৯, রদ্দুল মুহতার ৬/৩২৫

মাসআলাঃ
যদি বিক্রেতা কুরবানীর পশুর বয়স পূর্ণ হয়েছে বলে স্বীকার করে আর পশুর শরীরের অবস্থা দেখেও তাই মনে হয় তাহলে বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কেনা এবং তা দ্বারা কুরবানী করা যাবে। -আহকামে ঈদুল আযহা, মুফতী মুহাম্মাদ শফী রহ.

মাসআলাঃ
বন্ধ্যা পশুর কুরবানী জায়েয। -রদ্দুল মুহতার ৬/৩২৫

মাসআলাঃ
কুরবানীর পশু নিজে জবাই করা উত্তম। নিজে না পারলে অন্যকে দিয়েও জবাই করাতে পারবে। এক্ষেত্রে কুরবানীদাতা পুরুষ হলে জবাইস্থলে তার উপস্থিত থাকা ভালো। -মুসনাদে আহমদ ২২৬৫৭, বাদায়েউস সানায়ে ৪/২২২-২২৩, আলমগীরী ৫/৩০০, ইলাউস সুনান ১৭/২৭১-২৭৪

মাসআলাঃ
অন্ডকোষ একটা থাকুক বা না’ই থাকুক সর্বাবস্থায় উক্ত পশু দিয়ে কুরবানী করা জায়েজ।

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: ذَبَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الذَّبْحِ كَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ مُوجَأَيْنِ،

জাবির ইবনু ‘আব্দুল্লাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর দিন দু’টি ধূসর বর্ণের শিংবিশিষ্ট ও খাসী করা দুম্বা যবাহ করেন।
সুনানে আবূ দাউদ, হাদীস নং-২৭৯৫

(মাসিক আল কাউসার থেকে সংগৃহীত)

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when GrameenExpress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GrameenExpress:

Shortcuts

Share