Bidora - বিদোরা

Bidora - বিদোরা ✨𝗕𝗶𝗱𝗼𝗿𝗮 – 𝗪𝗵𝗲𝗿𝗲 𝗙𝘂𝘀𝗶𝗼𝗻 𝗠𝗲𝗲𝘁𝘀 𝗙𝗮𝘀𝗵𝗶𝗼𝗻✨
A fusion of denim, upcycled luxury, and timeless fashion.
(306)

Each handcrafted handbag and recycled silk stole tells a story of 🇧🇩 heritage, women’s empowerment—made with love in Bangladesh

সম্পর্ক ❤️ সমাজে আমরা প্রতিদিন অনেক negative কিছু দেখি। কিন্তু এর মাঝেও এমন কিছু সুন্দর সম্পর্কের উদাহরণ আছে, যেগুলো সত্...
08/09/2026

সম্পর্ক ❤️

সমাজে আমরা প্রতিদিন অনেক negative কিছু দেখি। কিন্তু এর মাঝেও এমন কিছু সুন্দর সম্পর্কের উদাহরণ আছে, যেগুলো সত্যিই মন ভালো করে দেয়।

ছবিতে যাদের দেখছেন, দু’জনেরই বয়স ৭০-এর বেশি। সেদিন আমাদের product দেখতে এসেছিলেন। দু’জন একসাথে বেশ কিছু shopping করলেন, একে অপরের পছন্দের জিনিসও কিনে দিলেন।

প্রথম দেখায় হয়তো আপনিও ভাববেন, দু’জন বোন কিংবা অনেক দিনের বান্ধবী।
কিন্তু তারা সম্পর্কে বেয়াইন!!

হ্যাঁ, ঠিকই পড়েছেন! 😄

দু’জনেরই ছেলে-মেয়ে Canada-তে settled। অথচ নিজেদের মধ্যে সম্পর্কটা কতটা সহজ, কতটা বন্ধুত্বপূর্ণ—দেখে সত্যিই অবাক হতে হয়।

আমরা সাধারণত এই সম্পর্কগুলোকে একটু formal ভাবেই দেখি। কিন্তু তাদের দেখে মনে হলো, সম্পর্কের আসল সৌন্দর্য হয়তো formal হওয়ার মধ্যে নয়, বরং একে অপরের প্রতি টান, বন্ধুত্ব আর আন্তরিকতায়।

দু’জন একসাথে ঘুরে বেড়াচ্ছেন, shopping করছেন, একে অপরের পছন্দের জিনিস কিনে দিচ্ছেন, আর সবচেয়ে সুন্দর বিষয়—একে অপরের সঙ্গটা সত্যিই উপভোগ করছেন। ❤️

জীবনে কিছু সম্পর্ক হয়তো রক্তের নয়, কিন্তু ভালোবাসা আর বন্ধুত্ব দিয়ে সেগুলো এতটাই সুন্দর হয়ে ওঠে যে, বয়স পেরিয়েও সেই সম্পর্কের মধ্যে একটা শিশুসুলভ আনন্দ থেকে যায়।

এমন কিছু মানুষের সাথে পরিচিত হলে সত্যিই জীবনটাকে আরেকটু positive ভাবে দেখতে ইচ্ছে করে। ❤️

সম্পর্কের নাম যাই হোক, সুন্দর সম্পর্কের সৌন্দর্যটা আসলে এখানেই।

Puja Collection 🥰উৎসবের সময়টায় নিজেকে একটু অন্যরকম, একটু স্পেশাল আর সবার থেকে একটু আলাদা করে সাজতে কার না ভালো লাগে!এই প...
07/09/2026

Puja Collection 🥰

উৎসবের সময়টায় নিজেকে একটু অন্যরকম, একটু স্পেশাল আর সবার থেকে একটু আলাদা করে সাজতে কার না ভালো লাগে!

এই পূজায় নিজের look-এ একটু unique, uncommon touch দিতে চাইলে আমাদের Rajshahi Silk Patchwork stole গুলো হতে পারে আপনার বেস্ট চয়েস..👍

আর এই stole গুলোর মজার ব্যাপার হলো—একটার সঙ্গে আরেকটা হুবহু মিলে যাবে না।
আপনি নিজের জন্য ১০টা stole কিনলেও ১০টিই হবে ১০ রকম। কোথাও রঙে, কোথাও patchwork-এ, আবার কোথাও design-এর ছোট্ট কোনো detail-এ পার্থক্য থাকবেই।

মানে, আপনার stole-টা শুধু আপনারই —একটু আলাদা, একটু unique💛

তাই এই পূজায় সাজটা যদি একটু colourful আর uncommon করতে চান, তাহলে আমাদের Rajshahi Silk Stole Collection থেকে আপনার পছন্দেরটা বেছে নিতে এখনই ইনবক্স করুন,

Discover more stoles :

https://bidora.shop/collections/premium-silk-stole-dupatta

07/09/2026

বাংলাদেশের মাটিতে তৈরি Bidora - বিদোরা’র প্রতিটি stole এখন সাজছে দেশ-বিদেশের মানুষের ভালোবাসায় ❤️

আজ একজন অতি মিষ্টি, তবে একটু যন্ত্রণা দেওয়া আপুর গল্প বলি! 🤭🤍এই আপু আমাদের follow করেন সেই ২০২০ সাল থেকে—করোনার সময় থেকে...
05/09/2026

আজ একজন অতি মিষ্টি, তবে একটু যন্ত্রণা দেওয়া আপুর গল্প বলি! 🤭🤍

এই আপু আমাদের follow করেন সেই ২০২০ সাল থেকে—করোনার সময় থেকে।
তখন Bidora - বিদোরা -র পথচলাও ছিল একেবারে শুরুর দিকে। গুটিকয়েক bag আর kurti নিয়েই আমাদের ছোট্ট একটা জগৎ।

এরপর সময়ের সঙ্গে সঙ্গে Bidora-তে আসতে থাকলো নতুন নতুন কাজ, নতুন concept। আর সেই journey-র একজন নীরব follower ছিলেন আমাদের এই আপু।

একসময় তাঁর চোখে পড়লো আমাদের Patchwork Stole।
নানান রকম silk আর কাপড়ের সুন্দর patchwork, তার ওপর হাতে করা Katha stitch—একটু অন্যরকম, একটু unconventional।

অনেকেই তখন comment করতেন,
“বাচ্চাদের কাঁথার মতো লাগছে!” 😄

আপুও হয়তো প্রথমে একটু দ্বিধায় ছিলেন।
কিন্তু শেষ পর্যন্ত কী মনে করে যেন একটা stole নিয়ে ফেললেন।

আর তারপরই ঘটলো বিপত্তি! 🫣

Stole-টা নাকি যেকোনো outfit-এর সঙ্গে এত সুন্দর মানায়, এত elegant একটা vibe দেয়—যে আপুর patchwork-এর প্রতি ভালোবাসা আর থামলো না।

একদিন আমাদের message—

“আমার table-এর জন্য একটা patchwork runner বানিয়ে দিতে হবে।”

আমরা বললাম, এই ধরনের কাজ তো চাইলেই সঙ্গে সঙ্গে বানানো যায় না! প্রতিটা piece আলাদা করে ভাবতে হয়, fabric বাছতে হয়, patchwork করতে হয়, তারপর হাতে Katha stitch।

কিন্তু আপু যে এবার ঠিক করেই ফেলেছেন! 😄

শেষ পর্যন্ত অনেক অপেক্ষা আর pre-order-এর পর তৈরি হলো তাঁর সেই কাঙ্ক্ষিত Patchwork Table Runner।

আর সেটা ঘরে পৌঁছানোর পর?

সত্যি বলতে, আমরা নিজেরাও মুগ্ধ।
একটা table-এ শুধু একটা runner যোগ হয়েছে, অথচ পুরো ঘরের vibe-টাই যেন বদলে গেছে।

একটু colour, একটু texture, আর অনেকটা handmade love—
মিলেমিশে তৈরি হয়েছে একদম aesthetic একটা corner। ✨

কিছু customer-এর সঙ্গে আমাদের সম্পর্কটা তাই শুধু কেনাবেচার মধ্যে আটকে থাকে না।
কেউ কেউ আমাদের কাজকে বছরের পর বছর follow করেন, পছন্দ করেন, আর একসময় নিজের ঘরেও Bidora-র একটা ছোট্ট গল্প নিয়ে যান। 🤍

এই আপুর গল্পটাও ঠিক তেমনই একটা গল্প।

04/09/2026

Patchwork just hits differently ✨
A whole vibe, a whole aura — uniquely Bidora - বিদোরা

Discover More 👉 https://bidora.shop/


It feels truly special to see our Bidora - বিদোরা handmade patchwork bags making their way beyond Bangladesh. Each one i...
03/09/2026

It feels truly special to see our Bidora - বিদোরা handmade patchwork bags making their way beyond Bangladesh.

Each one is carefully crafted by hand, and we’re so happy to see them travelling to new places.

Can you guess which country these bags are heading to? Drop your guess in the comments!

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Bidora - বিদোরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bidora - বিদোরা:

Shortcuts

Share