উম্মাহ শপ - Ummah Shop

Call Directions Contact the business

উম্মাহ শপ - Ummah Shop প্রয়োজনীয় বই কিনুন ঘরে বসেই। সারাদেশে ২-৩ দিনের মধ্যে হোম ডেলিভারির সুবিধা ।

উম্মাহ শপ- একটি অনলাইন বুক শপ। পাঠকের হাতে সহজেই এবং দ্রুত সারাদেশে হোম ডেলিভারির দেওয়ার জন্য আমরা সর্বাত্নক চেষ্টা করছি। অনেকেই কুরিয়ারে অফিস দূরে হওয়ায় যাতায়াত কস্টসাধ্য। তাই তাদের কস্ট দূর করতে সারাদেশে ইউনিয়ন পর্যন্ত আমরা ৩-৪ দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। আমাদের স্লোগান ও উদ্দেশ্য একটাই - পৃথিবী বইয়ের হোক।

প্রিয় লেখক আরিফ আজাদ  ভাই বললেন, 'আপনার প্রথম বইয়ের জন্য আমি একটা কাভার করিয়ে দেই, দেখুন পছন্দ হয় কিনা!' আমি বললাম, 'অবশ...
14/09/2026

প্রিয় লেখক আরিফ আজাদ ভাই বললেন, 'আপনার প্রথম বইয়ের জন্য আমি একটা কাভার করিয়ে দেই, দেখুন পছন্দ হয় কিনা!' আমি বললাম, 'অবশ্যই।' এভাবে বদলে গেল পূর্বতন প্রচ্ছদটি এবং সমকালীন বাংলা লেখালেখির সবচেয়ে জনপ্রিয় লেখক জড়িয়ে গেলেন আমার বইয়ের সঙ্গে।

আমার জীবনে লেখা প্রথম বই 'মাওলানা মওদূদীর অন্দরমহল'। স্বভাবতই খুব প্রিয় একটা কাজ। প্রিয় সৃষ্টিকর্মের ভূমিকা লিখে দিয়েছেন আমার আরেকজন প্রিয় মানুষ, তরুণদের ক্রেজ Dr. Mirza Galib ভাই। দুজন 'বড় মানুষ'–এর সম্পৃক্ততা নিঃসন্দেহে আমার জন্য সৌভাগ্যের।

মাওলানা মওদূদীর রাজনৈতিক চিন্তাধারা নিয়ে অনেকেই লেখালেখি করেছেন, কিন্তু আমি আঁকতে চেয়েছি তাঁর ব্যক্তি এবং পারিবারিক জীবনের ছবি। তাঁকে নিয়ে অনেক তাত্ত্বিক ভাষায় লেখালেখি হয়েছে, কিন্তু আমি বলতে চেয়েছি গল্প। ভাষা যথাসম্ভব সহজ এবং সুখপাঠ্য রাখতে চেয়েছি, যেন পাঠক-পাঠিকারা এক বসাতেই পড়ে ফেলতে পারেন।

প্রচ্ছদ প্রকাশন থেকে আসছে বইটি। ৮৮ পৃষ্ঠার এই বইটির মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। কিন্তু প্রি-অর্ডারে ৩০ পার্সেন্ট ছাড়ে পাবেন ১০৫ টাকায়।

প্রি-অর্ডার করতে মেসেজ করুন ইনবক্সে

স্টক ক্লিয়ারেন্স অফার স্টক শেষ হওয়া পর্যন্ত চলবে এ অফার। একেবারে পাইকারি রেটে নিতে পারবেন বইটি। একসাথে বেশি করে নিলে ডিস...
08/09/2026

স্টক ক্লিয়ারেন্স অফার

স্টক শেষ হওয়া পর্যন্ত চলবে এ অফার। একেবারে পাইকারি রেটে নিতে পারবেন বইটি। একসাথে বেশি করে নিলে ডিসকাউন্ট আরো বাড়িয়ে দেয়া হবে। আগ্রহীরা ইনবক্সে নক দিন। কত কপি নিতে চান জানান।

প্রিয় অভিভাবক,বাগানের সব ফুল তো আর একসাথে ঘরে তোলা যায় না, তবে এক ফালি মিষ্টি ঘ্রাণ পেলেই বোঝা যায় বাগানটা কতটা স্নিগ্ধ—...
20/08/2026

প্রিয় অভিভাবক,

বাগানের সব ফুল তো আর একসাথে ঘরে তোলা যায় না, তবে এক ফালি মিষ্টি ঘ্রাণ পেলেই বোঝা যায় বাগানটা কতটা স্নিগ্ধ—ঠিক তেমনি সুকুন কিডসের নতুন শিশুতোষ বইগুলোর শর্ট পিডিএফ পড়লেই আপনি বুঝতে পারবেন আপনার সন্তানের কোমল অন্তরে ঈমানের বীজ বুনতে এই আয়োজন কেন অনন্য!

মোট ৩২০+ পৃষ্ঠার ‘কী আছে আকাশের জগতে’ সিরিজ, ‘হুদহুদের স্বপ্ন ডানায়’ গল্পগ্রন্থ কিংবা ও ৬৫+ কার্ডের সমন্বয়ে আরবি হরফ, সাহাবা ও নবিদের দুয়া ফ্ল্যাশ কার্ডের বর্ণিল জগতে ডুব দেওয়ার আগে যদি কয়েকটি পাতা বা কার্ড পরখ করে নেওয়ার সুযোগ থাকে, তবে সেই সুবাস নেওয়ার সুযোগ কে-ই বা হারাতে চায়, বলুন?

শিশুতোষ এই ৫টি অসাধারণ আয়োজনের শর্ট পিডিএফ আপনার ইনবক্সে পেতে এখনই কমেন্ট করুন 'PDF'।
সুকুন পাবলিশিং
শব্দে আঁকা স্বপ্ন…

একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবিদের মাঝে জান্নাতের বিভিন্ন দরজার ফজিলত বর্ণনা করছিলেন। তিনি...
31/07/2026

একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবিদের মাঝে জান্নাতের বিভিন্ন দরজার ফজিলত বর্ণনা করছিলেন।

তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া জোড়া দান করবে, জান্নাতে তাকে ডাকা হবে, হে আব্দুল্লাহ! ইহা কল্যাণের কাজ, অতি উত্তম!

যে ব্যক্তি সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত হবে, তাকে সালাতের দরজা দিয়ে ডাকা হবে। আর যে ব্যক্তি মুজাহিদদের অন্তর্ভুক্ত হবে, তাকে জি/হা/দে'র দরজা দিয়ে ডাকা হবে। আর যে সাদকা দানকারীদের অন্তর্ভুক্ত হবে, তাকে সাদকার দরজা দিয়ে ডাকা হবে। আর যে সাওম পালনকারী হবে, তাকে সাওমের দরজা রাইয়্যান দিয়ে ডাকা হবে।

নবিজি (সা.)-এর এই আলোচনা শুনে হযরত আবু বকর (রা.)-এর অন্তরে জান্নাত লাভের এক অপূর্ব আকুলতা জেগে উঠল। কিন্তু তিনি এমন একটি প্রশ্ন করলেন, যা অন্য কারো মাথায় আসেনি।

তিনি বিনীতভাবে জিজ্ঞেস করলেন: “হে আল্লাহর রাসুল! কোনো ব্যক্তির কি এমন কোনো প্রয়োজন আছে যে তাকে সবকটি দরজা থেকেই ডাকা হবে?”

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর (রা.)-এর এই গভীর ও প্রজ্ঞাপূর্ণ প্রশ্ন শুনে মুচকি হাসলেন এবং বললেন, “হ্যাঁ, আর আমি আশা করি, তুমিই হবে তাদের একজন!”

যে মানুষটিকে জান্নাতের প্রতিটি দরজা ব্যাকুল হয়ে ডাকবে, যাঁর ঈমানী উচ্চাকাঙ্ক্ষা ও নিখাদ ত্যাগের মহিমান্বিত জীবন সম্পর্কে আমরা কতটুকু জানি?

'তিনিই আবু বকর (রাদি:)' বইটি আপনাকে এই মহান সাহাবির পূর্ণাঙ্গ জীবনী জানতে সহায়ক হবে, ইন শা আল্লাহ।
সুকুন পাবলিশিং
শব্দে আঁকা স্বপ্ন...

24/07/2026

আপনার বাসায় কি ৪ থেকে ১২ বছরের ছোট ছোট বাচ্চা রয়েছে? তাদেরকে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে চাইছেন কিন্তু গল্পভাষ্যে লেখা, অসম্ভব সুন্দর আর্টওয়ার্কে তৈরি বই বা রিসোর্স খুঁজে পাচ্ছেন না?

সন্তানদের জন্য যদি এই ক্যাটাগরির বই খুঁজে থাকেন, তাহলে ছোটদের জন্য আমার লেখা ‘আল্লাহর সুন্দর সুন্দর নাম’ সিরিজটা আপনার ভীষণ পছন্দ হবে বলে মনে করি, ইন শা আল্লাহ।

এই সিরিজটায় রয়েছে মোট ৪ টা বই। প্রত্যেকটা বইতে আল্লাহর ৩ টা করে মোট ১২ টা গুণবাচক নামের বর্ণনা রয়েছে অত্যন্ত সুন্দর গল্পভাষ্যে, মনোমুগ্ধকর রঙিন ইলাস্ট্রেশানের সাথে। গল্পে গল্পে রবের নামগুলো তো সে জানবেই, ছবিগুলো দেখেও যারপরনাই মুগ্ধ হবে, ইন শা আল্লাহ।

সিরিজটি প্রকাশ করেছে Sukun Kids 💚

সিরিজটি সংগ্রহ করতে মেসেজ করুন ইনবক্সে

21/05/2026

আপনার ঘরে থাকা ছোট্ট পায়রার জন্য, তার ঘরটাকে আপনি বেশ আদর করেই সাজান….আপনার সম্পর্কে ছোট্ট এই তথ্যটি আমরা জানি । পৃথিবীর সব সুন্দর পোশাক, সুন্দর খেলনা, আসবাব, একটা কাঠের দোতলা খাট! সবই যে তার জন্য কিনে ফেলতে ইচ্ছে হয়, সেই কথাটাও আমাদের অজানা নয় ।

ছোট্ট সেই দুরন্ত পাখির ছানার জন্য তাই আমাদেরও কিছু করতে ইচ্ছে হয়। ইচ্ছে হয়, আপনার এই যাত্রায় আপনার নিরন্তর সঙ্গী হয়ে যাই। তাই তো আপনার মতো করেই, তাকে নিয়ে স্বপ্ন দেখেছি আমরাও।

তার ঘরটা তো আপনি সাজালেন, শৈশবটা নাহয় রঙিন করে— আমরা সাজিয়ে দেই? ছোট্ট এই শৈশবে যোগ করি দারুণ সব বইয়ের আনাগোনা!!

আপনার ও আমাদের এই যাত্রা, কেমন হবে বলুন তো?

বইগুলো সংগ্রহ করতে মেসেজ করুন ইনবক্সে

Send a message to learn more

রাগ করলেন?
19/05/2026

রাগ করলেন?

ডিপ্রেশন, এনজাইটি আর অস্থিরতা আমাদের নিত্যসঙ্গী।কিন্তু আমরা কি জানি, আমাদের হৃদয়ের প্রশান্তি কেবল লুকিয়ে আছেআমাদের রবের ...
17/05/2026

ডিপ্রেশন, এনজাইটি আর অস্থিরতা আমাদের নিত্যসঙ্গী।
কিন্তু আমরা কি জানি, আমাদের হৃদয়ের প্রশান্তি কেবল লুকিয়ে আছে
আমাদের রবের সান্নিধ্যে?
আপনার অস্থির মনে প্রশান্তির পরশ বুলিয়ে দিতে ‘তিনিই আমার রব’ সিরিজটি হতে পারে আপনার শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট। নিজেকে খুঁজে পেতে আজই সংগ্রহ করুন।
অর্ডার করতে আজই ইনবক্স করুন

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো নিয়ে গভীর থেকে গভীরে গিয়ে ভাবতে আর লিখতে আমার বরাবরই ভালো লাগে। প্রত্যেকটা নামের সুক...
11/05/2026

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো নিয়ে গভীর থেকে গভীরে গিয়ে ভাবতে আর লিখতে আমার বরাবরই ভালো লাগে। প্রত্যেকটা নামের সুক্ষ্ম থেকে সুক্ষ্ম অর্থগুলো যখন পড়ি, আমার ঈমান যেন আরও মজবুত হয়, আরও পোক্ত হয়, সুবহানাল্লাহ!

আল হাদী, আস সামাদ, আস সামী, আল বাসীর, আল ওয়াকিল, আল মুতাকাব্বির—এই নামগুলোর অর্থ কেউ যদি গভীরে গিয়ে না পড়ে, কখনোই বুঝতে পারবে না যে জ্ঞানের কী এক রত্ন ভাণ্ডার, কী এক মহাসমুদ্র সমান মণিমুক্তো লুকিয়ে আছে এই নামগুলোর মাঝে! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি!

আল্লাহর নামগুলোকে গভীরভাবে জানার যাত্রাটা ছিল আমার জীবনের সেরা একটা যাত্রা, এবং আমি নিত্যদিন এই যাত্রার ভেতরেই আছি বলা চলে। প্রায় প্রতিদিনই আল্লাহর নামগুলোকে নতুনভাবে, নতুন আঙ্গিকে, নতুন করে আবিষ্কার করি, আলহামদুলিল্লাহ।

এমন ভীষণ ভালোলাগা থেকে, ছোটদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোকে নিয়ে লিখবার তাড়না পেয়েছিলাম৷ আমার সন্তানদের আমি ঠিক যেভাবে আল্লাহর নামগুলোর সাথে পরিচিত করাই, ঠিক সেভাবে—একই ধাঁচ আর একই ভঙ্গিমায় লিখেছি ‘আল্লাহর সুন্দর সুন্দর নাম’ সিরিজটি। চারটা বইতে তুলে এনেছি আল্লাহর ১২ টি পবিত্র নামের বর্ণনা৷ একদম শিশুতোষ ঢঙে।

সিরিজটির অন্যতম আকর্ষণ হলো—বইগুলোর প্রত্যেকটা পাতায় ছোটরা খুঁজে পাবে চোখজুড়ানো সব ইলাস্ট্রেশান। ছোটরা তো বটেই, বইয়ের ছবি আর কথাগুলো মন কাড়বে বড়দেরও, ইন শা আল্লাহ।

‘আল্লাহর সুন্দর সুন্দর নাম’ সিরিজটি প্রকাশ করেছে ছোটদের বই নিয়ে কাজ করা স্বনামধন্য প্রকাশনি Sukun Kids 💚

বইটি সংগ্রহ করতে মেসেজ করুন ইনবক্সে

ইয়া আল্লাহ, আমি তো আপনার সেই গাফেল বান্দি যে হেদায়েতের নূর পেয়ে হারিয়ে ফেলেছি। জীবনটা বড্ড অগোছালো হয়ে গেছে ইয়া রব। এখন ...
05/05/2026

ইয়া আল্লাহ, আমি তো আপনার সেই গাফেল বান্দি যে হেদায়েতের নূর পেয়ে হারিয়ে ফেলেছি। জীবনটা বড্ড অগোছালো হয়ে গেছে ইয়া রব। এখন আর আমল ইবাদতে স্বাদ পাই না, কোন টান আসে না। ইয়া আল্লাহ আমি আবারও হেদায়েতের সুঘ্রাণ পেতে চাই। একান্ত নিভৃতে রব এর হয়ে থাকতে চাই। আবারও দ্বীনের পথে চলার শক্তি চাই। সময় যে ফুরিয়ে যাচ্ছে ইয়া রব! আপনি আমাকে দ্বীনের পথে কবুল করুন। আমিন

ইয়া আল্লাহ যারা হজ্বে আছেন গেছেন যাচ্ছেন তারা কতোই না সৌভাগ্যবান। ইয়া রব যে সমস্ত হাজীরা হজ্বে আছেন বা যাবেন আল্লাহ প্রত্যেকের হজ্ব কবুল করুন। তাদের সকল গুনাহ মাফ করে তাদের আমল ইবাদত কবুল করে নিন। ইয়া রব তাদের নিরাপদে আবার যার যার গন্তব্য পৌঁছার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ ওনাদের মত কোন একদিন আমাদেরও হজ্বে যাওয়ার তৌফিক দান করুন। আমিন

ইয়া রব, বইটাকে আমাদের আমলের জন্য উপকারি করে দিন। লেখিকার কাজে বারাকাহ দান করুন। ইয়া আল্লাহ বইটি যেন সবার আমলের অনুপ্রেরনা হয়। বইটি যিলহজ্জের যে আমলের উদ্দেশ্য হাজীদের উদ্দেশ্য এত সুন্দরভাবে গুছিয়ে লিখা হয়েছে সে অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ বইটি যেন সবাই পড়তে পারে তার উত্তম ব্যবস্থা করে দিন। প্রত্যেকের হাদিয়ায় বারাকাহ দান করুন। আমিন

✍🏻 দুআ লিখেছেন মারিয়ামের আম্মি আপু।

#দুআ
#হজ্জ
#আলহামদুলিল্লাহ

Address

Dhaka

Telephone

+8801603481705

Website

Alerts

Be the first to know and let us send you an email when উম্মাহ শপ - Ummah Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উম্মাহ শপ - Ummah Shop:

Shortcuts

Share

Category