Hamfyy Online Shopping

Hamfyy Online Shopping We are everywhere in need of you.

Online Shopping

ব্যবসা - একটি নেক আমল।হযরত মাওলানা মুফতি তকী উছমানী।[ভারত সফরকালে আম্বুর শহরে আয়োজিত এক সম্মেলনে উপস্থিত শত শত ব্যবসায়ীদ...
06/03/2022

ব্যবসা - একটি নেক আমল।
হযরত মাওলানা মুফতি তকী উছমানী।

[ভারত সফরকালে আম্বুর শহরে আয়োজিত এক সম্মেলনে উপস্থিত শত শত ব্যবসায়ীদের সামনে এ ভাষণটি প্রদান করেছিলেন। ভাষণটির অনুবাদকৃত লেখার পরিমার্জিত অংশবিশেষ]

⭕আল্লাহর নৈকট্য।

আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক দ্বীন দান করেছেন, যার মধ্যে যদিও জীবনের প্রকৃত উদ্দেশ্য ইবাদত বলা হয়েছে; কিন্তু তার মানে এই নয় যে, সব কায়-কারবার ছেড়ে দিয়ে বসে যাও। বরং এমন এক আদর্শ আমাদেরকে দিয়েছেন, যার মাধ্যমে জীবনের নানাবিধ প্রয়োজনও পূরণে বাধা থাকে না, আয়-উপার্জন, ব্যবসা-বাণিজ্য সবকিছুই গতিশীল থাকে। শুধু যে গতিশীল থাকে এমন নয়; বরং ব্যবসা একটি নেক আমলের রূপ লাভ করে।

⭕সৎ ব্যবসায়ীদের হাশর হবে নবীগণ ও সিদ্দীকীনের সাথে।

ছোট্ট একটি বিষয়, যার প্রতি যত্নবান হলে সকল কারবার নেক আমলে রূপান্তরিত হয়ে যায়। সেটা হল, আল্লাহ তাআলা কিছু বিষয় হালাল করেছেন আর কিছুকে হারাম। তন্মধ্যে হারামকে ছেড়ে হালালকে গ্রহণ করা। পাশাপাশি একথাও বলে দিয়েছেন-

তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয়। -সূরা মুনাফিকুন (৬৩) : ৯

এটা হতে পারবে না যে, ব্যবসায় মত্ত হয়ে আপন দ্বীনী কর্তব্য ভুলে যাবে। আল্লাহ তাআলাকে মনে রাখবে না। বরং তোমাদের কর্তব্য হচ্ছে, আল্লাহকে স্মরণ রাখা এবং হালাল পদ্ধতিতে আয় উপার্জনের চেষ্টা করা। হাদীস শরীফে এসেছে-

সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণ, সিদ্দীকীন এবং শহীদগণের সঙ্গে থাকবে। -জামে তিরমিযী, হাদীস ১২০৯

⭕ব্যবসা - একটি নেক আমল।

মোটকথা ব্যবসা যখন আমানতদারি, বিশ্বস্ততা এবং সততার সঙ্গে করা হবে তখন এটি নেক আমলে পরিণত হবে। দোজাহানের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যবসা করেছেন এবং ব্যাপক পরিসরে করেছেন। যাকে আজকাল ইন্টারন্যাশনাল ট্রেড (International trade) বলা হয়। এ অঙ্গনে তিনি আমাদের জন্য অনেক আদর্শ রেখে গেছেন। যদি ঈমানদারি, আমানত ও সততা আমাদের মাঝে এসে যায় তবে ব্যবসায়িক কর্মকা-গুলো নেক আমলে পরিণত হবে।

⭕হালাল উপার্জনে বরকত।

মনে রাখবেন, আসল জিনিস টাকার পরিমাণ বা কোয়ান্টিটি (quantity) নয়; আসল হচ্ছে তার মান ও কোয়ালিটি (quality)। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা এরই মধ্যে বরকত দান করে থাকেন। আপনারা দেখে থাকবেন, কখনো কখনো সামান্য টাকার মধ্যে আল্লাহ তাআলা এত বরকত দান করেন যে, এর দ্বারা অগণিত কাজ সম্পাদিত হয়ে যায়। আর কোনো সময় অঢেল টাকার স্তুপ থাকে; কিন্তু তার সবটাই রোগ-শোক, হাসপাতাল আর আইন-আদালতের পিছে ব্যয় হয়ে যায়।

তাহলে বলুন, যেই বিপুল পরিমাণ সম্পদ হাসপাতালে ডাক্তারের কাছে খরচ হল এবং উকিলদের চেম্বারে আইন-আদালত করতে গিয়ে ব্যয় হয়ে গেল, সেটা উত্তম, না সেই অল্প সম্পদ, যা দ্বারা আপনি ভরপুর লাভবান হলেন? আল্লাহ তাআলা সর্বদা বরকত রেখেছেন হালাল উপার্জনে ।


⭕ব্যবসা তরবিয়তের ওসিলা।

আল্লাহ তাআলা ব্যবসাকে এমন এক মাধ্যম বানিয়েছেন যে, এটা মানুষের তরবিয়ত করে। এমনি তো পৃথিবীতে পেশার সংখ্যা অনেক। কিন্তু ব্যবসার মধ্যে আল্লাহর ওপর তাওয়াক্কুলের প্রশিক্ষণ হয়। যে লোক কোথাও কোনো চাকরি করছে, তার তো জানা আছে যে, মাস শেষে আমি এ পরিমাণ বেতন পাব।

কিন্তু ব্যবসায়ী যখন ব্যবসা করে তখন সে নিশ্চিতরূপে কিছুই জানে না যে, কী অর্জন হবে! এজন্য তার পুরো ব্যবসা এবং সকল কাজ আল্লাহর উপর নির্ভরশীল। আর এ তাওয়াক্কুলই এমন মহৎ গুণ, যা মানুষের অন্তর্জগৎকে অসাধারণ তরবিয়ত করে।

⭕ব্যবসা অন্যান্য পেশা অপেক্ষা শ্রেষ্ঠ।

তো আমি আরয করছিলাম যে, গ্রাহক পাঠানো মূলত আল্লাহ তাআলার কাজ। আমরা ব্যবসার মাঝে আল্লাহর ওপর তাওয়াক্কুলের একটি শিক্ষা খুঁজে পাই। এজন্যই আল্লাহ তাআলা ব্যবসার পেশাকে অন্যান্য পেশার ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। শুধু শর্ত একটি- শরীয়ত এবং সুন্নত মোতাবেক হতে হবে এবং তাতে মগ্ন হয়ে আল্লাহ থেকে গাফেল হওয়া যাবে না।

ভাষান্তর: মুহাম্মদ সাইফুল ইসলাম
মাসিক আল কাউসার থেকে সংগৃহীত।

[সংগৃহীত পোস্টঃ উম্মাহ পয়েন্ট]

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hamfyy Online Shopping posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hamfyy Online Shopping:

Shortcuts

Share