Online Shop_BD 24 Ours Service

Online Shop_BD 24 Ours Service Retail Destination for Bangladeshi Women and Men's Clothing and Accessories Online Shop.

বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ রসায়নের জনক একজন মুসলিম বিজ্ঞানী। তিনি হলেন জাবির ইবনে হাইয়ান। যার সম্পর্কে আমাদের অনে...
25/01/2023

বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ রসায়নের জনক একজন মুসলিম বিজ্ঞানী। তিনি হলেন জাবির ইবনে হাইয়ান। যার সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। ইউরোপীয়রা তার প্রকৃত নামকে বিকৃত করে 'জিবার' নামে লিপিবদ্ধ করেছে। ফলে আমরা পাশ্চাত্যের জিবারকে চিনি, কিন্তু মুসলিম জাবির ইবনে হাইয়ানকে চিনি না।

তার পূর্ণ নাম আবু আবদুল্লাহ জাবির ইবনে হাইয়ান। জাবির ইবনে হাইয়ানের পূর্বপুরুষরা আরবের দক্ষিণ অংশে বসবাস করতেন। জাবির ইবনে হাইয়ান ৭২২ সালে 'তুস' নগরে জন্মগ্রহণ করেন।

ছোটবেলা থেকেই তিনি ছিলেন জ্ঞানপিপাসু।

খুব অল্প সময়ে তিনি গণিতের বিভিন্ন শাখায় বিশেষ পারদর্শী হয়ে ওঠেন। তৎকালীন বিখ্যাত ইমাম জাফর সাদিকের অনুপ্রেরণায় তিনি রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানে গবেষণা শুরু করেন। খুব অল্প সময়ে তার সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। তিনি বিভিন্ন বিষয়ে নতুন নতুন তথ্য ও বিভিন্ন পদার্থ আবিষ্কার করতে আরম্ভ করেন এবং খুব অল্প দিনের মধ্যেই শ্রেষ্ঠ রসায়ন বিজ্ঞানী হিসাবে পরিচিত হন।

তিনি ছিলেন একাধারে রসায়নবিদ ও আলকেমিবিদ, জ্যোতির্বিজ্ঞানী , প্রকৌশলী, দার্শনিক, পদার্থবিজ্ঞানী এবং ঔষধ বিশারদ ও চিকিৎসক। রয়েছে তাঁর রচিত বহু গ্রন্থ। তিনি লোহার মরিচা রোধক বার্নিস আবিষ্কার করেছিলেন।এছাড়া ধাতুর শোধন,তরলীকরণ, বাষ্পীকরণও তাঁর আবিষ্কার।

তিনিই সর্বপ্রথম ইস্পাত তৈরী করার পদ্ধতি বের করেছেন। চুলের কলপ,কাঁচ,লেখার কালি তৈরীর প্রক্রিয়া ও ব্যবহার বিধি সম্পর্কে বিস্তারিত বলেছিলেন।

ইংরেজ বৈজ্ঞানিক হোলমায়ার্ডের মতে, প্রায় তিনশ বছর ধরে ইউরোপীয় আলকেমির চিন্তাধারা জাবির ইবনে হাইয়ান-এর উদ্ভাবিত পদ্ধতির ওপর ভিত্তি করেই সম্প্রসারিত হয়। তার জীবন ও কার্যক্রমের ওপর ইউরোপীয় বেশ কজন বিজ্ঞানী গবেষণা করেন। তাদের মধ্যে অন্যতম হলেন এইচ ই স্টাফলেটন, জে রুসকা, হোলমারড।

জাবির ইবনে হাইয়ানকে আধুনিক আলকেমির স্রষ্টা বলা হয়। তার নাম রসায়ন জগতে স্মরণীয় হয়ে রয়েছে।

Today shakib all Hasan 18 Balls 29 Runs
24/01/2023

Today shakib all Hasan 18 Balls 29 Runs

24/01/2023

বাংলাদেশের বর্তমানে দুর্নীতিতে কত নম্বর অবস্থানে আছে?
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ২০২১ সালের 'দুর্নীতির ধারণা সূচকে' বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশে এক ধাপ এগিয়েছে।

সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় গত বছর বাংলাদেশের অবস্থান ১২তম হলেও এই বছর হয়েছে ১৩তম।

আর বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় আগের বছর বাংলাদেশ ১৪৮তম দেশ হলেও এই বছর হয়েছে ১৪৭।
দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং দেশ, একটি প্রতীকী চিত্র, যা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ, দুর্নীতি এবং পুলিশের উপর ভিত্তি করে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বলছে, তালিকার অবস্থানে পরিবর্তন হলেও আসলে বাংলাদেশের দুর্নীতির চিত্রের কোন পরিবর্তন হয়নি। কারণ বাংলাদেশের স্কোরের কোন পরিবর্তন হয়নি। অন্য দেশের ভালো-খারাপ করার কারণে তালিকায় বাংলাদেশের অবস্থানের পরিবর্তন হয়েছে।

তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান।

এরপরেই রয়েছে সিরিয়া, সোমালিয়া ও ভেনেজুয়েলা।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের নীচে রয়েছে শুধুমাত্র আফগানিস্তান।

বাংলাদেশের মতো একই অবস্থানে রয়েছে মাদাগাস্কার ও মোজাম্বিক।

অন্যদিকে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড।

দুর্বলতা কাটাতে এবং শক্তি অর্জন করতে কী কী খাবার খেতে হবে? খাবার রুটিন কেমন হতে হবে?দুর্বলতা কমাতে প্রতিদিনের খাবারে কিছ...
23/01/2023

দুর্বলতা কাটাতে এবং শক্তি অর্জন করতে কী কী খাবার খেতে হবে? খাবার রুটিন কেমন হতে হবে?
দুর্বলতা কমাতে প্রতিদিনের খাবারে কিছু ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ খাবার খাওয়া শুরু করুন। যেসব খাবার বেশি উপকারী তার মধ্যে রয়েছে:

১.ডিম

২.কলা

৩.লেবুর শরবত

৪.বাদাম (প্রায় সব ধরণের বাদাম)

৫. মধু

৬. আদা

৭. চকলেট

৮. চীয়া বীজ। ইত্যাদি

গুরুত্বপূর্ণ উপদেশ :

★ প্রতিদিন ৫-১০ জোরে হাঁটা বা দোড়ানো।

★ যত সম্ভম পুশ আপ দেওয়া।

★ ৮-১০ গ্লাস দৈনিক পানি পান করা।

Address

Dhaka
6320

Alerts

Be the first to know and let us send you an email when Online Shop_BD 24 Ours Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Online Shop_BD 24 Ours Service:

Share