41st BCS preliminary Analysis

41st BCS  preliminary  Analysis Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 41st BCS preliminary Analysis, Shopping & retail, Dhaka.

19/07/2020

#আজকের_সাধারণ_জ্ঞান

পত্রিকা থেকে সংগৃহীত (১৯ জুলাই, ২০২০)


সৃষ্টিকর্তা সবাইকে ভয়ঙ্কর করোনাভাইরাস থেকে রক্ষা করুক!
সবাই সবার পরিবার নিয়ে সাবধানে থাকুন আর নিজের সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করুন।

#বাংলাদেশ বিষয়াবলী

০১. ২০১৯ সালে দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ কত?
উত্তরঃ ৩৯৯ কোটি ডলার।
# # সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে – বিদ্যুৎ খাতে (৯৯ কোটি ডলার)।

০২. বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান (নতুন) প্রধান কে?
উত্তরঃ রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।
# # তিনি বাহিনীর প্রধান এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।

০৩. বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে সংসদ ও সংসদ সদস্যের বিশেষ অধিকার, ক্ষমতা ও দায়মুক্তির বিধান অন্তর্ভুক্ত রয়েছে?
উত্তরঃ ৭৮ নং অনুচ্ছেদে।
# # কোনও সাংসদের সদস্যপদ খারিজ করা যায় – ৬৬ নং অনুচ্ছেদ অনুযায়ী।

০৪. দেশের জাতীয় দৈনিকের ইতিহাসে প্রথম নারী সম্পাদক কে?
উত্তরঃ তাসমিমা হোসেন।
# # তিনি বর্তমানে দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

০৫. প্রথম বাংলাদেশি হিসেবে কাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার Polio Transition Independent Monitoring Board (TIMB) এর সদস্য করা হয়েছে?
উত্তরঃ ডা. সেঁজুতি সাহা।

০৬. ডলফিন রক্ষায় বাংলাদেশ সরকার কয়টি অভয়ারণ্য ঘোষণা করেছে?
উত্তরঃ ৯টি।
# # বাংলাদেশে ডলফিন আছে – ৭ জাতের।

#আন্তর্জাতিক বিষয়াবলী

০১. প্রশান্ত মহাসাগরে নিয়োজিত ‘প্যাসিফিক ফ্লিট’ কোন দেশের নৌবহর?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
# # এই নৌবহরের দুটি রণতরি ইউএসএস রোনাল্ড রিগ্যান ও ইউএসএস মিনিটজ সহ আরও কিছু যুদ্ধজাহাজ নিয়ে সম্প্রতি দক্ষিণ চীন সাগরে মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।

০২. বিখ্যাত মানবাধিকারকর্মী জন লুইস কোন দেশের নাগরিক?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
# # তিনি গত ১৭ জুলাই মৃত্যুবরণ করেন।

০৩. বিখ্যাত ‘কাজীরাঙ্গা ন্যাশনাল পার্ক’ কোথায় অবস্থিত?
উত্তরঃ আসাম, ভারত।
# # আয়তন – ৪৩০ বর্গকিলোমিটার।

০৪. ‘তাস’ কোন দেশের বার্তা সংস্থা?
উত্তরঃ রাশিয়া।

০৫. হন্ডুরাসের রাজধানীর নাম কী?
উত্তরঃ তেগুচিগালপা।

০৬. ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কী?
উত্তরঃ ১০ নং ডাউনিং স্ট্রিট।

#বিজ্ঞান ও প্রযুক্তি

০১. সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হ্যাকিং গ্রুপের নাম কী?
উত্তরঃ ইয়ং হ্যাকার ফ্রেন্ডস।

০২. ভারতের তৈরি করোনাভাইরাসের টিকার নাম কী?
উত্তরঃ কোভ্যাকসিন।

০৩. বায়ুর আদ্রতা পরিমাপক যন্ত্রের নাম কী?
উত্তরঃ হাইগ্রোমিটার।

#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
১৮ জুলাই, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ১ কোটি ৪২ লাখ ৩১ হাজার ৩৬৭ জন (বাংলাদেশে আক্রান্ত – ২ লাখ ২ হাজার ৬৬ জন)।
মোট সুস্থ – ৮৫, ০১, ০২৬ জন (বাংলাদেশে সুস্থ – ১ লাখ ১০ হাজার ৯৮ জন)।
মোট মৃত্যু – ৬ লাখ ৩০৬ জন (বাংলাদেশে মৃত্যু – ২ হাজার ৫৮১ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২১৫টি দেশ ও অঞ্চলে।

#খেলাধুলা

০১. নবম টেস্ট ক্রিকেটার হিসেবে ‘লর্ড’ উপাধি পেতে যাচ্ছেন কে?
উত্তরঃ ইয়ান বোথাম, ইংল্যান্ড।
# # বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তাঁকে ‘লর্ড’ করবেন।
# # লর্ড হলে তিনি ব্রিটেনের হাউজ অব লর্ডসের অনির্বাচিত সদস্য হবেন।
# # এর আগে ২০০৭ সালে তাঁকে ‘নাইটহুড’ উপাধি দেওয়া হয়।

#সেরা_উক্তি
“জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে।”
– হযরত আলী (রা)।

পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করা ছবিগুলোর মধ্যে একটি । বাচ্চাটার মা নাই ... মা কে কখনো সে দেখেও নাই ...অনেক ইচ্ছা করে তার, মায়...
18/07/2020

পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করা ছবিগুলোর মধ্যে একটি । বাচ্চাটার মা নাই ... মা কে কখনো সে দেখেও নাই ...
অনেক ইচ্ছা করে তার, মায়ের কোলে ঘুমাতে ... তাই মেঝেতে মা কে এঁকে তার কোলে ঘুমিয়ে পড়ে বাচ্চাটা .........

14/07/2020

#সাম্প্রতিক বিষয়

০১| বর্তমানে বাংলাদেশ করোনায় আক্রান্তে বিশ্বে___১৬তম ও দ.এশিয়ায় ৩য়
০২| দেশের ২য় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য___সাগরপুত্র খ্যাত নিঝুম দ্বীপ(৯১ বর্গ কি.মি.)
০৩| বাংলাদেশী পণ্যে চীন সরকার শুল্কমুক্ত সুবিধা দিয়েছে___৯৭% (৮২৫৬টি পণ্যের)
০৪| বিশ্ব শরণার্থী দিবস___২০ জুন
০৫| গবেষকদের মতে করোনাভাইরাস টি প্রথম প্রবেশ করেছিল___বাদুরের শরীরে
০৬| বাংলাদেশকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে___ভুটান (প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি PTA করবে ভুটানের সাথে বাংলাদেশ)
০৭| বিশ্ব শান্তি সূচক ধারণা প্রকাশ করে___অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান "ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস(IEP)
০৮| বিশ্ব শান্তি সূচকে ১৬৩টি দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশ___ ৯৭তম(২০১৯ সালে ছিল ১০১তম)
০৯| বিশ্ব শান্তি সূচকে শীর্ষ দেশ___আইসল্যান্ড (২০০৮ সাল থেকে)
১০| সম্প্রতি ভারত-চীন সংঘর্ষ ঘটে___ভারত-চীন সীমান্তের লাইন অব একচুয়াল কন্ট্রোল (LAC) লাদাখের গালওয়ান উপত্যকায়
১১| অষ্টমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য (২০২১-২২)নির্বাচিত হয়েছে ____ভারত
১২| "দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড" বইটি লিখেছেন__ট্রাম্পের নিরাপত্তাবিষক সাবেক উপদেষ্টা জন বোল্টন
১৩| সম্প্রতি বর্ণবিদ্বেষ বিরোধী কমিশন গঠন করেছে____যুক্তরাজ্য
১৪| ভারত-নেপাল সীমান্তবর্তী স্থান "কালাপানি"আয়তন___৪০০ বর্গমাইল
১৫| সম্প্রতি(৮ মে)ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চীনের তিব্বত সীমান্তে যত কিলোমিটার সড়ক উদ্বোধন করেন___৮০ কি.মি.
১৬| দ.কোরিয়া ও উত্তর কোরিয়ার আলোচনার জন্য তৈরি অফিসের নাম___লিয়াজোঁ অফিস
১৭| উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগে তৈরি পার্ক___কায়সং ইন্ডাস্ট্রিয়াল পার্ক
১৮| KCN হচ্ছে____উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম।
১৯| হন্ডুরাসের প্রেসিডেন্টের নাম___হুয়ান অরলান্ডো(সম্প্রতি সপরিবারে করোনায় আক্রান্ত)
২০| লন্ডনের বর্তমান মেয়রের নাম___ সাদিক খান
২১| উইঘুর মুসলমানদের সুরক্ষা বিল "উইঘুর মানবাধিকার অ্যাক্ট-২০২০" পাশ করেছে যে দেশ___যুক্তরাষ্ট্র
২২| SDG প্লাটফর্মের তথ্যমতে দেশে চাকরি হারানোর ঝুঁকিতে অাছে__১.৩ কোটি মানুষ
২৩| যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে যাচ্ছে___ওয়াশিংটন ডিসি
২৪| ওয়াশিংটন ডিসিতে লোকসংখ্যা___প্রায় ৭লাখ।যার অধিকাংসই কৃষ্ণাঙ্গ
২৫| সম্প্রতি সুপারসনিক অস্ত্র তৈরি শুরু করছে____ইরান

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when 41st BCS preliminary Analysis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share