BooK ShelF

BooK ShelF Let's know about book...

31/12/2024

বছর তো শেষ হতে চললো! এ বছরে কয়টি বই পড়লেন আর কয় কোটি reels দেখলেন? হিসাব করেছেন কি...?
আসুন নতুন বছরে কতটি বই পড়তে চান তার একটি টার্গেট করে ফেলি...

year will be start with a new schedule...

Book Review- 33বইঃ ❝নীল অপরাজিতা❞লেখকঃ হুমায়ুন আহমেদ রেফারেন্সঃ RS Rafsan Ahammed রিভিউঃ ভালোবাসার কোনো বয়স থাকে নাহ। মা...
03/09/2023

Book Review- 33
বইঃ ❝নীল অপরাজিতা❞
লেখকঃ হুমায়ুন আহমেদ
রেফারেন্সঃ RS Rafsan Ahammed

রিভিউঃ ভালোবাসার কোনো বয়স থাকে নাহ। মানুষ যে কোনো বয়সে, যে কাও কে ভালোবেসে ফেলতে পারে।

খুব ই ছোট্ট এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র যে সে একজন লেখক। সে তার লেখা-লেখির কাজে পরিবার প্রিয়জন ছেড়ে অজ পাড়া গায়ের এক গ্রামে যায়। সেখান কার সবাই ই তার উপস্থিতিতে অনেক আনন্দিত হয় এবং সবাই তাকে খুব ই তারিফ করে। ঐ গ্রামে তাকে সে যে বাড়িতে থাকে, সেই বাড়িটি খুব ই পুরাতন একটি বাড়ি। তবে বাড়ির মালিক ও মালিকের মেয়ে তাদের অতিথি আপ্যায়নে কোনো কমতি রাখে নাহ। তারপর ও লেখক তাদের সাথে বেশ খারাপ ব্যাবহার করে। এর ই ভিতর দিয়ে লেখক ঐ বাড়ির মেয়ে টিকে অনেক পছন্দ করে ফেলে। যদিও লেখকের স্ত্রী-সন্তান থাকে তবুও সে মেয়ে টিকে পছন্দ করে ভালোবেসে ফেলে। ভালোবাসা সম্পর্কে লেখকের ধারণা-

❝আমার ধারণা প্রকৃতি একটি নকশা তৈরি করে। অপূর্ব একটি ডিজাইন। যা জটিল এবং বিভিন্ন ধরনের সুন্দর। তারপর সেই ডিজাইনটি কাঁচি দিয়ে দুভাগ করে। এক ভাগ দেয় একটি পুরুষকে অন্য ভাগ একটি তরুণীকে। পুরুষটি তখন ব্যাকুল হয়ে ডিজাইনের বাকি অংশ খুঁজে বের করে। মেয়েটিও তাই করে। কেউ যখন তার ডিজাইনের কিছু অংশ খুজে পাই তখন তার প্রেমে পড়ে। তারপর দেখা যায় ডিজাইনটি ভুল। তখন সে ভোগে হতাশায়। আমার মনে হয় প্রকৃতির এটা একটা মজার খেলা। প্রকৃতি চাই না এরা একত্র হোউক। প্রকৃতির না চাওয়ার কারণ আছে-মূল ডিজাইন গঠনে অ্যাবসলিউট বিউটির গঠন হয়। প্রকৃতি তা দিতে রাজি নয়। প্রকৃতির মানুষ এখনও তার জন্য তৈরি হয় নি❞
উপন্যাসের শেষ দিকে ঐ বাড়ির মেয়ে টি নিজে থেকেই লেখক কে বলে যে, "আপনি যে ডিজাইন টি খুজছেন তা আমার কাছেই আছে"।

লেখক, তার স্ত্রী এবং ঐ বাড়ির মেয়ে কে ঘিরে একটি চক্রাকার কাহিনি আছে। কাহিনি টি জানতে পড়ুন -নীল অপরাজিতা।
Inbox us for pdf link.

Book Review- 32বইঃ ❝সে এখানে নেই❞লেখকঃ সাদাত হোসাইনরেফারেন্সঃ RS Rafsan Ahammed রিভিউঃ আমার পড়া উপন্যাস গুলোর ভিতর সব থে...
25/03/2023

Book Review- 32
বইঃ ❝সে এখানে নেই❞
লেখকঃ সাদাত হোসাইন
রেফারেন্সঃ RS Rafsan Ahammed

রিভিউঃ আমার পড়া উপন্যাস গুলোর ভিতর সব থেকে বাজে একটা উপন্যাস...

Book Review- 31বইঃ ❝বাইশের বন্যা❞লেখকঃ তাসরিফ খানরেফারেন্সঃ সাকিব বিন মুশফিক।রিভিউঃ একদম বাস্তব কাহিনীর চিত্রকল্প ফুটে উ...
19/03/2023

Book Review- 31
বইঃ ❝বাইশের বন্যা❞
লেখকঃ তাসরিফ খান
রেফারেন্সঃ সাকিব বিন মুশফিক।

রিভিউঃ একদম বাস্তব কাহিনীর চিত্রকল্প ফুটে উঠেছে এই বইটিতে। মূলত সিলেটের বন্যার ভয়াবহতা এবং বন্যা দুর্গতদের সাহায্যের কার্যক্রম খুব সূচালো ভাবে বর্ণনা করেছেন তাসরিফ ভাই এখানে। বইটির সূচিক্রমে খন্ড খন্ড মোট সাতটি ঘটনা স্থান পেয়েছে। কিছু কিছু ঘটনা একদম শ্বাসরুদ্ধকর!
একবার তো ডাকাতরা তাদের ত্রাণের নৌকার পিছু নিয়েছিল! তাদের আসল উদ্দেশ্য, তাসরিফ স্কোয়াডের সাথে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেয়া। ভাবা যায়, মানুষ কতটা অমানবিক হলে এমন বিপদের দিনে এরকম নিষ্ঠুর কাজ করতে পারে!
আবার একবার তো পুরো তাসরিফ স্কোয়াড ই অপহরণ হয়ে যেতে বসেছিল! সুযোগ সন্ধানী ব্যক্তিরা যে আসলেই নিষ্ঠুর-পাষাণ হৃদয়ের হয়ে থাকে, তা এই ঘটনা থেকেই বোঝা যায়।
আবার কিছু মানুষের উদারতা, মানসিকতা, সাহসিকতা এতটাই মুগ্ধ করেছে পাঠকদেরকে যে তাদের প্রতি একটা সম্মানবোধ মন থেকেই চলে আসে!
"ভারী বাতাস" শিরোনামের একটি ঘটনায়, একবার একটা পিচ্চি ছেলে, বয়ষ্ক একজন ব্যক্তির হাত ধরে একটা কেনো রকম উচু যায়গা থেকে তাসরিফ স্কোয়াডের স্পিড বোট দেখে দৌড়াচ্ছিল আর ডাকছিল স্যার স্যার বলে। বৃদ্ধ লোকটি হাঁটতে পারছিল না, সে কোন রকমে হাতের ইশারায় ডাকছিল আমাদেরকে। কিন্তু তখন ত্রাণ বিতরন শেষ হয়ে যাওয়ার ফলে নৌকায় কোন ত্রাণ বা নগদ টাকা-পঁয়সা কিছুই ছিল না। যার ফলে, ওই পিচ্চি বাচ্চার ডাকে সাড়া না দিয়ে মাথা নিচু করেই স্থান ত্যাগ করতে বাধ্য হয় তাসরিফ স্কয়াড।
এছাড়াও আরো কিছু শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান এবং ত্রাণ বিতরণ কর্মকাণ্ডের ঘটনা এই বইয়ে স্থান পেয়েছে। দিনের-পর-দিন বন্যা কবলিত মানুষেরা কিভাবে যে প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে বেঁচে ছিল তা এই বইটি না পড়লে বোঝা যাবেনা...
#বাইশের_বন্যা

Book Review- 30বইঃ ❝ ডোপামিন ডিটক্স❞লেখকঃ থিবো মেরিসরেফারেন্সঃ তাওহীদুজ্জামান বুরুজ।রিভিউঃ আপনি কি কোন কাজ করতে গড়িমসি ক...
17/03/2023

Book Review- 30
বইঃ ❝ ডোপামিন ডিটক্স❞
লেখকঃ থিবো মেরিস
রেফারেন্সঃ তাওহীদুজ্জামান বুরুজ।

রিভিউঃ আপনি কি কোন কাজ করতে গড়িমসি করেন ? প্রায়শই নিজের ভেতরে অস্থিরতা অনুভব করেন এবং এ জন্য হাতে থাকা কোন কাজে ফোকাস করতে পারছেন না ? আপনার জীবন ইতিবাচক পরিবর্তন করতে পারে এমন গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো আপনাকে আকৃষ্ট করতে পারছে না ?
যদি তাই হয় , খুব সম্ভবত আপনার প্রয়োজন হতে পারে ডোপামিন ডিটক্স ।
আজকের এই দুনিয়ায় আমাদেরকে বিক্ষপ্ত করার উপাদান এত বিস্তৃত যে আমাদের ফোকাস করার বা লক্ষ্যে মনস্থির করার ক্ষমতা অনেক দুষ্প্রাপ্য বস্তু হয়ে গিয়েছে । মনের অজান্তেই আমরা প্রভাবিত হচ্ছি অথবা অস্থির হয়ে পড়ছি । আমাদের গোল বা লক্ষ্য অর্জনের জন্য যখন আমাদের মূল কাজে ফোকাস হবার দরকার তখন আমরা প্রায়ই দেখতে পাই অপ্রয়োজনীয় অন্য কাজ করার ইচ্ছা আমাদেরকে পেয়ে বসে । আমাদের লক্ষ্য অর্জনের জন্য যেসব করা দরকার তার বদলে আমরা হয় হাঁটতে বেড়িয়ে পড়ি, অথবা কফি নিয়ে বসি ,বা তখনি আমাদের ইমেইলগুলো চেক করবার কথা অথবা ফাইলগুলো সাজানোর কথা মনে পড়ে যায়। আমাদের যা একান্তভাবে সেসময় করা দরকার ছিল সেটা ছাড়া বাকি সব কিছু করাকে আমাদের চমৎকার আইডিয়া বলে মনে হয়।
প্রতিদিন এই একই ধারা চলতে থাকার কারনে আমাদের জন্য যা সবচেয়ে বড় লক্ষ্য বা আজীবন দেখে আসা স্বপ্ন ছিল সেটি হাত ফসকে যেতে থাকে । আমরা যতটুকুর যোগ্য তার চেয়ে অনেক কম অর্জন করি, যতটুকু দরকার তারচেয়ে অনেক কম পারফর্ম করতে পারি । ভেতর থেকে আমরা এই অবস্থাটা বুঝতে পারি এবং আমাদের আত্মসম্মান ক্ষয়ে যেতে থাকে । ফলশ্রুতিতে আমাদের ভেতরে জন্ম নেয় হতাশা , নিরাশা , উদাসীনতা , হিংসা এমনকি রাগের...

Book Review- 29বইঃ ❝পার্সোনাল ব্রান্ডিং❞লেখকঃ রাফিদ এলাহী চৌধুয়ারীরেফারেন্সঃ তাওহীদুজ্জামান বুরুজ।রিভিউঃ কাদের জন্যে এই ...
15/03/2023

Book Review- 29
বইঃ ❝পার্সোনাল ব্রান্ডিং❞
লেখকঃ রাফিদ এলাহী চৌধুয়ারী
রেফারেন্সঃ তাওহীদুজ্জামান বুরুজ।

রিভিউঃ কাদের জন্যে এই বইটি?
১) যারা ক্যারিয়ারে উন্নতি চান
২) যারা শিক্ষাজীবন শেষে চাকরির জন্য এক ধাপ এগিয়ে থাকতে চান
৩) যারা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে চান
৪) যারা নিজের ব্র্যান্ড তৈরি করে চাকরির পাশাপাশি কিছু আয় করতে চান
৫) যারা Influencer হতে চান
৬) যারা strong professional network গড়ে তুলতে চান

পার্সোনাল ব্র্যান্ডিং কেন করবেন?
আমরা তিনজন, তিন প্রজন্মের মানুষ। একজনের ক্যারিয়ারের শুরু হয়েছে যখন বাংলাদেশে ফেসবুক সামান্য একটি ওয়েবসাইট ছিলো, একজনের ক্যারিয়ারের শুরুতে বাংলাদেশে ফেসবুক মার্কেটিং হয়ে উঠেছে ক্যারিয়ার, এবং একজনের ক্যারিয়ারের শুরুতে ফেসবুকে মজার কন্টেন্ট বানানোকেই পেশা হিসেবে বেছে নিচ্ছেন বাংলাদেশিরা!

সময়ের আগে আগে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বুঝে, অফলাইন ও অনলাইন জগতে পার্সোনাল ব্র্যান্ডিং করে উপকৃত হয়েছি আমরা তিনজনেই। আমাদের শিক্ষা, অভিজ্ঞতা, ও সফল পার্সোনাল বাংলাদেশি ব্র্যান্ডিং প্র্যাক্টিশনারদের শর্ট কেস স্টাডি নিয়েই এই বই। যাতে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডকে আরো দ্রুত আরো বেশি শক্তিশালী করতে পারেন।

একজন কর্পোরেট, একজন উদ্যোক্তা, এবং একজন ছাত্র/ইয়ং প্রফেশনাল – তিনজন মিলে আমরা সেই উদ্দেশ্য সফল করতে পারবো আশা রাখি...

Book Review- 28বইঃ ❝সুবোধ অল সিরিজ ❞লেখকঃ আলী আব্দুল্লাহরেফারেন্সঃ Sakib Bin Mushfiq রিভিউঃ  #সুবোধ_সিরিজ  প্রধান চরিত্র...
14/03/2023

Book Review- 28
বইঃ ❝সুবোধ অল সিরিজ ❞
লেখকঃ আলী আব্দুল্লাহ
রেফারেন্সঃ Sakib Bin Mushfiq

রিভিউঃ #সুবোধ_সিরিজ
প্রধান চরিত্রের নাম সুব্রত রায়হান ওরফে সুবোধ তবে নিজেকে পরিচয় দেয় আব্দুল্লাহ বা আল্লাহর গোলাম হিসেবে। সে একটু অন্যভাবে বড় হয়েছে, আর দশটা সাধারণ মানুষের মতো নয় কারণ তার বাবা তাকে ডাক্তার-ইঞ্জিনিয়ার বানাতে চান নি। তাকে বানাতে চেয়েছেন একজন মহাপুরুষ। কিন্তু তার বাবা মারা যাওয়ার পরে সে সুব্রত রায়হান ওরফে সুবোধ থেকে হয়ে ওঠে আল্লাহর গোলাম তথা আব্দুল্লাহ।
বর্তমানে আব্দুল্লাহ ইসলামকে এমন ভাবে আঁকড়ে ধরেছে যেন, তার থেকে ইসলামকে আলাদা ভাবে কল্পনা করা দুঃস্বপ্ন! শুধু নামে নয় তার কাজেও তার পরিচয় মেলে। এই গল্পে অন্যতম চরিত্রটির নাম হলো অভি, যে আব্দুল্লাহর ফুপাতো ভাই। আব্দুল্লাহর সংস্পর্শে এসে সেও খুব ভালোভাবে ইসলামকে আঁকড়ে ধরেছে।
এখানে আব্দুল্লাহকে উপস্থাপন করা হয়েছে একটি চমক পাথর হিসাবে। সে এমন এক চমক পাথর যে, যেই ব্যক্তিই তার কাছে ঘেঁষে সে ই ইসলামের ভিতর ব্যাক করেছে। অভির দুঃসম্পর্কের নাস্তিক ভাই ইরাম, জাদরেল টাইপের টহল পুলিশের সার্জেন্ট, জেলখানায় তার পাশের কয়েদি, কানকাটা মজিদ নামের কুখ্যাত সন্ত্রাসীসহ তার পুরো গ্যাং, এরা সবাই আব্দুল্লাহ সংস্পর্শে এসে তার উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে ইসলামে প্রবেশ করেছে।
অবশ্য বিভিন্ন সময়ে আব্দুল্লাহ তার এই মহৎ কাজের জন্য এবং সরল জীবনযাপন করার জন্য জেলখানায় ও গিয়েছিলো। কিন্তু জেল কর্তৃপক্ষ তার গায়ে একটি ফুলের টোকা তো দিতেই পারে না, উল্টে তারাই নাকানি চুবানি খেয়ে যায় আব্দুল্লাহর বিচক্ষণতার কাছে। শেষে দেখা যায় তার আশেপাশের কয়েদিরা এবং তাকে যেসকল গার্ডরা খাবার সরবরাহ করতো, তারা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ফিরে এসেছে।
আব্দুল্লাহ চরিত্রের খুবই আশ্চর্যকর একটি ব্যাপার হলো, সে কোন অবস্থাতেই কোন মানুষের উপর ভরসা করে না। সকল ভরসা সে করে আল্লাহ তা-আলার উপর। রবের সাথে একটা মানুষের কতটা মধুর সম্পর্ক হলে তার সকল মোনাজাতই আল্লাহ তায়ালা কবুল করেন সেটা আব্দুল্লাহ চরিত্রকে না দেখলে বলা যাবে না। বেশিরভাগ রাতের অধিকাংশ সময় সে ব্যয় করে তাহাজ্জুদ নামাজে।
বইটি পড়ে একটা জিনিস ভালোভাবে মাথায় গেঁথে গেল, আর তা হলো, সহীহ মুসলিম শরীফের একটি হাদিসের বর্ণনায় আল্লাহ তা'আলা বলেন "বান্দা যখন আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, আমি (আল্লাহ) তার দিকে এক বাহু অগ্রসর হই।"
আসুন, আমরা সবাই আমাদের ভেতরের সুবোধকে জাগিয়ে তুলি এবং আব্দুল্লাহ তে পরিণত হই...

Book Review- 27বইঃ ❝শঙখচূড়❞লেখকঃ সাদাত হোসেইনরেফারেন্সঃ রাফসান আহাম্মেদ।রিভিউঃ ভালোবাসা এমন কেন ? কেন কেউ বুকের ভেতর এমন...
02/03/2023

Book Review- 27
বইঃ ❝শঙখচূড়❞
লেখকঃ সাদাত হোসেইন
রেফারেন্সঃ রাফসান আহাম্মেদ।

রিভিউঃ ভালোবাসা এমন কেন ? কেন কেউ বুকের ভেতর এমন আলগোছে চুপিচুপি শিকড় গজিয়ে ফেলে ? আর সেই শিকড় উপড়ে ফেলতে গেলেই ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় বুকের জমিন। ক্ষতবিক্ষত হতে থাকে হৃদয়ভূমি। এ কেমন অনুভব ?

Book Review- 26বইঃ ❝ফেরা❞লেখকঃ মুহম্মদ জাফর ইকবালরেফারেন্সঃ সাকিব বিন মুশফিক।রিভিউঃ  গল্পটা শুরু হয় তরুণ এক কিশোর নাম য...
24/02/2023

Book Review- 26
বইঃ ❝ফেরা❞
লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল
রেফারেন্সঃ সাকিব বিন মুশফিক।

রিভিউঃ গল্পটা শুরু হয় তরুণ এক কিশোর নাম যার ফজল, তার দুরন্তপনা দিয়ে। সে ক্লাস নাইনে পড়ে। তার বাবার রেডিওতে একদিন হঠাৎ শুনতে পায় দেশে যুদ্ধ লেগেছে।তখন থেকেই সে মুক্তিবাহিনীর ট্রেনিং নিতে শুরু করে। একদিন তাদের গ্রামে মিলিটারি চলে আসে এবং সে খুব খুব কাছ থেকে তাদের ধ্বংসলীলা দেখে। এখন সে যেহেতু মুক্তিবাহিনীর লোক তাই তার প্রাণ নাশের আশঙ্কা ছিল। যার ফলে তার বাবা সিদ্ধান্ত নেন গ্রামে চলে যাবেন সবকিছু ছেড়ে। গ্রামে যাওয়ার সময়, যখন নৌকা পার হবে তখন পাকবাহিনীর কাছে ধরা পড়ে যায়। জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় এবং তার বাবা-মা থেকে আলাদা হয়ে যায়।
এরপর থেকেই তার সংগ্রামের জীবন শুরু হয়। মুক্তিযুদ্ধের ট্রেনিং নিতে ভারতে যাওয়ার পথে একটি মেয়েকে উদ্ধার করে আহত অবস্থায়। নাম তার নন্দিনী।মেয়েটা কত চমৎকার তাই এই উপন্যাসটি পড়লে বোঝা যাবে। যাইহোক, তাকে চিকিৎসা দিয়ে তার আত্মীয়র কাছে শরণার্থী শিবিরে পৌঁছে দেয় ফজল। এরপর সে ভারত থেকে গেরিলা যুদ্ধের ট্রেনিং নিয়ে চলে আসে বাংলাদেশে যুদ্ধ করার জন্য। যুদ্ধশেষে সে তার গ্রামের বাড়িতে গিয়ে জানতে পারে তার বাবাকে মেরে ফেলেছে পাক বাহিনী। এভাবে অতিক্রান্ত হয়ে যায় পাঁচ বছর। এর ভিতর নন্দিনীর কথা অনেকবার মনে পড়ে তার। কিন্তু কখনো দেখা করার সময় বা সুযোগ হয়ে ওঠেনি কারণ পরিবারের চাপ এখন তার কাঁধে। নন্দিনীকে ছেড়ে আসার সময় কিভাবে তারা পরবর্তীতে আবারও দেখা করবে সে বিষয়ে একটি পরামর্শ হয়। আর তা হলো তারা প্রতি বছর মে মাসের পাঁচ তারিখে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আসবে দেখা করতে। পাঁচ বছর পরে আজকে ফজল যায় সেখানে এরপর নন্দিনীর সাথে তার দেখা হয়েছে কি হয়নি অথবা এরপরের কাহিনী জানতে হলে পড়তে হবে আপনাকে "ফেরা" কিশোর উপন্যাসটি...

Book Review- 25বইঃ ❝দরজার ওপাশে❞লেখকঃ হুমায়ূন আহমেদ রেফারেন্সঃ সাব্বির আহাম্মেদ।রিভিউঃ  ❝হুমায়ূন আহমেদের হিমু সিরিজের এক...
23/02/2023

Book Review- 25
বইঃ ❝দরজার ওপাশে❞
লেখকঃ হুমায়ূন আহমেদ
রেফারেন্সঃ সাব্বির আহাম্মেদ।

রিভিউঃ ❝হুমায়ূন আহমেদের হিমু সিরিজের একটি অত্যন্ত জনপ্রিয় বই দরজার ওপাশে।
হিমুর পুরো নাম হিমালয়। এ নাম তার বাবার রাখা। হিমুর বাবা হিমালয় নাম রেখেছিলেন, কারণ তিনি চেয়েছিলেন তার ছেলে হিমালয়ের মত বিশাল ও বিস্তৃত হোক। হিমুর বাবার স্বপ্ন ছিল তিনি হিমুকে মহাপুরুষ বানাবেন। কিন্তু হিমুর আসলে কি স্বপ্ন ছিল? সে কি আসলেই মহাপুরুষ হতে চেয়েছিল? আমরা হিমুর বাবার আকাঙ্ক্ষার কথা জানি, কিন্তু হিমুর আকাঙ্ক্ষার কথা জানি না।
বইয়ের গল্প শুরু হয় হিমুর মেস থেকে। তারপর নদীর পানির মত কাহিনী গড়াতে থাকে। গল্পের ভিতরে ধীরে ধীরে হিমুর বন্ধু রফিক, জহির, রফিকের স্ত্রী রানু, জহিরের বোন তিতলী, জহিরের বাবা তেল ও জ্বালানী মন্ত্রী মোবারক হোসেনের আগমন ঘটে।
আর হিমুর অন্যান্য বইয়ের মতই অবধারিতভাবেই ঘটনাচক্রে এসে যুক্ত হয় হিমুর ফুফা, ফুফাতো ভাই বাদল আর একজন পুলিশের ওসি।
এই বইয়ের অসাধারণ অলংকার হল জোছনা রাতের পরিবেশের বর্ণনা যা পাঠককে সহজেই বিভ্রমের বেড়াজালে আক্রান্ত করে ফেলে। আর হিমুর সর্বজনীন সত্যের পিছনে ছুটে চলার কাহিনী পুরো বই জুড়েই বিস্তৃত হয়েছে, যা আসলেই মনোমুগ্ধকর। ❞
সব মিলিয়ে হুমায়ূন আহমেদের দরজার ওপাশে দারুণ একটি বই। একবার শুরু করলে শেষ না করে উঠা যায় না, এমন একটি বই। আমি ব্যক্তিগতভাবে মনে করি বইটি সকল হুমায়ূন ভক্তদের অবশ্যপাঠ্য...

Address

Dhaka
1205

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801794436126

Website

Alerts

Be the first to know and let us send you an email when BooK ShelF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BooK ShelF:

Shortcuts

Share

Category