সর্বজয়ী-Sorbojoyee

Call Directions Contact the business

সর্বজয়ী-Sorbojoyee Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সর্বজয়ী-Sorbojoyee, Shopping & retail, Mirpur 11/5, Dhaka.

18/07/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

শিক্ষনীয় গল্পএকটি হরিন যখন বাচ্চা জন্মের নিকটবর্তী সময়ে উপনীত হল, তখন সে জঙ্গলের একপ্রান্তে অবস্হান নিল।হঠাৎ, যখন সে বাচ...
01/02/2025

শিক্ষনীয় গল্প

একটি হরিন যখন বাচ্চা জন্মের নিকটবর্তী সময়ে উপনীত হল, তখন সে জঙ্গলের একপ্রান্তে অবস্হান নিল।

হঠাৎ, যখন সে বাচ্চা জন্ম দিচ্ছিল, আকাশ বজ্রপাত ও ঝলকানি শুরু করল,বনে আগুন লাগল,হরিনটি উত্তর দিকে তাকিয়ে দেখে শিকারি তীর নিয়ে তার দিকে তাকিয়ে আছে।

সে ডানদিকে তাকিয়ে দেখলো একটি ক্ষুধার্ত সিংহ তার দিকে এগিয়ে আসছে।

হরিন বিভ্রান্ত:
একদিকে সিংহ,অপরদিকে শিকারি,
আরেক দিকে আগুনের লেলিহান শিখা,
বাকি যে দিকটা ছিল সেখান দিয়ে বয়ে গেছে উত্তাল নদী।
ঝুঁকিগুলো সব দিকেই রয়েছে এবং তার কোনো উদ্ধারকারীও নেই।
এমতাবস্হায় হরিনটি কোন উপায় না দেখে সে তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিকেই নজর দিলো।

এরপরেই বজ্রপাত শিকারীকে অন্ধ করে দিল।
শিকারীর লক্ষ্যভ্রষ্ঠ তীর এসে ক্ষুধার্ত সিংহের গায়ে লাগল।ভারী বৃষ্টিপাত আগুনকে নিভিয়ে দিল।হরিনটি শান্তিমতো তার সন্তান জন্ম দিলো।
এর থেকে শিক্ষা:
আপনার জীবনের এমন কিছু মূহুর্ত থাকে যখন আপনি প্রতিটা ক্ষেত্রেই বাঁধার সম্মুখীন হন।
তখন আপনি নিজে থেকে যা করতে পারেন তার প্রতি মনোনিবেশ করুন এবং বাকী একজনকে ছেড়ে দিন যিনি সমস্ত মানুষের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলেন।
তিনিই আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু তাআলা।

আরও একটি গুরুত্তপূর্ন কথা----
---এমনটি কখনো বলবেন না : হে প্রভু, আমি অনেক বিপদে আছি........
---বরং, বলুন: হে বিপদ, আমার একজন মহান রব আছেন।

আরবি গল্প অবলম্বনে।

knowledge is everything ল্যাম্বোরগিনি কিনার পর একজন টিকটকার তার ভিডিওতে এসে বললো “ল্যাম্বোরগিনি কিনতে হ্যাডম লাগে”।আমি আ...
26/01/2025

knowledge is everything
ল্যাম্বোরগিনি কিনার পর একজন টিকটকার তার ভিডিওতে এসে বললো “ল্যাম্বোরগিনি কিনতে হ্যাডম লাগে”।

আমি আশ্চর্য হলাম। সে “হ্যাডম” শব্দটা দিয়ে মূলত কোন জিনিসটা বুঝাতে চেয়েছে? যোগ্যতা?

হাস্যকর। চরম হাস্যকর। আজকাল একজন টিকটকার এসে আপনাকে আমাকে যোগ্যতার জ্ঞান দিচ্ছে। আবার তার স্বার্থকতার দৃশ্য দেখে অনেকে আবেগের বশে বলেই বসছে “ইশশশ যদি পড়াশুনা না করে টিকটকটা করতাম”।

কি অবাক করা বিষয়! নির্ঘাত রম্যক।

প্রকৃত যোগ্যতা কারে বলে জানেন? তাহলে আসেন একটা গল্প শুনেন।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে একটা চমৎকার ব্যাপার ঘটছে।

পা থেকে একটা ফিবুলা (পায়ের একটি হাড়) নিয়ে ৬ টা টুকরা করে স্ক্রু লাগিয়ে একটা ম্যান্ডিবল (মুখের নিচের চোয়াল) বানিয়ে দিয়েছেন একজন OMS সার্জন।

হ্যা...এটা একজন ডেন্টাল সার্জনের হাতে করা সার্জারি। এখন আপনি ভাবতে পারেন,,হয়তো পৃথিবীর অনেক উন্নত কোনো দেশে যেখানে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত সেখানে এই সার্জারি করা হয়েছে।

কিন্তু না,,,,মুখের চোয়াল হারিয়ে ফেলা এই মানুষটিকে এভাবে তার চোয়াল ফিরিয়ে দেয়ার সার্জারি হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে যার নেতৃত্ব দিয়েছেন ডেন্টাল ইউনিটের প্রিয় শিক্ষক Dr. Nitish Krishna Das
এবং তার টিম। ❤️

This is called Talent.
This called Aura.
This is called “হ্যাডম”! ❤️

-অপুর্ব সীমান্ত

Happy new year... 🎉🎂🎊🥰
31/12/2024

Happy new year...
🎉🎂🎊🥰

বুঝে খরচ করুন, সঞ্চয় করুন, ইনভেস্ট করুন 💻 সামনে খুবই খারাপ সময় আসছে! মুদ্রাস্ফীতি ৯% এর বেশি, অর্থাৎ এ বছর যে জিনিস ১০০ ...
30/12/2024

বুঝে খরচ করুন, সঞ্চয় করুন, ইনভেস্ট করুন 💻 সামনে খুবই খারাপ সময় আসছে!

মুদ্রাস্ফীতি ৯% এর বেশি, অর্থাৎ এ বছর যে জিনিস ১০০ টাকা, আগামী বছর সেটা ১০৯ টাকার বেশি হবে। আয় কমছে খরচ বাড়ছে। বিশ্ব অর্থনৈতিক মন্দা আর দুর্ভিক্ষ হয়ত আসছে। অনেক বেশি ঘুরতে যাওয়া, হরহামেশাই দামি কাপড় কেনা, নিয়মিত রেস্টুরেন্টে খাওয়া কমাতে হবে। অযথা যেসব খরচ না করলেও পারা যায় সেগুলো বাদ দিতে হবে।

ইনকামকে তিন ভাগে ভাগ করতে পারেন। এক. ৫০% পরিবারের খরচ, দুই. ২০% পরিবারের বাইরের জরুরি খরচ, তিন. ৩০% সঞ্চয় এবং ব্যাংকে না রেখে ইনভেস্টমেন্ট। তিন নম্বরটা পরে ব্যাখ্যা করছি।

অভিজ্ঞতা থেকে বলছি, অতিরিক্ত অপ্রয়োজনীয় খরচ অনেক সমস্যায় ফেলবে আপনাকে। আর্থিক সমস্যা না হলেও অতিরিক্ত খরচের অভ্যাস দীর্ঘমেয়াদে মানসিক সমস্যার সৃষ্টি করতে পারে। বেশ কয়েক বছর আমার প্রতি মাসে ক্রেডিট কার্ডে ১৫-২৫ হাজার টাকা শুধু রেস্টুরেন্টের বিল এসছে। আমার সাথে যারা চলেছে তারা জানে। এটা যে কত বাজে একটা অভ্যাস আমি বুঝেছি।

এখন আমি একটা পলিসি মেনে চলি। আমার খরচের নতুন কোন খাত তৈরি হওয়ার চান্স থাকলে সেই খরচের জন্য এক্সট্রা আরেকটা ইনকাম সোর্স তৈরির চেষ্টা করি। না পারলে ঐ খরচ এভয়েড করি। এক্সিস্টিং ইনকাম থেকে নতুন কিছুতে খরচ করা বোকামি। আমাকে অনেকে বলে গাড়ি কেনেন না কেন? একটা গাড়ি মানে মাসে লক্ষ টাকা খরচ। সেই খরচের জন্য বাড়তি এক লক্ষ টাকা ইনকামের পথ তৈরি করেই তারপর গাড়ি কেনা যৌক্তিক, নাহয় গাড়ি আর হাতি পোষা এক জিনিস।

সঞ্চয় আর ইনভেস্টমেন্টের কথা বলছিলাম। বাংলাদেশে সর্বোচ্চ ব্যাংক ইন্টারেস্ট ৭%, আর মুদ্রাস্ফীতি ৯%। অর্থাৎ ব্যাংক আপনাকে যা দিবে তা জিনিসের মূল্য বৃদ্ধির চেয়েও কম। তাই ইনভেস্ট করার চেষ্টা করুন। হালাল এবং প্রফিট মুদ্রাস্ফিতির চেয়ে কয়েক % বেশিই হবে এটা নিশ্চিত। টাকা জমিয়ে রাখলে দিন শেষে কমে।

আগামী দিন গুলোতে টিকে থাকতে হলে হিসেবি হোন, হিসেবি মানেই কৃপণতা নয়।

©️

এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো,"বাবা, আমি মানুষের মাংস খাব!"শকুন বলল--"ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব।...
28/12/2024

এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো,"বাবা, আমি মানুষের মাংস খাব!"

শকুন বলল--"ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব। শকুন উড়ে গেল আর আসার সময় মুখে এক টুকরো শুকরের মাংস নিয়ে এসে বাসায় রাখলো ।

বাচ্চা বলল--"বাবা, এটা তো শুকরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই।"

বাপ বলল --অপেক্ষা কর বাবা!

শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো।

বাচ্চা বলল --"আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছ, মানুষের মাংস কোথায়?

এবার শকুনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়াল দিল আর শুকরের মাংসটি একটা মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো!

কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা! কয়েকশ মানুষের লাশ পড়ে গেল! তখন গাছের ডাল থেকে নেমে বাপ-বেটা মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেল।

বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করছে-- "বাবা, এত মানুষের মাংস এখানে কি করে এলো ?"

শকুন বললো -- "এই মানুষ জাতটাই এরকম। সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানিয়েছেন...! "

বাচ্চা বললো তুমি ধর্মকে ব্যবহার করলে কেন, কতগুলো নীরিহ লোক মারা গেল , রাজনীতি করলেই পারতে!

বাবা হেসে উত্তর দিল, তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়তো! ধর্মটা আবেগের যায়গা তাই ফলাফলটাও তাৎক্ষণিক! তুমি আজই খেতে চেয়েছিলে! রাজনীতি টা কুটিল এবং জটিল, এটি শুরু হতে সময় নেয় কিন্তু হলে আর থামেনা!

বাচ্চা বললো- "তোমার অনেক বুদ্ধি, বাবা"

শকুন-"আরেহ, ধুর! এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখছি, এদের একটা অংশ যখনই কোন অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে হয় ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে!!

©️ Copy paste 🤯

23/12/2024

নাটোরের উত্তরা গনভবন নিয়ে জানা অজানা অনেক তথ্য। 🥰

কোথাও শুনেছিলাম, your love language is something you didn't receive as a child. অর্থাৎ ছোটবেলা আপনি যা থেকে বঞ্চিত হয়েছি...
19/12/2024

কোথাও শুনেছিলাম, your love language is something you didn't receive as a child. অর্থাৎ ছোটবেলা আপনি যা থেকে বঞ্চিত হয়েছিলেন, ঠিক সেই আচরণ গুলোই আপনি আপনার পছন্দের মানুষ থেকে এক্সপেক্ট করেন।
নিজেকে দিয়ে মিলিয়ে দেখলাম, আসলেই তাই।

যে ছোটবেলা পরিবারে অশান্তি দেখেছে, সে চায় একটা শান্ত প্রিয়জন, যে তার মনের অস্থিরতা দুর করবে।

যে বাবা মা থেকে শুনেছে, " এটা পারনা! ওটা পারনা!" সে চায় তার প্রিয়জন তার ছোট বড় সব achievement নিয়ে হই হুল্লোড় করুক, বিশাল আয়োজন করুক।

যার সারাজীবন কেটেছে অন্যের সাথে তুলনা করে, সে চায় প্রিয়জন তাকে সবার তুলনায় ভালো, সবার তুলনায় সুন্দর- এ জাতীয় প্রশংসা করুক।

যে ছোটবেলা নিজের ইমোশনালি আনস্টাবল পিতামাতার রাগ, অত্যাচার সামলেছে, সে আশা করে তার রাগ, কষ্ট কেও বুঝুক, দেখুক।

মলেস্টেড হওয়া ছোট শিশু বড় হয়ে একটা ছায়া চায় যে তাকে আগলে রাখবে এই নোংরা পৃথিবী থেকে।

ছোট থেকেই পরিবারের দায়িত্ব নেয়া "তুমি তো বেশ দায়িত্বশীল/ ম্যাচুর্ড" শোনা মানুষটা চায় এমন কাউকে যার কাছে একটু নেকামো করা যায়, যার সামনে শক্ত খোলসটা খুলে ফেলা যায়।

অতিরিক্ত আদরে থাকা "ফার্মের মুরগী" ডাক শোনা মানুষটা কারো উপর একটু ভাব খাটিয়ে একটা হর্তা-কর্তা সুলভ আচরণ করতে চায়।

এইযে ছোটবেলার ট্রমাগুলা আমাদের বড়বেলাকে এত গভীরভাবে নিয়ন্ত্রণ করে, এটা কেমন একটা অবিচার না? নিজের উপর তো বটেই, নিজের প্রিয়জনের উপরও। আর আমরা তাও বলি, মানসিক স্বাস্থ্য একটা মিথ। এটা নিয়ে এত মাতামাতি করার কিছুই নেই। সবাই কষ্ট পায়, তুমিও পাও। নাহলে শক্ত হবে না, নাহলে মানুষ হবে না।
মানুষ হতে হলে শক্ত হওয়া কি আসলেই জরুরি?

Collected

"কুরআন এ তো বলাই আছে শেষ জামানায় অযোগ্যরা সম্মান পাবে আর সম্মানিতরা অবহেলিত হবে।" 😥আস্তে আস্তে সবই প্রমাণিত হচ্ছে।😥কাউকে...
18/12/2024

"কুরআন এ তো বলাই আছে শেষ জামানায় অযোগ্যরা সম্মান পাবে আর সম্মানিতরা অবহেলিত হবে।" 😥
আস্তে আস্তে সবই প্রমাণিত হচ্ছে।😥

কাউকে ছোট করার জন্য না, শুধু বোঝার জন্য, পোস্ট টা করা

একজন ফুড ব্লগারের মাসিক ইনকাম ১০ লাখ টাকা! হিরো আলমের বাৎসরিক ইনকাম কোটি টাকা! জীবনে স্কুলে না যাওয়া অপু ভাই নামের এক টিকটকারকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে যায়, কোটি টাকার গাড়ি দিয়ে বিমানবন্দর থেকে রিসিভ করে শোরুম উদ্ভোদন করার জন্য!

একজন ডিসেন্ট গুগল, মাইক্রোসফটের ইঞ্জিনিয়ারও মাসে ১০ লাখ টাকা পায় না!

ঢাকা মেডিকেলে পড়া ডাক্তাররা মাসে ২৫ হাজার টাকা বেতনের দাবিতে রাস্তায় পুলিশের মাইর খায়! বুয়েট থেকে পাশ করা ছেলেটাও শুরুতে ৫০ হাজার টাকা বেতনের একটা জব পায় না!

বর্তমান সমাজ ও বিশ্ব-ব্যবস্থায় পড়ালেখা, জ্ঞান অর্জন খুব রিস্কি ইনভেস্টমেন্ট মনে হচ্ছে!

আমার বিশ্বাস আগামীর দিনগুলোতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ডাক্তার-ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হওয়ার পরিবর্তে ফুড অ্যাপ্পি, Rafsan The Chotobhai, Hero Alom, Salman Muqtadir, opu vai বা কাপল ব্লগার হওয়ার স্বপ্ন দেখবে!

Disappointed 💔
copy

28/11/2024

একজন ব্যক্তির আধুনিকতা পরিমাপ করা হয় অন্যদের গোপনীয়তা এবং তাদের জীবনের বিবরণ সম্পর্কে তার কৌতূহলের সংকুচিত স্থান দ্বারা।
©️

Address

Mirpur 11/5
Dhaka
1216

Telephone

+8801971997886

Website

Alerts

Be the first to know and let us send you an email when সর্বজয়ী-Sorbojoyee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সর্বজয়ী-Sorbojoyee:

Shortcuts

Share