Department Marketplace

Department Marketplace Knowldge is more powerful. So, we need collect more knowldge.

07/10/2020

কে কাকে শপথ বাক্য পাঠ করানঃ
#মাননীয়_স্পিকার_যাদের_শপথ বাক্য পাঠ করানঃ
১/ মহামান্য রাষ্ট্রপতিকে
২/ সকল সংসদ সদস্যদের
#মহামান্য_রাষ্ট্রপতি_যাদের_শপথ বাক্য পাঠ করানঃ
১/ মাননীয় প্রধানমন্ত্রীকে
২/ মাননীয় মন্ত্রীদেরকে
৩/ মাননীয় প্রতিমন্ত্রীদেরকে
৪/ মাননীয় উপমন্ত্রীদেরকে
৫/ মাননীয় স্পিকার ও ডেপুটি স্পিকারকে
৬/ প্রধান বিচারপতি মহোদয়কে
#মাননীয়_প্রধানমন্ত্রী_যাদের_শপথ বাক্য পাঠ করানঃ
১/ সিটি করপোরেশনের মেয়রগণকে
২/ জেলা পরিষদের চেয়ারম্যানগণকে
#প্রধান_বিচারপতি_মহোদয়_যাদের_শপথ বাক্য পাঠ করানঃ
১/ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকগণকে
২/প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগণকে
৩/ সরকারি কর্মকমিশনের সদস্যবৃন্দদেরকে
৪/ মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রককে
#পল্লী_উন্নয়ন_ও_সমবায়_মন্ত্রী_মহোদয়_যাদের শপথ বাক্য পাঠ করানঃ
১/ সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও অনান্য কাউন্সিলরগণকে
২/ জেলা পরিষদের সদস্যগণকে
#বিভাগীয়_কমিশনার_মহোদয়_যাদের শপথ বাক্য পাঠ করানঃ
১/ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণকে
২/ পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণকে
#জেলা_প্রশাসক_মহোদয়_যাদের শপথ বাক্য পাঠ করানঃ
১/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণকে
#উপজেলা_নির্বাহী_অফিসার_যাদের শপথ বাক্য পাঠ করানঃ
১/ ইউনিয়ন পরিষদের মেম্বারগণকে

07/10/2020

#বাংলাদেশের_সাংবিধানিক_প্রতিষ্ঠান_৬টি।যথাঃ
১/আাইন বিভাগ
২/শাসন বিভাগ
৩/বিচার বিভাগ
৪/নির্বাচন কমিশন
৫/মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং
৬/সরকারি কর্মকমিশন

#বাংলাদেশের_সাংবিধানিক_পদ_৯টি। যথাঃ
১/ রাষ্ট্রপতি
২/ প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী
৩/ স্পিকার ও ডেপুটি স্পিকার
৪/ সংসদ সদস্য
৫/ প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারক
৬/ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার
৭/ মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৮/ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্য
৯/ অ্যাটর্নি জেনারেল

https://www.prothomalo.com/bangladesh/article/1635363/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E...
19/02/2020

https://www.prothomalo.com/bangladesh/article/1635363/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A7%AE%E0%A6%AE-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A1-%E0%A6%AC%E0%A6%BE-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87%E0%A6%93-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE

সরকারি চাকরিতে অষ্টম বা তার ওপরের পদেও সরাসরি নিয়োগে কোনো কোটা থাকবে না। বর্তমান পরিপত্র অনুযায়ী, নবম গ্রেড (প্রথ....

18/02/2020

#ব্যাকরণ_সংখ্যাতত্ত্বঃ
√ স্বরবর্ণ - 11টি
√ ব্যঞ্জনবর্ণ - 39 টি
√ মৌলিক স্বরধ্বনি - 7 টি
√ যৌগিক স্বরধ্বনি--২৫টি
√ যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ >> ২টি।
√ হ্রসস্বর স্বরধ্বনি - 4 টি
√ দীর্ঘস্বর স্বরধ্বনি - 7টি
√ মাত্রাহীন - 10 টি
√ অর্ধমাত্রা - 8 টি
√ পূর্ণমাত্রা - 32 টি
√ কার - 10 টি
√ স্পর্শবর্ণ - 25 টি

ে_বাংলা_বর্ণমালার_সবকিছুঃ
# মৌলিক স্বরধনি -৭টি (অ,আ,ই,উ,এ,এ্যা,ও)
# বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে ৫০টি।(স্বরবর্ণ ১১টি + ব্যঞ্জণবর্ণ ৩৯টি)
# বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ ১১টি(হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি)
# বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জণবর্ণ ৩৯টি(প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪ টি)
# বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রাযুক্তবর্ণ আছে ৩২টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ২৬টি)
# বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্তবর্ণ আছে ৮টি (স্বরবর্ণ ১টি + ব্যঞ্জণবর্ণ ৭টি)
# বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণআছে ১০টি ( ব্যঞ্জণবর্ণ ৬টি + স্বরবর্ণ৪টি)
# বাংলা বর্ণমালায় কার আছে এমন স্বরবর্ণ ১০টি (“অ” ছাড়া)
# বাংলা বর্ণমালায় ফলা আছে এমন ব্যঞ্জণবর্ণ ৫টি (ম, ন, ব,য, র) { সৌমিত্র শেখরের বই যে ৬টি । যেমন: ন, ম, য, র ল, ব
# বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি/বর্গীয় ধ্বনি আছে ২৫টি (ক থেকে ম পর্যন্ত)
# বাংলা বর্ণমালায় কন্ঠ/ জিহবামূলীয় ধ্বনি আছে ৫টি (“ক” বর্গীয়ধ্বনি)
# বাংলা বর্ণমালায় তালব্য ধ্বনি আছে৮টি (“চ” বর্গীয় ধ্বনি + শ,য, য়)
# বাংলা বর্ণমালায় মূর্ধন্য/পশ্চা ৎদন্তমূলীয় ধ্বনি আছে ৯টি (“ট” বর্গীয়ধ্বনি + ষ, র, ড়, ঢ়)
# বাংলা বর্ণমালায় দন্ত্য ধ্বনি আছে৭টি (“ত” বর্গীয় ধ্বনি + স,ল)
# বাংলা বর্ণমালায় ওষ্ঠ্য ধ্বনি আছে৫টি (“প” বর্গীয় ধ্বনি)
# বাংলা বর্ণমালায় অঘোষ ধ্বনি আছে১৪টি (প্রতি বর্গের ১ম ও ২য় ধ্বনি + ঃ, শ, ষ, স)
# বাংলা বর্ণমালায় ঘোষ ধ্বনি আছে১১টি (প্রতি বর্গের ৩য় ও ৪র্থ ধ্বনি + হ)
# বাংলা বর্ণমালায় অল্পপ্রাণ ধ্বনিআছে ১৩টি (প্রতি বর্গের ১ম ও ৩য় ধ্বনি + শ, ষ, স)
# বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনিআছে ১১টি (প্রতি বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি + হ)
# বাংলা বর্ণমালায় নাসিক্য/
অনুনাসিকধ্বনি আছে ৮টি (প্রতি বর্গের ৫ম ধ্বনি + ং, ৺, ও)
# বাংলা বর্ণমালায় উষ্ম/শিষ ধ্বনি৪টি (শ, ষ, স, হ)
# বাংলা বর্ণমালায় অন্তঃস্থ ধ্বনি৪টি (ব, য, র, ল)
# বাংলা বর্ণমালায় পার্শ্বিক ধ্বনি১টি (ল)
# বাংলা বর্ণমালায় কম্পনজাত ধ্বনি১টি (র)
# বাংলা বর্ণমালায় তাড়নজাত ধ্বনি ২টি (ড়, ঢ়)
# বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী ধ্বনি৩টি (ং, ঃ, ৺)
# বাংলা বর্ণমালায় অযোগবাহ ধ্বনি২টি (ং, ঃ)
# বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপকধ্বনি ২টি (ঐ, ঔ)
# বাংলা বর্ণমালায় খন্ডব্যঞ্জণধ্বনি ১টি (ৎ)
# বাংলা বর্ণমালায় নিলীন ধ্বনি ১টি(অ)
# বাংলা বর্ণমালায় হসন্ত/হলন্ত বর্ণবলা হয় ক্, খ্, গ্ এধরণের বর্ণকে
# বাংলা বর্ণমালায় অর্ধস্বর ২টি (য,ব)

#১.দেশী_শব্দ
-- কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ডিঙ্গা, ঢেঁকি।

মনে রাখার উপায়
মিশ্র শব্দ
-------------------
টেকনিক >>> রাজা বাদশা হেড মৌলবীকে সংগে নিয়ে ডাক্তার খানার চৌহদ্দি ঘূরে এসে হেড পন্ডিত কে ডেকে বল্লেন, আগামী হাটবাজারে যেন পকেট মার না হয়।
শব্দগুলো এখন দেখে নেই
১. রাজা-বাদশা>তত্সম+ফারসি
২.হেড-মৌলবী>ইংরেজি+ফারসি
৩.ডাক্তার -খানা>ইংরেজি+ফারসি
৪.চৌ-হদ্দি>ফারসি+ আরবি
৫.হেড-পন্ডিত> ইংরেজি+তত্সম
৬. হাট-বাজার>বাংলা +ফারসি
৭.পকেট-মার> ইংরেজি+ বাংলা
মনে রাখুন
১.মৌলিক শব্দ:
-------------------
টেকনিক >>>লাল গোলাপের নাকে তিন হাত কলম.
মিলিয়ে নিন:লাল,গোলাপ,নাক তিন,হাত,কলম.
২.সাধিত শব্দ:
--------------------
টেকনিক >>>দয়ালু জমিদার পানসা হাতে ফুলেল লাগাল.
মিলিয়ে নিন: দয়ালু জমিদার,পানসা ফুলেল
৩.যৌগিক শব্দ:
--------------------
টেকনিক >>>নায়ক গায়ক ও চিকামারা নয়ন এবং সুন্দরী মিতালি ও দৌহিত্র বাবুয়ানা দেখিয়ে কর্তব্যে অবহেলা
করে শয়ন করল. এবং পরে বাদরামীর মধুর জলে গমন করল.

মিলিয়ে নিন>গায়ক,নায়ক,চ
িকামারা,নয়ন মিতালি,দৌহিত্র,
বাবুয়ানা
কর্তব্য,শয়ন,বাদরামী, মধুর
৪.রূঢ়ি শব্দ:
-------------------
টেকনিক >>>তেলেভাজা স্বন্দেশ খেয়ে এক প্রবীণ গভেষনা করে পান্জাবী পরে
হস্তীর পিঠে চরে বাঁশি বাজায়. হরিণের মাংস দিয়ে মন্ডূপ তৈরি
করায় লাবণ্যের শশুর ও ঝি কূশল বিনিময় করল আমিও করি...!!!
মিলিয়ে নিন:>>তেলেভাজা,
স্বন্দেশ,প্রবীণ,গভেষনা,হস্তি বাঁশি,হরিণ,মন্ডুপ,লাবণ্য,শশুর,ঝি কূশল,করী
৫.যৌগরূঢ় শব্দ:
----------------------
টেকনিক >>> রাজপূত পঙ্কজ মহাযাত্রা করে জলদির কাছে গেলেন.এরপর
পীতাম্বর তরঙ্গম ও আদিত্যকে বলদ বলে জলদে পাঠালেন.

মিলিয়ে নিন:>রাজপূত,পঙ্
কজ,মহাযাত্রা,জলদি পীতাম্বর,তরঙ্গম
,আদিত্য,বলদ এবং জলদ...!


৬.তদ্ভব শব্দ:
টেকনিক >>>আখি আজ করছে কাজ, মৌ পড়েছে বিয়ের সাজ,
বৌমা এনেছে ভাত মাছ.মাথায় হাত কানে দাত চাঁদ সই করা তদ্ভবের কাজ.

মিলিয়ে নিন:>মাথা,হাত,আখি,দাত,ভাত চাঁদ,মাছ,কান
7.তৎসম শব্দ:
-------------------
টেকনিক >>> হস্তে যদি থাকে শক্তি চন্দ্র সূর্য্য করবে ভক্তি,ভবনের পত্র ধর্ম লাভ ক্ষতি মনূষ্য পর্বতের কর্ম.
মিলিয়ে নিন: হস্ত,চন্দ্র,সূর্য্য,ভবন,পত্র,ল
াভ,ক্ষতি মনূষ্য,পর্বত.
8.অর্ধতৎসম শব্দ:
----------------
টেকনিক >>>গিন্নি মাগি জৈস্না কুৎসীত গতরে বোস্টমের বাড়িতে
নেমন্তন্ন খেত গেল,কেস্ট ও পুরুত খিদে পেয়ে শুধু আদা খায়.
মিলিয়ে নিন: গিন্নি,মাগি,জৈস
্না,কুৎসীত,গতর,নেমন্তন্ন,কেস্ট
,পুরুত,আদা...!!!.
টেকনিকে ফারসি শব্দঃ [ধর্ম সংক্রান্ত:
---------------------------------------------
ছন্দঃ(নামাজ রোজা করলে বেহেস্ত, আর গুনাহ করলে দোযখ ফেরেস্তা হিসাবে রাখবে আর পয়গম্বর খোদার কাছে গুনাহ মাপের সুপারিশ করবে।)
ব্যাখ্যাঃ
নামাজ, রোজা, বেহেস্ত, গুনাহ, দোযখ, ফেরেস্তা, পয়গম্বর, খোদা, সুপারিশ।
******অথবা********
(নামাজ রোজা পালন না করলে গুনাহ হয়। তাই পয়গম্বরদের কথা না,শুনলে ফেরেস্তারা খোদার আদেশে বেহেস্তের পরিবর্তে দোযখে নিয়ে যাবে।)
নামাজ, রোজা পালন, গুনাহ, পয়গম্বর, ফেরেস্তা, খোদা, বেহেস্ত, দোযখ।
_______________________________

টেকনিকে পর্তুগিজ শব্দঃ
---------------------------
চোর গীর্জার গুদামে ঢুকে পাদ্রিকে বেঁধে রেখে চবি দিয়ে আলমারি খুলে আনারস আলপিন পাউরুটি বালতি সব নিয়ে গেল।
-------------------------------------------

টেকনিকে ফরাসি শব্দঃ
কাকু রেডি (কার্তুজ, কুপন, ডিপো রেস্তারা)
-----------------------------------------------
টেকনিকে গুজরাটি শব্দঃ
গুজরাটি হখ (হরতাল, খদ্দর) সাহেব।
--------------------------------------------------
টেকনিকে পাঞ্জাবি শব্দঃ
পাঞ্জাবি চাশি (চাহিদা, শিখ)
---------------------------------------------------
টেকনিকে তুৃর্কি শব্দঃ
দারোগা, চাচা (চাকর, চাকু) তোপ, দাগে।
----------------------------------------

# কতগুলো শব্দ কেবল পুরুষ বোঝায়---
→ কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার, রাষ্ট্রপতি।
#কতগুলো শব্দ পুরুষ ও স্ত্রী দু-ই বোঝায়---
→ গুরু, শিশু, সন্তান, জন, শিক্ষিত, পাখি।
# নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে---
→ শ্রদ্ধাস্পদাসু
# লিঙ্গান্তর হয় না এমন শব্দ ---
→ কবিরাজ, কেরানী ,রাষ্ট্রপতি, ডাক্তার ।
#কতগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ ---
→ শাঁকচুন্নী, সধবা, সতীন, সপত্নী, বিধবা, সধবা, ডাইনি, কুলটা এয়ো, দাই।
o ‘বাবুর্চি’ কোন ভাষার শব্দ? তুর্কি
o ‘ম্যালেরিয়া’ কোন ভাষার শব্দ? ইতালি
o ‘মর্সিয়া’ শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? আরবি
o ‘কাঁচি’ শব্দটি কোন ভাষা হতে এসেছে? তুর্কি
o ‘কুঁড়ি’ শব্দটির ব্যুৎপত্তি শব্দ কোনটি? কোরক
o ‘শাক সবজি’ শব্দটি নিচের কোন দুইয়ের মিলন? তৎসম + ফারসি
o ‘কুলি’ শব্দটি কোন ভাষা থেকে আগত? তুর্কি
o ‘সাবান’ ও ‘আনারস’ শব্দ দুটি কোন ভাষা হতে এসেছে? পর্তুগিজ
o ‘হরতন’ কোন ভাষার শব্দ? ওলন্দাজ
o ‘‘হরতাল’’ কোন ভাষা থেকে এসেছে? গুজরাটি
o ‘হাঙ্গামা’ কোন ভাষার শব্দ? ফারসি
o ‘হাটবাজার’ কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?বাংলা ও ফারসি
o ‘চকলেট’ কোন দেশের ভাষার শব্দ? মেক্সিকো
o ‘চকমক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? তুর্কি
o ‘চানাচুর’ কোন ভাষার শব্দ? হিন্দি
o ‘জান্নাত ও বেহেশত’ শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? আরবি ও ফারসি
o ‘জানালা’ শব্দটি কোন্ ভাষার শব্দ? ফারসি




বাংলা নিপাতনে সিদ্ধ সন্ধি সহজেই মনে রাখি
_______________________________
বনস্পতি এবং বৃহস্পতি পরষ্পর দুই ভাই। তাদের বয়স ষোড়শ এবং একাদশ। তারা দুজনে তস্কর।দুজনে গিয়েছে গোষ্পদ চুরি করতে।দেখেছে মনীষা। বলেছে পতঞ্জলির কাছে।পতঞ্জলি শুনে আশ্চর্য হল
----------------------------------------------------
বনস্পতি
বৃহস্পতি
পরষ্পর
ষোড়শ
একাদশ
তস্কর
গোষ্পদ
মনীষা
পতঞ্জলি
আশ্চর্য নিপাতনে সিদ্ধ সন্ধি।

*সংগৃহিত

30/11/2019

#আন্তর্জাতিক_চুক্তি_ও_সনদসমূহ

আটলান্টিক সনদ কোন কোন দেশের মধ্যে স্বাক্ষর হয়? উঃ যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড।

আটলান্টিক সনদের মূল লক্ষ্য কি ছিল? উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেক্ষাপটে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি রক্ষা।

আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্রের পক্ষে কে স্বাক্ষর করেন? উঃ ফ্রাংকলিন র্বজভেল্ট।

আটলান্টিক সনদে ইংল্যান্ডের পক্ষে কে স্বাক্ষর করেন? উঃ উইনস্টর চার্চিল।

সিমলা চুক্তিতে ভারতের পক্ষে কে স্বাক্ষর করেন? উঃ শ্রীমতি ইন্দিরা গান্ধী।

সিমলা চুক্তিতে পাকিস্তানের পক্ষে কে স্বাক্ষর করেন? উঃ জুলফিকার আলী ভুট্টা।

আশিমলা চুক্তির উদ্দেশ্য কি? উঃ প্রত্যেক দেশের জাতীয় সংহতি, অখন্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা।

শিমলা কোথায় অবস্থিত? উঃ ভারতে।

ডেটন চুক্তির ফলে কি ঘটে? উঃ বসনিয়া ও হার্জেগোবিনার যুদ্ধ অবসান।

ডেটন কি? উঃ ডেটন বিমান ঘাটি, যুক্তরাষ্ট্র।

তাসখন্দ চুক্তির লক্ষ্য কি ছিল? উঃ ভারত ও পাকিস্তান যুদ্ধের অবসান।

জেনেভা চুক্তির ফলাফল কি ছিল? উঃ ভিয়েতনামকে উত্তর ও দক্ষিণ দুই অংশে বিভক্তি করে রাষ্ট্র গঠন।

জেনেভা কনভেনশনে অংশগ্রহনকারী দেশ কয়টি? উঃ ৫টি।

জেনেভা কনভেনশনের লক্ষ্য কি? উঃ যুদ্ধাহত ও যুদ্ধবন্দিদের ন্যায় বিচারের জন্য আচরণবিধি প্রনয়ণ।

ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী কে ছিলেন? উঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।

ক্যাম্প ডেভিড চুক্তির লক্ষ্য কি ছিল? উঃ মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন।

ক্যাম্প ডেভিড চুক্তির প্রতিক্রিয়া কি ছিল? উঃ মিশরকে আরব লীগ ও ওআই সি থেকে বহিস্কার।

ক্যাম্প ডেভিড কোথায় অবস্থিত? উঃ যুক্তরাষ্ট্রে।
হাভানা সনদের লক্ষ্য ও উদ্দেশ্য কি? উঃ বিশ্ব উন্নয়ন ত্বরান্বিত করা ।

হাভানা সনদে কতটি দেশ স্বাক্ষর করে? উঃ ৫টি দেশ ।

এনপিটি চুক্তির উদ্দেশ্য কি? উঃ পারমানবিক অস্ত্র বিস্তার রোধ ।

এনপিটি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উঃ ১৯৬৮ সালে ।

এনপিটি চুক্তি কবে কার্যকর হয়? উঃ ১৯৭০ সালে।

এনপিটি চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে? উঃ ১৭০ টি।

কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় দেশের পার্সপোর্ট ও অন্যান্য প্রথা রহিত হয়? উঃ চেনজেন চুক্তি
আমেরিকার স্বাধীনতা চুক্তিটি কি নামে পরিচিত? উঃ প্রথম ভার্সাই চুক্তি।

প্রথম ভার্সাই চুক্তির ফলাফল কি ছিল? উঃ আমেরিকার স্বাধীনতা

দ্বিতীয় ভার্সাই চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল? উঃ জার্মানীকে যুদ্ধাপরাধী সাব্যস্ত করা।

দ্বিতীয় ভার্সাই চুক্তির ফলাফল কি ছিল? উঃ জার্মানী যুদ্ধের ক্ষতিপূরন দানে বাধ্য হয়।

ইরানী পার্লামেন্ট কোন চুক্তিটি অনুমোদনে অস্বীকৃতি জানাচ্ছে? উঃ নিউক্লিয়া নন-প্রোলিফারেশন ট্রিটি (এসপিটি)।

সিটিবিটি চুক্তির লক্ষ্য কি ছিল? উঃ পারমানবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।

সিটিবিটি জাতিসংঘ সাধারণ পরিষদ কবে অনুমোদন করে? উঃ ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।

সিটিবিটি জাতিসংঘে উত্থাপন করে কোন দেশ? উঃ অস্ট্রেলিয়া।

কয়টি দেশ সিটিবিটি চুক্তির পক্ষে ভোট দেয়? উঃ ১৫৮ টি।

কয়টি দেশ সিটিবিটি চুক্তির বিপক্ষে ভোট দেয়? ৩ টি, ভুটান, লিবিয়া ও ভারত।

লিবিয়া কবে সিটিবিটি চুক্তি অনুমোদন করে? উঃ ৬ জানুয়ারী, ২০০৪।

বর্তমানে পারমানবিক অস্ত্র ও চুল্লীর অধিকারী দেশ কয়টি? উঃ ৪৪ টি।

বৃহৎ শক্তিধর ৫টি দেশ কবে সিটিবিটি-তে স্বাক্ষর করে? উঃ ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬।

কোন কোন দেশ এখনও সিটিবিটি অনুমোদন করেনি? উঃ রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন।

উত্তর আয়ারল্যান্ড সম্পর্কিত শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উঃ ১০ জুলাই, ১৯৯৮।

স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি কবে থেকে কার্যকর হয়? উঃ ১৯৯৯ সাল।

‘শান্তির জন্য ভূমি’ চুক্তিটি ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত হয়? উঃ ২৩ অক্টোবর, ৯৮ (হোয়াইট হাউজ)।

‘নিরাপদ করিডোর’ চুক্তি ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত হয়? উঃ ৫ অক্টোবর, ১৯৯৯ ।

‘মলোটভ রিবেন থ্রোপ’ হলো? উঃ স্ট্যালিন ও হিটলারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ।

‘মলোটভ রিবেন থ্রোপ’ চুক্তিটি স্বাক্ষরিত হয়? উঃ ১৯৩৯ সালে ।

আনজুস চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? উঃ অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড ।

আনজুস চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উঃ ১৪ সেপ্টম্বর, ১৯৫১ ।

আনজুস চুক্তি উদ্দেশ্য কি? উঃ প্রশন্ত মহাসাগর অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা

ইরান-রাশিয়া পারমানবিক চুক্তি কবে স্বাক্ষর করে? উঃ ২৫ ডিসেম্বর, ২০০২ ।

ফ্যালকন চুক্তি স্বাক্ষর করে? উঃ ভারত ও ইসরাইল।

ফ্যালকন চুক্তি হলো? উঃ ফ্যালকন রাডার সিস্টেম চুক্তি।

এ্যান্টার্কটিকা চুক্তিটি স্বাক্ষরিত হয়? উঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড বনাম অষ্ট্রেলিয়া ও ফ্রান্স ।

এ্যান্টার্কটিকা চুক্তির উদ্দেশ্য কি? উঃ এ্যান্টার্কটিকা মহাদেশকে দুপক্ষ মিলে শাসন করা ।

সল্ট-১ চুক্তিটির উদ্দেশ্য কি? উঃ এ্যান্টি ব্যালিস্টিক সিস্টেম সীমিতকরণ।

সল্ট-২ চুক্তিটির উদ্দেশ্য কি? উঃ আক্রমণাত্মক অস্ত্র ২৪০০ মধ্যে সীমিতকরণ ।

নান কিং চুক্তি উদ্দেশ্য ও ফলাফল কি? উঃ ব্রিটেন চীনের নিকট থেকে হংকং লাভ।

চীন কেন নান কিং চুক্তি করতে বাধ্য হয়? উঃ অহিফেনের(১৮৪০-’৪২) যুদ্ধে পরাজিত হয়ে ।

স্ট্যার্ট-টু চুক্তিটি কবে স্বাক্ষরিত হয়? উঃ ৩ জানুয়ারী, ১৯৯৩ (যুক্তরাষ্ট্র ও রাশিয়া)।

স্ট্যার্ট-টু চুক্তিটির উদ্দেশ্য কি? উঃ পারমানবিক ক্ষেপনাস্ত্র হ্রাসকরণ ।

ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তির উদ্দেশ্য কি? উঃ ২৫ বছর মেয়াদী মৈত্রী, শান্তি ও সহযোগিতা।

ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? উঃ নয়াদিল্লী, ভারত ।

ইরাক-ইরান যুদ্ধ বিরতি চুক্তি কবে স্বক্ষরিত হয়? উঃ ২০ সেপ্টম্বর, ১৯৮৮।

26/11/2019

++++++++++++
#ভৌগোলিক_উপনাম
============
১.অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কোন মহাদেশ কে?
উঃ আফ্রিকা মহাদেশকে
২.আগুনের দ্বীপ কোন দেশকে?
উঃ আইসল্যান্ড কে
৩. ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কোন দেশকে?
উঃতুরস্ক কে
৪. ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশকে?
উঃসুইজারল্যান্ড কে
৫. ইউরোপের রণক্ষেত্র বলা হয় কোন দেশকে?
উঃবেলজিয়াম কে
৬. বজ্রপাতের দেশ বলা হয়?
উঃভুটান কে
৭. সোনালী তোরণের শহর কোন শহরকে?
উঃসানফ্রান্সিসকো কে
৮. ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
উঃবেলজিয়াম কে
৯. স্কাই স্ক্রাপার্সের শহর বলা হয় কোন শহর কে?
উঃ নিউইয়র্ক কে
১০. ব্রিটেনের বাগান বলা হয় কোনটি কে?
উঃকেন্ট
১১. মসজিদের শহর বলা হয় কোন শহর কে?
উঃ ঢাকা কে
১২. সাদা শহর বলা হয় কোন শহর কে?
উঃ বেলগ্রেড কে
১৩ মুক্তার দেশ বলা হয় কোন দেশকে?
উঃ কিউবা কে
১৪. বাতাসের শহর বলা হয় কোন শহর কে?
উঃ শিকাগো কে
১৫. হাজার দ্বীপের দেশ বলা হয় কোন দেশকে?
উঃ ফিনল্যান্ড কে
১৬. উত্তরের ভেনিস বলা হয় কোন শহর কে?
উ: স্টকহোম কে
১৭. উদ্যানের শহর বলা হয় কোন শহর কে?
উঃ শিকাগো কে
১৮. ক্যাঙ্গারুর দেশ বলা হয় কোন দেশকে?
উঃ অস্ট্রেলিয়া কে
১৯. গোলাপী শহর বলা হয় কোন শহর কে?
উঃ জয়পুর, রাজস্থান।
২০. গ্রানাইটের শহর বলা হয় কোন শহর কে?
উঃ এবারডিন কে
২১. চির বসন্তের নগরী বলা হয় কোন শহর কে?
উঃ কুইটো কে
২২. চির শান্তির শহর বলা হয় কোন শহর কে?
উঃ রোম কে।
২৩. চির সবুজের দেশ নামে পরিচিত?
উঃ নাটাল।
২৪. চীনের দুঃখ বলা হয় কোন নদী কে?
উঃহোয়াংহো কে
২৫. জাঁকজমকের নগরী বলা হয় কোন শহর কে?
উঃ নিউইয়র্ক কে
২৬. দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় কোন দেশকে?
উঃ নিউজিল্যান্ড কে
২৭. দক্ষিণের ভারতের উদ্যান বলা হয়? উঃতাঞ্জোর কে
২৮. দক্ষিণের রানী বলা হয় কোন শহর কে?
উঃসিডনী কে
২৯. দ্বীপের নগরী বলা হয় কোন শহর কে?
উঃ ভেনিস কে
৩০. দ্বীপের মহাদেশ বলা হয় কোন মহাদেশকে?
উঃ ওশেনিয়া কে
৩১. নিশ্চুপ সড়ক শহর বলা হয় কোন শহর কে?
উঃ ভেনিস কে
৩২. নিষিদ্ধ শহর বলা হয় কোন শহর কে?
উঃ লাসা কে
৩৩. নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে?
উঃনরওয়ে কে
৩৪. নীরব শহর বলা হয় কোন শহর কে?
উঃরোম কে
৩৫. চীনের নীল নদ নামে পরিচিত?
উঃ ইয়াং সি কিয়াং
৩৬. নীল নদের দান বলা হয় কোন শহর কে?
উঃ মিশর কে
৩৭. নীল নদের দেশ নামে পরিচিত কোন দেশ?
উঃ মিশর
৩৮. পঞ্চনদের দেশ বলা হয় কোন শহরকে কে?
উঃ পাঞ্জাব কে
৩৯. পবিত্র পাহাড় বলা হয় কোন পাহাড় কে?
উঃ ফুজিয়ামা কে
৪০. পবিত্র নগরী বলা হয় কোন শহর কে?
উঃ জেরুজালেম কে
৪১. পবিত্র দেশ বলা হয় কোন দেশ কে?
উঃ ফিলিস্তিন কে
৪২. পশু পালনের দেশ নামে পরিচিত?
উঃ তুর্কিস্তান
৪৩. পশ্চিমের জিব্রাল্টার নামে পরিচিত?
উঃ কুইবেক
৪৪. পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয় কোন শহর কে?
উঃ করাচী কে
৪৫. পান্নার দ্বীপ বলা হয় কোন দেশ কে?
উঃ আয়ারল্যান্ড কে
৪৬. পিরামিডের দেশ বলা হয় কোন দেশ কে?
উঃ মিশর কে
৪৭.পোপের শহর নামে পরিচিত
উঃ রোম
৪৮. প্রাচীরের দেশ বলা হয় কোন দেশ কে?
উঃ চীন কে
৪৯. প্রাচ্যের ডান্ডি বলা হয় কোন শহর কে?
উঃ নারায়নগঞ্জ কে
৫০. প্রাচ্যেও ম্যানচেস্টার বলা হয় কোন শহর কে?
উঃ ওসাকা, জাপান কে
৫১. প্রাচ্যের ভেনিস বলা হয় কোন শহর কে?
উঃ ব্যাংকক কে
৫২. প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় কোন দেশ কে?
উঃ জাপান কে
৫৩. পৃথিবীর ছাদ বলা হয় কাকে?
উঃ পামির মালভূমি কে
৫৪. পৃথিবীর চিনির আধার বলা হয় কোন দেশকে?
উঃ কিউবা কে
৫৫. বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশ কে?
উঃভুটান কে
৫৬. বাতাসের শহর বলা হয় কোন শহর কে?
উঃ শিকাগো কে
৫৭. বাজারের শহর বলা হয় কোন শহর কে?
উঃ কায়রো কে
৫৮. বাংলার ভেনিস বলা হয় কাকে?
উঃ বরিশাল কে
৫৯. বিশ্বের রুটির ঝুড়ি বলা হয় কোনটি কে?
উঃ প্রেইরি কে
৬০. ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহর কে?
উঃ মুম্বাই কে
৬১. ভাটির দেশ বলা হয় কোন দেশকে? উঃ বাংলাদেশ কে
৬২. ভারতের উদ্যান বলা হয়?
উঃ লক্ষ্ণৌ কে
৬৩. ভূমধ্যসাগরের প্রবেশদ্বার বলা হয়-- উঃ জিব্রাল্টার কে
৬৪. ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে?
উঃজাপান কে
৬৫. মটর গাড়ির শহর নামে পরিচিত?
উঃ ডেট্রয়েট
৬৬. মার্বেলের দেশ বলা হয় কোন দেশকে?
উঃ ইটালী।
৬৭. ম্যাপল পাতার দেশ বলা হয় কোন দেশকে?
উঃ কানাডা কে
৬৮. রৌপের শহর বলা হয় কোন শহর কে?
উঃ আলজিয়ার্স কে
৬৯. লবঙ্গ দ্বীপ নামে পরিচিত?
উঃ জাঞ্জিবার।
৭০. লিলি ফুলের দেশ বলা হয় কোন দেশকে?
উঃ কানাডা কে
৭১. শ্বেত হস্তির দেশ বলা হয় কোন দেশকে?
উঃ থাইল্যান্ড কে
৭২. শ্বেতাঙ্গদের কবরস্থান নামে পরিচিত?
উঃগিনি কোস্ট।
৭৩. সোনালী আঁশের দেশ বলা হয় কোন দেশকে?
উঃ বাংলাদেশ কে
৭৪. সোনালী প্যাগোডার দেশ বলা হয় কোন দেশকে?
উঃ মায়ানমার কে
৭৫. সম্মেলনের শহর বলা হয় বলা হয় কোন শহর কে?
উঃ জেনেভা কে
৭৬. সাত পাহাড়ের শহর বলা হয়?
উঃ রোম কে
৭৭. সমুদ্রের বধু বলা হয়-----
উঃ গ্রেট ব্রিটেন কে
৭৮. স্বর্ণ নগরী বলা হয় কোন শহর কে?
উঃ জোহান্সবার্গ কে
৭৯. হারকিউলিসের স্তম্ভ বলা হয় কোনটিকে?
উঃ জিব্রাল্টার মালভূমি কে
৮০. ভূ-স্বর্গ বলা হয়?
উঃ কাশ্মীর কে
৮১. নিষিদ্ধ দেশ নামে পরিচিত
উঃ তিব্বত
৮২. মুক্তার দ্বীপ বলা হয়
উঃবাহরাইন
৮৩. সমুদ্রের বধু বলা হয়
উঃ গ্রেট বিটেন কে
৮৪. নিশীথ সূর্যের দেশ বলা হয়
উঃ নরওয়েকে
৮৫. সাদা হাতির দেশ নামে পরিচিত
উঃ থাইল্যান্ড
৮৬. বাজারের শহর বলা হয় কোন শহরকে?
উঃ কায়রো কে
৮৭. মন্দিরের শহর বলা হয় কোন শহর কে?
উঃ বেনারস কে
৮৮. নীরব শহর নামে পরিচিত
উঃ রোম
৮৯. ভূমিকম্পের দেশ বলা হয়
উঃ জাপান
৯০. ল্যান্ড অব মার্বেল নামে পরিচিত?
উঃইতালি
৯১. Horns of Africa বলতে কোন কোন দেশ কে বুঝায়?
উঃ সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া এবং জিবুতি কে
৯২. Pearl of Africa বলা হয়?
উঃ উগান্ডা কে
৯৩. ভূ-মধ্য সাগরের প্রবেশদ্বার বকা হয়?
উঃ জিব্রাল্টার কে
৯৪. ম্যাপল পাতার দেশ বলা হয়?
উঃ কানাডা কে
৯৫.দক্ষিণের রাণী বলা হয় কোন শহর কে?
উঃ সিডনি কে
৯৬.City of Fountains বলা হয় কাকে?
উঃ তাসখন্দ কে
৯৭.City of Flowering Trees বলা হয় কোন শহর কে?
উঃ হারারে কে
৯৮.Daughter of Himalaya বলা হয় কোন দেশকে?
উঃ নেপাল কে
৯৯.বাংলার ভেনিস বলা হয়
উঃ বরিশাল কে
১০০.The Tiger of Bicycle বলা হয় কোন দেশকে?
উঃ ভিয়েতনাম কে
#সংগ্রহকৃত

26/11/2019

#বাংলাদেশে_যা_কিছু_প্রথম নিয়ে কিছু তথ্যঃ

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি? উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ? উঃ সৈয়দ নজরুল ইসলাম।
বাংলাদেশের প্রথম উপ-রাষ্ট্রপতি ? উঃ সৈয়দ নজরুল ইসলাম।
বাংলাদেশের প্রথম স্পীকার (গণ পরিষদ) ? উঃ শাহ আব্দুল হামিদ।
বাংলাদেশের প্রথম স্পীকার (জাতীয় সংসদ) ? উঃ মোহাম্মদ উল্ল্যাহ।
বাংলাদেশের প্রথম সি.ইন.সি. ? উঃ জেনারেল এম. এ. জি. ওসমানী
বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ? উঃ এ. এস. এম. সায়েম
বাংলাদেশের প্রথম এটর্নী জেনারেল ? উঃ এম. এইচ. খোন্দকার।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ? উঃ তাজউদ্দিন আহমেদ।
বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ? উঃ বেগম খালেদা জিয়া
বাংলাদেশের প্রথম মহিলা বিরোধী দলীয় নেত্রী ? উঃ শেখ হাসিনা
বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশন ? উঃ বিচারপতি মোহাম্মদ ইদ্রিস।
বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ? উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর ? উঃ স্যার পি. জে. হাটর্স।
ঢাকা পৌরসভার প্রথম চেয়ারম্যান ? উঃ মিঃ স্কিনার।
ঢাকা পৌরসভার নির্বাচিত প্রথম চেয়ারম্যান ? উঃ আনন্দ চন্দ্র রায়।
ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র ? উঃ ব্যারিস্টার আবুল হাসনাত।
ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র ? উঃ মোহাম্মদ হানিফ
প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী ? উঃ আ. স. ম. আব্দুর রব।
বাংলদেশ ব্যাংকের প্রথম গর্ভনর ? উঃ এ. এন. হামিদুল্লাহ
বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলনের তারিখ ? উঃ ০৪ মার্চ, ১৯৭২
বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ? উঃ ভারত
বাংলাদেশের প্রথম মহিলা নোটারী পাবলিক ? উঃ মিসেস কামরুন্নাহার লাইলী
বাংলাদেশের প্রথম মহিলা পাইলট ? উঃ কানিজ ফাতেমা রোকশানা।
বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত ? উঃ মাহমুদা হক চৌধূরী
বাংলাদেশ পলিশ একাডেমীর প্রথম মহিলা প্যারেড কমান্ডার ? উঃ এলিজা শারমিন (০২ সেপ্টেম্বর, ২০০৭)।
বাংলাদেশের প্রথম মডেল থানা কোনটি? উঃ ভালুকা, ময়মনসিংহ।
বাংলাদেশের প্রথম এভারেষ্ট বিজয়ী কে? উঃ মুসা ইব্রাহিম (২৩ মে, ২০১০)
বাংলাদেশের প্রথম মহিলা কুটনীতিবিদ? উঃ তাহমিনা হক ডলি
বাংলাদেশের প্রথম মহিলা সচিব ? উঃ জাকিয়া আখতার
বাংলাদেশের প্রথম মহিলা এস.পি ? উঃ বেগম রওশন আরা
বাংলাদেশের প্রথম মহিলা কাস্টমস কমিশনার ? উঃ হাসিনা খাতুন
বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপক ? উঃ নাজনিন সুলতানা
বাংলাদেশের ব্যাংকিং জগতের প্রথম এম.ডি. ? উঃ আনিসা হামেদ
বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি? উঃ নাজমুন আরা সুলতানা
বাংলাদেশের আপীল প্রথম মহিলা বিচারপতি? উঃ নাজমুন আরা সুলতানা
বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার? উঃ সুরাইয়া রহমান।
বাংলাদেশের প্রথম জেলা প্রকাশক? উঃ কামরুন নেসা খানম, মোশফেক ইফফাত, বেগম মমতাজ আহমেদ, রাবেয়া বেগম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপ-উপাচার্য? উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান? উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র ? উঃ বেতবুনিয়া, রাঙ্গামাটি।
প্রথম বাঙ্গালী ভাইস চ্যান্সেলর ? উঃ স্যার এফ রহমান
প্রথম বাঙ্গালী বিলেত গমণকারী ? উঃ রাজা রামমোহন রায়।
প্রথম বাঙ্গালী বিচারপতি? উঃ স্যার সৈয়দ আমির আলী
প্রথম বাঙ্গালী নোবেল বিজয়ী ? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলাদেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত? উঃ শরদিন্দু শেখর চাকমা
বাংলাদেশের প্রথম বানিজ্য জাহাজ ? উঃ বাংলার দূত
বাংলাদেশের প্রথম রণতরী ? উঃ বি. এন. এস. পদ্মা
প্রথম বাংলা চলচ্চিত্র? উঃ মুখ ও মুখোশ, ৩ আগষ্ট, ১৯৫৬।
প্রথম মুসলিম অভিনেত্রী ? উঃ বনানী চৌধুরী
প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙ্গালী ? উঃ ব্রজেন দাশ (৬ বার)
বিটিভি’র প্রথম মহিলা মহাপরিচালক ? উঃ ফেরদৌস আরা বেগম
বাংলাদেশের প্রথম নারী ওসি কে? উঃ হোসনে আরা বেগম।
জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম (মহিলা) স্থায়ী প্রতিনিধি কে? উঃ ইসমাত জাহান।
বাংলাদেশের প্রথম মহিলা এভারেষ্ট বিজয়ী কে? উঃ নিশাত মজুমদার (২০ মে, ২০১২)
বাংলাদেশের প্রথম মহিলা পারাট্রুপার কে? উঃ সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। (০৭/০২/২০১৩)
বাংলাদেশের প্রথম নারী সহকারী ট্রেন কে? উঃ সালমা খাতুন।
সুপ্রিমকোর্টের প্রথম রেজিস্ট্রার জেনারেল কে? উঃ সৈয়দ আমিনুল ইসলাম।

25/11/2019

আস্ সালামু আলাইকুম,
সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার প্রতি প্রশংসা জ্ঞাপন করছি ,যার অশেষ কৃপায় আমরা বেঁচে আছি। আশা করি সকলেই ভালো আছেন। সকল #পাঠক_অনুসারী_এবং_বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথাঃ

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। #জ্ঞান_অর্জনের_ক্ষুদ্র_প্রয়াস/ #বাংলাদেশ_ও_আন্তর্জাতিক_বিষয়াবলী_এবং_অন্যান্য
পেজটিতে #চাকরি_পরীক্ষায় সহায়ক প্রশ্নসমূহ নিয়ে আলোচনা করা হয়। যা আমাদের পড়াশুনা করতে সহায়ক ভুমিকা রাখে
এটা কোন ব্যবসায়িক পেজ নয়, এটা কারও ব্যক্তিগতও নয়।
আমরা #পাঠক_অনুসারী_এবং_বন্ধুদের অর্জিত জ্ঞানের প্রতিফলন ঘটাতে চাই। হয়তো আমার বা আপনার কিছু তথ্য কারও কাছে অনেক দামী হতে পারে এবং সফলতা বয়ে আনতে পারে।
তাই #পাঠকদের মাঝ থেকে নির্ভরযোগ্য এবং বিভিন্ন #চাককির_পরীক্ষার জন্য প্রয়োজনীয় বিষয়ভিত্তিক তথ্যের নিয়মিত আপডেটের মাধ্যমে সঠিক তথ্য প্রচারে সহযোগীতা করুন। তাই সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।

ধন্যবাদ

24/11/2019

সাধারণ জ্ঞান-

প্রশ্নঃ CID এর পূর্নরূপ কী?
উত্তরঃ Crime Investigation Department.

প্রশ্নঃ RAB এর পূর্ন রূপ কি?
উত্তরঃ Rapid Action Battalion.

প্রশ্নঃ BGB এর পূর্ন রূপ কি ??
উত্তরঃ Border Guard Bangladesh.

প্রশ্নঃ SSF এর পূর্ন রূপ কি?
উত্তরঃ Special Security Force.

প্রশ্নঃ বঙ্গপোসাগরের ইংরেজি নাম কী?
উত্তরঃ Bay Of Bengal.

প্রশ্নঃ তেল ও জলে মিশে না কেন?
উত্তরঃ জলের অনু তেলের অনু অপেক্ষা ছোট;

প্রশ্নঃ বাংলাদেশে গড় বৃষ্টিপাত কত?
উত্তরঃ ৮০ ইঞ্চি;

প্রশ্নঃ BCIC এর পূর্নরূপ কী?
উত্তরঃ Bangladesh Chemical Industries Corporation.

প্রশ্নঃ কর্নফুলী পেপার মিল কোথায় অবস্থিত?
উত্তরঃ চন্দ্রঘোনা;

প্রশ্নঃ কর্নফুলী রেয়ন ও কেমিক্যাল লিঃ কোথায়
অবস্থিত?
উত্তরঃ চন্দ্রঘোনা;

প্রশ্নঃ PCI এর পূর্নরূপ কী?
উত্তরঃ Per Capital Income.

প্রশ্নঃ GNI এর পূর্নরূপ কী?
উত্তরঃ Gross National Income.

প্রশ্নঃ GDI এর পূর্নরূপ কী?
উত্তরঃ Gross Domestic Income.

___________

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Department Marketplace posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share