WOW Uttara Online

WOW Uttara Online সর্বদাই তাজার প্রতিশ্রুতি...

16/04/2026

ভেতর থেকে শক্তিশালী হতে চাইলে Citrulline‑সমৃদ্ধ খাবার বেছে নিন।

আধুনিক জীবনে সুস্থ ও কর্মক্ষম থাকতে সঠিক পুষ্টি গ্রহণ অত্যন্ত জরুরি। মানবদেহের রক্ত সঞ্চালন, হৃদ্‌স্বাস্থ্য ও শারীরিক শক্তি বজায় রাখতে Citrulline একটি গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড। এটি শরীরে Nitric Oxide উৎপাদনের মাধ্যমে রক্তনালী প্রশস্ত করে এবং অক্সিজেন ও পুষ্টি উপাদান কোষে পৌঁছাতে সহায়তা করে। এ কারণে Citrulline বর্তমানে স্বাস্থ্য ও পুষ্টিবিজ্ঞানে বিশেষ গুরুত্ব লাভ করেছে।
✅ Citrulline কিভাবে শরীরে কাজ করে?
Citrulline নিজে সরাসরি কাজ করে না, বরং শরীরে ঢুকে এটি বদলে যায় এবং একটি গুরুত্বপূর্ণ গ্যাস তৈরি করতে সাহায্য করে—যার নাম Nitric Oxide (NO)।
✅ Citrulline-এর উপকারিতা কী কী
1️⃣ রক্ত সঞ্চালন ভালো করে
শরীরে Nitric Oxide বাড়ায়
রক্তনালী চওড়া করে
হার্ট ও মস্তিষ্কে রক্ত চলাচল উন্নত করে
2️⃣ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা
হালকা ও মাঝারি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে
রক্তনালির উপর চাপ কমায়
3️⃣ জিম ও ব্যায়ামে শক্তি বাড়ায়
স্ট্যামিনা বৃদ্ধি করে
ক্লান্তি কমায়
ব্যায়ামের সময় “পাম্প” অনুভূতি দেয়
ব্যায়ামের পর পেশির ব্যথা কমায়
4️⃣ পেশির দ্রুত রিকভারি করে
ব্যায়ামের সময় জমে থাকা Ammonia দূর করে
শরীর দ্রুত স্বাভাবিক হয়
5️⃣ পুরুষদের স্বাস্থ্যে উপকারি
রক্ত সঞ্চালন বাড়ায়
হালকা ইরেকশন সমস্যায় সহায়তা করতে পারে
6️⃣ হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখে
হৃদ্‌যন্ত্রের উপর চাপ কমায়
দীর্ঘমেয়াদে হার্ট সুস্থ রাখতে সাহায্য করে
7️⃣ শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি করে
অক্সিজেন ও পুষ্টি কোষে দ্রুত পৌঁছায়
দৈনন্দিন কাজেও এনার্জি থাকে|
✅ Citrulline কোন কোন খাবারে থাকে? (সংক্ষিপ্ত তালিকা)
Citrulline প্রাকৃতিকভাবে কিছু ফল ও সবজিতে পাওয়া যায়, বিশেষ করে পানিযুক্ত খাবারে।
🥭 ফল ও সবজি:
🍉 তরমুজ (সবচেয়ে বেশি থাকে)
🥒 শসা
🥬 লাউ
🎃 কুমড়া
🥗 তিতাকুমড়া
🥒 স্কোয়াশ / জুকিনি
👉তরমুজের খোসার সাদা অংশে Citrulline সবচেয়ে বেশি থাকে।

Send a message to learn more

15/01/2026

হিদায়াত পাওয়া > লাল উট পাওয়া,,,

**হিদায়াত পাওয়া হল লাল উট পাওয়ার থেকেও উত্তম **

14/01/2026

নিজেকে সময় দাও ভালোবাসো, দিনশেষে তুমি ছাড়া তোমার আপন কেউ নেই, এটাই সত্য...

08/01/2026

মৃ*ত্যুর সময় কালিমা নসীব হওয়ার সহজ উপায়:
আল্লহু আকবার! আশ্চর্য একটা আমল শিখলাম!

হাকীমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহকে জনৈক মুরীদ বলেন, “শায়খ খুব ভয় হয় মৃত্যুর সময় কালিমা নসিব হবে কি-না

তখন শায়খ আশরাফ আলী থানভী রহিমাহুল্লহ তাকে বলেন, “তোমাকে একটা খুব সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। এটা করলে ইনশাআল্লাহ মৃত্যুর সময় কালিমা নসিব হবে।

পদ্ধতিটা হল, কোনো এক সময় দুই রাকাত সালাতুল হাজত শেষে উত্তম রূপে কালিমা শাহাদাত পড়ে, মুনাজাতে আল্লাহ্ পাককে বলবে— হে আমার আল্লাহ! এ কালিমা আমি আপনার নিকট আমানত রাখলাম! মৃত্যুর সময় আপনি এ আমানত আমাকে ফিরিয়ে দিবেন।”

তারপর বলেন, ”জেনে রেখো, আল্লাহ পাক থেকে উত্তম আমানত রক্ষাকারী আর কেউ নাই, তিনি তোমাকে তোমার রাখা আমানত ঠিক সময়মতো ফিরিয়ে দিবেন।”

আমরাও সহজ আমলটি করে রবের নিকট “কালিমা” আমানত রাখতে পারি।

আল্লাহ্ তাওফিক দান করুন।(আমিন)
©

শুভ সকাল,,,,
25/12/2025

শুভ সকাল,,,,

25/12/2025

📌*ইয়া বাসিতু--১০ বার পড়ে হাতে ফু দিয়ে মুখমন্ডলে বুলিয়ে দিব।।

**ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম-- সকালে উঠে ২০ বার। সব কাজ ইচ্ছে অনুযায়ী হবে।

***সকালে উঠে " ইয়া মালিকু ইয়া কুদ্দুসু" টাকা আসতেই থাকবে।

*** ঘরের দরজায় হাত রেখে এই আয়াত পড়লে, অকল্পনীয় রিজিক -- ইয়্যা কানাবুদু ওয়া ইয়া কানাস তাইন।

**আল্লাহুম্মা রাব্বানা ইন্নাকা লা তুখলিফুন মি আদ--- আযান শুনে বল্লে জান্নাত ওয়াজিব হয়।

***আসমানের দরজা খুলে দেয়া হয়, দুয়া কবুল হয়। নামাজের শুরুতে
আল্লাহু আকবর ক্বাবীরা
আলহামদুলিল্লাহি কাছীরা
সুবহানআল্লাহি বুখরাতাও ওয়া আছিলা।

**

*

সিজদা
১) আল্লাহুমা ইন্নি আউযুবিকা
মিন আজাবিল কাবরি,
ওয়া মিন আজাবি জাহান্নাম
ওয়ামিন ফিতনাতিল মাহইয়া
ওয়াল মামাতি ওয়া মিন সাররি,
ফিতনাতিল মাসিহীদ দাজ্জাল।

২) ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম
৩) ইয়া জালজালালি ওয়াল ইকরাম
❤️❤️❤️❤️❤️

সবসময় বিপদমুক্ত হওয়ার আগ পর্যন্ত
১) আসতাগফিরুল্লাহ
২) লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতুম মিনাজ জোয়ালেমিন।
৩) সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

৪) আগিছনী ইয়া রাহমান ( অর্থ : হে দয়ালু {আল্লাহ} আমাকে সাহায্য করুন

কোনো সম্প্রদায়....আল্লা-হুম্মাকফিনীহিম বিমা শি’তা।

হে আল্লাহ! আপনি যা ইচ্ছে তা দ্বারাই এদের মোকাবিলায় আমার জন্য যথেষ্ট হোন।

ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস ❤️

৫)বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন--তোমার রহমত থেকে আমার উপর তোমার রহমত বর্ষণ করো এবং তুমিই সর্বশ্রেষ্ঠ করুণাময়
৬) আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউজুবিকা মিং শুরুরিহিম। ’অর্থ: ‘হে আল্লাহ! আমরা তাদের মোকাবিলায় তোমাকে যথেষ্ট ভাবছি এবং তাদের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাইছি।
৭) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ-লি খাইরাম মিনহা -মানুষের ওপর কোনো বিপদ এলে --দোয়া পাঠ করে, তখন আল্লাহতায়ালা তাকে তার বিপদ দূর করে দেন এবং সে যা কিছু হারিয়েছে, তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করেন।’
৮) আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জায়ালতাহু সাহলান, ওয়াআনতা তাজআলুল হুযনা সাহলান ইযা শিইতা।’ এর অর্থ, ‘ইয়া আল্লাহ, কোনো বিষয়ই সহজ নয়। হ্যাঁ, যাকে তুমি সহজ করে দাও। যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও।🤲

(Collected)

04/10/2025

❝স্বামী-স্ত্রীর ঝগড়া ফেরানোর এটাই একমাত্র আমল❞

📿বিসমিল্লাহ রাহমানি রাহিম বেশি বেশি পড়েন।

📿লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়েন।

📿সূরা এখলাস, সূরা ফাতেহা বেশি বেশি পড়েন।

পড়লে মহব্বত ভালোবাসা ঠিক থাকবে। অন্ততপক্ষে ঝগড়া থেকে বাঁচবেন।আলহামদুলিল্লাহ।

বলেছেন-
ড. মুহাম্মাদ মনজুরুল ইসলাম সিদ্দিকী (দা. বা.)
🌹শায়খ, তালিমে ইসলাম মানিকগঞ্জ🌹

25/02/2025

ছেলে এ্যাডভোকেট, বাবার ইন্তেকাল......
জানাযার নামাজ অনুষ্টিত হচ্ছে ইমাম সাহেব প্রথম তাকবীর দিলেন,
দ্বিতীয় তাকবীর দিলেন।
তৃতীয় তাকবীরের সময় মরহুমের এ্যাডভোকেট ছেলে জোরে চিৎকার দিয়ে উঠে হাউমাউ করে কেঁদে দিলো।
হুজুর যথারীতি নামায শেষ করলেন।
ইমাম সাহেব এ্যাডভোকেট সাহেবকে সান্তনার বাণী শোনাতে লাগলেন।
দুনিয়া তো ক্ষণস্থায়ী,সবাই চলে যাবে একদিন, ইত্যাদি ইত্যাদি।
চোখের পানি মুছে এ্যাডভোকেট সাহেব বললেন, হুজুর!
আপনি ভেবেছেন আমি আব্বাজানের শোকে এভাবে হাউমাউ করে কাঁদছি? না!
নামাযের মধ্যে জোরে চিৎকার দিয়ে কেঁদে ওঠার কারণ এটা ছিল না হুজুর।
•তো কী কারণ ছিলো?
হুজুর! আমি এতো বড় শিক্ষিত মানুষ। উকালতিতে অনেক নাম কুড়িয়েছি কিন্তু আমি যে জানাযার নামাযের দুআটা পর্যন্ত পড়তে পারি না।
আমার বাবা আজ চলে গেলেন,শেষ বেলায় তার জানাযা নামাযে দোয়া পড়তে পারলাম না, এর চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে?
এই কষ্টে আমি হাউমাউ করে কেঁদে উঠেছি।
•আমাদের এ কি শিক্ষা?
আমরা এতো বড় শিক্ষিত হয়েও জানাযার দোয়াটি জানি না।
এরপর এ্যাডভোকেট সাহেব উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বলেন, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিবেন, এই একটি অনুরোধ রইলো।
আজকাল অভিভাবকরা কতটুকু সচেতন তাদের সন্তানদের ইসলামের নূন্যতম প্রয়োজনীয় মৌলিক বিষয়াদি শিক্ষাদানে??
আল্লাহ আমাদের সবাইকে দ্বীনি শিক্ষা অর্জন করার তাওফিক দান করুন..।
(আমীন)
Cp*

25/02/2025

কোনো ব্যক্তি যখন "লা ইলাহা ইল্লাল্লাহ" অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বাক্যটি পড়তে থাকে, তখন বাক্যটি আকাশসমূহ ছেঁদ করে আল্লাহর সামনে গিয়ে পৌঁছায়।

আল্লাহ তা'য়ালা তখন বাক্যটিকে বলেন স্থির হও। তখন বাক্যটি বলে আমি কিভাবে স্থির হবো? আমাকে যে উচ্চারণ করেছে তাকে তো এখনো মাফ করা হয়নি "রব"। তখন আল্লাহ তা'য়ালা বলেন- আমি তোমাকে এমন লোকের জিহবা দিয়ে উচ্চারণ করিয়েছি। উচ্চারণের আগেই যাকে মাফ করে দিয়েছি।

সুবহানাল্লাহ! 💖🌸

(হাদীসে কুদসী, বুখারী)

20/06/2024

রাসেল ভাইপার নামক এক প্রকার বিষধর সাপ নিয়ে খুব নিউজ হচ্ছে। যার কামড়ে মানুষ মারা যায় দ্রুত এমনকিছু তথ্য বলা হচ্ছে নিউজে।এবং সেই সাপ নাকি বর্তমানে সারা দেশে ছড়িয়ে গেছে + বাসার ভেতর ও ডুকে যায় সুযোগ পেলে। নিউজটা কিন্তু স্বাভাবিক ভাবে সবার কাছে চিন্তারই,কিন্তু এসব বিষধর প্রাণী থেকে পরিত্রাণের দুআ কিন্তু আমাদের জন্য রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। সুতরাং সকাল সন্ধ্যায় হেফাজতের আমল হিসেবে বাধ্যতামূলকভাবে দুআটা সবাই নিয়মিত পড়তে পারি ইনশাআল্লাহ।

✅যে ব্যক্তি সন্ধ্যায় এ দুআটি তিনবার পড়বে, সে রাতে কোনো বিষধর প্রাণী তার ক্ষতি করতে পারবে না। এবং সকালে পড়লে সারাদিন কোনো বিষধর প্রাণী তার ক্ষতি করতে পারবেনা।

أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
(বাংলা উচ্চারণ)
আউযুবি কালিমাতিল্লাহিত্তাম্মাতি মিনশার্রি মা খালাক
(অর্থ)
আল্লাহ্‌র পরিপূর্ণ কালেমাসমূহের ওসিলায় আমি তাঁর নিকট তাঁর সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই।

মুসলিম হাদিস ২৭০৮,তিরমিজি ১৪৮৯
©️

Address

Khayertek, Kamarpara, Uttara Sec/10
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when WOW Uttara Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share