24/02/2025
বাড়ি ফিরবো, নাকি আর ফিরবো না?
সেই ছোটবেলা থেকে কত্তবার এই রাস্তা দিয়ে গিয়েছি। বন্ধু জাহিদের বাসা এই রাস্তাতেই। কিন্তু গতকাল রাতে...!
বনশ্রীতে ওদের বাসার সামনের রাস্তায় যা ঘটেছে, সেটা দেখার পর থেকেই একটা শীতল স্রোত বয়ে যাচ্ছে শরীরের ভেতর। একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে ২০০ ভরি সোনা ছিনতাই করা হয়েছে! ভাবতে পারছেন!? এমন ঘটনা শুধু কি তার সাথেই? ওই রাস্তায় তো আমিও থাকতে পারতাম!!
আমরা ভাবি, এসব আমাদের সাথে হবে না। কিন্তু নিরাপত্তা জিনিসটা যখন ভেঙে পড়ে, তখন উপলব্ধি হয়—আল্লাহর রহমত, সতর্কতা আর মানসিক শক্তিই আমাদের আসল অস্ত্র।
তাহলে কীভাবে নিরাপদে থাকবো?
১. আল্লাহর সাহায্য চাইব
সর্বপ্রথম কাজ হবে বাইরে বের হওয়ার সময় নিয়মিত দুআ পড়া। আল্লাহর কাছে নিরাপত্তা ও রহমতের দুআ করা। এইটা নিজে এবং পরিবারের সবার মাঝে অভ্যাসে পরিণত করব।
২. মানসিকভাবে স্ট্রং থাকব
আতঙ্ক নয়, বরং বিপদ এড়ানোর জন্য মানসিক প্রস্তুতি রাখব। এসব মুহূর্তে নিজের আত্মবিশ্বাস আর সচেতনতা অনেক বড় ঢাল।
৩. সজাগ দৃষ্টি রাখব, সাবধানও থাকব
সন্দেহজনক কিংবা অস্বাভাবিক কিছু দেখলে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করব। সুযোগ বুঝে পরিবার এবং ৯৯৯ এ জানিয়ে দিব।
রাস্তায় মোবাইল স্ক্রল তো একদমই করব না। ব্যাগ-মানিব্যাগ এমনভাবে রাখব, যাতে ছিনতাইকারী-পকেটমার সহজে সুযোগ না পায়।
৪. প্রয়োজন ছাড়া বাইরে যাব না (বিশেষ করে রাতে)
বর্তমানে রাতের শহর আর দিনের শহর এক নয়। খুব দরকার হলে বিশ্বস্ত কাউকে সঙ্গে নিবে। সবসময় নির্জন, অন্ধকার এবং মার্কামারা এলাকা এভয়েড করব।
৫. লাইভ লোকেশন শেয়ার করব
পরিবার অথবা বিশ্বস্ত কোনো বন্ধুর সাথে লাইভ লোকেশন শেয়ার করে রাখব।
৬. দামি জিনিস কম রাখব
বাইরে বের হওয়ার সময় খুব বেশি ক্যাশ টাকা সাথে রাখব না। মা-বোনদের জন্য স্বর্ণের গয়না বাসায় রেখে বের হওয়া ভাল মনে করছি। বাইরে বের হওয়ার সময় ল্যাপটপ, মোবাইল এবং অন্যান্য দামি জিনিস যত কম সাথে থাকবে, ততই রিস্ক ফ্রি, ইনশা আল্লাহ।
৭. সেলফ ডিফেন্স গ্যাজেট রাখব
ছোট্ট একটা পিপার স্প্রে, মিনিয়েচার অ্যালার্ম ডিভাইস, ইলেকট্রিক শকিং ডিভাইস ইত্যাদি কিন্তু অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে। ইনশা আল্লাহ।
আল্লাহ আমাদের ও আপনাদের পরিবারের সবাইকে সুস্থ-নিরাপদ রাখুন। জান-মাল হেফাজত করুন। আর অপকর্মের সাথে জড়িত সবাইকে (যে মহলই হোক না কেন!) হেদায়েত দিন, নাহয় দুনিয়াতেই দৃষ্টান্তমূলক শাস্তি দিন। আল্লাহুম্মা আমিন।
© Taqui Hasan | Gearctic