Book Egale- বুক ঈগল

Call Directions Contact the business

Book Egale- বুক ঈগল নিজে বই পড়ুন অন্যকে বই পড়তে উৎসাহিত করুন।

05/08/2024

মা আর রাজনীতিতে ফিরছেন না: বিবিসিকে প্রতিবন্ধি জয়।

সালেহ আহমদ তাকরীম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন। আল হামদুলিল্লাহ। 🇧🇩আজ ব্যাথাতুর বাং...
04/04/2023

সালেহ আহমদ তাকরীম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন। আল হামদুলিল্লাহ। 🇧🇩
আজ ব্যাথাতুর বাংলাদেশের জন্য এটি এক বিশাল আনন্দের পরশ!
আল্লাহ তায়ালা লাল সবুজের এই পতাকাকে কুরআনের জন্য কবুল করুন। এ দেশকে, এদেশের 🇧🇩পতাকাকে আমাদের হাফিজগন যেভাবে দুনিয়াময় ব্রান্ডিং করেছেন অন্য কোনো ক্ষেত্রে এতদূর হয়নি। আল হামদুলিল্লাহ।
লাইভ ফলাফল অনুষ্ঠান দেখছিলাম আর ঘামছিলাম! ৩য় এবং ২য় নাম যখন তাকরীমের ছিলোনা তখন দৃঢ় বিশ্বাস হলো তাকরীম প্রথম হচ্ছে! আল হামদুলিল্লাহ। নাম ঘোষণার সাথে সাথেই আমাদের বাসাময় বাচ্চারা সহ তাকবীর ধ্বনিতে মুখরিত হচ্ছে! স্নেহের তাকরীমের সম্মানিত উস্তাদ এবং পরিবারের সবাইকে শুভেচ্ছা।
সারা বাংলাদেশের মন খারাপের দিনে এ যেনো এক পশলা বৃষ্টি।
বাংলাদেশের বিশ্বজয়! আল্লাহু আকবার।।

স্বল্প মূল্যে সংগ্রহ করুন।যাত্রাপথে, গাড়িতে,অথবা অফিসের কাজের ফাঁকে তেলাওয়াতের জন্য।সহজে বহনযোগ্য ছোট্ট একটি আকর্ষনীয়...
26/03/2023

স্বল্প মূল্যে সংগ্রহ করুন।
যাত্রাপথে, গাড়িতে,অথবা অফিসের কাজের ফাঁকে তেলাওয়াতের জন্য।
সহজে বহনযোগ্য ছোট্ট একটি আকর্ষনীয় চেইন পকেট
কালার কোডেড কুরআন। এর উপরের কভার টি গোল্ডেন কালার যার জন্য মনোমুগ্ধকর দেখাচ্ছে।
আর ভিতরের হরফে তাজবীদ ও মাখরাজ গুলো সঠিকভাবে বুঝানোর জন্য বিভিন্ন ধরণের কালার ব্যবহার করা হয়েছে। যে কারণে তেলাওয়াত সহজ পদ্ধতিতে করা সম্ভব হবে।
কুরআন টি সংগ্রহ করতে ইনবক্স করুন।
অথবা
(পেজ থেকে অর্ডার করলে ৫০ টাকা কম)
পেজে মেসেজ করুন ।
বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়।
বি দ্রঃ বগুড়া সদরে হোম ডেলিভারি দেয়া হয়।

02/05/2022

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
সমৃদ্ধ হোক আমাদের পারস্পরিক বন্ধন, ঈদ হয়ে উঠুক আরো প্রাণোচ্ছল ও উপভোগ্য, আপনাকে এবং আপনার পরিবারের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ❤️
🕋 🌙 ঈদ মোবারক

আল্লাহ আপনাদের এবং আমাদের নেক আমলগুলোকে কবুল করুক আমিন🤲

যেকোনো পাঁচটি বই কিনলেই একটি বই ফ্রীতে পাচ্ছেন।তাই দেরী না করে দ্রুত সংগ্রহ করুন।
23/04/2022

যেকোনো পাঁচটি বই কিনলেই একটি বই ফ্রীতে পাচ্ছেন।
তাই দেরী না করে দ্রুত সংগ্রহ করুন।

কুরআনুল কারিমে কমবেশ আশি হাজার শব্দ আছে। কিন্তু মৌলিক শব্দের সংখ্যা মাত্র দুই হাজারের মতো। আশি হাজার শব্দ এই দুই হাজার দ...
22/04/2022

কুরআনুল কারিমে কমবেশ আশি হাজার শব্দ আছে। কিন্তু মৌলিক শব্দের সংখ্যা মাত্র দুই হাজারের মতো। আশি হাজার শব্দ এই দুই হাজার দিয়েই গঠিত। এটাকে কুরআনের অন্য অনেক মুজিযার সাথে আরেকটি মুজিযা হিসেবে গণ্য করা যেতে পারে।

একজন পাঠক যদি প্রতি দিন মাত্র দশটি করে শব্দ শিখে নেয়, তা হলে মাত্র সাত মাস সময়ের মধ্যে সে কুরআনের মৌলিক বার্তাগুলো উপলব্ধি করতে সক্ষম হবে ইনশা আল্লাহ।

পবিত্র কুরআন মজিদ তিলাওয়াতের সময় আমাদের প্রবলভাবে জানতে ইচ্ছে করে, আমার আল্লাহ এই আয়াতে আমাকে কী বলছেন! আমরা আল্লাহর সমস্ত কথা বুঝতে চাই—বাক্যে বাক্যে বুঝতে চাই, শব্দে শব্দে বুঝতে চাই। আমাদের এই চাওয়া পূরণ করেছে মহিমান্বিত কুরআন।

মহিমান্বিত কুরআনের (সর্বশেষ সংস্করণ) বৈশিষ্ট্যঃ

💠 শব্দে শব্দে অনুবাদ, তাই কুরআন-শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত সহায়ক
💠 পবিত্র কুরআন মাজিদের শাব্দিক ও সাবলীল অনুবাদ
💠 দুই হাজার শব্দের আভিধানিক শিট সংযোজিত
💠 হার্ডকভার বক্সসহ
💠 ১ খন্ডে সম্পূর্ণ ৩০ পারা কুরআন

অর্ডার করতে আপনার ঠিকানা ও মোবাইল নম্বর লিখে মেসেজ করুন অথবা সরাসরি যোগাযোগ করুন 01793867998
পেজ: Book Egale- বুক ঈগল
Group: বুক ঈগল অনলাইন লাইব্রেরী ও পাঠক ফোরাম
মুল্য:৯৯০ টাকা মাত্র।
পাবলিশার: সিয়ান।

 #বই: কিতাবুল ফিতান (১ম খণ্ড) #লেখক: ইমাম নুআইম ইবনে হাম্মাদ (রাহিমাহুল্লাহ)মূল্য:৬০০৳ অফার মূল্য-৩৭০ #প্ররম্ভিকাঃফিতনা!...
15/04/2022

#বই: কিতাবুল ফিতান (১ম খণ্ড)
#লেখক: ইমাম নুআইম ইবনে হাম্মাদ (রাহিমাহুল্লাহ)
মূল্য:৬০০৳ অফার মূল্য-৩৭০
#প্ররম্ভিকাঃ
ফিতনা! শব্দটা আমরা সবাই কমবেশি শুনে থাকি। বলি দাজ্জালের ফিতনা, সুফিয়ানী ফিতনা, পরিবারের ফিতনা, সন্তান-সন্ততির ফিতনা আরও কত ফিতনা৷ কিন্তু কথা হলো এই

ফিতনা আসলে কী? ফিতনা মানে কী? ফিতনা মানে বিপর্যয়, ফাসাদ, ঝগড়া, শিরক, কুফর। ফিতনার চূড়ান্ত পর্যায় কুফর। ফিতনায় আক্রান্ত হলে সেটা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। কিন্তু এই ফিতনা থেকে বাঁচার উপায় কী? সাধারণত পরিবার ও সন্তান-সন্ততির ফিতনা দান-সাদকা, নফল ইবাদত দ্বারা কাফফারা হয়ে যায়। কিন্তু রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভবিষ্যৎ বানী করা শেষ যুগের ফিতনা আরও অন্যান্য ফিতনা থেকে বাঁচার উপায় কী? ১৪৫০ বছর আগেই নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের এ সকল ফিতনা থেকে রক্ষার উপায় বাতলে দিয়েছেন। আমাদের কাজ শুধু তা জেনে সতর্ক থাকা। আর সতর্ক থাকার জন্যই আমাদের সালাফগণ অনেক শ্রম সাধনা করে হাদিস সমূহ সংকলন করেছেন। কিতাবুল ফিতান এদের মধ্যে অন্যতম একটি ফিতনা সংক্রান্ত হাদিস সংকলন গ্রন্থ।
#বইটির_বিষয়বস্তুঃ
বইটি শেষ যুগে সংগঠিত ফিতনা, এর সময় এবং ফিতনা থেকে নিজেকে আত্মরক্ষার হাদিস নিয়ে সংকলিত। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিতনা সম্পর্কিত সকল বিষয়ের ভবিষ্যৎ বানী করে গিয়েছেন। তা থেকে নিজে এবং অন্যকে বাচানোর উপায় বলে দিয়েছেন আমাদের প্রিয় নবি (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। সে বিষয়গুলো নিয়েই ইমাম নুআইম ইবনে হাম্মাদ (রাহিমাহুল্লাহ) একটি সতন্ত্র গ্রন্থ সংকলন করেছেন। বইটিতে শেষ যুগে সংগঠিত ফিতনার সকল হাদিস স্থান পেয়েছে।

#সংকলক_সম্পর্কেঃ
ইমাম নুআইম ইবনে হাম্মাদ (রাহিমাহুল্লাহ)-কে আমরা খুব বেশি চিনি না। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে কে না চিনে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে চিনলেই ইমাম নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহকে চেনা যাবে। কারণ তিনি হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ। তাহলে তো তার জ্ঞান সম্পর্কে বলার প্রয়োজনই নেই৷ তবুও তার সম্পর্কে কিছু অভিযোগ রয়েছে। কিতাবুল ফিতান গ্রন্থের প্রথম খন্ডে অভিযোগ গুলো খন্ডন করা হয়েছে।

#কারা_পড়বেন?
যারা জাহেলি যুগের ফিতনা থেকে নিজেকে বাঁচাতে চান, কঠিন এই মুহুর্তের, কঠিন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তাদের জন্য বইটি৷ ফিতনা থেকে আত্মরক্ষার জন্য এমন হাদিসের বই দুর্লভ।

#কেন_পড়া_প্রয়োজন?
দজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেননি এমন কোন নবি নেই। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোন ফিতনা নেই। কিন্তু আমরা মনে করছি তাতো এখনও অনেক দেরি। না! আপনার ধারণা ভুল। তা সন্নিকটেই। কিতাবুল ফিতান বইটি পড়লে আপনি বুঝতে পারবেন তা কতটা সন্নিকটে! আপনি জনতে পারবেন কীভানে আপনি ফিতনার সাগরে হাবুডুবু খাচ্ছেন।
বইটির উপযোগিতাঃ
* সব ধরনের পাঠকের জন্য এই বইটি উপকারী কারন আমরা সবাই এখন শেষ যামানায় উপস্থিত। তাই ফিতানের বার্তা জানতে, সতর্ক হতে সব বয়সী মানুষের জন্য এটি উপকারী।
* প্রতিটি বাড়িতে এই বইটি রাখা প্রয়োজন কারন এর বাসিন্দাদের মধ্যে একে অপরকে স্মরন করিয়ে দিতে পারবে। এক জনের পর আরেকজন উত্তরাধিকার হবে এই বইয়ের জ্ঞানের।
* উপহার হিসাবে এই বইটি অসাধারন। যেকোন উপলক্ষ্যে, যে কাউকে এই বইটি উপহার দেয়া যায়।

লেখক : ইমাম নুআইম ইবনে হাম্মাদপ্রকাশনী : পথিক প্রকাশনবিষয় : ইসলামী জ্ঞান চর্চা, কিয়ামতের আলামত, ফিতনাঅনুবাদক : মুফতি মা...
15/04/2022

লেখক : ইমাম নুআইম ইবনে হাম্মাদ
প্রকাশনী : পথিক প্রকাশন
বিষয় : ইসলামী জ্ঞান চর্চা, কিয়ামতের আলামত, ফিতনা
অনুবাদক : মুফতি মাহদী খান
সম্পাদক : শাইখ আহমাদ রিফআত, শাইখ মানজুরুল কারীম
পৃষ্ঠা : ৩৮৪, কভার : হার্ড কভার
ভাষা : আরবী, বাংলা
মূল্য:১৮০০৳ একত্রে তিন খন্ড নিলে ১১৫০ টাকা।
বর্তমান যুগটি ফিতনার। যেন অন্ধকার রাতের মত একেকটা ফিতনা আমাদের গ্রাস করে নিচ্ছে। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ও আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে রয়েছে ফিতনার আনাগোনা।কেউ যদি ফিতনা সম্পর্কেই না জানে, তবে সে কীভাবে নিজেকে বাঁচাবে ফিতনা থেকে? কীভাবে বাঁচাবে পরিবার-পরিজন ও সমাজকে? আর শেষ যামানার ফিতনাগুলো এতোই ভয়াবহ যে– একজন লোক দিনের প্রারম্ভে মুসলিম থাকবে, কিন্তু দিন শেষে সে পরিণত হবে কাফিরে।আমাদেরকে রাসূলে কারীম ﷺ ১৪শ বছর আগে ফিতনা সম্পর্কে সচেতন করেছেন; আর আমরা এখনো ঘুমিয়ে আছি গাফলতের চাদর মুড়িয়ে। আমরা এখনো স্বপ্ন দেখছি দুনিয়ার ভোগ-বিলাস ও সুখ-সমৃদ্ধি নিয়ে! অথচ ফিতনা আমাদের দরজায় কড়া নাড়ছে।ফিতনা সম্পর্কে রাসূল সা. এর ভবিষ্যতবাণী জানতে ও ফিতনার যুগে করণীয় সম্পর্কে জানতে নুআইম বিন হাম্মাদ রচিত কিতাবুল ফিতান বইটি হতে পারে সত্যের পথিকদের পথের দিশারী। যারা ফিতনা সম্পর্কে জানতে চান ও সতর্ক হতে চান, তাদের জন্য বইটি হবে অনন্য।অনূদিত বইটির বিশেষ বৈশিষ্ট্য:১) বইয়ের শুরুতে হাদীস শাস্ত্র নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে। যা একজন প্রাথমিক সত্যানুসন্ধানী পাঠকের আত্মার খোরাক হবে।
২) হাদীস শাস্ত্রের উৎপত্তি, ক্রমবিকাশ, হাদীস শাস্ত্রের পরিভাষার ব্যাখ্যা প্রভৃতি বিষয়গুলোর সাবলীল খোলাসা উল্লেখ করা হয়েছে।
৩) নুআইম বিন হাম্মাদের উপর আরোপিত অভিযোগের বাস্তবতা ও তার জবাব চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে।
৪) প্রতিটি হাদীসের মান, ক্ষেত্র বিশেষে রাবীদের পর্যালোচনা উল্লেখ করা হয়েছে।
৫) অস্পষ্ট অর্থ ও ইঙ্গিতবহ বর্ণনার সাথে যথাযথ ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে।

02/04/2022

হাদীস নং-১...

আবু মুসা আশআরি এ থেকে বর্ণিত তিনি বলেন, রাসুল বলেছেন, কিয়ামত আসার পূর্বে 'হারজ' সংঘটিত হবে। লোকেরা জিজ্ঞাসা করলো হারজ কী? তিনি বললেন, হত্যা এবং মিথ্যা। লোকেরা জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসুল! এখন কাফেররা যেভাবে নিহত হচ্ছে তার চেয়ে বেশী হত্যা সংঘটিত হবে? রাসুল সাঃ বললেন, সে হত্যাকাণ্ড তোমাদের মাধ্যমে কাফেররা নিহত হওয়ার মত নয়; বরং অন্যায়ভাবে মানুষ তার প্রতিবেশী, আপন ভাই ও চাচাতো ভাইকে হত্যা করবে।

নোট: বর্তমানে তার বাস্তবায়ন চোখে পড়ছে। স্বার্থের মোহে অন্ধ মানুষ হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে ঠিক-বেঠিক, বৈধ-অবৈধ কোনো কিছুরই তোয়াক্কা করছে না। একজন অপরজনকে হত্যা করে নিজস্বার্থের প্রতিবন্ধকতা দূর করতে মরিয়া হয়ে উঠেছে, আর তার নাম দেওয়া হচ্ছে বড় বুদ্ধিমান, কৌশলী, চালাক বলে।
আল্লাহ্ আমাদের এই ফিতনা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন।

Address

Dhaka
5700

Telephone

+8801892237374

Website

Alerts

Be the first to know and let us send you an email when Book Egale- বুক ঈগল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Book Egale- বুক ঈগল:

Shortcuts

Share

Category