Herbal Shop

Herbal Shop Assalamu Alikum welcome to our organic shop

19/09/2023

যদি জীবন নিয়ে খুব হতাশায় ভোগেন— একবার হাসপাতাল থেকে ঘুরে আসবেন৷ আপনি উপলব্ধি করতে পারবেন কতো সুখে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আপনাকে রেখেছেন।

আরিফ আজাদ

19/09/2023

আবদুল্লাহ বিন মাসঊদ (রাঃ) থেকে বর্ণিতঃ

আমি তোমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ “যার চিন্তার কেন্দ্রবিন্দু হবে আখিরাত, তার পার্থিব চিন্তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি দুনিয়ার চিন্তায় মোহগ্রস্ত থাকে তার যে কোন উপত্যকায় বা প্রান্তরে ধ্বংস হয়ে যাওয়াতে আল্লাহর কোন পরোয়া নাই।”

[সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৪১০৬]

19/09/2023

ক্বা'বার সামনে এক বেদুঈনের দোয়া!

সবার'ই নিজস্ব প্রয়োজন আছে, আপনার কাছে আমার একটাই চাওয়া! সবাই আমাকে ভুলে গেলেও, দয়া করে আপনি আমাকে ভুলবেন না।

~শায়েখ আতিক উল্লাহ হাফি।

19/09/2023

আমি রাহমানের বান্দা— কৃতজ্ঞ হওয়ার জন্যে এরচেয়ে বড় কারণ আর কী লাগে!

19/09/2023

যেদিন কাফিরদের জাহান্নামের কাছে উপস্থিত করা হবে, সেদিন বলা হবে, “তোমরা তোমাদের সুখগুলো পার্থিব জীবনেই নিঃশেষ করে এসেছ এবং সেগুলো ভোগ করে ফেলেছ। সুতরাং আজ তোমাদের দেওয়া হবে অপমানজনক আযাবের শাস্তি। কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করতে এবং পাপাচারে লিপ্ত থাকতে।

সূরা আহকাফ, ৪৬:২০

19/09/2023

পর্দায় যা-ই দেখানো হোক না কেন, প্রেমের বিয়েগুলো সাধারণত টেকে না। সুখের হয় না। দাম্পত্য কলহ, অশান্তি, বিচ্ছেদ এগুলো প্রেমের বিয়ের ক্ষেত্রে খুবই সাধারণ ঘটনা। মিডিয়ার যারা আমাদের প্রেম শেখায়, ভালোবাসার সবক দেয়, যারা আমাদের কাছে আসার গল্প শেখায়, মজার ব্যাপার হলো তাদের জীবনেই বিচ্ছেদ, দাম্পত্য কলহ, অশান্তি বেশি।

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَআল্লাহ তায়ালা উনাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করুন। আ...
14/08/2023

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
আল্লাহ তায়ালা উনাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করুন। আমিন!

12/08/2023

যে—সমাজে বাইরে একজোড়া জুতা
রেখে মসজিদে নিশ্চিন্তে নামাজ পড়া
যায় না, সে সমাজে নারীদের একাকী
চলার স্বাধীনতা চাওয়া বোকামি, ফাতরামি, ছ্যাঁচড়ামি।

~ আদিব সালেহ।

11/08/2023

দ্বীনের—ওপর চলতে হলে পুরো ফ্যামিলিটা দ্বীনদার না হলে; দ্বীনদারির ওপর টিকে থাকা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। প্রায় অসম্ভবের মত হয়ে যায়।

—শায়েখ আহমাদুল্লাহ।

10/08/2023

ইবাদত অন্তরকে নরম করে। আর অন্তরটা নরম হলে সেই অন্তরের জন্য ইলম গ্রহণ করা সহজ হয়ে যায়। ইলম; সেখানে দৃঢ়ভাবে জায়গা করে নেয় এবং প্রভাব ফেলে। আর অন্তর যদি কঠিন ও শুষ্ক হয়, সেই অন্তরেরর জন্য ইলম; গ্রহণ করা কঠিন—হয়ে যায়।

~ইবনু তাইমিয়্যা (রাহিমাহুল্লাহ)
[মাজমুউল ফাতাওয়া: ৯/৩১৫]

09/08/2023

এই—পৃথিবীর ব্যাথা যদি তোমায় ক্লান্ত করে দেয়, তবে দুঃখ করো না। কেননা এমনটা হতে পারে যে, আল্লাহ তোমার ব্যাকুল কন্ঠ শুনতে চান তোমার দোয়ার মাধ্যমে! তাই তোমার প্রবৃত্তিকে ঢেলে দাও সিজদাতে ও ভুলে যাও তা। আর মনে রেখো, আল্লাহ কখনও ভুলে যান না।

~ ইমাম ইবনুল কাইয়্যিম (রাহি.)

08/08/2023

সালাফদের নেক আমলে এতটা'ই ইখলাসপূর্ণ ছিল যে কুরআন তিলাওয়াত করার সময় কেউ আসলে কুরআন জুব্বার ভেতর লুকিয়ে ফেলতেন।

যেনো এক আল্লাহ ছাড়া আর কেউ যাতে না জানে, তিনি কুরআন তিলাওয়াত করছেন।

~শাইখ আহমাদ মুসা জীবরিল হাফি।

Address

Uttara Sector 10
Dhaka
1230

Telephone

+8801943434374

Website

Alerts

Be the first to know and let us send you an email when Herbal Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Herbal Shop:

Share