Signature Of Noor

Signature Of Noor Quality | Reasonable Pricing | Smooth Service | Lot's of Products Option Available - inshallah
(379)

20/07/2026

মৃত্যু নামক মহাসত্য জেনেও জীবনকে ভালোবাসা এতটাও সহজ কাজ না। তবুও, আমরা জীবনকে ভালোবাসি, বেঁচে থাকতে ভালোবাসি। জীবনকে নিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন বুনতে ভালোবাসি।

অতঃপর হঠাৎ একদিন মৃত্যু এসে শিয়রে দাঁড়ায়, তবুও যে স্বপ্নে চোখে তারায় মৃত্যু এসে খেলা করে আমরা তাকে দুঃস্বপ্ন বলে পাশ ফিরে শুই। এপাশ-ওপাশ করতে করতে শেষ পর্যন্ত আমরা ফের সেই মৃত্যতেই তলিয়ে যাই।

- বিছানাবন্দী তাই ছোট ভাইকে বললাম ভিডিও করো একটু সরকারি হাসপাতালের 🙂

18/07/2026

আমি আর কিছু এড করলাম না এটা আমার বোনের পোস্ট 😔
যারা আপুর আপডেট জানতে চাচ্ছিলেন তাঁদের জন্য

আজকে চিকিৎসা ব্যবস্থার সবথেকে বাজে কিছু জিনিস শেয়ার করি। আপনারা অনেকেই জানেন যে আমি মহাখালী বক্ষব্যাধিতে বেশ কিছুদিন যাবৎ ভর্তি তাও ওয়ার্ড এ কারণ আমি এমন স্টেজ এ আছি যেখানে নাকি কোনোভাবেই কেবিন পসিবল না। যাইহোক তারপর দিসে দ্বিতীয় ফ্লোরে আমাকে উঠানামা করতে গেলে আরো 2জন মানুষ খুঁজতে হয়। তারউপর গেলাম বেড এ আম্মু অনেক কিছু করে একটা ব্যবস্থা করলো পর্দার কিন্ত নার্স ওয়ার্ডboy খালা এদের ঝাড়ি যে এইরকম বাসাবাড়ি কেন বানাইসে আবার টাকা দিলে তারা ঠান্ডা।

তো আমার লাঞ্চের পানির জন্য প্রচুর ব্যাথা অথচ আমি যার আন্ডারে ভর্তি তিঁনিই সেটা ধরতেই পারেনি এই কয়দিনে আমরা নিজেরা এক্সরে করে নিয়ে গেসিলাম যাতে প্রসেস ইজি হয় এরপর তারা জাস্ট ব্লাড টেস্ট নিসে আর কফ টেস্ট তাও হাসপাতালের নার্সরা কোনোভাবেই আমার ব্লাড বের করতে পারেনি পরে সেই টাকা দিয়ে বাহিরে থেকে লোক এনে ঠিকই ব্লাড টেস্ট হলো।

সবথেকে বাজে পার্ট আমার কোনো ফাইল ই আমাকে ছবি তুলতে দেয়নাই যে আমি অন্য কোথাও দেখাবো।

বাট সমস্যা হচ্ছে তারা বিস্তারিত রিপোর্ট কি এসেছে জানালোনা জাস্ট মেডিসিন স্টার্ট করলো।
আমি পিজিতে যার আন্ডারে ছিলাম উনি চেয়ারম্যান এই ডিপার্টমেন্ট এর তো উনার এসিস্টেন্ট ডাক্তার আপুটা আসলে আমার জীবনে অন্যতম একটা রহমত, উনার উসিলায় আবারো ভুলভাল চিকিৎসা থেকে বাচলাম।

আপুকে এক্সরে পাঠালাম আর বললাম একদম রিসেন্ট। উনি জিজ্ঞাসা করলেন যে কবে পানি বের করবে কিছু বলসে কিনা , এটা শুনে আমি রীতিমতো অবাক কিসের পানি কিসের কি, পরে দিলাম কল তারপর যা বললো আর আমি বললাম সেটা শুনে আপু জাস্ট আফসোস করলেন যে যদি উনি আমাকে আবার পিজিতে ভর্তি নিতে পারতেন।

আরো অনেক অনেক ড্র্যাগ আমাকে রেগুলার দেওয়ার কথা সাথে নিউরোলোজি সহ আরো থেরাপি সহ আরো কিছু করানো দরকার 😁

বাট মজার কথা হচ্ছে ডাক্তার এইখানে ভিজিট এও আসেনা বারবার গিয়েও সমাধান হয়না। গতকাল বন্ডসই করে হাসপাতাল থেকে নিয়ে আসছে তবে শর্ত এই অবস্থায় আমাকে ওষুধ আনতে প্রতিদিন যেতে হবে মহাখালী মিরপুর 1 থেকে প্রায় 30টা ওষুধ 😁

আমার এতো শ্বাসকষ্ট হচ্ছিলো বাট কোনো সল্যুশন ছিলোনা পরে সব জানালা খুলে বসে বসে দুআ করতাম দুইজন আকাশের দিকে তাকিয়ে।

আমি জানিনা আমার আসলে কি হবে অন্য কোথাও আর সুযোগ নেই আমার ভর্তির বা ট্রিটমেন্ট এর এখন মনে হচ্ছে আসলেই মৃত্যু খুউব কাছেই এভাবেই হয়তো ভুগতে ভুগতে মরতে দেখতে হবে আমার বাবামাকে।

আরো অনেক কিছু লিখতে মনে চাচ্ছে কিন্ত শরীর সায় দিচ্ছেনা

10/11/2025

আমার আপু আজকে সকালে হটাৎ ই ব্রেইন স্ট্রোক করেছেন এবং অলরেডি কথা অফ হয়ে গিয়েছে। আর কতরকম বিপদ আসবে জানা নাই আসলে।

31/10/2025

সর্বাধিক পরিচিত দুরুদ হলো দুরুদে ইবরাহিম

উচ্চারণ: “আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াআলা আালি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইবরাহীমা ওয়াআলা আালি ইবরাহীম, ইন্নাকা হামিদুম মজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়াআলা আালি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইবরাহীমা ওয়াআলা আালি ইবরাহীম, ইন্নাকা হামিদুম মজিদ।”

অর্থ: হে আল্লাহ, আপনি যেমন ইবরাহিম ও তাঁর পরিবারকে রহমত করেছেন, তেমনি মুহাম্মদ ও তাঁর পরিবারকে রহমত করুন। আর যেমন ইবরাহিম ও তাঁর পরিবারকে বরকত দিয়েছেন, তেমনি মুহাম্মদ ও তাঁর পরিবারকে বরকত দিন। নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য ও মহান। (সহিহ বুখারি, হাদিস: ৩৩৭০; সহিহ মুসলিম, হাদিস: ৪০)

ভদ্রলোক মাত্র এইটাকা গুলোর জন্য পাঠাও এর জব ও ছেড়ে দিয়েছেন। বাবা মায়ের নম্বর বের করে যোগাযোগ করা হয়েছে সেগুলোও এখন অফ কর...
26/10/2025

ভদ্রলোক মাত্র এইটাকা গুলোর জন্য পাঠাও এর জব ও ছেড়ে দিয়েছেন। বাবা মায়ের নম্বর বের করে যোগাযোগ করা হয়েছে সেগুলোও এখন অফ করে রেখেছেন।
তিনি থাকেন উত্তরাতে। আপাতত জাস্ট আর একটাবার নম্বর ওপেন হবার অপেক্ষায় আছি।

অন্যের হক মানুষ কত সহজেই মেরে খায়। আল্লাহ এদের জন্য যথেষ্ট হয়ে যাক। কেউ যদি চিনে থাকেন তাহলে অবশ্যই আমাদের জানাবেন।
যেখানে থাকতো সেখানে নদীভাঙ্গনে লোকেশন চেঞ্জ করেছে। তার এলাকার মেম্বার দিয়ে কল দেওয়ানো হয়েছিল। মাত্র এই কয়টা টাকা হজম করার জন্য কত তালবাহানা যে করতেসে প্রচুর হাসি পাচ্ছে।

কমেন্টবক্সে তার বাইকের নম্বর দিচ্ছি।

24/10/2025

ছোট দুরুদ শরীফ হলো صلى الله عليه وسلم .
উচ্চারণ :(‘সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)

আল্লাহুম্মা সল্লি'ওয়া সল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ' (ﷺ) 🖤

দরুদ শরীফ পড়ার ফজিলত সমুহ:

১. দশটা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।
২. দশটা রহমত দান করা হয়।
৩. দশটা মর্যাদা বৃদ্ধি করা হয়।
৪. ফেরেশতারা তাদের জন্য দোয়া করে।
৫. রাসূল (ﷺ) এর কাছে দুরুদ পাঠকারীর নাম ও বাবার নাম উপস্থাপন করা হয়।
৬. রাসূল (ﷺ) স্বয়ং তার জন্য দু’য়া করেন।
৭. সমস্যা ও দুশ্চিন্তা দূর হয়।
৮. রাসূল (ﷺ) এর শাফায়াত লাভ।

22/10/2025

বিকাশে ভুলে ২৩৫০০৳ চলে গিয়েছে এবং টাকাটা উঠায়ও ফেলসে এখন কিছু করার উপায় আছে??
শুধু পরীক্ষাই দিয়ে যাচ্ছি কেবল সবদিক দিয়ে 😅

ছোট বোনের তরফ থেকে বড় বোনের বিয়ের 12 বছর হওয়ার খুশিতে এই হাদীয়া ছিলো আলহামদুলিল্লাহ!! আল্লাহ তায়ালা তাঁদের জীবনে অঢেল বা...
20/10/2025

ছোট বোনের তরফ থেকে বড় বোনের বিয়ের 12 বছর হওয়ার খুশিতে এই হাদীয়া ছিলো আলহামদুলিল্লাহ!! আল্লাহ তায়ালা তাঁদের জীবনে অঢেল বারাকাহ দান করুক,আল্লাহুম্মা আমিন!! ❤️


All copyright reserved for Signature Noor & Turfaa Town

ভাইদের জন্য একদম পারফেক্ট এলিগ্যন্ট একটা প্যাকেজ!! প্যাকেজটা করতে যেয়ে আমার ই ভাল্লাগছে,কালার কম্বিনেশন টা জাস্ট মারাত্ম...
15/10/2025

ভাইদের জন্য একদম পারফেক্ট এলিগ্যন্ট একটা প্যাকেজ!! প্যাকেজটা করতে যেয়ে আমার ই ভাল্লাগছে,কালার কম্বিনেশন টা জাস্ট মারাত্মক!! মাঝে মাঝে মনে হয় উওয়াওওওও আমি এতো সুন্দর ম্যাচিং প্যাকেজ কিভাবে করি হেঃহেঃহেঃ 😴😴


All copyright reserved for Signature Noor & Turfaa Town

09/10/2025

রিজিক ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং!

চিটাগং এর বাসের টিকেট কাটার পরে খেয়াল করলাম পকেটে যথেষ্ট ক্যাশ টাকা নেই।

ব্রেকে খাবো কি আর সিএনজি ভাড়া কীভাবে দিবো,
সেটা ভাবতে ভাবতেই বাস দেখলাম কুমিল্লা চলে এসেছে। এদিকে লেগেছে প্রচন্ড ক্ষুধা!

হোটেলে ঢুকলাম,
নিচতলা সাধারণ, কিন্তু দোতলা বেশ ঝাঁ চকচকে।
ভাবলাম, একটু ফ্রেশ হয়ে নেই, তাই দোতলায় উঠলাম।
আর কী আশ্চর্য!
দেখি, বাসের টিকেটের সাথেই দোতলার খাবারের কুপন দেওয়া আছে!

সাধারণত এমন কখনো হয় না। আর আমি না জেনেই দোতলায় উঠেছি, যেটা আমি সচরাচর করি না!

সেই মুহূর্তে একটাই কথা মনে হলো,
রিজিক কখনো ভুল করে না।
যার জন্য যা নির্ধারিত, তা কোনো না কোনোভাবে তার কাছেই পৌঁছে যায়।

আমি মনেপ্রাণে বিশ্বাস করি, রিজিকে বিশ্বাস করলে জীবনটা বেশ সহজ আর সুন্দর হয়ে যায়। আমাদের সবার জীবনটা আরো সহজ আর সুন্দর হয়ে যাক, আমিন।

- আসাদুজ্জামান জয়

Address

Mirpur Dhaka
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Signature Of Noor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Signature Of Noor:

Shortcuts

Share