22/06/2025
বিনয় কখনোই দূর্বলতা নয়,
অন্যকে সম্মান করতে জানে না সবাই।
নিজে ভালো হলে জগৎ ভালো হয়,
পরের দোষ বর্জন করে না কেউ মোটেই।
মতামত দিতেই পটু সবাই হয় ভীষণ,
মতামত শুনতে আগ্ৰহী হয় কয়জন?
পরের উপকার ভালো, কিন্তু করতে গেলেই দুনিয়া কালো;
নিজের প্রতি যত্নশীল সবাই,পরের বেলায় তো নাই।
সহনশীল হতে বেজায় মুশকিল,
ইচ্ছে শক্তি এখানে মেলায় না দিল।
কটু কথা বলতে লাগে না কোনো শিক্ষা;
ভদ্র আচরণ মাঝে মাঝে চরম দীক্ষা।
জ্ঞানহীন মূর্খ রাই আজকাল করে রাজত্ব,
তাদের বোধ বিবেচনা বড়ই সামান্য।
আত্মসম্মান নিয়ে এখন চলে কয় জন,
আত্মবিশ্বাস নিয়ে চলতেই সবার পছন্দ।
কাজে কর্মে মনোযোগী হয় না সবাই,
পরীশ্রমী হতে লাগে অনেক ধৈর্য্য।
এতো সময় কই? স্বল্প শ্রমে চায় সবাই সাফল্য।
নিজের জন্য যা চাও পরের জন্যে করো আগে,
তাহলেই না দেশ, সমাজের ভালো হবে।