Maksuda shop. com

Maksuda shop. com আসসালামু আলাইকুম। আমি মাকসুদা ইসলাম।

অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিস পিওর সুতির ওপর এমব্রয়ডারি কাজ করা
20/03/2023

অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিস পিওর সুতির ওপর এমব্রয়ডারি কাজ করা

সফটসিল্ক তানচুড়ি কাতান শাড়ী ফুল বডি জরি সুতার নিখুঁত মিনাকারী কাজ করা ❤️❤️
19/03/2023

সফটসিল্ক তানচুড়ি কাতান শাড়ী
ফুল বডি জরি সুতার নিখুঁত মিনাকারী কাজ করা ❤️❤️

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই।আশা করি সবাই ভালো আছেন।অনেক দিন পর পোস্ট করছি আশা করি সবাই পাশে থাকবেন।অরিজিনাল ইন্ডিয়া...
15/03/2023

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই।আশা করি সবাই ভালো আছেন।অনেক দিন পর পোস্ট করছি আশা করি সবাই পাশে থাকবেন।

অরিজিনাল ইন্ডিয়ান শাড়ী
আলাদা ব্লাউজ পিস আছে সাথে

এই মানুষটার খারাপ জিনিস সবাই শেয়ার দেয়...আমার জীবনের সেরা ১০ টি লজ্জা -ড. মাহফুজুর রহমান : ১) ক্লাস ফাইভে পড়ি, পাশের বা...
24/07/2022

এই মানুষটার খারাপ জিনিস সবাই শেয়ার দেয়...

আমার জীবনের সেরা ১০ টি লজ্জা -
ড. মাহফুজুর রহমান :

১) ক্লাস ফাইভে পড়ি, পাশের বাড়ির আমার বয়েসি এক ছেলের সাথে ওর বিদেশী লেগো সেট নিয়ে খেলা করি। একদিন ওর সেটের একটা পার্টস খুজে পাওয়া যাচ্ছে না। আমি ও খুঁজলাম। আমি ওর বাসা থেকে বের হবার সময় ওর মা আমার শার্ট প্যান্টের পকেট চেক করলো।

২) আমার এক কাজিন একটা দূর্দান্ত আই,বি,এম পিসি কিনলো। মানে ওর বাবা কিনে দিয়েছিলো। উনি তখন ইন্টার পড়তেন। সবাই কে দাওয়াত করে এনে কম্পিউটার দেখাচ্ছে। আমি ওই পিসি র মাউস টা একটু নাড়ানোর অপরাধে কষে থাপ্পড় খেলাম।

৩) কুরবানি ঈদের পরের দিন আমি বাড়িওয়ালার বাসায় দেখা করতে যাই। উনারা কথা বার্তা বললেন। আমি টেবিলে বসে আছি। পরিচারিকা পোলাও মাংস, কাবাব নিয়ে এলো। আমি হাত ধুতে বাথরুমে গেলাম। এসে দেখি কিছুই নেই। সে তাদের আত্মীয় কে খাবার দেবার পরিবর্তে ভুল করে আমাকে দিয়েছে। পরে সেমাই খেয়ে চলে এলাম।

৪) পাড়ার সবাই একটা রেস্টুরেন্ট এ খেতে গিয়েছি। এক ভাইয়ার বাবা গাড়ি কিনেছেন সেই সেলিব্রেশনে। আসার সময় দামী মাইক্রোবাস এ সবার যায়গা হলো। আমার হলো না। এক বড় ভাই বল্লো, তুমি একটা রিকশা করে চলে আসো। আমি গাড়ি থেকে নেমে গেলাম। একটা মেয়ে ফিক করে হেসে ফেল্লো।

৫) আমার ক্যালকুলেটর নষ্ট, বন্ধু কে বললাম এক্সাম চলছে কলেজে, দুই/তিন দিনের জন্য ক্যালকুলেটর টা ধার দে। ওর ক্যালকুলেটর টা এক্সপেনসিভ। ও দিলো না। হেসে হেসে বল্লো, এইটা হারায়া ফেললে তোর আব্বাও এইটা কিনে দিতে পারবে না।

৬) স্কুল লাইফে একটা মেয়ে কে অনেক পছন্দ করতাম। তাকে বলার সাহস কখনো হয়নি। একদিন সাহস করে ওর বার্থডে তে একটা গোলাপ দিয়ে ওকে বললাম, হ্যাপি বার্থডে।

ওর গোলাপ টা ছুড়ে ফেলে আমাকে বল্লো, যেমন ফকিন্নি মার্কা চেহারা তেমন ফকিন্নি ছাত্র। এতো সাহস ক্যান তোমার!! পাশে ওর অনেক বান্ধবী ছিলো, সবাই হো হো করে হেসে ফেল্লো।

৭) ক্রিকেট ম্যাচ হবে। পাশের পাড়ার সাথে। চ্যালেঞ্জ ম্যাচ। আমি খুব ই এক্সাইটেড। আগের দিন ব্যাট মুছে রেডি করলাম। সকালে আমার মা আমাকে আদর করে দোয়া পড়ে দিলেন। মাঠে গিয়ে দেখি আমাদের টিমে ১৪ জন। আমি ওপেনিং বোলিং করবো। হালকা প্র্যাক্টিস করছি। ক্যাপ্টেন বড় ভাই ১১ জন সিলেক্ট করে দুই জন এক্সট্রা রাখলেন। আমি রিকশা করে মাথা নিচু করে বাড়ি ফিরে এলাম। ১৪তম লোক টা আমি।

৮) নাইনে অংকে পেলাম ৩৯। ক্লাস টেনে রোল নাম্বার পিছিয়ে ৬০। আমার আত্মীয় স্বজন আমাকে নিয়ে হাসাহাসি করে। একবার আমার মামার বাসায় বেড়াতে গেলাম। ক্লাস থ্রি তে পড়া মামাতো বোন আমার কাছে একটা অংক নিয়ে এলো। সুন্দর করে বুঝিয়ে দিলাম। আমার মামী বল্লো, যাও সুমনের (আমার আরেক কাজিন) কাছে বুঝো। ও অংক বুঝে নাকি?

যথারীতি সবাই হেসে ফেল্লো।

ক্লাস থ্রি এর অংক ও আমি বুঝি না।!!

৯) ছোট্ট বেলায় খুব রোগা ছিলাম। দেখতেও ভালোf ছিলাম না। একসাথে পাড়ার সব ছেলেরা যখন খেলতাম, কোনো সুন্দর মেয়ে আশেপাশে এলে অন্য রা আমাকে আব্দুল আব্দুল করে ডাকতো। একবার আমি শুনতে পেরেছিলাম একটা ছেলে বলছিলো, ওর নাম ও আব্দুল, দেখতে ও আব্দুলের মতো।

১০) কলেজ লাইফে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা আমার করার কথা, কিন্তু উপস্থাপিকা আমার সাথে উপস্থাপনা করতে চায় নি। কারন, আমি ওর লেভেলের স্মার্ট নই। আমাকে অনুষ্ঠানের দিন রিহার্সেল সত্ত্বেও দর্শক সারি তে বসতে হলো, যদিও বেশীক্ষণ থাকা লাগেনি, অন্য ছাত্র ছাত্রী র হাসাহাসির কারনে বাধ্য হয়ে বাসায় চলে এসেছিলাম

এই ঘটনা গুলো প্রতি টা ই আমার সাথে ঘটা। আমি নিজের ব্যাপারে সত্যিই কনফিডেন্ট ছিলাম না। খুব কষ্ট হতো। মাঝে মাঝে মনে হতো মরে যাই না কেনো?

আমি বড়লোক নই, সুদর্শন নই, স্মার্ট নই, কথা বলতে পারি না, খারাপ ছাত্র। কি দরকার আমার পৃথিবী তে থাকার? অনেক সময় শিক্ষক দের বকা খেতাম, মার খেতাম। কিন্তু আমি বেচে রইলাম, মরতে ভয় হয়। আমি চেষ্টা করে গেলাম।

আমার ভালো কোনো গুন না থাকলে ও একটা শক্তি ছিলো। স্বপ্ন কে বাস্তবতার রূপ দেবার জন্য সাহস। একা একাই যুদ্ধ করেছি। পাশে পেয়েছি আমার মা আর বাবা কে। আমার উপর তাদের অনেক বিশ্বাস ছিলো।

মানুষের সব অপমান, লাঞ্ছনা সহ্য করে, সেখান থেকে শিক্ষা নিয়ে আমি নিজেকে পরিবর্তন করেছি। I always forgive, but never forget.

আমার জীবন টা খুব সহজ সুন্দর ছিলো না। আমাকে জীবনে অনেক অনেক ধাক্কা খেতে হয়েছে। আর আমি শিখেছি – “জীবনে তোমার সব চেয়ে বিশ্বস্ত বন্ধু তুমি নিজেই।”

চোখের পানি কেউ মুছে দেয় না, নিজেকেই মুছতে হয়। ঘুরে দাঁড়াতে হয়। যখন কোনো আশা থাকেনা, আশা তৈরী করে নিতে হয়। লজ্জা পেয়ে মাথা নিচু করে চলে যাবার পর ও সেখানে যাবার জন্য নিজেকে প্রস্তুত করতে হয় মাথা উচু করে সবার মাঝে নিজেকে আলোকিত করতে।

আমি কষ্ট করেছি, সবাই যখন আনন্দ করতো, আমি তখন পারতাম না। কিন্তু একদিন পেরেছি। এবং সেই জয়ের তৃপ্তি যে কত খানি, আমি জানি।

আজ আমাকে যে কোনো প্রোগ্রামে সন্মান করা হয়। আমাকে লজ্জা পেতে হয় না। মোটামুটি সফল একজন প্রকৌশলী বলা চলে।

আমার যে পরিমান লেগো সেট আছে, অনেকেই ঈর্ষান্বিত হবে। আমি যে কম্পিউটার ব্যবহার করি ওই ভ্যালু তে সাধারন মানের দশ টা কম্পিউটার কেনা যাবে। অনেক অনেক ইলেকট্রনিক গেজেট আমি কিনি। অপচয় হয়তো, কিন্তু তৃপ্তি পাই।

প্রতি টা লজ্জার, চড়ের, লাঞ্ছনার হিসাব আদায় করি।

অসুন্দর বলে অনেক অপমানিত হয়েছি, এখন হইনা বরং সবাই বেশ হ্যান্ডসাম ই বলে কথা না বলতে পেরেও এখন ভালো বক্তা। আনস্মার্ট হয়েও এখন অফিসে স্মার্টনেসের রেফারেন্স।

ঘুরে দাঁড়ানো খুব কষ্টের কিছু না। প্রয়োজন শুধু সাহস আর দমের। বুকে দম থাকলে হারতে চাইলেও হারা যায় না। আর আশা, সুন্দর একটা স্বপ্ন। যা পূরন করা একমাত্র লক্ষ্য হতে হবে।

Don’t expect help…. help yourself. আমি যখন ভেঙ্গে পড়েছিলাম, তিন টা ওষুধ, আমার কাজে লেগেছিলো…

Self motivation
Self Confidence
Self Coaching

পরিশেষে এটাই বলবো আমার কর্মকাণ্ড নিয়ে সমালোচনা না করে নীজেদের নিয়ে চিন্তা করো তবেই সাফল্য ধরা দিবে।

ধন্যবাদ

[লেখক এটিএন বাংলার চেয়ারম্যান]

লেখা সংগৃহিত।

এক বুড়ি বরিশালের বাসে উঠেছে ! বাসে উঠেই সে হেল্পারকে বলল, ফরিদপুর  আইলে আমারে কইয়েন !হেল্পার তাকে আশ্বস্ত করে বললোঃ ঠিক ...
17/05/2022

এক বুড়ি বরিশালের বাসে উঠেছে !
বাসে উঠেই সে হেল্পারকে বলল, ফরিদপুর আইলে আমারে কইয়েন !
হেল্পার তাকে আশ্বস্ত করে বললোঃ ঠিক আছে,ঠিক আছে। বাস চলতে শুরু করলো।
বুড়ি দুই মিনিট পরেই হেল্পারকে বললোঃ ফরিদপুর আইছে? হেল্পার উত্তরে ‘না’ বলল !
কিন্তু বুড়ি দুই মিনিট পর পর হেল্পারকে এই প্রশ্ন করতে লাগল! হেল্পার ও বাসের যাত্রীরা বিরক্ত হয়ে বুড়িকে ধমক দিল! বুড়ি তখন ভয়ে চুপ।
এদিকে বাস চলতে চলতে ফরিদপুর ছাড়িয়ে সামনের স্টপেজের মাঝামাঝি চলে এলো।
তখন হেল্পারের মনে পড়লো যে, বুড়িমা তো ফরিদপুরের কথা বলে রেখেছিল!
বাসের সব যাত্রী তখন হেল্পারকে বকাঝকা করে বাস ঘোরাতে বললো।
তো বাস আবার ঘুরিয়ে ফরিদপুর এলো।
হেল্পার বুড়িকে বললোঃ বুড়িমা, ফরিদপুর আইছে
আপনে নামেন !
বুড়ি চোখ কুঁচকে জবাব দিলঃ নামমু ক্যা !
মুই যামু বরিশাল ডাক্তার মোরে ডাহাত্তন (ঢাকা) একটা ট্যাবলেট খাওয়াইয়া কইছে ফরিদপুর গিয়া আরেকটা খাইতে ! মুই এখন ট‍্যাবলেট খামু! পানি দে !
🤣😂

13/12/2021

আসসালামু আলাইকুম।
দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে..

একজন বিখ্যাত লেখক তার স্টাডি রুমে বসে ছিলেন। তিনি তার কলম তুলে নিয়ে লিখতে শুরু করলেন:

* এই বছর আমার একটি অপারেশন করা হয় এবং আমার পিত্তথলি কেটে ফেলে দিতে হয়। আর এই অপারেশনের কারণে আমাকে দীর্ঘদিন বিছানায় পড়ে থাকতে হয়।

* এই একই বছর, আমার বয়স ষাট স্পর্শ করে এবং আমার সবচেয়ে প্রিয় কাজটি আমায় ছেড়ে দিতে হয়। এই প্রকাশনা সংস্থায় গত ত্রিশ বছর যাবত আমি কাজ করেছি।

* এই একই বছর, আমাকে আমার বাবা হারানোর মত দুঃখের সম্মুখীন হতে হয়।

* এবং একই বছরই আমার ছেলে মেডিকেল পরীক্ষায় অকৃতকার্য হয়, কারণ সে সড়ক দূর্ঘটনায় আহত হয়, যার ফলে তাকে বেশ কিছুদিন হাসপাতালে কাটাতে হয়। এছাড়া আমাদের গাড়ির ক্ষতি তো আছেই।

সবশেষে তিনি লিখলেন, "হায়! এই বছরটা কতই না খারাপ কাটলো।"

এ সময় তার স্ত্রী রুমে প্রবেশ করে স্বামীকে ভগ্ন হৃদয় দেখতে পান। তিনি তার পিছনে দাঁড়িয়ে লেখাটি পড়েন এবং নীরবে রুম থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর তিনি হাতে লেখা অন্য একটি কাগজ তার স্বামীর লেখা কাগজের পাশে রাখেন। লেখক কাগজটির দিকে মনোযোগ দিয়ে দেখতে পান তাতে লেখা আছে:

* এই বছর, অবশেষে আমি আমার পিত্তথলির ব্যথা থেকে মুক্তি লাভ করি, যা কয়েক বছর যাবত আমাকে ভোগাচ্ছিল।

* এই বছরই, আমি এখনও পর্যন্ত সুস্থ শরীরে ষাট বছরে পদার্পণ করি এবং আমার চাকুরি থেকে অবসর গ্রহণ করি। ফলে এখন আমি আরো মনোযোগ সহকারে এবং শান্তিতে ভালো কিছু লিখতে পারবো।

* এই একই বছর, আমার বাবা ৯৫ বছর বয়সে, অন্য কারো মুখাপেক্ষী না হয়ে এবং কোন ধরনের রোগব্যাধি ছাড়াই স্রষ্টার সান্নিধ্যে চলে গেছেন।

* আর এই একই বছর, স্রষ্টা যেন আমার ছেলেকে নতুন জীবন দান করেন। যদিও আমাদের গাড়ির ক্ষতি হয়েছে কিন্তু আমার ছেলে কোন ধরনের পঙ্গুত্ব বরণ করা ছাড়াই বেঁচে ফিরে এসেছে।

সবশেষে তার স্ত্রী লিখেছেন, "এই বছরটা আল্লাহর অশেষ রহমতে কত ভালোই না কাটলো!"

দেখলেন! কত চমৎকার! একই ঘটনা কিন্তু কেমন ভিন্ন দৃষ্টিভঙ্গি! এভাবে আমরা যদি প্রত্যেকটি ঘটনাই "আরো অনেক কিছুই ঘটতে পারতো" এই দৃষ্টিকোণ থেকে দেখি, তবেই আমরা মন থেকে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে সক্ষম হবো।

আল্লাহ পবিত্র কুর'আনে বলেন,
“আপনার পালনকর্তা মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না।” [সূরা আন-নামল- ৭৩]
আলহামদুলিল্লাহ্‌- আল্লাহতালা যা করেন ভালোর জন্যই করেন !
আল্লাহ তাআলা আমাদের অসংখ্য নেয়ামত দিয়ে ধন্য করেছেন। আমরা যদি নেয়ামত গুলোর শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তায়ালা নেয়ামতকে আরও বাড়িয়ে দিবেন।তাই সকল বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গিকে পজিটিভ করলে এবং আল্লাহর শুকরিয়া আদায় করলে আমরা সফলতা লাভ করতে পারব ইনশাআল্লাহ।
(সংগৃহীত)

08/12/2021

'শাশুড়ি ও তার হবু জামাই এর মজার কথোপকথন'

শাশুড়ি তার হবু জামাইকে জিজ্ঞাস করলেন, "বাবা" বিয়েতে তুমি কি কি উপহার চাও?

জামাইঃ কি যে বলেন মা! আপনার মেয়ে তো নিজেই গুণবতী! আমার আর কি চাই! আমাকে আপনি শুধু "টর" দিবেন, তাহলেই হবে।

শাশুড়ি: (খুব অবাক হয়ে) "টর" জিনিসটা কি বাবা?
খুলে বলো তো? 🤔

জামাইঃ (কাচুমাচু করে) এই ধরুন মা- 'রেফ্রিজারে' টর, জেনারে' টর, স্কু' টর, কম্পিউ' টর। ধরুন গিয়ে যেকোন ধরণের "টর"।

শাশুড়ি: ওলে আমার আদরের জামাই, It doesn't ম্যাটর। তুমি তো একজন মাষ্টর, আমিও তোমাকে পড়াতে জানি সুয়ে'টর!

"তারপর তোমার হাতে তুলে দেবো আমার 'ড'টর'। সে হবে তোমার 'মেন্টর'। তার হাতে থাকবে একটা 'হান'টর'। সে তোমাকে দিয়ে রান্না করাবে 'ম'টর + টমে'টর'। রান্না খারাপ হলে শরীরে ঢালবে 'হট ওয়া'টর'। তখন তোমাকে দেখতে লাগবে 'বে'টর'। কি বুঝলে 'মিস্'টর'?"

"এই কথা শুনে জামাই দিলো এক দৌড়!
ঠিক যেনো হেলিকপ' টর"! 😁

I am not এটার রাইটর, only 'কালেক'টর & প্রেজেন্টর'। তবে এ লেখাটা কিন্তু পূর্বের যে কোনো লেখার চেয়ে বেটর! Advance ধন্যবাদ সকল কমেন'টর' 😆😆

হাই কোয়ালিটি ডিজিটাল লোন থ্রি পিছ আরামদায়ক সুতি কাপড়।ওরনা - ২.৫ গজ সুতি ওড়না (৫হাত)কামিজ -৩ গজ। সেলোয়ার -২.২৫ গজ।
16/11/2021

হাই কোয়ালিটি ডিজিটাল লোন থ্রি পিছ
আরামদায়ক সুতি কাপড়।
ওরনা - ২.৫ গজ সুতি ওড়না (৫হাত)
কামিজ -৩ গজ।
সেলোয়ার -২.২৫ গজ।

ডিজিটাল লোন 3D  থ্রি পিছ।প্রিমিয়ার কোয়ালিটি। আরামদায়ক  কটন কাপড়।ওরনা - ২.৫ গজ সুতি ওড়না (৫হাত)কামিজ -৩ গজ।সেলোয়ার -২.৫ গ...
09/11/2021

ডিজিটাল লোন 3D থ্রি পিছ।
প্রিমিয়ার কোয়ালিটি।
আরামদায়ক কটন কাপড়।
ওরনা - ২.৫ গজ সুতি ওড়না (৫হাত)
কামিজ -৩ গজ।
সেলোয়ার -২.৫ গজ।

অরিজিনাল পাকিস্তানি গুল আহমদ  থ্রি পিছ।প্রিমিয়ার কোয়ালিটি। আরামদায়ক এসি কটন কাপড়।ওরনা - ২.৫ গজ সুতি ওড়না (৫হাত)কামিজ -৩ ...
25/10/2021

অরিজিনাল পাকিস্তানি গুল আহমদ থ্রি পিছ।
প্রিমিয়ার কোয়ালিটি।
আরামদায়ক এসি কটন কাপড়।
ওরনা - ২.৫ গজ সুতি ওড়না (৫হাত)
কামিজ -৩ গজ।
সেলোয়ার -২.৫ গজ।

জরজেট ফোর পিছ। ১০০% আরামদায়ক কাপড়।ওরনা - ২.৫ গজ এম্বডারি ওয়ার্ক করা।কামিজ - ফ্রী সাইজ ফুল বডি এম্বডারি ওয়ার্ক করা। সেলোয়...
18/10/2021

জরজেট ফোর পিছ।
১০০% আরামদায়ক কাপড়।
ওরনা - ২.৫ গজ এম্বডারি ওয়ার্ক করা।
কামিজ - ফ্রী সাইজ ফুল বডি এম্বডারি ওয়ার্ক করা।
সেলোয়ার -২.২৫ গজ।

আপনি কি জানেন জংগলের সবথেকে বড় বাঁশটি আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে?  কিন্তু কেন 🤔🤔🤔আপনার অনেক বন্ধু,বান্ধব, কাছের আত্নীয় শ...
16/10/2021

আপনি কি জানেন জংগলের সবথেকে বড় বাঁশটি আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে?

কিন্তু কেন 🤔🤔🤔

আপনার অনেক বন্ধু,বান্ধব, কাছের আত্নীয় শুভাকাঙ্ক্ষী আছে তাদের প্রয়োজনীয় পণ্য আপনার কাছে নিবেই৷ এই চিন্তা করে বিজনেস শুরু করলেন।

থামেন ✋✋✋
বিশ্বাস করেন এরা কেউ আপনার ক্রেতা হবে না৷
সেইম পণ্য প্রয়োজনে বেশি দামে বাজার থেকে কিনে আনবে, কিন্তু আপনার থেকে নিবে না।

কারন কি 🤔🤔

কারন তার টাকায় আপনি ধনি হয়ে যাবেন৷
এটা কখনোই আপনার তথাকথিত শুভাকাঙ্ক্ষীরা মেনে নিতে পারবেন না৷

তাই তাদের আশায় বিজনেস শুরু করলে বড় বাঁশটি আপনার জন্য বরাদ্দ।
কপি পোস্ট।

Address

Dhaka

Telephone

+8801732045783

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maksuda shop. com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share