Diganta Fashion

Diganta Fashion একটু সাজ, একটু ভালোবাসা, আর কিছু সুন্দর উপহার—সব মিলিয়ে Diganta Fashion। 🌸

কাস্টমাইজড হিজাব, ড্রেস ও পছন্দের গিফট আইটেমের ছোট্ট সংগ্রহ।
(17)

একটা সময় ছিলো যখন নিজের শখের ড্রেস কেনার জন্য আমরা বেশ আয়োজন করে শপিং মলে যেতাম এবং বেশ সময় নিয়ে নিজের পছন্দের ড্রেস খুঁজে বের করতাম। কিন্তু সময় যত গড়িয়েছে আমাদের নারীদের কর্মব্যস্ততা তত বেড়েছে, তাই এখন আর চাইলেই হুট করে শপিংমলে যাওয়ার সময় হয়ে উঠেনা, অনলাইনেই হয়ে উঠেছে আমাদের শপিং মল। কিন্তু অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে কোয়ালিটি নিয়ে আমরা বেশ দুশ্চিন্তায় থাকি।

আর সবার এই দুশ্চিন্তা দূর করতেই Digan

ta Fashion কাজ করছে এক্সক্লুসিভ এবং ট্রেন্ডি সব ফ্যাশনেবল ফিমেল ড্রেস নিয়ে।😊
কোয়ালিটি নিয়ে কোনো প্রকার দুশ্চিন্তা ছাড়াই ঘরে বসে অর্ডার করুন আপনার পছন্দের ড্রেস এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট রিসিভ করুন। ❤

আমাদের যেকোনো প্রোডাক্ট অর্ডার করতে আপনার নাম, কন্টাক্ট নাম্বার, এড্রেস এবং পছন্দকৃত প্রোডাক্টের ছবি এবং কোয়ান্টিটি আমাদের ইনবক্স করুন।

এবং নিয়মিত আমাদের আপডেট পেতে আমাদের অফিসিয়াল পেইজ ফলো করে কানেক্টেড থাকুন। ❤

22/08/2026
21/08/2026

আজ দেড় মাস হয়ে গেল আমার খালু, মানে বড় খালার হাজবেন্ড, সৌদি আরবে মা%রা গেছেন। এতদিনেও মাটি দেওয়া হয়নি, কারণ উনি প্রবাসে ছিলেন। 😔

এই দেড় মাসে লা%শ দেশে আনার জন্য কত দৌড়াদৌড়ি, কত কাগজপত্রের ঝামেলা—সবশেষে আজ উনাকে দেশে আনা হয়েছে😢

ভাবতেই কেমন লাগে, একজন মানুষ মারা যাওয়ার পরও নিজের দেশের মাটিতে ফিরতে দেড় মাস অপেক্ষা করতে হয়!
প্রবাসী হওয়ার এটাই হয়তো সবচেয়ে নির্মম সত্য। 😔

জমজমের পানি হাতে নিলেই আমার মনে হয়, এটা শুধু পানি নয়—এর সাথে জড়িয়ে আছে একরাশ বিশ্বাস আর ভালোবাসা। 🤍🕋অনেকেই অসুস্থ হলে, ড...
21/08/2026

জমজমের পানি হাতে নিলেই আমার মনে হয়, এটা শুধু পানি নয়—এর সাথে জড়িয়ে আছে একরাশ বিশ্বাস আর ভালোবাসা। 🤍🕋

অনেকেই অসুস্থ হলে, ডাক্তারি চিকিৎসার পাশাপাশি আল্লাহর কাছে শিফার নিয়ত করে জমজমের পানি পান করেন। কারণ আমরা বিশ্বাস করি, শিফা তো আল্লাহর পক্ষ থেকেই আসে। 🤲

জমজমের পানি পান করার সময় তাই শুধু তৃষ্ণা মেটানোর জন্য নয়, নিজের ও প্রিয়জনের সুস্থতার জন্যও আল্লাহর কাছে দোয়া করা যায়।

কত মানুষই তো বলে—
“আমার জন্য একটু জমজমের পানি রেখো।”
কথাটা খুব সাধারণ হলেও এর মধ্যে কতটা আশা আর বিশ্বাস লুকিয়ে থাকে, তাই না? 🥹

মক্কার পবিত্র ভূমি থেকে আসা এই পানির প্রতি আমাদের ভালোবাসাটাও অন্যরকম।
হাতে এক গ্লাস জমজমের পানি, মনে একরাশ দোয়া—আর বিশ্বাস, আল্লাহ চাইলে তিনিই শিফা দান করবেন। 🤍🤲

আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, অসুস্থদের শিফা দান করুন এবং তাঁর পবিত্র ঘরের মেহমান হওয়ার তাওফিক দিন। আমিন। 🕋

আজকে একটা কারণে মনটা ভিষণ খারাপ,তাই সারাদিন ই কোন কাজ করতে পারি নাই😔 কোন পোস্ট ও করা হয়নি।এই রিভিউ পেয়ে কিছু টা মন ভালো ...
20/08/2026

আজকে একটা কারণে মনটা ভিষণ খারাপ,তাই সারাদিন ই কোন কাজ করতে পারি নাই😔 কোন পোস্ট ও করা হয়নি।

এই রিভিউ পেয়ে কিছু টা মন ভালো লাগছে 😒

Pinterest-এ একটা সুন্দর ডিজাইন দেখে মনে হলো, এই ডিজাইনটা যদি আমাদের আড়ং কটন ফ্রেব্রিক দিয়ে বানানো যায়, তাহলে কেমন হবে? 💙...
20/08/2026

Pinterest-এ একটা সুন্দর ডিজাইন দেখে মনে হলো, এই ডিজাইনটা যদি আমাদের আড়ং কটন ফ্রেব্রিক দিয়ে বানানো যায়, তাহলে কেমন হবে? 💙

তারপর সেই ভাবনা থেকেই শুরু—পছন্দের কাপড়, ডিজাইন আর সেলাই মিলিয়ে তৈরি হলো এই সুন্দর ফ্রকটি।
গলার ডিজাইন টা চেঞ্জ করে শার্ট কলার দেয়া হইছে।

এখন আপনাদের জন্য থাকবে Pinterest থেকে নেওয়া ইনস্পিরেশন ছবিটাও, সাথে থাকবে আমাদের আড়ং কটন দিয়ে বানানো ফাইনাল ড্রেসটি। 🥰

একটু মিলিয়ে দেখুন তো—
Pinterest-এর ডিজাইন থেকে আমাদের তৈরি করা ড্রেসটা কেমন হয়েছে? 😍💙

আপনাদের পছন্দ হলে এমন আরও সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে কাজ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। 🌸

কোয়ালিটি দেখতে চাইলে অবশ্যই আগে অল্প পরিমাণে নিয়ে দেখুন। ❤️একসাথে ৩/৪/৫ হাজার টাকার কাপড় অর্ডার করে, পরে “কোয়ালিটি দেখার...
19/08/2026

কোয়ালিটি দেখতে চাইলে অবশ্যই আগে অল্প পরিমাণে নিয়ে দেখুন। ❤️

একসাথে ৩/৪/৫ হাজার টাকার কাপড় অর্ডার করে, পরে “কোয়ালিটি দেখার জন্য নিয়েছিলাম” বলে সব কাপড় রিটার্ন করে দেওয়াটা আসলে কোয়ালিটি দেখা নয়।

কাপড় পছন্দ না হওয়া খুবই স্বাভাবিক বিষয়। আমাদের কাছে যে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মনে হয়, সেটা আপনার পছন্দ নাও হতে পারে—এটাকে আমরা অসম্মান করছি না। তবে বড় অর্ডার দেওয়ার আগে একটু বুঝে-শুনে সিদ্ধান্ত নেওয়াটাও জরুরি।

আপনি যদি কোয়ালিটি নিয়ে নিশ্চিত না থাকেন, তাহলে আগে ১–২ গজ নিয়ে দেখে নিতে পারেন। পছন্দ হলে এরপর যত খুশি বড় অর্ডার করবেন। কারণ বড় পরিমাণের অর্ডার আপনার চাহিদা অনুযায়ী রেডি করতে আমাদেরও অনেক সময়, শ্রম ও প্রস্তুতি দিতে হয়।

আর একটা বিষয়, রিটার্ন হয়ে আসা কাপড়গুলো সবসময় সহজে আবার বিক্রি করা যায় না। বিশেষ করে আপনার নির্দিষ্ট চাহিদা ও পরিমাণ অনুযায়ী রেডি করা কাপড়গুলো অনেক সময় আমাদের স্টকেই পড়ে থাকে। ক্ষতিটা তখন ছোট ব্যবসার জন্য বেশ বড় হয়ে যায়।

বিজনেস শুধু নিজের সুবিধার কথা ভাবলে হয় না—দুই পক্ষের শ্রম, সময় ও ক্ষতির বিষয়টাও ভাবতে হয়। নৈতিকতা নামের ছোট্ট একটা শব্দ আছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে এর মূল্য অনেক বড়। 🤍

আমরা অনলাইন ও অফলাইন—দুইভাবেই ব্যবসা করি। আর সত্যি বলতে, ঘরে বসে ব্যবসা করে কিছুটা আয় করা সম্ভব, কিন্তু বড় কিছু করতে চাইলে কখনো কখনো ঘর থেকেও বের হতে হয়, বাস্তবতা বুঝতে হয়, মানুষের শ্রমের মূল্য দিতে হয়।

তাই আমাদের অনুরোধ—বড় অর্ডার দেওয়ার আগে একটু ভেবে সিদ্ধান্ত নিন। কোয়ালিটি দেখতে চাইলে আগে অল্প নিন, পছন্দ হলে নিশ্চিন্তে বড় অর্ডার করুন। এতে আপনারও ঝামেলা কমবে, আমাদেরও অযথা ক্ষতির মুখে পড়তে হবে না। 🌸

18/08/2026

❓❓

18/08/2026

🌸 সাদামাটা কাপড়ে একটু ফুলেল ছোঁয়া!

একটা সুন্দর ফুলের Sticker-ই আপনার সাদামাটা কুর্তি বা কাপড়ের পুরো লুকটা বদলে দিতে পারে। 🌷✨

যারা হাতে আঁকা বা ভারী কাজ পছন্দ করেন না, তাদের জন্য সুন্দর ফুলের ডিজাইন হতে পারে একদম পারফেক্ট।
নিজের পছন্দের কাপড়ে, পছন্দের জায়গায় বসিয়ে নিতে পারবেন এই ফ্লোরাল Sticker।

🌸 বিভিন্ন সুন্দর ফুলের ডিজাইন
🌸 কাপড় কাস্টমাইজ করার সুযোগ
🌸 নিজের পছন্দের ডিজাইন বেছে নেওয়ার সুবিধা

আপনার পছন্দের ফুল কোনটা—গোলাপ, ডেইজি নাকি ছোট ছোট ফুলের ডিজাইন? 🌼

📩 ডিজাইন ও দাম জানতে ইনবক্স করুন।

Address

Matuail
Dhaka
1361

Alerts

Be the first to know and let us send you an email when Diganta Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Diganta Fashion:

Shortcuts

Share

Category