Your P in IQ

Your P in IQ Assalamualaikum. This page is all about my( Mohammad Sakibur Rahman's) digital creation like any videos, article & inventions. Peace

Hope you enjoy & learn some outstanding for you.

চ'ড় খাওয়া লোকটি, বাংলাদেশের ফে'ই'সবুক গ্রুপের ই'স'লা'ম প্রচারের অন‍্যতম প্লাটফর্ম এবং বাংলাদেশের অন‍্যতম বড় ফেইসবুক গ্রু...
10/01/2026

চ'ড় খাওয়া লোকটি, বাংলাদেশের ফে'ই'সবুক গ্রুপের ই'স'লা'ম প্রচারের অন‍্যতম প্লাটফর্ম এবং বাংলাদেশের অন‍্যতম বড় ফেইসবুক গ্রুপ যথাক্রমে
Baseera
Hidayat
Servant Of Allah
এর এডমিন প্রা'ন্ত' সাহেব!
প্র।থ।ম আ*লো' এবং ডে।লি স্টা।র এর বিরুদ্ধে পোষ্ট করায় ডি'বি ২১ ডিসেম্বর তাকে তুলে নিয়ে যায়! জা'মি'ন দিচ্ছিলোনা।কো'টে উঠানোর সময় এইভাবে তাকে অকারণে থা'প্পড় মারা হয়েছে!

ইমাম শাফেয়ীর বাবা ছিল না। ছিলো শুধু মা। একেবারে গরীব ছিলেন। এক আত্মীয় থেকে কিছু অর্থ সাহায্য নিয়ে চলতেন। এভাবে কোনোরকম দ...
09/01/2026

ইমাম শাফেয়ীর বাবা ছিল না। ছিলো শুধু মা। একেবারে গরীব ছিলেন। এক আত্মীয় থেকে কিছু অর্থ সাহায্য নিয়ে চলতেন। এভাবে কোনোরকম দিন চলে যেতো।

কিন্তু ইলম অর্জনে আগ্রহ ছিল অনেক। কিন্তু বেতন দেওয়ার টাকা ছিল না। এক আলিম তাকে এ শর্তে শিক্ষা দিতে রাজি হন যে যখন তিনি থাকবেন না, তখন ইমাম শাফেয়ী ঐ আলিমের কথাগুলোই বাকি ছাত্রদেরকে শেখাবেন।

ইমাম শাফেয়ী চাচ্ছেন মদীনায় গিয়ে ইমাম মালিকের কাছে গিয়ে পড়তে। তখনও কিন্তু ইমাম শাফেয়ী কিশোর। ইমাম হন নি।

তিনি তাই মক্কার গভর্নরের কাছে গেলেন। মক্কার গভর্নর মদীনার গভর্নরকে ইমাম শাফেয়ীকে ইমাম মালিকের কাছে নিয়ে যেতে রিকুয়েস্ট করে চিঠি লিখলেন। আরেকটা চিঠি লিখলেন ইমাম মালিককে।

সেই চিঠি ইমাম শাফেয়ী মদীনায় গিয়ে মদীনার গভর্নরকে দেখান।

কিন্তু মদীনার গভর্নর ইমাম মালিককে বেশ ভয় করতেন। তাই তিনি বললেন, "প্রিয় বৎস! ইমাম মালিকের দরজায় যাওয়ার চেয়ে আমার কাছে মদিনা থেকে মক্কায় খালি পায়ে যাওয়া বেশি সহজ। আমি তাঁর দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে অপদস্থ করতে চাই না।"

মাথায় রাখবেন, গভর্নর মানে কিন্তু পুরো শহরের প্রধান। মেয়রের মত।

তাও ইমাম শাফেয়ীর অনুরোধের মদীনার গভর্নর তাঁকে নিয়ে ইমাম মালিকের বাসায় গেলেন।

দরজায় নক দিতেই দরজা খুললো এক দাসি। দাসি পরিচয় নিয়ে বাসার ভেতরে ইমাম মালিকের অনুমতি আনতে গেলো। এসে বললো, "আমার মালিক সালাম জানিয়েছেন। আর বলেছেন, বিশেষ কোনো প্রশ্ন থাকলে লিখে জানাতে। আর হাদিস শুনতে চাইলে উনি যেদিন দারস দেন, সেদিন আসতে।"

গভর্নর বললেন, "উনাকে গিয়ে বলো, মক্কার গভর্নর গুরুত্বপূর্ণ একটা কাজে চিঠি পাঠিয়েছেন।"

দাসি আবার ভেতরে গেলো।

এবার সে একটা চেয়ার নিয়ে বাইরে এনে রাখলো। একটু পর সবুজ একটা চাদর গায়ে দিয়ে ইমাম মালিক এসে চেয়ারে বসলেন।

গভর্নর চিঠি এগিয়ে দিলো।

চিঠিতে লেখা, "সালাম বাদ। নিবেদন এই যে, চিঠিতে যার ব্যাপারে সুপারিশ করা হচ্ছে, তিনি অত্যন্ত সম্ভাবনাময় আলিম। সুতরাং, আশা করি, আপনি তাকে হাদিস ও ফিকহের দারস দেবেন ও গড়ে তুলবেন।"

ইমাম মালিক চিঠিটা পড়েই প্রচন্ড ক্ষেপে গেলেন। মাটিতে ছুঁড়ে দিয়ে বললেন, "সুবহানাল্লাহ! আল্লাহর রাসূলের শিখিয়ে যাওয়া ইলম কি এতই সস্তা যে চিঠির মাধ্যমে এর আদান প্রদান করতে হবে!"

মদিনার গভর্নর ইমাম মালিকের রাগ দেখে বেশ ঘাবড়ে গেলেন। কাচুমাচু হয়ে নিশ্চুপ বসে থাকলেন।

ইমাম শাফেয়ী কিছুটা সাহস নিয়ে হাঁটু গেঁড়ে বসে বললেন, "চিঠিতে আমার ব্যাপারেই বলা হয়েছে।" এরপর তিনি সব খুলে বলেন।

ইমাম মালিক জিজ্ঞেস করলেন, "নাম কী তোমার?"

"মুহাম্মদ।"

এরপর কিছু কনভার্সেশনের পর তিনি ছাত্র হিসেবে ইমাম শাফেয়ীকে গ্রহণ করলেন।

অনেকেরই প্রশ্ন, ইসলামী শাসন নিয়ে এতো কেন কথা আমাদের। এতো কেন চিন্তা।

চিন্তার উত্তর উপরের গল্পটা।

এমন শাসনই তো আমরা চাই, যেখানে-

১. এলাকার মেয়র একজন সাধারণ যুবকের ইলম অর্জন নিয়ে সচেতন থাকবেন। তা নিশ্চিত করতে যা করা দরকার তা করবেন

২. একজন আলিমের সম্মান ও দৃঢ়তা এতো বেশি থাকবে যে স্বয়ং মেয়রও তার সামনে মাথা নিচু করে থাকবেন

৩. রাসূলুল্লাহর ﷺ হাদিসের মর্যাদা অনেক অনেক উপরে থাকবে

৪. গরীব, পিতাহীন হওয়ার কারণে একজন আগ্রহী মেধাবী কিশোরের ইলম অর্জন কোথাও আটকে থাকবে না। হাদিস ও ফিকহের টপ স্কলারের কাছে যাওয়ার ক্ষেত্রে অর্থ বাধা হয়ে দাঁড়াবে না।

আল্লাহ আমাদের জীবদ্দশায়ই এমন একটা শাসন এ মাটিতে দেখে যাওয়ার তৌফিক দান করুন।
© Erfan Sadik vai🖤

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 🖤©
26/12/2025

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 🖤
©

🔥©
25/12/2025

🔥
©

28/10/2025

জুলুম অত্যাচার খু*ন ধ*র্ষ*ন চুরি ডা*কাতি ইসলাম বিদ্বেষ প্রকাশ পাচ্ছে!!শরীআহ নেই বলে।

আহা! জীবন 🙂🙂🙂
28/10/2025

আহা! জীবন 🙂🙂🙂

উপরেরটাকে বলে গার্ডার। মাটি থেকে যেটা উঠে গেছে সেটাকে বলে পিলার। গার্ডার এবং পিলারের মাঝখানে থাকে বিয়ারিং প্যাড। এটা দেও...
27/10/2025

উপরেরটাকে বলে গার্ডার। মাটি থেকে যেটা উঠে গেছে সেটাকে বলে পিলার। গার্ডার এবং পিলারের মাঝখানে থাকে বিয়ারিং প্যাড। এটা দেওয়া হয় সুষমভাবে ওজন বন্টন ও কম্পন শোষণ করতে। ঢাকার মেট্রোরেলে ব্যবহার করা হয়েছে রাবারের বিয়ারিং প্যাড।

এই প্যাড বিশাল ওজনের গার্ডারের নিচে থাকার ফলে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা একেবারে কম। দুর্ঘটনার হার একেবারে কম হওয়ার পরও আজ ঠিক দুপুরে ফার্মগেট সংলগ্ন ৪৩৩ নাম্বার পিলারে স্থাপিত বিয়ারিং প্যাড এক পথচারীর মাথার উপর পড়ে। বিয়ারিং প্যাড প্রায় ১৫০ ওজনের হওয়ার কারণে পথচারী সঙ্গেসঙ্গে মারা যান এবং তার পার্শ্ববর্তী থাকা দুজন আহত হন৷ মৃত্যুর খবর রাজ দরবারে পৌঁছুলে তারা ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে দায়মুক্তির ভাব নিয়ে চায়ের কাপে পরবর্তী চুমুক দিয়ে মারাত্মক এক ঘটনাকে জাস্ট দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করে নির্ভার হয়ে যায়। কিন্তু এটা কি আসলেই দুর্ঘটনা, না কি নির্মাণকালীন দুর্নীতি এবং পরবর্তী রক্ষণাবেক্ষণের অবহেলার ফলাফল? হঠাৎ বিয়ারিং প্যাড সরে খসে পড়েছে, না কি একটু একটু করে সরতে সরতে ভূপাতিত হয়েছে? পর্যাপ্ত গাইডলাইন মেনে কি ইনস্টলেশন করা হয়েছিল, না কি চৌকির পায়ার নিচে ইট দেওয়ার মতো বিয়ারিং প্যাড গুঁজে দিয়ে দায় সারা হয়েছিল?

এগুলোর উত্তর খুঁজে পাবেন না। যে দেশে একজন মানুষের দাম মাত্র ৫ লাখ টাকা সেই দেশে কখনোই এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় আলাদা নজর দেওয়া হবে না। মরুক, ক্ষতিপূরণ তো মাত্র ৫ লাখ। এটা কোনো ব্যাপার!

আমরা এমন একটা দেশে বাস করি, যে দেশে টাইফয়েডের ফ্রি টিকা দেওয়ার জন্য জোরাজোরি করা হয়, কিন্তু জীবনের তাগিদে রাস্তায় চলাচল করা মানুষদের জীবন রক্ষার্থে ন্যুনতম সেইফটি নিশ্চিত করা হয় না। এ-কোন পাগলের দেশে আমরা আছি? কোন ছাগলের পাল চালায় এই দেশ?

শরীয়াহ কী বলে জানেন?

অনিচ্ছাকৃতভাবে কারোর দ্বারা কেউ মারা গেলে তার ক্ষতিপূরণ হচ্ছে ১০০ উট বা সমপরিমাণ অর্থ প্রদান। বর্তমানে এর বাজার মূল্য কম করে হলেও ২৫ কোটি টাকার ওপর। এরপরও তোমাদের কাছে শরীয়াহ আইন ভালো নয়। ভালো শুধু মরার পর ভিক্ষার মতো ৫ লাখ টাকা অনুদান দেওয়া "জোর যার মুল্লুক তার" সিস্টেম। থাকো তোমার ভালো নিয়ে।

©

Ban IS*CON to save the Nation.
27/10/2025

Ban IS*CON to save the Nation.

এই ভাই এসে বলল স্যার আমি তো লেখা পড়া জানি না,,, কুড়ায় পাইলাম....  একটু পইড়া শুনাইবেন??এরপর বলল স্যার আমি তো গরীব মানুষ -...
26/10/2025

এই ভাই এসে বলল স্যার আমি তো লেখা পড়া জানি না,,, কুড়ায় পাইলাম....
একটু পইড়া শুনাইবেন??

এরপর বলল স্যার আমি তো গরীব মানুষ - এইটা আমার কাছে থাকলে মাইন্সে চোর কইবো....
আপনি রাইখা দেন আর আমারে যা পারেন দেন....

আহারে লোকটা অনেক দয়ালু, এর মূল্য বর্তমান বাজারে কত হইতে পারে একটু আইডিয়া দেন তো,,,.....
।।।।
©

ডাবল স্ট্যান্ডার্ড!
26/10/2025

ডাবল স্ট্যান্ডার্ড!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Your P in IQ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Your P in IQ:

Share