22/09/2023
মেরিন নিয়ে পড়ার স্বপ্ন যাদের, মেরিন নিয়ে জানা-অজানা প্রশ্নের উত্তর খুঁজছো যারা তাদের জন্যই এই পোস্ট-
মেরিন নিয়ে A-Z প্রশ্ন ও উত্তর 👇
মেরিন একাডেমি নিয়ে তোমার মনে কৌতূহলী প্রশ্ন ও অজানা উত্তর নিয়ে আলোচনা করবো আজ। মেরিন বিচিত্রা বইটি নিয়ে পোস্ট করলেই তোমরা বিভিন্ন প্রশ্ন জানতে চেয়ে আমাদের ফোন করছো, ইনবক্সে নক দিচ্ছো, কেউ কেউ মেইলও করেছো। আজ অনেকগুলো প্রশ্নের উত্তর একত্রে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি তোমরা উপকৃত হবে।
👉 শুরুতেই জেনে নিই বাংলাদেশে মেরিন একাডেমি কয়টি আছে ও আসন সংখ্যা কত ?
০৯ টি (গতবারের সার্কুলার অনুযায়ী)
এর মধ্যে সরকারিগুলো হলো-
১. বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম (পুরুষ -১৪০ জন, মহিলা -২০ জন)
২. বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা (শুধুমাত্র পুরুষ -৫০ জন)
৩. বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট (শুধুমাত্র পুরুষ -৫০ জন)
৪. বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল (শুধুমাত্র পুরুষ -৫০ জন)
৫. বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর (শুধুমাত্র পুরুষ -৫০ জন)
৬. মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম। মেরিন বিচিত্রা (পুরুষ -৬৫ জন, মহিলা -০৫ জন)
👉 বেসরকারিগুলো হলো-
১. ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকা (শুধুমাত্র পুরুষ -৮০ জন)
২. ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি, ঢাকা (শুধুমাত্র পুরুষ -৪০ জন)
৩. মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম (শুধুমাত্র পুরুষ -৪০ জন)
[প্রয়োজনীয়তা বিবেচনা করে আসনসংখ্যা কম বেশি হতে পারে]
👉 প্রতিটি প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা কি আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হয় ?
না, সরকারি-বেসরকারি উভয় প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে, মানে একটাই সার্কুলার, একটাই আবেদন ও একটাই ভর্তি পরীক্ষা। ঠিক GST গুচ্ছ বা কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পদ্ধতির মতো।
👉 এবার আসি নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং (মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে) হিসেবে যোগ দিতে আবেদনের যোগ্যতা কী লাগবে ?
প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লিখিত একটি নির্দিষ্ট তারিখে ২২ বছর (পূরুষ /মহিলা) বয়স পর্যন্ত হলে আবেদন করতে পারবে।
💥 শিক্ষাগত যোগ্যতা : SSC+ HSC/সমমান (Science Group)
উভয় পরীক্ষায় কমপক্ষে G.P.A= 3.50 থাকতে হবে। HSC তে Phy এবং Math এ 3.50 থাকতে হবে। একইভাবে HSC এর English এ 3.00 থাকতে হবে। HSC এর English এ যদি কারো 3.00 না থাকে তা হলে শিক্ষার্থী IELTS পরীক্ষায় সামগ্রিকভাবে 5.5 স্কোর থাকলে সে আবেদনের জন্য বিবেচিত হবে।