The University Press Limited (UPL)

The University Press Limited (UPL) A leading publisher in Bangladesh with an aim to build a knowledge-based society. www.uplbooks.com
(2)

প্রতিটি দেশের যেমন রাজনৈতিক ইতিহাস থাকে, থাকে অর্থনৈতিক ইতিহাস, তেমনি সকল রাষ্ট্রেরই আছে আন্তর্জাতিক সম্পর্কেরও ইতিহাস, ...
07/09/2026

প্রতিটি দেশের যেমন রাজনৈতিক ইতিহাস থাকে, থাকে অর্থনৈতিক ইতিহাস, তেমনি সকল রাষ্ট্রেরই আছে আন্তর্জাতিক সম্পর্কেরও ইতিহাস, যার প্রধান নির্মাতা কূটনীতিবিদরা। এই তিনে মিলেই একটি জাতির পূর্ণাঙ্গ ইতিহাস নির্মিত হয়।

কূটনীতিবিদ হিসেবে বর্ণাঢ্য সাফল্যের অধিকারী মাহমুদ হাসানের জীবনের বিচিত্র সব অভিজ্ঞতা চমৎকারভাবে ফুটে উঠেছে তাঁর ‘Serendipity in Diplomacy Between Protocol and Politics: A Memoir’ গ্রন্থে। বইটি মূলত তাঁর ব্যক্তিগত স্মৃতি, পেশাগত অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের অর্জিত ভাবনার এক অপূর্ব সংমিশ্রণ; প্রাজ্ঞ একজন পর্যবেক্ষকের চোখ দিয়ে পাঠক বাংলাদেশের সাথে ভারত, পাকিস্তান, মিয়ানমারের দ্বিপাক্ষিক সম্পর্কের মতো জটিল বিষয়গুলো কিংবা পশ্চিমা দুনিয়ার সূক্ষ্ম কূটনৈতিক সম্পর্কের ব্যাকরণের সাথে পরিচিত হতে থাকবেন বইটির পাতার পর পাতা ধরে।

বছরের পর বছর ধরে পরম যত্নে লিখে রাখা ব্যক্তিগত ডায়েরির সাহায্য নিয়ে রাষ্ট্রদূত মাহমুদ হাসান তাঁর পেশাজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে স্পষ্ট ও নিখুঁতভাবে পাঠকদের সামনে তুলে ধরেছেন এই বইটিতে। আর এই অভিজ্ঞতাই তাঁকে বাংলাদেশ ও পৃথিবী জোড়া পরিবর্তনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে কূটনীতির জটিল দিকগুলো এবং বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর কার্যপদ্ধতি গভীরভাবে বুঝতে সাহায্য করেছে।

এই সমস্ত স্মৃতি, অভিজ্ঞতা ও চিন্তাভাবনার দিকে ফিরে তাকিয়ে তিনি পাঠকদের নিজের জীবনের নানা টুকরো গল্প উপহার দিয়েছেন। তার এই অভিজ্ঞতা পাঠককে একই সাথে একটি উন্নয়নশীল দেশের নানাবিধ চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সতর্ক আলোচনা, সঠিক সিদ্ধান্ত ও জাতীয় স্বার্থের গুরুত্ব অনুধাবন করতে সাহায্য করবে।

'Serendipity in Diplomacy Between Protocol and Politics: A Memoir' বইটিতে লেখকের বিভিন্ন সাফল্য ও চ্যালেঞ্জের গল্প যেমন উঠে এসেছে, তেমনি একটি সুনির্দিষ্ট ও ধারাবাহিক পররাষ্ট্রনীতির গুরুত্বও বিশেষভাবে জোর দিয়ে দেখানো হয়েছে। এক পরিবর্তনশীল বিশ্বে, পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প জানতে আগ্রহী যে-কোনো পাঠকের কাছেই এই স্মৃতিকথাটি অত্যন্ত আনন্দদায়ক ও তথ্যবহুল মনে হবে।
***
ইউপিএল-এর নতুন প্রকাশিত বই 'Serendipity in Diplomacy Between Protocol and Politics: A Memoir'
👉 লেখক: মাহমুদ হাসান
👉 ছাড় মূল্য: ১১২০ টাকা
📖 পৃষ্ঠা সংখ্যা: ৪১৮
🛒 বইটি অর্ডার করতে: আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে। অথবা
📞 সরাসরি কল করুন এই নম্বরে: +8801977733763
***
#মাহমুদ_হাসান⁠ ⁠ ⁠

খুব সামান্য ঘটনা থেকে শুরু হয়েছিল ১৯৯৪ সালে সংসদ বর্জন এবং পরবর্তীকালের রাজনৈতিক সংকট।বরেণ্য আইনজীবী ও দ্বিতীয় তত্ত্বা...
07/09/2026

খুব সামান্য ঘটনা থেকে শুরু হয়েছিল ১৯৯৪ সালে সংসদ বর্জন এবং পরবর্তীকালের রাজনৈতিক সংকট।

বরেণ্য আইনজীবী ও দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ ইশতিয়াক আহমেদের স্মৃতিচারণ The Ishtiaq Papers-এ মিলবে সেই ঘটনা প্রবাহ, জেনারেল নাসিম এর ব্যর্থ অভ্যুত্থান চেষ্টা এবং তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমের বিস্তারিত বিবরণ।

বইটির ২য় সংস্করণের ভূমিকাটি লিখেছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ।

বইটি থেকে সংকটের শুরুর খানিকটা অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো:
---
"Hebron: The Background of the Boycott

It was on 25 Februarv 1994 that Hebron massacre took place. One or more Jewish settlers gunned down 53 Palestinians and wounded 80 during prayers at a Hebron mosque. An unknown group of Jewish extremists "the Zealots of the God of Israel claimed responsibility for the killing. There was debate in the Parliament over the massacre on 1 March 1994 and Begum Zia's young Information Minister blundered. In an unkind dig at the Opposition bench he offended their religious sentiments and sensitivities. He said "the Opposition have suddenly become Muslims. The Opposition took this as an insult. There was an uproar and an apology was demanded. The Minister regretted and withdrew the remark but this did not satisfz the Opposition. Quite naturally mere withdrawal of insult was not enough
The Opposition walked-out and this marked the beginning of the boycott of Parliament by the Opposition. Suranjit Sen Gupta was the non-boycotting loner then
This was not an issue on which the ruling party should have taken on the entire Opposition. On the contrary, the PM's intervention would have been a gracious and dignified gesture and would have gone to enhance her image and at the same time expose the boycott on the demand for apology as a ridiculous stand. Above all it would have been a great good democratic precedent. But by then the ruling party's smugness had grown to be as thick as fat on a turtle's back. The party decided to shield the Information Minister and take on the Opposition.

The boycott that began continued. Who knew then that the ruling party had launched on that day the mainstream Opposition to political power and that they would eventually end up in installing them to power."

ইউপিএল থেকে প্রকাশিত ও 'কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫'- পুরস্কার প্রাপ্ত বই 'বাংলাদেশ পাঠ'-এর সূচিপত্র।***🛒 ব...
07/09/2026

ইউপিএল থেকে প্রকাশিত ও 'কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫'- পুরস্কার প্রাপ্ত বই 'বাংলাদেশ পাঠ'-এর সূচিপত্র।

***
🛒 বইটি অর্ডার করতে: আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে। অথবা
📞 সরাসরি কল করুন এই নম্বরে: +8801977733763
***
#বাংলাদেশ_পাঠ #রাফাত_আলম #ইতিহাস #গবেষণাধর্মী_বই #বাংলাদেশ_বিষয়ক #ননফিকশন_বই

এক লক্ষ বছর আগে পৃথিবীতে অন্তত ছয়টি মানবজাতি বসবাস করত। কিন্তু আধিপত্যের লড়াইয়ে কেবল একটি প্রজাতিই টিকে রইল—কীভাবে সফ...
07/09/2026

এক লক্ষ বছর আগে পৃথিবীতে অন্তত ছয়টি মানবজাতি বসবাস করত। কিন্তু আধিপত্যের লড়াইয়ে কেবল একটি প্রজাতিই টিকে রইল—কীভাবে সফল হলো এই পথচলা? কেন আমাদের শিকারী-সংগ্রাহক পূর্বপুরুষেরা যাযাবর জীবন ছেড়ে একত্রিত হয়ে গড়ে তুলল শহর আর সুবিশাল রাজ্য? কীভাবে আমরা বিশ্বাস স্থাপন করতে শিখলাম দেব-দেবী, কাল্পনিক জাতিসত্তা কিংবা মানবাধিকারে? কোন কৌশলে আমরা আস্থাশীল হলাম টাকা-কড়ি, বই-পত্র আর আইন-কানুনে, আর কেনই-বা স্বেচ্ছায় বরণ করে নিলাম আমলাতন্ত্র, নিয়মানুবর্তিতা কিংবা ভোগবাদের দাসত্ব?

অধ্যাপক ইয়ুভাল নোয়াহ হারারির বিশ্বখ্যাত গ্রন্থ 'স্যাপিয়েন্স'—এর পরিসর সম্পূর্ণ মানব ইতিহাসজুড়ে প্রসারিত। পৃথিবীর বুকে পদচারণকারী প্রথম মানুষ থেকে শুরু করে আমাদের বুদ্ধিবৃত্তি, কৃষি, বৈজ্ঞানিক বিপ্লব, এমনকি আধুনিক যুগের বিধ্বংসী উদ্ভাবন পর্যন্ত এক রোমাঞ্চকর যাত্রা চিত্রিত হয়েছে এই গ্রন্থে। জীববিদ্যা, নৃতত্ত্ব, জীবাশ্মবিদ্যা ও অর্থনীতির চমৎকার অন্তর্দৃষ্টির মিশেলে লেখক বিশ্লেষণ করে দেখিয়েছেন কীভাবে ইতিহাসের অমোঘ প্রবাহ গড়ে-পিটে নিয়েছে মানব সমাজ, চারপাশের জীবজগৎ এবং মানুষের নিজস্ব মনস্তত্ত্বকে।

ইতিহাস আর বিজ্ঞানের এক অপূর্ব মেলবন্ধনে রচিত এই সাড়া-জাগানো গ্রন্থটি আমাদের চিন্তাভাবনা, কাজকর্ম, ঐতিহ্য এবং ভবিষ্যৎকে এক গভীর প্রশ্নের সম্মুখীন করে।

সৈয়দ ফায়েজ আহমেদ ও প্রত্যাশা প্রাচুর্য অনূদিত ‘স্যাপিয়েন্স: মানবজাতির সংক্ষিপ্ত ইতিহাস’ একমাত্র অনুমোদিত ও বৈধ বাংলা সংস্করণ। বইটি মূলত ইতিহাস, বিজ্ঞান ও দর্শনে আগ্রহী পাঠক, গবেষক, সামাজিকবিজ্ঞানের শিক্ষার্থী এবং মানব সভ্যতার বিকাশ নিয়ে কৌতূহলী যে-কোনো পরিপক্ব পাঠকের জন্য একটি অবশ্য পাঠ্য আকর গ্রন্থ।
***
ইউপিএল-এর বেস্ট সেলিং বই 'স্যাপিয়েন্স'
👉 লেখক: ইয়ুভাল নোয়াহ হারারি
👉 অনুবাদক: সৈয়দ ফায়েজ আহমেদ ও প্রত্যাশা প্রাচুর্য
👉 ছাড় মূল্য: ৫২০ টাকা
📖 পৃষ্ঠা সংখ্যা: ৪৮৬

🛒 বইটি অর্ডার করতে: আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে। অথবা
📞 সরাসরি কল করুন এই নম্বরে: +8801977733763
***
#স্যাপিয়েন্স #ইয়ুভাল_নোয়াহ_হারারি #ইতিহাস #হোমো_স্যাপিয়েন্স #মানবপ্রজাতি #বিজ্ঞান #জীববিদ্যা #নৃতত্ত্ব #জীবাশ্মবিদ্যা #প্রাণীজগত

আকবর আলি খানের অন্যতম শ্রেষ্ঠ একটি কাজ ‘Gresham's Law Syndrome and Beyond: An Analysis of the Bangladesh Bureaucracy’ বই...
07/09/2026

আকবর আলি খানের অন্যতম শ্রেষ্ঠ একটি কাজ ‘Gresham's Law Syndrome and Beyond: An Analysis of the Bangladesh Bureaucracy’ বইটি। প্রকাশের পর থেকে এটি বহু চেনাজানা বিষয়েই পাঠকদের নতুন করে ভাবতে বাধ্য করেছে, অজস্র মৌলিক প্রশ্ন ও বিতর্কেরও জন্ম দিয়েছে। বাংলাদেশের আমলাতন্ত্র, প্রশাসন, সরকার পদ্ধতি, স্থানীয় সরকার, রাষ্ট্রব্যবস্থা নিয়ে আগ্রহী যে কারও পছন্দের তালিকায় এই গ্রন্থটি ওপরের দিকেই থাকবে।

১৯৭১ সালে জন্মের পর থেকেই কেন বাংলাদেশ ক্রমাগত শাসনব্যবস্থায় পিছিয়ে যাচ্ছে, সেই কারণটিই আকবর আলি খান এ গ্রন্থে অনুসন্ধান করতে চেয়েছেন। আমলাতন্ত্রের সংকট নিয়ে আলোচনার প্রয়োজনে বইটিতে বাংলাদেশের আমলাতন্ত্রের ঐতিহাসিক বিকাশ নিয়ে পাঠককে একটা ধারণা দেয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী অন্য দেশগুলোর বাস্তব অভিজ্ঞতার সাথে তুলনামূলক আলোচনা হাজির করা হয়েছে এবং স্বাধীনতা-পরবর্তী গৃহীত পদক্ষেপগুলোর প্রভাব মূল্যায়ন করা হয়েছে। বাংলাদেশের আমলাতন্ত্র নিয়ে সবগুলো কমিশনের প্রতিবেদন এবং সেগুলোর পর্যালোচনা, বাস্তবায়ন নিয়েও একটি সম্যক ধারণা এই গ্রন্থে পাঠক পাবেন।
***
👉 ছাড় মূল্য: ৬৪০ টাকা
📖 পৃষ্ঠা সংখ্যা: ৩৮০

🛒 বইটি অর্ডার করতে: আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে। অথবা
📞 সরাসরি কল করুন এই নম্বরে: +8801977733763
***

ইতিহাস ও রাষ্ট্রীয় নীতির সাথে স্থাপত্যের সম্পর্কের একটি অনন্য বিবরণ মিলবে রিচার্ড এম ইটন এর যুগান্তর আনা বই 'ইসলামের উত...
06/09/2026

ইতিহাস ও রাষ্ট্রীয় নীতির সাথে স্থাপত্যের সম্পর্কের একটি অনন্য বিবরণ মিলবে রিচার্ড এম ইটন এর যুগান্তর আনা বই 'ইসলামের উত্থান ও বাংলা সীমান্ত ১২০৪-১৭৬০'-তে।
👉 বইটির ছাড় মূল্য: ৬৪০ টাকা।
📖 পৃষ্ঠা সংখ্যা: ৪৪৭

সুলতানী আমলে বাংলায় মসজিদের যে নতুন স্থাপত্যরীতি গড়ে ওঠে, তার প্রেরণার উৎস কী ছিল? এর উৎস ছিল খড়ে ছাওয়া কুড়েঘর। কুড়েঘরের ছাঁদের যে বাঁকানো গড়ন, তা তৈরি হয় খড়ের ওজনের চাপে।

এই বাঁকানো গড়নটিই পোড়া ইটের ভাষায় রূপান্তরিত হয়েছে সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহের একলাখি সমাধিসৌধের আলতোভাবে বেঁকে আসা ছাদের প্রান্তে।

এরপর থেকে বাংলার স্বাধীন সুলতানদের আমলের শেষ পর্যন্ত সরকারি কিংবা ব্যক্তিগত, হিন্দু বা মুসলমান- যেকোন স্থাপত্যেই খড়ে ছাওয়া কুঁড়েঘরের ছাঁচ বাঙালি স্থাপত্যের একটি অনিবার্য উপাদানে পরিণত হয়।

মসজিদ কিংবা মন্দির, বাঙলার নিজস্ব এই স্থাপত্য রীতিই ছিল সুলতানী আমলের স্থাপত্যের ভাষা।

মোঘল আমলে উত্তর ভারতের স্থাপত্যরীতিকেই আরোপ করা হয় সাম্রাজ্যের ক্ষমতা ও শক্তির নিদর্শন হিসেবে।
***
🛒 বইটি অর্ডার করতে: আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে। অথবা
📞 সরাসরি কল করুন এই নম্বরে: +8801977733763
***
#ইসলামের_উত্থান_ও_বাংলা_সীমান্ত #রিচার্ড_এম_ইটন #বাংলারইতিহাস #মুসলিম_স্থাপত্য #সুলতানীআমল #বাঙালিস্থাপত্য #ইসলামিক

📖 গত ৬মাসে ইউপিএল-এর সর্বোচ্চ বিক্রিত এবং পাঠকনন্দিত ৪৫টি বই দেখে নিন একনজরে! বইগুলো থেকে:👉 যেকোন ১০টি বই একসাথে কিনলে প...
06/09/2026

📖 গত ৬মাসে ইউপিএল-এর সর্বোচ্চ বিক্রিত এবং পাঠকনন্দিত ৪৫টি বই দেখে নিন একনজরে! বইগুলো থেকে:
👉 যেকোন ১০টি বই একসাথে কিনলে পাচ্ছেন ২৮% ছাড়!
👉 যেকোন ২০টি বই একসাথে কিনলে পাচ্ছেন ৩০% ছাড়!
👉 সবগুলো বই একসাথে কিনলে ৩২% ছাড়!
*** (ডেলিভারি চার্জ প্রযোজ্য)

📖 সম্পূর্ণ বইয়ের তালিকা এবং বিস্তারিত দেখতে এই লিংকে ক্লিক করুন: https://docs.google.com/spreadsheets/d/1FcWpSt79BT_oE1yot7AGfbZLaskuDVaBRiLmuaHX_Wc/edit?usp=sharing

***
🛒 অর্ডার করতে: আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে। অথবা
📞 সরাসরি কল করুন এই নম্বরে: +8801977733763
***
#বইঅফার #পাঠক_প্রিয়_বই #সেরা_বই #বইপোকা #জনপ্রিয়_বই

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর চেয়ারম্যান এবং প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহানের দুই খণ্ডের অসাধারণ আত্...
06/09/2026

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর চেয়ারম্যান এবং প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহানের দুই খণ্ডের অসাধারণ আত্মজীবনীর প্রথম খণ্ড—'Untranquil Recollections: The Years of Fulfilment'।

এটি কেবল একজন ব্যক্তিকেন্দ্রিক স্মৃতিকথা নয়, বরং বাংলাদেশের ইতিহাসের এক উত্তাল ও রোমাঞ্চকর দলিল।
বইটির একটি অন্যতম প্রধান আকর্ষণ ১৯৭১ সালের ২৭ মার্চের এক ঐতিহাসিক ও রোমাঞ্চকর স্মৃতি। ঢাকার নবাব আহসানউল্লাহর মেয়ের ঘরের প্রপ্রপৌত্র এবং ফিল্ড মার্শাল আইয়ুব খানের স্যান্ডহার্স্টের সহপাঠীর পুত্র হওয়া সত্ত্বেও রেহমান সোবহান রেহাই পাননি পাকিস্তানি জান্তার হাত থেকে। একজন পাকিস্তানি সামরিক কর্মকর্তার নেতৃত্বে সেই দলের প্রতি হুকুম ছিল— পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত এই প্রখ্যাত অর্থনীতিবিদকে ধরে নিয়ে যাওয়ার। কেন এবং কোন পরিস্থিতিতে সেই হুকুম দেওয়া হয়েছিল, তার এক রোমহর্ষক বিবরণ রয়েছে এই পর্বে।

এই গ্রন্থটি কেবল অধ্যাপক রেহমান সোবহানের আত্মকথনই নয়, বরং এটি পূর্ববাংলার মধ্যবিত্ত উত্থান ও শ্রেণির বিকাশের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ক্রমপঞ্জি। বইটিতে সবিস্তারে বিবৃত হয়েছে পঞ্চাশ ও ষাটের দশকের ঢাকা শহর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখকের কাটানো সময় এবং একজন অর্থনীতিবিদ হিসেবে তাঁর জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ার প্রেক্ষাপট।

পাশাপাশি, ১৯৭১ সালে গণহত্যা শুরু হওয়ার পর সীমান্ত পেরিয়ে তাঁর ভারতযাত্রা, অস্থায়ী সরকার গঠন ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে তাঁর বিশেষ ও কূটনৈতিক ভূমিকা রাখার রোমাঞ্চকর বিবরণও মিলবে এই খণ্ডে। পরিশেষে স্বাধীন বাংলাদেশে তাঁর ঐতিহাসিক প্রত্যাবর্তনের মধ্য দিয়েই সমাপ্ত হয়েছে চমৎকার এই প্রথম খণ্ডটি।
***
👉 ছাড় মূল্য: ৮০০ টাকা
📖 পৃষ্ঠা সংখ্যা: ৪৫০
🛒 বইটি অর্ডার করতে: আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে। অথবা
📞 সরাসরি কল করুন এই নম্বরে: +8801977733763
***

In ‘Reclaiming Bangladesh: Democracy, Governance and Nation Building’, veteran diplomat Ambassador M. Serajul Islam deli...
06/09/2026

In ‘Reclaiming Bangladesh: Democracy, Governance and Nation Building’, veteran diplomat Ambassador M. Serajul Islam delivers an unyielding insider critique of his country's political trajectory. Bringing together 18 years of visionary columns, essays, and public commentary written at great personal risk, this collection exposes the dismantling of electoral integrity, the erosion of judicial independence, and the dangerous co-optation of state institutions.
From dissecting the controversial 15th Constitutional Amendment to mapping the complex geopolitical rivalries between Washington, Delhi, and Beijing, Islam offers a candid assessment of Bangladesh’s constitutional backsliding and foreign policy challenges. Drawing on over three decades of foreign service across four continents, his writings serve as both an urgent historical record of democratic erosion and a principled intellectual blueprint for restoring a sovereign, transparent republic.
Essential reading for political analysts, historians, and citizens alike ‘Reclaiming Bangladesh’ is a powerful testament to the belief that words written with conviction can help shape a nation's destiny.
***
Ambassador M. Serajul Islam (1947–2024) was a distinguished career diplomat, academic, and political commentator. A graduate of the University of Dhaka and Brock University, Canada, his foreign service career spanned over three decades across four continents, including postings in Australia, India, China, the United States, Japan, and Egypt. Among his notable achievements, he spearheaded the establishment of the Tokyo Shahid Minar—the first such monument built outside Bangladesh.
Following his retirement as Bangladesh’s Ambassador to Japan in 2006, he dedicated himself to public intellectual life, authoring over 3,000 essays and columns on democratic governance, state institutions, and foreign affairs. Known for speaking truth to power at significant personal risk, his prolific writings and direct counsel to student leaders and diplomats laid crucial intellectual groundwork during the pro-democracy movement leading up to the mass uprising of August 2024.
***
Price: 1200 Tk
To order the book 'Reclaiming Bangladesh: Democracy, Governance and Nation Building' inbox us your name, address and phone number or directly call us at +8801977733763.
***

'কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫'-অনুষ্ঠানের কিছু মুহূর্ত।
06/09/2026

'কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫'-অনুষ্ঠানের কিছু মুহূর্ত।

Address

R H Home Centre, Suite 232-239, Level 3, 74/B/1 Green Road
Dhaka
1215

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801917733741

Alerts

Be the first to know and let us send you an email when The University Press Limited (UPL) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The University Press Limited (UPL):

Shortcuts

Share

Category