Farzana's Collection & Food Corner

Farzana's Collection & Food Corner We provide fresh homemade food at a reasonable price. The best quality is our Resource. Customer satisfaction is our main focus.

04/08/2026



#স্বাস্থ্যসম্মত #মুখরোচক খাবার

04/08/2026

হতাশাকে জয় করার সবচেয়ে বড় শক্তি হলো, আল্লাহর ওপর তাওয়াক্কুল।
জীবনের পথে ভালো-মন্দ, সফলতা-ব্যর্থতা, আনন্দ-কষ্ট, সবই আসবে।
কিছু ঘটনা আমাদের হাসাবে, কিছু ঘটনা আমাদের ভেঙে দেবে।
কিন্তু একটি জিনিস যদি অটুট থাকে, তাহলে মানুষ কখনো সত্যিকারের পরাজিত হয় না:
আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল।
তাওয়াক্কুল মানে শুধু অপেক্ষা করা নয়। এটি হলো, নিজের সর্বোচ্চ চেষ্টা করা, তারপর ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দেওয়া।

#রেগুলার #খাবার



Farzana's Collection & Food Corner

03/08/2026

নিজেকে সুন্দরভাবে গড়ে তোলা মানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, নিজের ব্যক্তিত্ব, চিন্তা, আচরণ এবং আত্মবিশ্বাসকেও সুন্দর করে তোলা।
তাই নিজেকে এমনভাবে গড়ে তুলুন, যেন আপনার উপস্থিতি মানুষকে মুগ্ধ করে আপনার চেহারায় নয়, আপনার চরিত্রে।

শুভ সকাল সবাইকে 💕💕



#মুগপাকন #পিঠা

02/08/2026

অতীত নিয়ে পড়ে না থেকে , ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন, আর বাঁচুন বর্তমানকে নিয়েই।
যা চলে গেছে, তা আর ফিরে আসবে না। তাই অতীতের ভুলগুলোকে অনুশোচনার বোঝা না বানিয়ে, সেগুলোকে জীবনের শিক্ষক বানান।

বর্তমানকে গ্রহণ করতে শিখুন। আজকের ছোট ছোট সুখ, প্রিয় মানুষদের সান্নিধ্য, নিজের সুস্থতা এবং আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকুন। কারণ মানসিক শান্তি অতীতের স্মৃতিতে নয়, ভবিষ্যতের কল্পনাতেও নয়; তা লুকিয়ে থাকে বর্তমানকে আন্তরিকভাবে বাঁচার মধ্যেই।

যে মানুষ আজকে সুন্দরভাবে বাঁচতে শেখে, সে আগামীকালকেও আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারে।

বেশির ভাগ মানুষের ধারণা, কোনো একটা জিনিস বানাতে আপনার ৪০০ টাকা খরচ হলে সেটা ৪১০ টাকায় বিক্রি করলেই আপনি সৎ ব্যবসায়ী।আর য...
01/08/2026

বেশির ভাগ মানুষের ধারণা, কোনো একটা জিনিস বানাতে আপনার ৪০০ টাকা খরচ হলে সেটা ৪১০ টাকায় বিক্রি করলেই আপনি সৎ ব্যবসায়ী।

আর যদি ৫০০ টাকায় বিক্রি করেন, তাহলে আপনি নাকি “বাটপার”।

সমস্যাটা হলো, অনেকে এখনো বুঝতেই চান না—একটা সাধারণ পণ্য আর একটি ফুড আইটেমের ব্যবসা এক জিনিস না।

খাবারের ক্ষেত্রে শুধু কাঁচামালের দামই খরচ না। এর সঙ্গে থাকে প্রস্তুতি, দক্ষ জনবল, রান্নাঘরের পরিচালনা, গ্যাস-বিদ্যুৎ, প্যাকেজিং, ডেলিভারি অপচয়, কোয়ালিটি কন্ট্রোল, রিস্ক—আর সবশেষে ব্যবসা টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় লাভ।

একই আইটেম সবাই একইভাবে বানায় না। কারও কস্টিং এক না, কারও প্রসেস এক না, কারও উপকরণ এক না, কারও কোয়ালিটির স্ট্যান্ডার্ডও এক না।

যদি সবই এক হতো, তাহলে সব রেস্টুরেন্টের প্রাইসলিস্টও একই হতো। কিন্তু বাস্তবতা সেটা না। কেউ বাজেট ফ্রেন্ডলি , কেউ মিড-রেঞ্জ, কেউ প্রিমিয়াম। অনলাইন হোমমেড ফুড বিজনেসেও একই বিষয় প্রযোজ্য। আমাদের প্রাইসলিস্ট দেখে যারা লাফিয়ে ওঠেন, তাদের আরও প্রিমিয়াম হোমমেড পেইজগুলোর দাম দেখালে কী বলবেন, সেটা আর নাই-বা বললাম।

ব্যবসা মানে খরচের সঙ্গে ১০ টাকা যোগ করে বিক্রি করা না।

ব্যবসা মানে এমনভাবে মূল্য নির্ধারণ করা, যাতে মানের সঙ্গে আপস না করেও বছরের পর বছর একই মান ধরে রেখে টিকে থাকা যায়। কারণ টিকে থাকা ব্যবসাই শেষ পর্যন্ত ভালো ব্যবসা।


31/07/2026

নিজের মতো করে বাঁচুন। চলার পথে পায়ে অনেক আগাছা জড়িয়ে যাবে, সেসব জুতোর তলায় মাড়িয়ে এগিয়ে যান। পথের বাঁকে কিছু কুকুর ঘেউ ঘেউ করবে, সেদিকে তাকানোরও দরকার নেই।

আসসালামু আলাইকুম। জীবনে কিছু দায়িত্ব আমরা নিজের ইচ্ছায় গ্রহণ করি, আর কিছু দায়িত্ব মহান আল্লাহ আমাদের ওপর অর্পণ করেন।দ...
31/07/2026

আসসালামু আলাইকুম।

জীবনে কিছু দায়িত্ব আমরা নিজের ইচ্ছায় গ্রহণ করি, আর কিছু দায়িত্ব মহান আল্লাহ আমাদের ওপর অর্পণ করেন।

দায়িত্ব পাওয়া যেমন সম্মানের, তেমনি তা সততা, ন্যায়, ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে পালন করাও একটি বড় আমানত। কারণ প্রতিটি দায়িত্বেরই একদিন হিসাব দিতে হবে।

তাই আমাদের চেষ্টা হওয়া উচিত, যে অবস্থানেই থাকি না কেন, মানুষের হক আদায় করা, ন্যায়ের পথে থাকা এবং নিজের দায়িত্ব যথাসাধ্য নিষ্ঠার সঙ্গে পালন করা।

আজ পবিত্র জুম্মার এই বরকতময় দিনে মহান আল্লাহর কাছে একটাই প্রার্থনা—

হে আল্লাহ, আপনি আমার কাঁধে যে দায়িত্ব অর্পণ করেছেন তা সঠিকভাবে পালন করার তাওফিকও দান করুন। আমার সীমাবদ্ধতাগুলো আপনার অসীম রহমতে পূর্ণ করে দিন। আমার সিদ্ধান্তে হিকমত, কাজে বরকত এবং অন্তরে তাকওয়া দান করুন। আমিন। 🤲

আল্লাহ আমাদের সবাইকে ন্যায়, সততা ও আমানতদারির সঙ্গে জীবন পরিচালনা করার তাওফিক দান করুন।
জুম্মা মোবারক। 🌸

যখন দেখবেন সবকিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন একবার থেমে নিজেকে মনে করিয়ে দিন, সবকিছু নিয়ন্ত্রণ করার দায়...
29/07/2026

যখন দেখবেন সবকিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন একবার থেমে নিজেকে মনে করিয়ে দিন, সবকিছু নিয়ন্ত্রণ করার দায়িত্ব কখনোই আপনার ছিল না।

মানুষ চেষ্টা করতে পারে, পরিকল্পনা করতে পারে, সর্বোচ্চটুকু দিয়ে পথ চলতে পারে। কিন্তু ফলাফলের মালিক একমাত্র আল্লাহ।

জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন লড়াই নয়, মেনে নেওয়াটাই সবচেয়ে বড় শক্তি। কারণ সব দরজা জোর করে খুলতে হয় না। কিছু দরজা বন্ধ হয়, যাতে আল্লাহ আমাদের জন্য আরও উত্তম কোনো পথ খুলে দিতে পারেন।

যা বদলাতে পারবেন, তা বদলানোর চেষ্টা করুন। আর যা আপনার সাধ্যের বাইরে, তা আল্লাহর ওপর ভরসা করে ছেড়ে দিন। কারণ তাওয়াক্কুল মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয়, বরং সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফল আল্লাহর হাতে সঁপে দেওয়া।

অনেক সময় আমরা যা হারানো মনে করি, আল্লাহ সেটাকেই আমাদের জন্য রহমতের সূচনা বানিয়ে দেন। তাই প্রতিটি ফয়সালার পেছনেই তাঁর প্রজ্ঞার ওপর বিশ্বাস রাখুন।

মনে রাখবেন, হৃদয়ের সবচেয়ে গভীর প্রশান্তি তখনই আসে, যখন মানুষ নিজের ইচ্ছার চেয়ে আল্লাহর ফয়সালার ওপর বেশি ভরসা করতে শেখে। 💕💕💕

কিছু ঋণ পরিশোধ করার সামর্থ্য আমাদের থাকে না 💔শুভ সকাল 💕💕
23/07/2026

কিছু ঋণ পরিশোধ করার সামর্থ্য আমাদের থাকে না 💔
শুভ সকাল 💕💕

সামান্য কথার আঘাতে প্রচন্ড রকম কেঁদে অস্থির হয়ে ওঠা এই আমিটা ও একদিন নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকতে পারে।হাজার অবহেলা আর একাকি...
22/07/2026

সামান্য কথার আঘাতে প্রচন্ড রকম কেঁদে অস্থির হয়ে ওঠা এই আমিটা ও একদিন নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকতে পারে।

হাজার অবহেলা আর একাকিত্ব সহ্য করে স্থির হতে ও এখন আর ভাবতে হয় না।

কারন সময় তাকে তার সাথে নিয়ে চলতে চলতে মানিয়ে নিয়ে মেনে নেওয়া শিখিয়ে দিয়েছে।

Address

Block-E, Road-5, Banasree
Dhaka
1219

Telephone

+8801913696360

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farzana's Collection & Food Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farzana's Collection & Food Corner:

Shortcuts

Share