04/01/2023
ওগো শীত, ওগো শুভ্র, হে তীব্র নির্মম, তোমার উত্তরবায়ু দুরন্ত দুর্দম অরণ্যের বক্ষ হানে। বনস্পতি যত থর থর কম্পমান, শীর্ষ করি নত আদেশ-নির্ঘোষ তব মানে। “জীর্ণতার মোহবন্ধ ছিন্ন করো’ এ বাক্য তোমার ফিরিছে প্রচার করি জয়ডঙ্কা তব দিকে দিকে। কুঞ্জে কুঞ্জে মৃত্যুর বিপ্লব করিছে বিকীর্ণ শীর্ণ পর্ণ রাশি রাশি শূন্য ...