15/06/2026
কোনো কনট্রোভার্সিতে জড়াতে চাইনি দেখে প্রথম থেকে চুপ ছিলাম। কিন্তু আর চুপ থাকা যাচ্ছে না।
যেই হারে আমাদের পেইজের পোস্টের ক্যাপশন থেকে শুরু করে ছবি, এমনকি ড্রেসের ডিজাইন পর্যন্ত চুরি হচ্ছে, এটা আমাকে খুব খুব খুব হতাশ করে দিচ্ছে।
একেকটা ড্রেসের ডিজাইন বের করতে আমরা কত রাত জেগে থাকি, কত খোঁজাখুঁজি করি, কত চিন্তা করি—সেটা শুধু আমরাই জানি। ধুম করে একটা কাপড় এনে ধুম করে কোনো ডিজাইন দিয়ে দেই না। অনেক ভেবেচিন্তে, অনেক ঘাঁটাঘাঁটি করে তারপর একটা ডিজাইন ফাইনাল করি।
আর কিছু চুন্নি খুব সহজেই সেগুলো হুবহু কপি করে নিজেদের পেইজে পোস্ট করে দেয়। ব্যক্তিগতভাবে বলার পরও থামছে না। এতটুকু সেলফ রেসপেক্টও কি নাই এদের? ন্যূনতম যোগ্যতা যদি না-ই থাকে, তাহলে কিসের ভিত্তিতে ব্যবসা করতে আসছে এরা?
আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের ডিজাইন কপি করার পর যুক্তি দেয়—“পিন্টারেস্টে এমন ডিজাইন হাজারটা আছে!” তাই নাকি? তাহলে আমাদের পেইজে আপলোড দেওয়ার আগে সেই ডিজাইনগুলো চোখে পড়ে না কেন? আমরা আপলোড দেওয়ার পরই হঠাৎ পিন্টারেস্টে একই ডিজাইন খুঁজে পাওয়া যায়?
আমরা একটা কাপড় এনে দিনের পর দিন বসে থাকি, কোন কাপড়ের সাথে কোন ডিজাইন যাবে, কেমন কাজ হবে, কেমন লুক আসবে—এসব নিয়ে কত টেনশন কাজ করে! আর কিছু মানুষ সেই পরিশ্রমটুকু এক মিনিটে চুরি করে ফেলে।
ওয়ার্ন করার পরও যারা হুবহু কপি করে যাচ্ছে, পরের বার কিন্তু সরাসরি এক্সপোজ করব। তখন আর কিছু বলার সুযোগ থাকবে না।