Pustoq

Pustoq "Pustoq" is an online based bookstore where you can find books from various publications. Just hit u

অর্ডার করার প্রক্রিয়া

পুস্তক থেকে বই সংগ্রহ করা প্রক্রিয়া :

১. ইনবক্সে বইয়ের নাম দিন।

২. মূল্য জানালে ডেলিভারি খরচসহ বিকাশে (ক্যাশ ইন, সেন্ড মানি ) অথবা রকেটে মূল্য পরিশোধ করুন।

৩. বইয়ের মূল্য পরিশোধ করে যে নাম্বার থেকে মূল্য পরিশোধ করেছেন ঐ নাম্বারটির শেষ তিন ডিজিট, সাথে আমাদের যে নাম্বারে পাঠিয়েছেন তার শেষ তিন ডিজিট ইনবক্সে দিন।

৪. আমরা কনফার্ম করলে যে ঠিকানায় বই পাঠাতে হবে সেই ঠিকানা এবং

অবশ্যই মোবাইল নাম্বার দিন।

৫. ২-৫ কর্মদিবসের মধ্যে আপনার ঠিকানায় বই পৌঁছে যাবে।


যে-কোনো মতামত, অভিযোগ, পরামর্শ জানাতে ভুলবেন না।

জল নেই, পাথর - ওবায়েদ হকএকটা খুনের চিন্তা মাথায় নিয়ে আমি শহরের রাস্তায় হাঁটছি। ভাবছি, যে মৃত্যু কামনা করছে তাকে মারলে সে...
06/09/2024

জল নেই, পাথর - ওবায়েদ হক

একটা খুনের চিন্তা মাথায় নিয়ে আমি শহরের রাস্তায় হাঁটছি। ভাবছি, যে মৃত্যু কামনা করছে তাকে মারলে সেটা খুন হবে নাকি উপকার করা হবে? রাস্তায় কত মানুষজন দেখা যাচ্ছে, কেউ চলছে পায়ে, কেউ চাকায়। আমি মুখগুলো দেখছি, প্রায় প্রত্যেকটা মুখ আমার চেনা। যে লোকটা হনহন করে হেঁটে আসছে, তাকে দেখে মনে হচ্ছে জরুরি কাজে দেরি হয়ে যাচ্ছে তার, আসলে সে এভাবেই হাঁটে। দিনের অর্ধেক সময় কাটায় চায়ের দোকানে, কমদামি সিগারেট খায়।
ছুটির দিনে যে মহিলাটা কোচিং থেকে বাচ্চা নিয়ে বাসায় ফিরছে, তাকেও চিনি আমি, সিটি কর্পোরেশনে চাকরি করে সে, সব সময় একটাই বোরকা পরে। তার স্বামীকে নতুন নতুন শার্ট গায়ে প্রায়ই কমবয়সী একটা মেয়ের সাথে রিকশায় দেখা যায়। মোটর সাইকেলে যে পেটমোটা লোকটা এইমাত্র হর্ন বাজাতে বাজাতে পার হয়ে গেল, তাকে একদিন মিছিলে দেখেছিলাম, সামনের লাইনে থাকার জন্য বাচ্চাদের মতো কনুই দিয়ে ঠেলাঠেলি করছে। ফোনের পর্দায় চোখ রেখে বোকা ডোডো পাখির মতো হাঁটতে থাকা ছেলেটা, সাইকেলে গলগণ্ডের মত কলসি বেঁধে ধীর লয়ে প্যাডেল ঘুরানো দুধওয়ালা, রিকশায় ফেরা বিধ্বস্ত পতিতা, এইসব মুখ দেখছি আর ভাবছি, এই মানুষগুলোকে কি আমি খুন করতে পারবো?
যার মনে দুঃখ নেই, কষ্ট নেই, অনুশোচনা নেই, মায়া নেই তার দ্বারা ভয়ানক সব কাজ করা সম্ভব। যতই ভাবছি, ততই নিজেকে খুব বিপজ্জনক মনে হচ্ছে।

অসাধারণ এই বইটি আপনার সংগ্রহে রাখতে আজই অর্ডার করুন আমাদের ইনবক্সে।

জন-অরণ্য - শংকর১৯৭৩ সালে দেশ পত্রিকার পুজো সংখ্যায় ছাপা হয় শংকরের জন অরণ্য উপন্যাসটি। এই উপন্যাসেরই চরিত্র সুধন্যবাবু। ক...
15/07/2024

জন-অরণ্য - শংকর

১৯৭৩ সালে দেশ পত্রিকার পুজো সংখ্যায় ছাপা হয় শংকরের জন অরণ্য উপন্যাসটি। এই উপন্যাসেরই চরিত্র সুধন্যবাবু। কলকাতা তখন নানা সমস্যায় জর্জরিত। একদিকে বেকার যুবকদের ছড়াছড়ি আরেকদিকে নকশাল আন্দোলন। বেশ টালমাটাল পরিস্থিতি। আর সেই পরিস্থিতি নিয়েই লেখা জন-অরণ্য। দেশ পত্রিকার পুজো সংখ্যা যেদিন বের হয় সেদিনই উপন্যাসটি পড়ে শংকরকে ফোন করেন চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। সেসময় শংকর বাড়ি ছিলেন না। ফিরে এসে স্ত্রীর কাছে খবর পান। সত্যজিৎ রায় উপন্যাসটি অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করতে চান। ১৯৭৬ সালে মুক্তি পায় সত্যজিৎ রায় পরিচালিত জন- অরণ্য চলচ্চিত্রটি।

অর্ডার করতে ইনবক্সে করুন 🌸

মুখোশের দিন বৃষ্টির রাত - সুহান রিজওয়ানমধ্যরাতে একদল অস্ত্রধারীর হাতে নড়ে উঠেছে ষড়যন্ত্রের পর্দা। মুখোশের দাবিতে সবাইকে ...
14/07/2024

মুখোশের দিন বৃষ্টির রাত - সুহান রিজওয়ান

মধ্যরাতে একদল অস্ত্রধারীর হাতে নড়ে উঠেছে ষড়যন্ত্রের পর্দা। মুখোশের দাবিতে সবাইকে বারুদগন্ধে মাতাল করে একটা কুঁড়ি ফুটছে শহরের রাস্তায়। ঝড়ের রাতে লোকালয় থেকে দূরে এক নির্জন বাংলোয় সমবেত হচ্ছে কয়েকজন মানুষ। কী ঘটবে সেই দুর্যোগের রাতের শেষে?

অসাধারন এই বইটি আপনার সংগ্রহে রাখতে আজই অর্ডার করুন 🌼

🔥বই: অতঃপর মরিসাকি বইঘর (ব্ল্যাক এডিশন)❑লেখক: সাতোশি ইয়াগিসাওয়া❑রূপান্তর : সালমান হক❑পৃষ্ঠা সংখ্যা : ১৪০ (আনুমানিক)❑অনুব...
24/06/2024

🔥বই: অতঃপর মরিসাকি বইঘর (ব্ল্যাক এডিশন)
❑লেখক: সাতোশি ইয়াগিসাওয়া
❑রূপান্তর : সালমান হক
❑পৃষ্ঠা সংখ্যা : ১৪০ (আনুমানিক)
❑অনুবাদ : সালমান হক
❑প্রকাশনা : অবসর প্রকাশনা সংস্থা
❑প্রি-অর্ডার মূল্য : ৫০০৳
🕒 প্রি-অর্ডার চলবে : ২৫ জুন ২০২৪ পর্যন্ত

⚠️ বি.দ্র: ব্ল্যাক এডিশন শুধু মাত্র যারা প্রি-অর্ডার করবেন সেই সকল পাঠকরাই পাবেন।

ফ্ল্যাপ:
অতঃপর মরিসাকি বইঘরে পাঠকেরা আরো একবার ফিরে যাবেন টোকিওর জিমবোচোতে। সেকেন্ডহ্যান্ড বইপ্রেমীদের জন্যে জায়গাটা রীতিমতো স্বর্গ। ইতিহাস, সাহিত্য, সিনেমা বা বিড়াল- আপনার যে বিষয়েই বই দরকার হোক না কেন, তার খোঁজ পাবেন এখানে। রাস্তার কোলাহল থেকে দূরে এই সড়কে কৌতূহলী পাঠকেরা এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে বেড়ায় বইয়ের খোঁজে।
তাকাকোর মামা সাতোরু মরিসাকি বইঘরের বর্তমান মালিক। বিবাহ-বার্ষিকীর উপহার হিসেবে মামা-মামীকে একান্তে কিছুদিন ছুটি কাটানোর সুযোগ করে দেয় তাকাকো। আরো একবার তার জায়গা হয় মরিসাকি বইঘরের উপরতলায়। প্রথমে রাজি না হলেও পরে তাকাকোর হাতে কয়েক দিনের জন্যে বইঘর সামলানোর দায়িত্ব দিয়ে যায় সাতোরু মামা।
বেশ কিছুদিন ধরেই তাকাকোর মনে হচ্ছিল সাতোরু মামা কেমন যেন অদ্ভুত আচরণ করছে। কিন্তু কেন? মোমোকো মামী তো ফিরে এসেছে। আর রাস্তার অপর পাশের ক্যাফেতে প্রায়শই লাল ছাতা হাতে যে মহিলা আসে, তার পরিচয়ই বা কি?
মরিসাকি বইঘরের দিনগুলোর পরবর্তী এই কিস্তিতে আগের চরিত্রগুলোর পাশাপাশি দেখা মিলবে আরো কিছু নতুন চরিত্রের। যাদের গল্প আপনাদের হাসাবে, কাঁদাবে, দাগ কাটবে অন্তরে।

মুক্তির পথ খুঁজি,খাঁচায় বন্দি পাখির কষ্ট এখন আমি বুঝি!কিঙ্কর আহসানের Kingkor Ahsan "বাঘবিধবা"কোনো উপন্যাস নয় বরং ১৭টি ছ...
04/06/2024

মুক্তির পথ খুঁজি,

খাঁচায় বন্দি পাখির কষ্ট এখন আমি বুঝি!

কিঙ্কর আহসানের Kingkor Ahsan "বাঘবিধবা"কোনো উপন্যাস নয় বরং ১৭টি ছোট গল্পের সংকলন।

যেখানে ফিল্ম ইণ্ডাষ্ট্রিতে সুপারস্টার হওয়ার আক্ষেপ থেকে ফিলিম কাননের গল্প থেকে শুরু করে দেশের সব থেকে লম্বা মানুষ জান্নাত আলীর পছন্দের মানুষ সালমাকে মনের কথা না জানানোর গল্পের সাথে সাথে সুজনের মানুষ পাখি হয়ে ওঠা, লেখকের শৈশবের চিরচেনা কুকপালানি,বোম্বাস্টিং, স্যারের হাতে মার খাবার গল্পের সাথে অথবা সেই হিমুর সাথে ভুরিভোজ,মোহাম্মদপুরে কাকাবাবু বা চাচা চৌধুরী এর সাথে সাবুর জন্য হাড়িতে হাড়িতে বিরিয়ানির ব্যবস্থা এমন এক সুন্দর জগৎ থেকে ঘুরে আসতে পারেন।

অর্ডার করতে ইনবক্সে করুন 🌸

ফার্স্ট পার্সন ১ & ২ - ঋতুপর্ণ ঘোষ (ইন্ডিয়ান অরিজিনাল)স্টক সীমিত"প্রয়াত ঋতুপর্ণ ঘোষের গদ্যগ্রন্থ 'ফার্স্ট পার্সন'৷ এই বহ...
04/06/2024

ফার্স্ট পার্সন ১ & ২ - ঋতুপর্ণ ঘোষ (ইন্ডিয়ান অরিজিনাল)
স্টক সীমিত

"প্রয়াত ঋতুপর্ণ ঘোষের গদ্যগ্রন্থ 'ফার্স্ট পার্সন'৷ এই বহুমুখী সৃষ্টিশীল প্রতিভার একটি উল্লেখযোগ্য দিক ছিল, লেখালেখি৷ সারা জীবন ধরে নানা বিষয় নিয়ে ভেবেছেন তিনি৷ ব্যস্ততার মধ্যেও একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকার রবিবারের ক্রোড়পত্র সম্পাদনার কাজ করেছেন৷ সেই সম্পাদকীয়গুলি তিনি লিখতেন, 'ফার্স্ট পার্সন' শিরোনামে৷ এই সব গদ্য রচনায় উঠে এসেছে তাঁর চিন্তাভুবনের বহুমাত্রিকতা৷
ঋতুপর্ণের অবচেতনায় সব সময়ই প্রখর হয়ে থাকত রবীন্দ্রনাথের উপস্থিতি৷ রবীন্দ্রনাথকে তিনি নানা দিক থেকে এবং নানা ভাবে ধরতে চেয়েছেন, আবিষ্কার করতে চেয়েছেন৷ আর তাঁর আর একটি প্রিয় বিষয়, যৌনতা৷ নর-নারীর সম্পর্ক ও তাদের ভিতরকার যৌনতা নিয়ে ঋতুপর্ণ নিরন্তর ভেবেছেন, নিজের উদ্ভাবনী শক্তি, সৃষ্টিশীলতা ও যুক্তি-মেধার মিশেলে যৌনতার জটিলতায় বার বার প্রবেশ করতে চেয়েছেন ও খনন চালিয়েছেন৷ তাকে বুঝে নিতে চেয়েছেন আপ্রাণ এবং নিজের মতো করে বোঝাতেও চেয়েছেন৷ এ ছাড়াও রয়েছে সিনেমা তৈরির নানা প্রেক্ষিত ও সে বিষয়ে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও বিশ্বাসের বর্ণনা৷
ঋতুপর্ণের মনোজগতের এক সার্থক প্রতিফলন এই সংকলন৷ আর রয়েছে দুর্লভ সব ছবি৷ কোনও ছবিতে তিনি বিস্ময়াভূত হয়ে তাকিয়ে আছেন, কখনও তিনি এলোমেলো, কোথাও তিনি মেধাচ্ছন্ন ভাবুক, আবার কখনও তিনি সৃষ্টিতে মগ্ন৷ কোনও ছবিতে তাঁর ঠোঁটে সিগারেট, কোথাও তিনি নৃত্যে সৃষ্টিশীল, কখনও বিষণ্ণ বা উদাস, আবার কখনও উচ্ছ্বাসে ঝলমলিয়ে উঠেছেন৷ বইটি সম্পাদনা করেছেন, নীলা বন্দ্যোপাধ্যায়৷ "

অসাধারন এই বইযুগল আপনার সংগ্রহে রাখতে আজই অর্ডার করুন আমাদের ইনবক্সে 🌼

সেরা সন্দেশ- সত্যজিৎ রায় (ইন্ডিয়ান অরিজিনাল) (Pre Order)কত ছবি, তার আর ইয়ত্তা নেই। কুড়ি বছরের সেইসব লেখা আর ছবির থেকেই...
03/06/2024

সেরা সন্দেশ- সত্যজিৎ রায় (ইন্ডিয়ান অরিজিনাল) (Pre Order)

কত ছবি, তার আর ইয়ত্তা নেই। কুড়ি বছরের সেইসব লেখা আর ছবির থেকেই বেছে নিয়ে, ছেকে নিয়ে বার করা হল এই অসামান্য সংকলন-সেরা সন্দেশ । কী আছে সেরা সন্দেশ্যে ? এর উত্তরে বলতে হয়, কী নেই ? রবীন্দ্রনাথের নাটিকা, শরদিন্দুর সদাশিবের কাণ্ডকাহিনী, তারাশঙ্করের গল্প, অজিত দত্তের ছড়া,
সৃষ্টি নিয়েই এই দারুণবৈচিত্ৰ্যময় সংকলন । শুধু গল্প-কবিতা-প্রবন্ধ-ছড়া-শিকারকাহিনী-গোয়েন্দা উপাখ্যান-রূপকথা-অ্যাডভেনচার-ইতিহাস বা বিজ্ঞানই নয়, ম্যাজিক-ধাঁধা-হেঁয়ালি, ছবি আর শব্দের খেলা, এমনকি কাটুনিও বাদ যায়নি । সেরা সন্দেশ বাছাই করার দায়িত্ব পালন করেছেন তিনজনে-লীলা মজুমদার, নলিনী দাশ ও সত্যজিৎ রায় । মাসিক সন্দেশ সম্পাদনার ভারও এরা তিনজনেই বহন করে আসছেন বহুদিন থেকে। রচনা নির্বাচনের পর সেগুলিকে সাজিয়ে দেবার কাজটা করেছেন সত্যজিৎ রায় । অজস্র নতুন ছবি এঁকেছেন তিনি এই সংকলনটির জন্য । সেরা সন্দেশ যেন একটি রেখে দেবার মতো বই হয়, এই কথাটা মনে রাখা হয়েছিল। যেমন রচনা নির্বাচনের সময়, তেমনি বইয়ের অঙ্গসজ্জার পর্বে ।
এই সংকলন। তাই শুধু আজকের দিনের ছেলেমেয়েদের জন্য নয়, আগামী যুগের শিশুরাও য়াতে বহুকাল ধরে এর কদর করে।
অসাধারণ এই বইটি আপনার সংগ্রহে রাখতে আজই অর্ডার করুন আমাদের ইনবক্সে।

মুখোশের দিন বৃষ্টির রাত - সুহান রিজওয়ান মধ্যরাতে একদল অস্ত্রধারীর হাতে নড়ে উঠেছে ষড়যন্ত্রের পর্দা। মুখোশের দাবিতে সবাইকে...
02/06/2024

মুখোশের দিন বৃষ্টির রাত - সুহান রিজওয়ান

মধ্যরাতে একদল অস্ত্রধারীর হাতে নড়ে উঠেছে ষড়যন্ত্রের পর্দা। মুখোশের দাবিতে সবাইকে বারুদগন্ধে মাতাল করে একটা কুঁড়ি ফুটছে শহরের রাস্তায়। ঝড়ের রাতে লোকালয় থেকে দূরে এক নির্জন বাংলোয় সমবেত হচ্ছে কয়েকজন মানুষ। কী ঘটবে সেই দুর্যোগের রাতের শেষে?

অসাধারন এই বইটি আপনার সংগ্রহে রাখতে আজই অর্ডার করুন 🌼

ঠিকানা-নবনীতা দেবসেন (ইন্ডিয়ান অরজিনাল)ট্যাক্সি না নিয়ে উপায় নেই, ভীষণ দেরি করে ফেলেছে ঝিল্লী। স্বভাব আর শুধরোলো না। দ...
02/06/2024

ঠিকানা-নবনীতা দেবসেন (ইন্ডিয়ান অরজিনাল)

ট্যাক্সি না নিয়ে উপায় নেই, ভীষণ দেরি করে ফেলেছে ঝিল্লী। স্বভাব আর শুধরোলো না। দেরি তার হবেই হবে। হাত তুলে ইয়েলো ক্যাবটা থামাল । উঠে বসে উদগ্রীব সুরে বলল-"মেট! মেট্রোপলিটান মিউজিয়াম।”

দুটোর সময়ে পুলকদা দাঁড়িয়ে থাকবে বলেছে সিঁড়ির ওপরে। এখনই দুটো বেজে গেছে। ঠিক আন্দাজ করতে পারেনি ঝিল্লী, বাড়ি থেকে বেরিয়ে হেঁটে সাবওয়েতে গিয়ে ট্রেন ধরে, আবার হেঁটে খুঁজে পেতে মেট্ পর্যন্ত পৌঁছোতে কতক্ষণ লাগবে। ট্যাক্সি নেবার বিলাসিতা সে নিউইয়র্কে এসে মোটেই করে না। কিন্তু পুলকদা যা খ্যাপা। দেরি দেখলে আবার কোথাও চলে-টলে না যায়। বসবামাত্র একটা যান্ত্রিক গলায় রেকর্ডেড মেসেজ বেজে উঠল—“বেল্টটা বেঁধে বসুন দয়া করে। কেননা, আপনি আমাদের কাছে অতি মূল্যবান।” শুনেই রাগ হতে থাকে ঝিল্লীর। এই উন্মাদ শহরের কাছে কোনো মানুষই মূল্যবান নয়। কি অমানুষিক ব্যস্ততা এই ম্যানহ্যাটানে। যে যার আপন ধান্দায় ঘুরছে— মানুষকে যেন মানুষ বলেই মনে করে না এরা। ভাবতে ভাবতে ঝিল্লীর মনে হলো সে বুঝি ঘুমিয়ে পড়ছে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, মনে হলো যেন বাংলা ভাষা শুনছে, বাংলা কবিতা—ওটা কী? সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা না? ওই যে “কেউ কথা রাখেনি?" নিউইয়র্কের ট্যাক্সিতে সুনীলের কবিতার টেপ বাজছে? "তেত্রিশ বছর কাটল। কেউ কথা রাখেনি।"

অধীর ঝিল্লী কাচের দেওয়ালে টক্ টক টোকা মারে। যুবক ড্রাইভারটি আয়নায় সপ্রশ্ন চোখাচোখি করে। মুখ ফেরায় না। -আপনি বাঙালি?

— জী!

অসাধারন এই বইটি আপনার সংগ্রহে রাখতে আজই অর্ডার করুন আমাদের ইনবক্সে 🌼

Mighty punch studio - এর সকল কমিক্স পাওয়া যাচ্ছে পুস্তকে। ১৫% ছাড়ে আপনার পছন্দের mighty punch -এর কমিক্স সংগ্রহে রাখতে আ...
06/04/2024

Mighty punch studio - এর সকল কমিক্স পাওয়া যাচ্ছে পুস্তকে।

১৫% ছাড়ে আপনার পছন্দের mighty punch -এর কমিক্স সংগ্রহে রাখতে আজই অর্ডার করুন আমাদের ইনবক্সে।

*স্টক সীমিত।

মানদাসুন্দরীর কাঁথা - তাপস রায় সাল ১৮৩০। বাংলার এক জমিদার বরদাকান্ত মহাশয় তাঁর কন্যার মানদার বিবাহ দিলেন যশোহরের জমিদার ...
02/04/2024

মানদাসুন্দরীর কাঁথা - তাপস রায়

সাল ১৮৩০। বাংলার এক জমিদার বরদাকান্ত মহাশয় তাঁর কন্যার মানদার বিবাহ দিলেন যশোহরের জমিদার কৃষ্ণমোহনের সাথে। কৃষ্ণমোহন বয়সে মানদার বাবার চেয়েও বড়, এটি তাঁর দ্বিতীয় বিবাহ। স্ত্রীবিয়োগের পর বংশরক্ষার উদ্দেশ্যে তিনি আরেকটি বিবাহ করলেন। এদিকে সেই জমিদারবাড়ির খাস পরিচারিকা গোলাপি নতুন বউকে সায়েস্তা করার নানান ফন্দি করতে থাকে।

ফুলের মত নিষ্পাপ মেয়ে মানদা সেসব কিছুই টের পায় না। সে সমাজের চোখরাঙানিকে পরোয়া না করে নির্দ্বিধায় বাড়িময় ঘুরে বেড়ায়। কয়েকদিনের মধ্যে সে তাঁর স্বামী, দেওর ও ভাসুরঠাকুরের বিশেষ স্নেহের পাত্রী হয়ে ওঠে। এমন সময়ে একদিন সে তাঁর মায়ের কাছ থেকে পায় এক সুন্দর নক্সি কাঁথা। সেই কাঁথা বোনা শুরু করেন মানদার দিদিমা, তারপর কিছু অংশ করেন তার মা এবং এবারে মা প্রসন্নময়ী তাঁকে এই কাঁথাটি সম্পূর্ণ করার দায়িত্ব দেন।

মানদার সামনে ক্রমেই নতুন দিগন্ত খুলে যেতে থাকে। সে তার ঘরের ভেতরেই তৈরি করে ফেলে এক গোপন পাঠশালা। এখানে বাড়ির সব মেয়েরা পড়াশোনা শেখে আর তার বদলে তারা মানদাকে শেখায় কাঁথা বানানোর বা নক্সা করার বিভিন্ন পদ্ধতি। পড়াশোনার সাথে সাথে এইসব অন্তঃপুরবাসিনী মেয়েরা যেমন জ্ঞানের আলোয় আলোকিত হয়, তেমনি সৃষ্টি করতে থাকে একের পর এক অসাধারণ ছবি এঁকে নক্সা করা কাঁথা। সেই কাঁথায় ছবি এঁকে তারা ফুটিয়ে তোলে নিজেদের জীবন কাহিনী, নামধাম সমেত সেই কাঁথা হয়ে ওঠে পরবর্তী সময়ে এক অমুল্য সম্পদ।

অসাধারন এই বইটি আপনার সংগ্রহে রাখতে আজই অর্ডার করুন 🌼

Address

Dhaka

Telephone

+8801601403036

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pustoq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pustoq:

Share

Category