27/07/2024
ন্যায়ের পথে আছেন যারা,
তাঁদের মৃত্যু নয়তো হারা।
ত্যাগ যখন ন্যায়ের জন্য,
মৃত্যুতে তখন তারা ধন্য।
অন্যায়ের সঙ্গ দেও যারা
এই কথা কি জানো না তোমারা,
শেষ পরিণতি হয় না ভালো
অন্যায় হারায় নকল আলো।
ন্যায় আবারো উঠবে জ্বলে,
আঁধার হারাবে আলোর তলে।
লেখক: Santo Islam