meherima jahan shoop

meherima jahan shoop Digital online shoop

10/06/2024
With Md Alam – I just got recognized as one of their top fans! 🎉
10/06/2024

With Md Alam – I just got recognized as one of their top fans! 🎉

আমার এক টিচার বলতেন, জীবনে যা কিছু করো নিজেকে খুশি রাখার মাধ্যম অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এত এক...
05/06/2024

আমার এক টিচার বলতেন, জীবনে যা কিছু করো নিজেকে খুশি রাখার মাধ্যম অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এত এক্ট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয়। বিশেষ করে মানসিকভাবে।

তোমার মন খারাপ তুমি হেমন্তের গান শুনো, নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও, বিকেল বেলা মিষ্টি রোদে আপনমনে নিজের সাথে কথা বল, পছন্দের লেখকের ব‌ই পড়ো। নিজের কোন বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখবে।

অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ, দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোন বুদ্ধিমান মানুষের কাজ না। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো। যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো।

পুরানো কোন স্মৃতি মনে করো, হাসো, কাঁদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাধের প্রয়োজন না হয়।

যদি কোন কাজে সফল হ‌ও নিজেকে ট্রিট দাও, যদি অকৃতকার্য হ‌ও নিজের সাথে অভিমান কর, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হ‌ও। তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না।

অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তুমি কষ্ট পাবে, পারলে তুমিই পারবে। রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নরমালাইজ করতে হবে, পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে? যদি সম্ভব হ‌য় ফাইনানসিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যাতে তীব্র মুড সুয়িংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পার, নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো অথবা পাড়ার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো,
নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনতে দিতে পারো।

মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিবে। ঘরের এক কোণায় ফুল থাকবে,সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনি ভাল হয়ে যাবে। সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না, দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব না। যেখানে পারবা না, পারবা না। "না" বলাও শিখতে হবে।

আমার বাবা-মা আমাকে এপ্রিসিয়েট করে না, আমার বন্ধু আমাকে সময় দেয় না, আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিকমত কথা বলে না, আমার জন্য সময় নাই এসব উপদ্রবের সৃষ্টি করবে না। আমাদের ভাষায় যেটা এটেনশন অন্যের জন্য এই চাওয়াগুলো আজাইরা টেনশন মাত্র।
★কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন?

একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হ‌ওয়ার দরকার নাই শুধু নিজেকে অতটুকু ভালবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্য ভালবাসা খোঁজার প্রয়োজন না হয় 🍂🌿

বর্তমান এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মানুষের মন প্লাস্টিকের মতোই, কখন জানি রূপ বদলায় কারণে বদলায়, অকারণে বদলায়। তাই মনে হয় নিজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা তুলনামূলক ভালো।

#সংগৃহীত

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক ...
01/06/2024

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!
৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে। আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷

তাদের যৌবনের চাহিদা, আবেগ,ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷ আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব,নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে। কারণ তার স্ত্রী ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও। সে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ।এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও।

কপিঃ ডাঃ জাকিয়া সুলতানা, গাইনোকোলজিস্ট

এ শহরে একদিকে দুঃখ বিলাস 🙆‍♀️আরেকদিকে বাগান বিলাস।😔😔
29/05/2024

এ শহরে একদিকে দুঃখ বিলাস 🙆‍♀️
আরেকদিকে বাগান বিলাস।😔😔

ভোলার দক্ষিণে আমাদের চরফ্যাসন উপজেলার কুকরি-মুকরি,ঢালচর,মুজিবনগর ইউনিয়নসহ ৭৪টি চরাঞ্চলের লক্ষাধিক মানুষ জোয়ার ও ঘূর্ণি...
27/05/2024

ভোলার দক্ষিণে আমাদের চরফ্যাসন উপজেলার কুকরি-মুকরি,ঢালচর,মুজিবনগর ইউনিয়নসহ ৭৪টি চরাঞ্চলের লক্ষাধিক মানুষ জোয়ার ও ঘূর্ণিঝড়ে পানিবন্দী হয়ে পরেছে।
আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক।
চর অঞ্চলের মানুষ ভালো নেই!!! চরফ্যাশনের অনেক নিম্ন অঞ্চল প্লাবিত, বহু ঘরবাড়ি পানির নিচে। হে আল্লাহ আপনি রহম করুন সকলের দোয়া চাই।🤲🤲🤲

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when meherima jahan shoop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share