22/02/2024
||নারী সাহাবিদের জীবনকথা||
বিয়ে একজন নারীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সুখ দুঃখ, হাসি কান্না, রাজি অরাজি এবং পছন্দ অপছন্দের অনেক ব্যাপার জড়িয়ে আছে বিয়ের সঙ্গে। তাই এই সিদ্ধান্ত খুব ভেবে চিন্তে গ্রহণ করতে হয়। মানুষ সাধারণত এমনটিই করে থাকে। কিন্তু সাহাবিয়াগণ তাদের জীবনের গুরুত্বপূর্ণ এই অধিকার সম্পূর্ণ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে অর্পণ করে দিতেন। তিনি যার সঙ্গে চাইতেন তার সঙ্গে বিয়ে করিয়ে দিতেন।
ফাতেমা বিনতু কায়স রাদিয়াল্লাহু আনহা নামে এক সাহাবিয়া ছিলেন। বিশিষ্ট ধনী সাহাবি আব্দুর রহমান ইবনু আওফ রাদি. এর পক্ষ থেকে তার সঙ্গে বিবাহের আলোচনা চলছিল। অপরদিকে উসামা ইবনু যায়দ রাদি. এর থেকেও বিবাহের প্রস্তাব আসে। উভয়ের মধ্যে ফজীলতের দিক থেকে উসামা ইবনু যায়দ রাদি. এগিয়ে রয়েছেন। তার সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে আমার সঙ্গে বন্ধুত্ব রাখতে চায় সে যেন উসামা ইবনু যায়দের সঙ্গে বন্ধুত্ব রাখে।
উভয় দিক থেকে বিবাহের প্রস্তাব আসছে। ফাতেমা বিনতে কায়স রাদি. তার বিষয়টি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে অর্পণ করে বললেন, হে আল্লাহর রাসুল! আমার বিষয়টি একান্তই আপনার হাতে। আপনি যে সিদ্ধান্ত দিবেন সেটিই আজ আমার সিদ্ধান্ত।
বই : নারী সাহাবিদের জীবনকথা
মূল : আবদুস সালাম নদভী
অনুবাদ : জুবায়ের রশীদ
ভাষা-সম্পাদনা : জাকারিয়া মাসুদ
মোট পৃষ্ঠা : ১২০
-
আমাদের রয়েছে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা।
©
অর্ডার করাতে ইনবক্স করুন m.me//insafmartboighor পেইজে অথবা কল করুন 01872-470110 নাম্বারে ।