The Quiet Quill

The Quiet Quill তার জন্যেই কবিতা লেখা হবে জেনো
যার কাছে কবিতার মানে নেই কোনো।
~ ইমতিয়াজ মাহমুদ

"সুরঞ্জনা, ওইখানে যেওনাকো তুমি,বোলোনাকো কথা ওই যুবকের সাথে;ফিরে এসো সুরঞ্জনা:নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে;"~ জীবনানন্দ...
14/05/2025

"সুরঞ্জনা, ওইখানে যেওনাকো তুমি,
বোলোনাকো কথা ওই যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনা:
নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে;"
~ জীবনানন্দ দাশ

28/08/2024

বাঙালি জাতীয়তাবাদের ভবিষ্যৎ | ফাহাম আবদুস সালাম | আদর্শ প্রকাশনী।

Video Credit: Adarsha

24/09/2023

তুমি কি যে এক কিতাব !
পড়া যায় না,
শুধু পাতা উল্টাই আর পাতা উল্টাই ……

তোমাকে পড়ার ভাষা খুঁজতে যাই রোজ-
পাখির কাছে, ফুলের কাছে, শিশিরের কাছে, প্রজাপতির কাছে
ঝিঝি ও নৈশব্দের কাছে ,
কেউ জানে না সেই ভাষার খোঁজ।

~ লতিফুল ইসলাম শিবলী

19/09/2023

তোমাকে দেখার পর থেকে
— মহাদেব সাহা

তোমাকে দেখার পর থেকে কীরকম গণ্ডগোল
হয়ে গেলো সমস্ত জীবন,
ওলটপালট হয়ে গেলো সবকিছু-
সম্পূর্ণ হারিয়ে ফেললাম বুঝ খেই, চিন্তাসূত্র হয়ে গেলো
বিশৃঙ্খল, এলোমেলো;
কেবল তোমারই মুখ দেখি বৃক্ষপত্রে, জ্যোতিস্কমণ্ডলে
উচ্ছল ঝর্নার জলে, বুকশেলফে, পড়ার টেবিলে,
টেলিভিশনের উজ্জ্বল পর্দায়-
এমনকি ডিশ অ্যান্টেনাও ঢেকে দিতে পারেনি তোমার মুখ
রেডিও বা ক্যাসেট খুলেই শুনি তোমার নিবিড় কণ্ঠস্বর।
তোমাকে দেখার পর থেকে কীরকম পাল্টে গেলো
আমার আকাশ
সেখানে এখন শুধু চাঁদের বদলে তুমি ওঠো,
আর একটাই ওঠে সন্ধ্যাতারা, সেও তুমি।
বইগুলো খুলে দেখি সব গ্রন’ জুড়ে শুধু
এই একটাই শব্দ তাতে লেখা-
তোমাকে দেখার পর থেকে অসম্ভব বদলে গেছে
আমার ভূবন
বদলে গেছে জলবায়ু, দিনরাত্রি, ঋতু।

ফাঁসির মঞ্চে যারা গেয়ে গেল জীবনের জয়গান,আসি’ অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান?আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে...
27/08/2023

ফাঁসির মঞ্চে যারা গেয়ে গেল জীবনের জয়গান,
আসি’ অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান?
আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রান?
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুঁশিয়ার!

কান্ডারী হুঁশিয়ার | কাজী নজরুল ইসলাম

24/06/2023

পিরামিড্‌ বেবিলন শেষ হল — ঝরে গেল কতবার প্রান্তরের ঘাস;
তবুও লুকায়ে আছে যেই রূপ নক্ষত্রে তা কোনোদিন হল না প্রকাশ:

~ জীবনানন্দ দাশ

23/06/2023

আমাদের রূঢ় কথা শুনে তুমি সরে যাও আরো দূরে বুঝি নীলাকাশ;
তোমার অনন্ত নীল সোনালি ভোমরা নিয়ে কোনো দূর শান্তির ভিতরে
ডুবে যাবে?

~ জীবনানন্দ দাশ

21/01/2023

নাম ভূমিকায়
— হেলাল হাফিজ

তাকানোর মতো করে তাকালেই চিনবে আমাকে।

আমি মানুষের ব্যকরণ
জীবনের পুষ্পিত বিজ্ঞান
আমি সভ্যতার শুভ্রতার মৌল উপাদান,
আমাকে চিনতেই হবে
তাকালেই চিনবে আমাকে।

আমাকে না চেনা মানে
মাটি আর মানুষের প্রেমের উপমা সেই
অনুপম যুদ্ধকে না চেনা।

আমাকে না চেনা মানে
সকালের শিশির না চেনা,
ঘাসফুল, রাজহাঁস, উদ্ভিত না চেনা।

গাভিন ক্ষেতের ঘ্রাণ, জলের কসম, কাক
পলিমাটি চেনা মানে আমাকেই চেনা।
আমাকে চেনো না?
আমি তোমাদের ডাক নাম, উজাড় যমুনা।

09/01/2023

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে — সব নদী- ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

~ জীবনানন্দ দাশ

08/01/2023

মরতে আমার খালি দেরি হয়ে যায়!

আকাশের কিমাকার মেঘদল দেখে
আমি একা মরে মরে বেঁচে থাকি রোজ
আর বেঁচে যেতে গিয়ে পুনরায় ভাবি,
পরদিন পেতে পারি মরণের খোঁজ।

পৃথিবীতে আমি মরে যেতে পারতাম
কোনো সাপের কামড়ে, হঠাৎ বিমারে,
পথে হেঁটে যেতে যেতে বাসের তলায়!

আমার কাফন তবু চুরি হয়ে যায়
আমার গায়ের জামা ছোট হয়ে যায়।

পৃথিবীতে আমি মরে যেতে পারতাম
হাসতে হাসতে একা মাথা ঘুরে পড়ে,
ধারালো ছুরিতে আর কফির চুমুকে!

কফির বদলে লোকে বিষ খেতে দেয়
আমি এক চুমুকে তা খেয়ে উঠে ভাবি,
এবার আমারে আর যাবে না বাঁচানো

আকাশের মেঘদল উড়ে গেলে দেখি
বিষের গেলাসে আবে হায়াত মেশানো।

~অমরতা
~ ইমতিয়াজ মাহমুদ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when The Quiet Quill posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category