12/07/2026
বন্যার পানিতে ভিজতে ভিজতে একটা মানুষ বলতেসে, আজ চারদিন বাসায় কোন খাবার নাই।
চারদিন পর বাসায় খাবার নিয়ে যাচ্ছি।
এমন না যে এই মানুষগুলোর টাকা নাই। টাকা আছে, বাট খাবার পাচ্ছে না। সবখানে পানি।
কবরের লাশ পর্যন্ত ডুবে গেছে। ভেসেও গেছে।
নবিজী বলেছিলেন, যদি তোমার মাথার উপরে ছাদ থাকে, আর তোমার একদিনের খাবার থাকে, তবে আল্লাহ তোমাকে পুরো পৃথিবী দিয়ে দিয়েছেন।
কথাটা আগে ফিল করতে পারতাম না।
এখন পারি।
বিপদ আল্লাহ ক্যান দেয়?
আমার মনে হয়, নিয়ামতের গুরুত্ব বোঝানোর জন্য।
আল্লাহ কুরআনে বারবার বলতেসেন, মানুষ, তোমরা বড় অকৃতজ্ঞ।
আজ সকালে আর দুপুরে আমরা যারা খাওয়া দাওয়া করেছি, আমাদের শোবার ঘরে এখনো যাদের পানি জমেনি, আমরা যেন এই কৃতজ্ঞতা জানাইতে ভুলে না যাই।
মানুষকে যেমন টেকেন ফর গ্র্যান্টেড ধরে নেওয়া যায় না, আল্লাহর নিয়ামতকেও ধরা যাবে না।
কারণ, আজ চট্টগ্রামের মানুষ যার মধ্যে দিয়ে যাচ্ছে, কাল আমাদের যে যাইতে হবে না, তার কী নিশ্চয়তা আছে?
চট্টগ্রামের মানুষের জন্য দোয়া করেন।
সারা বাংলাদেশের জন্যই দোয়া করেন।
আর নিজে যতটুকু নিয়ামত পাইছেন, এক লোকমা ভাতই হোক আর এক গ্লাস পানিই হোক, শুকরিয়া কইরেন।
আপনার কাছে যেই এক লোকমা ভাত তুচ্ছ, এই মুহুর্তে ১০ লাখ মানুষের কাছে সেইটা স্বপ্ন, এটুকু মাথায় রাখলেই জীবন নিয়ে আপনার অভিযোগ অর্ধেক কমে যাওয়ার কথা।