Online Fashion World.

Online Fashion World. welcome to online Fashion world .It is High trusted online product and shopping center.we gives always best service for you.

নতুন স্বপ্নে, রাঙিয়ে তুলি আগামীর পথ! শুভ নববর্ষ ১৪৩৩!জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুনের কেতন উড়িয়ে আবার এলো পহেলা বৈশাখ। ঐ...
14/04/2026

নতুন স্বপ্নে, রাঙিয়ে তুলি আগামীর পথ!
শুভ নববর্ষ ১৪৩৩!

জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুনের কেতন উড়িয়ে আবার এলো পহেলা বৈশাখ।

ঐতিহ্য আর সংস্কৃতির এই উৎসব আমাদের মনে করিয়ে দেয়—শেষ বলে কিছু নেই, প্রতিটি সকালই এক নতুন শুরুর সম্ভাবনা।

🌙 রঙের মেলায়, খুশির দোলায়, ঈদের দিন কাটুক আনন্দে আর ভালোবাসার খেলায়। সবাইকে ঈদুল ফিতর এর শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক!...
20/03/2026

🌙 রঙের মেলায়, খুশির দোলায়, ঈদের দিন কাটুক আনন্দে আর ভালোবাসার খেলায়। সবাইকে ঈদুল ফিতর এর শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক! 🎨

18/02/2026
🌙 রহমত, মাগফিরাত ও নাজাত নিয়ে রমজান এলো আমাদের দ্বারে। পবিত্র মাহে রমজানের প্রতিটি দিন হোক শুদ্ধতায় পরিপূর্ণ সকলের জীবনে...
18/02/2026

🌙 রহমত, মাগফিরাত ও নাজাত নিয়ে রমজান এলো আমাদের দ্বারে। পবিত্র মাহে রমজানের প্রতিটি দিন হোক শুদ্ধতায় পরিপূর্ণ সকলের জীবনে এই মাস বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি সেই প্রত্যাশায় সবাই কে জানাই মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন।

যা কিছু পুরনো, তা থাকুক স্মৃতির পাতায়। নতুন বছরে আসুক নতুন স্বপ্ন, নতুন সাহস আর নতুন আশ্বাস নিয়ে। সুখ, শান্তি আর সফলতায...
31/12/2025

যা কিছু পুরনো, তা থাকুক স্মৃতির পাতায়। নতুন বছরে আসুক নতুন স্বপ্ন, নতুন সাহস আর নতুন আশ্বাস নিয়ে। সুখ, শান্তি আর সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়। হ্যাপি নিউ ইয়ার!


🇧🇩 মহান বিজয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।লাল-সবুজের এই বিজয় আমাদের অনুপ্রেরণা।শুভ বিজয় দিবস 🇧🇩
16/12/2025

🇧🇩 মহান বিজয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
লাল-সবুজের এই বিজয় আমাদের অনুপ্রেরণা।
শুভ বিজয় দিবস 🇧🇩

হে আল্লাহ মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যেসকল কোমলমতি শিক্ষার্থী আহত হয়েছেন তাদেরকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং ন...
21/07/2025

হে আল্লাহ মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যেসকল কোমলমতি শিক্ষার্থী আহত হয়েছেন তাদেরকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং নিহতদের শহীদি মর্যাদা দান করুন। আর আহত নিহতদের পরিবারদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন।

🐐🌙 ঈদ মানে আনন্দ, ঈদ মানে ত্যাগের মহিমায় একে অপরের পাশে দাঁড়ানো। এই পবিত্র দিনে আমার সকল ভেদাভেদ ভুলে মিলেমিশে আগামী দিন...
06/06/2025

🐐🌙 ঈদ মানে আনন্দ, ঈদ মানে ত্যাগের মহিমায় একে অপরের পাশে দাঁড়ানো। এই পবিত্র দিনে আমার সকল ভেদাভেদ ভুলে মিলেমিশে আগামী দিনগুলো কাটিয়ে দেই সেই প্রত্যাশা সবাইকে জানাই আন্তরিক ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক।

আসসালামু আলাইকুম, ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদ আসে আমাদের জীবনে শান্তি, ভালোবাসা আর মিলনের বার্তা নিয়ে। এই বিশেষ দ...
30/03/2025

আসসালামু আলাইকুম,

ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদ আসে আমাদের জীবনে শান্তি, ভালোবাসা আর মিলনের বার্তা নিয়ে। এই বিশেষ দিনে ছোট-বড়, ধনী-গরিব সব ভেদাভেদ ভুলে একসাথে হাসি-আনন্দ ভাগ করে নেওয়াই ঈদের প্রকৃত সৌন্দর্য।

ঈদ নিয়ে আসুক আমাদের সবার জীবনে অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি সেই প্রত্যাশায় ঈদ মোবারক!

মানুষদের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই। তারা থার্টি ফার্স্ট চেনে না। অন্য আর দশটা সন্ধ্যার মতোই তারা ফিরে যায় যে যার ...
31/12/2024

মানুষদের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই। তারা থার্টি ফার্স্ট চেনে না। অন্য আর দশটা সন্ধ্যার মতোই তারা ফিরে যায় যে যার নীড়ে, রাতে ঘুমিয়ে পরদিন সকালে উঠে আবার কিচিরমিচির করবে বলে।

কিন্তু সেই রাতে কী যেন হয় মানুষের। তারা ঘুমায় না। তীব্র হট্টোগোল শুরু হয়, যেন যুদ্ধ! বিকট শব্দে পাখিদের ঘুম ভেঙে যায়। তারা দেখে আকাশে শত শত ফানুস উড়ছে। হঠাৎ একটা ফানুস এসে পুড়িয়ে দেয় গাছে থাকা সমস্ত পাখির ঘর। কেউ কেউ পুড়ে মরে, কেউবা আতঙ্কিত হয়ে আকাশে উড়াল দেয়। কিন্তু আকাশটাই তো নিরাপদ না। কোনো কোনো পাখি মারা পড়ে তীব্র শব্দে, আবার কারও গায়ে লাগে আতশবাজি। এরপরও যেসব ভাগ্যবান পাখি তখনও বেঁচে থাকে, তাদের কেউ কেউ আতঙ্কিত হয়ে বিল্ডিংয়ের সাথে ধাক্কা খেয়ে প্রাণ হারায়।

জানি এই শহরে প্রচুর মানুষও মারা যায়, কারও কারও কাছে পাখির মৃত্যু তাই আদিখ্যেতা মনে হয়। কিন্তু মানুষের মৃত্যু দেখার জন্য তো সংস্থা আছে, সংখ্যা হিসাব করার প্রতিষ্ঠান আছে। আছে আহত মানুষের চিকিৎসা দেওয়ার হাসপাতাল। কিন্তু পাখিদের এসব কিছুই নেই। তাই পাখিরা মারা গেলে ডেথ সার্টিফিকেট হয় না, জানা যায় না মৃত্যুর কারণ। এমনকি মৃত পাখিদের সংখ্যাটাও জানি না আমরা কেউ। ফলে এই শহরের মতোই পাষণ্ড নাগরিকেরা ভাবে, পাখির মৃত্যু? ও আর এমন কী! কিন্তু মানুষ কেন ভাবে না যে প্রতিটি প্রাণের গুরুত্ব সমান!

শুধু পাখির কথা কেন, এই শহরের কুকুর-বিড়াল-মুরগি-কীটপতঙ্গসহ সবাই-ই অস্থির হয়ে যায় নগরবাসীর আতশবাজি আর ফানুস উৎসবে। এমনকি ডিমের ভেতর বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে যায়। আর মানুষ? তারা তো মানুষের কথাও ভাবে না। ২০২২-এর জানুয়ারির ১ তারিখ যখন নগরবাসী সারারাত আতশবাজি উৎসব করে ঘুমাচ্ছে তখন মৃত্যুর সাথে লড়াই করছিল ৪ মাস বয়সী উমায়ের। একসময় সে পরাজিত হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। ছোট্ট উমায়েরের এই মৃত্যুর দায় কেন এই নগরবাসী নেবে না? আপনারা যারা আতশবাজি ফুটিয়েছিলেন তারা কেউ কি এই দায় থেকে মুক্ত?

এ বছরও হয়তো আপনারা আতশবাজি আর ফানুসের ঝলকানিতে নতুন বছরকে বরণ করে নেবেন। উৎসবের নামে এই তাণ্ডবলীলা চালানোর সময় কি এই অসহায় কুকুর-বিড়াল-পাখিসহ অসহায় প্রাণীদের করুণ মুখগুলো আপনাদের মনে পড়বে?
আপনাদের কি মনে পড়বে শিশু উমায়েরের নিষ্পাপ মুখটির কথা?
যদি এদের কারও কথা আপনার মনে না পড়ে, অথবা মনে পড়ার পরও যদি আতশবাজি আর ফানুসের তাণ্ডব চালিয়ে যান, তাহলে জেনে রাখুন, এই প্রাণীহত্যার দায় আপনারও।

Address

Ati, Chittagong Road, Siddhirgonj, Narayangonj
Dhaka
1430

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online Fashion World. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share