Azan Shoppe

Azan Shoppe One-stop online store for Hajj & Umrah essentials, Arabian perfumes, and Islamic Books.

মুসলিম সফরকারীদের বিশেষ করে যারা উমরাহ বা হজ্জে যান তাদের সফরের আগে ও সময়ে কিভাবে সাহায্য করা যেতে পারে এবং একই সাথে হারিয়ে যেতে বসা কিছু সুন্নাহ মুসলিমদের মধ্যে চালু করার জন্য একটা উদ্যোগের পরিকল্পনা মাথায় আসে। আর সেই পরিকল্পনার ফসল হচ্ছে আযান – মুসলিম শপার্সদের জন্য একটি অনলাইন পরিষেবার মাধ্যম।

সফরের আগে ব্যস্ততার মধ্যে জিনিস কেনার জন্য সময় নষ্ট না করে হজ্জ / উমরাহর আধ্যাত্মিক বিষয়ে প্রস্তুতি ন

েওয়ার কাজে মনোনিবেশ করার সুযোগ করে দেওয়ায় হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের পরিষেবা যদি দুনিয়ার বুকের পবিত্রতম স্থান মক্কা ও মদীনাতে সফরের অভিজ্ঞতাটাকে আপনার সেরা একটা অভিজ্ঞতায় পরিনত করতে কোনভাবে সহায়তা করে তবেই আমাদের উদ্যোগ সফল হবে।

27/02/2025

ইফতারের জন্য কোন খেজুর কিনেছেন বা কেনার প্ল্যান করেছেন?

24/02/2025

খেজুর না পেলে কী দিয়ে ইফতারী করা সুন্নাহ?

সলাতের আগে মিসওয়াক করাটা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ।
06/05/2024

সলাতের আগে মিসওয়াক করাটা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ।

হজ যাত্রীগণ লম্বা তালিকা ধরে অনেক জিনিস কিনে থাকেন। আসলে সব জিনিস লাগে না। আর যেখানে যাচ্ছেন সেখানেও সব জিনিস পাবেন। কী ...
20/04/2024

হজ যাত্রীগণ লম্বা তালিকা ধরে অনেক জিনিস কিনে থাকেন। আসলে সব জিনিস লাগে না। আর যেখানে যাচ্ছেন সেখানেও সব জিনিস পাবেন। কী কী নিতে পারেন তার একটা সম্ভাব্য তালিকা:

১ x দুয়ার বই (হিসনুল মুসলিম)
সব সময় কাছে রাখবেন, সুন্নাহ ভিত্তিক দুয়া কখন ও কোথায় পড়বেন তা জানার জন্য।

১ x হজ গাইড
ভালো সহজবোধ্য হজ গাইড বই নিবেন। পুরা বই টা কমপক্ষে ২ বার পড়বেন। অধ্যাপক নুরুল ইসলাম মক্কী রচিত প্রশ্নোত্তরে হজ ও উমরাহ বই টা নিতে পারেন।

১ x বহনযোগ্য জায়নামাজ
যেকোনো জায়গায় সলাত পড়ার জন্য বা প্রয়োজনে পেড়ে বসা বা শোয়ার জন্য নিতে পারেন।

১ x ব্যাকপ্যাক
মিনা-আরাফাত-মুযদালিফা-মিনার জন্য প্রয়োজনীয় জিনিস বহন করতে নিবেন। ২০ লিটার বা ৩০ লিটার সাইজ সবথেকে উত্তম; এর থেকে বড় নিবেন না। ভুলেও চাকাওয়ালা ট্র‍্যাভেল ব্যাগ নিবেন না।

১ x স্ট্রিং ব্যাগ
মাসজিদুল হারামে যাওয়ার সময় স্যান্ডেল, পানির বোতল, ছাতা, প্রয়োজনীয় ওষুধসহ টুকিটাকি জিনিস বহন করার জন্য অবশ্যই সাথে ১ টা স্ট্রিং ব্যাগ নিবেন।

২ x টাওয়েল ইহরাম
২ সেট (৪ পিস) টাওয়েল ইহরাম নিবেন। গরমে আদ্রতা ধরে রাখার জন্য কাপড়ের ইহরাম থেকে টাওয়েল উত্তম। তাছাড়া ঘেমে গেলে শরীর দেখা যাবে না।

১ x মুজদালিফা বেড
মুজদালিফায় রাত্রিতে শোবার জন্য ফোল্ডেবেল বেড নিবেন অথবা ইয়োগা ম্যাট নিতে পারেন।

১ x বালিশ (ফু দেওয়া)
মিনা/মুযদালিফায় ঘুমানোর সময় ব্যাবহারের জন্য নিতে পারেন।

১ x ছোট বেড শিট
মিনা-আরাফা-মুযদালিফায় পেড়ে বসা বা শোয়ার জন্য বা মিনার তাবুতে মহিলাদের জায়গা বরাবর ঝুলিয়ে পর্দা হিসাবে ব্যবহারের জন্য।

১ x পানির বোতল
সব সময় পানি বহন করার জন্য। ৮০০ মিলি বোতল হলে উত্তম; কোনভাবেই যেন ১ লিটারের বেশী বড় বোতল না হয়।

১ x পাথরের ব্যাগ
মিনা থেকে পাথর কুড়িয়ে রাখার জন্য।

১ x ছাতা
মরুভূমির দেশে তপ্ত গরমে যদিও ছাতা নিজেই অনেক গরম হয়ে যায়, তারপরও কিছুটা স্বস্তি দিবে।

১ x ভ্যাসলিন
গন্ধহীন ভ্যাসলিন অবশ্যই নিবেন; অতি শুষ্ক আবহাওয়াতে কুচকির চারিপাশে ছিলে যেতে পারে। ইহরাম পরার আগে ভালোভাবে ভ্যাসলিন মেখে নিবেন।

৫ x পকেট টিস্যু
মিনার তাঁবুতে, আরাফাতে, ও মুযদালিফায় ব্যবহার করার জন্য।

২ x মিসওয়াক
মিনা-আরাফা-মুযদালিফায় থাকাকালীন সময়ে টুথব্রাশ / পেস্ট এর থেকে মিসওয়াক বেশী সুবিধাজনক।

আর এর বাইরেও ঔষুধ সহ প্রয়োজনীয় অন্যান্য জিনিস নিতে ভুলবেন না।

11/04/2024

রাসূলুল্লাহ ﷺ , ঈদুল ফিতর এর দিন সকালবেলা খেজুর না খেয়ে বের হতেন না, আর তিনি তা বিজোড় সংখ্যায় খেতেন।

ঈদের দিন আপনি কোন আতর মাখবেন? আমি - মুকখাল্লাত তামাইয়েজ।
10/04/2024

ঈদের দিন আপনি কোন আতর মাখবেন? আমি - মুকখাল্লাত তামাইয়েজ।

প্রিমিয়াম মেডজুল। ১৮০০ টাকা প্রতি কেজি। রমাদানে অর্ডার করলে ঢাকার ভিতর হোম ডেলিভারি ফ্রি ইন শা আল্লাহ।
02/04/2024

প্রিমিয়াম মেডজুল। ১৮০০ টাকা প্রতি কেজি। রমাদানে অর্ডার করলে ঢাকার ভিতর হোম ডেলিভারি ফ্রি ইন শা আল্লাহ।

01/04/2024

রামাদানের শেষ দশকের ইবাদতের গাইড লাইন -- সাবধান!

স্কুল, কলেজ, ভার্সিটিতে ভর্তির জন্য - আমরা খুঁজি গাইড বই...
পাশ করার জন্য - আমরা খুঁজি গাইড বই...
চাকরি তে ঢুকতে খুঁজি - গাইড বই...
গাইড নির্ভর জাতি আমরা, সব সময় শর্টকার্টে সফল হতে চায়!

রমাদানের শেষ দশকেও আমরা খুঁজি শর্টকার্ট ইবাদতের গাইড বই!

অনেকেই আবার বড় বড় শাইখের নাম দিয়ে গাইড লাইন লিখে ফেসবুকে শেয়ার দিচ্ছে। কখনও মাসজিদুলের হারামের ইমাম শাইখ মাহের মুকাইলির নাম দিয়ে আবার কখনও শাইখ সুদাইস এর নাম দিয়ে ...

কোন আমল কত বার করে করবেন, কোন সূরা কতবার পড়বেন ইত্যাদি ইত্যাদি...দিয়ে গাইডলাইন ফেসবুকের টাইমলাইন এ প্রচুর শেয়ার হচ্ছে..

কেও আবার অন্যের লেখা নিয়ে নিজে কিছু পরিবর্তন করে লিখে দিচ্ছে - মূল লেখা অমুকের কিন্তু পরিবর্ধন ও পরিমার্জন করা হয়েছে...

আসলেই কি এগুলি সুন্নাহ ভিত্তিক?

রমাদানের শেষ দশক আসলে রাসুলুল্লাহ ﷺ পরনের লুঙ্গি শক্ত করে নিতেন। রাত্রি জাগরণ করতেন এবং পরিবারের সকলকে জাগিয়ে দিতেন।

আর দৈনন্দিন জীবনের সব ব্যস্ততা ছেড়ে, একনিষ্ঠ ভাবে লাইলাতুল ক্বদর অন্বেষণ করার জন্য, রাসুলুল্লাহ ﷺ ইতিকাফ করতেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ করেছেন এবং আমাদের উম্মুল মুমিনীনগণও করেছেন।

রমাদানের শেষ দশকের মর্যাদার কারণে রাসুলুল্লাহ ﷺ ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতেন এবং আরো বেশি শ্রম দিতেন ।

❝রাসুলুল্লাহ ﷺ রমাদানের শেষ দশকে এত বেশি ইবাদত করতেন, যা অন্য দিনগুলোতে করতেন না।❞ (মুসলিম)

আর রাসুলুল্লাহ ﷺ এর ইবাদত কি ছিল? লম্বা সময় ধরে সলাত আদায় করতেন - লম্বা তিলাওয়াত, দীর্ঘক্ষন সময় নিয়ে রুকু ও সাজদাহ করা।

রাসুলুল্লাহ ﷺ এর রাতের সলাত সম্পর্কে আয়িশা (রাঃ) কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন: ❝তুমি সেই সালাতের সৌন্দর্য ও দীর্ঘত্ব সম্পর্কে আমাকে প্রশ্ন করো না।❞ (বুখারি)

লাইলাতুল কদরে আমাদের করণীয় হল বেশি করে দোয়া করা। আয়েশা (রাঃ) রাসুলুল্লাহ ﷺ কে জিজ্ঞেস করলেন, লাইলাতুল কদরে আমি কি দোয়া করতে পারি? তিনি বললেন: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।

❝হে আল্লাহ ! আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন।❞ (তিরমিজি)

রাসুলুল্লাহ ﷺ সলাতের ভিতর দুআ করতেন আবার সলাতের বাইরে দুআ করতেন।

আর রমাদান মাসের অন্যান্য সকল ইবাদত রাসুলুল্লাহ ﷺ শেষ দশকে আরো বাড়িয়ে দিতেন।

আল্লাহ আমাদের সাধ্যানুযায়ী ইবাদত করা সহজ করে দিন। আমিন।

#লাইলাতুল_ক্বদর

এই সিজনের ফ্রেশ ও সফ্ট সুক্কারি...প্রতি কেজি ১১৫০/- এই রমাদানে, ঢাকার ভিতর হোম ডেলিভারি ফ্রি, ইন শা আল্লাহ।
29/03/2024

এই সিজনের ফ্রেশ ও সফ্ট সুক্কারি...প্রতি কেজি ১১৫০/- এই রমাদানে, ঢাকার ভিতর হোম ডেলিভারি ফ্রি, ইন শা আল্লাহ।

27/03/2024

এক জুতা ব্যবসায়ীর সাথে কথা হচ্ছিল। তার ভাষ্যমতে: রমাদান মাসে যত বিক্রয় হয়, তাতে সারা বছরের খরচ উঠে আসে। তাহলে বুঝতেই পারছেন, মুনাফার ধরণ!

এখন, রামাদান মাস 'ইবাদত' এর বদলে 'ব্যবসা' করার মাস হয়ে গেছে। রামাদান মাস বেশির চেয়ে মুনাফা কামিয়ে নেওয়ার মাস। আর এই মুনাফা কামিয়ে নেওয়ার সময় সীমিত। ইবাদতে সময় বেশি দিলে ব্যবসায় সময় কম দিবেন। আর ব্যবসায় সময় বেশী দিলে ইবাদতে সময় কম দিবেন। আর আমাদের অগ্রাধিকার এখন ইবাদতের থেকে ব্যবসায়!

রমাদান মাসে যেকোনো ভালো কাজের সওয়াব ৭০ গুন থেকে ৭০০ গুন পর্যন্ত হয়ে থাকে। তার মানে ১ টাকা দান করা মানে ৭০ টাকা দান করার সমান।

আর এমন নয় যে, ব্যবসায় ১ টাকা মুনাফা করলে সেটা ৭০ টাকার মুনাফার সমান!

অথচ, রমাদান মাস আসলে, সালাফগণ দারস বন্ধ করে দিতেন, কুরআন নিয়ে থাকতেন, নিজের সিয়াম, কিয়াম, সাদাকাহ নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন। অনেকেই তো সারা বছর ধরে সঞ্চয় করে রাখতেন শুধু রমাদান মাসে #সাদাকাহ করার জন্য!

আর আমরা আরও বেশি বেশি ইনকাম করার জন্য অতি ব্যতিব্যস্ত হয়ে পড়ি এই রমাদানে!

এখনও সময় আছে ইয়া হাবিবি! এই রমাদানে, ব্যবসার বদলে ইবাদতে, আর মুনাফার বদলে সওয়াবে, আর ইনকামের বদলে সাদাকাহতে মনোনিবেশ করি।

আসুন এই রমাদানে  #মিসওয়াক করার অভ্যাস করি: সলাতের সময়, ওযুর সময়, ঘরে ঢোকার সময়, ঘুম থেকে জাগার পর, কুরআন তিলাওয়াতের আগে ...
26/03/2024

আসুন এই রমাদানে #মিসওয়াক করার অভ্যাস করি: সলাতের সময়, ওযুর সময়, ঘরে ঢোকার সময়, ঘুম থেকে জাগার পর, কুরআন তিলাওয়াতের আগে ও মুখ থেকে দুর্গন্ধ এলে!

রাসূলুল্লাহ ﷺ বলছেন: মিসওয়াক মুখকে পবিত্র করে, প্রতিপালক কে সন্তুষ্ট করে।

মুসলিমদের কাছে সিওয়াক একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমাদের প্রিয় নাবী ‎ﷺ এর প্প্রিয় একটি সুন্নাহ এবং এটি ব্যবহার...
22/03/2024

মুসলিমদের কাছে সিওয়াক একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমাদের প্রিয় নাবী ‎ﷺ এর প্প্রিয় একটি সুন্নাহ এবং এটি ব্যবহার করতে রাসুলুল্লাহ ‎ﷺ ব্যবহার করতে জোর তাগিদ দিয়েছেন।
রাসুলুল্লাহ ‎ﷺ বলেছেন: মিসওয়াক মুখের পবিত্রতা, রবের সন্তুষ্টির মাধ্যম। (সুনানে ইবনে মাজাহ)
সিওয়াক শব্দের অর্থ: যা দ্বারা দাঁত পরিষ্কার করা হয় অথবা দাঁত পরিষ্কার করা।
সিওয়াক হিসাবে সবথেকে উত্তম হচ্ছে আরাক আর বিশম গাছের ডাল আর শিকড়।
সৌদি আরবের জাযান অঞ্চলে দুই গাছ প্রচুর পাওয়া যায়।
আরক গাছকে বৈজ্ঞানিকভাবে "সালভাদোরা পার্সিকা" বা "দাঁত গাছ" বলা হয় এবং এটি শক্তিশালী, চিরসবুজ, লবণাক্ততা প্রতিরোধী, এবং সব আবহাওয়া সহ্য করে, এবং এর শিকড় থেকে "সাওয়াক" বের করে, যা ব্রাসের মত পুরু এবং নরম ফাইবার।
বিশম গাছের পাতা ঘষলে বা ডাল থেকে বিশেষ এক ঘ্রাণ পাওয়া যায় এবং এগুলো পাহাড়ী অঞ্চলে ছড়িয়ে থাকে যা চার মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে।
এই দুটি গাছের রাসায়নিক গুণ থাকায় চিকিৎসা ও ফার্মাসিউটিক্যাল শিল্পে ব্যপকভাবে ব্যবহার হয়ে থাকে।
রাসুলুল্লাহ ‎ﷺ বলেছেন: আমি তোমাদেরকে অধিকমাত্রায় মিসওয়াকের নির্দেশ দিয়েছি। অর্থাৎ তোমরা বেশি বেশি মিসওয়াক করো। (সহীহ বুখারী)

Address

House 24, Road 17, Sector 12, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Azan Shoppe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azan Shoppe:

Share