শূন্য_____মন

Call Directions

শূন্য_____মন নিজের মনের কিছু আবেগ ও
অনুভুতি কবিতায় বা গল্প
আকারে প্রকাশের প্রয়াস মাত্র !

07/09/2015
04/09/2015

এই শুনছো?
কি করছো?
ঘুমিয়ে গেছ?
তুমি কি শুনতে পাও আমার হৃদয়ের হাহাকার?
বোঝতে কি পার আমার কষ্ট?
ব্যাস্ত শহড়টা এখন ঘুমিয়ে গেছে। হয়তো
কোন প্রমিক প্রেমিকা ফোনালাপে
রোমাঞ্চকর করে তুলেছে এই মুহুর্তটা। আর
আমি এই সময়টাতে স্মৃতির জানালা খোলে
বসে আছি। কতদিন ভেবেছি একদিন আমরাও
রাতটাকে আমাদের ভালবাসা দিয়ে রাঙিয়ে দিব
কিন্তু সেইটা আর হয়ে ওঠেনি। কতরাত
এরকমটা ভেবে কাটিয়েছি সেটা তুমি জানোনা।
সারারাত ভাবি আগমীকাল দিনটা তোমাকে নিয়ে
কিভাবে কাটাবো হয়তো ভাবনাটা ভাবনায়
থেকে যায় কিন্তু এই ভেবে ভাল লাগে যে তুমি
আমাকে ভালবাস। সারাদিন যেভাবেই হোক
কাটানো যায় কিন্তু রাতটা যেন কাটতেই চাইনা।
অনেক দীর্ঘ হয়ে যাই রাতটা। কিন্তু বিশ্বাস
করো এখন আর আগের মতো চোখে জল
আসেনা। চোখটা পাথর হয়ে গেছে কিন্তু হৃদয়ের
কান্না থামাতে পারিনা। আমি জানি তুমি কান্না
পছন্দ করোনা তাই ক্ষমা চেয়ে নিচ্ছি।
জানোতো আম্মু বলে আগে তোকে ও বারবার
ফোন দিত এখনতো কথা বলতে দেখিনা। আমি
কিছু বলতে পারিনি মাথা নিচু করে বেড়িয়ে
গিয়েছি। বাসায় থাকতে ভয় হয় যদি আম্মু
আবার কিছু বলে। তাই বাইরে বাইরে থাকি যেন
আম্মু কিছু বোঝতে না পারে। একটা কথা খুব
বেশী জানতে ইচ্ছে করে। প্রথম যেদিন বলেছিলা
তুমি আমাকে ভালবাস সেদিন রাতে আমাকে
যতোটা মিস করেছিলা এখনও কি ঠিক
ততোটাই মিস করো? আচ্ছা এখনও কি তুমি
এরকম করেই ভাব আমার সাথে কথা না বলে
তুমি থাকতে পারবেনা একদিন যেমন বলেছিলা?
এই শুনছো?
রাতজাগা পাখির মতো আমি সারাটা রাত জেগে
থাকি তোমার ভাবনায়। আজ আর কাদিনা তুমি
চাওনা বলে। তোমার চাওয়া পাওয়া ঘিড়েই আমি
বেচে আছি। আমার চাওয়া পাওয়া বলতে এখন
আর কিছুই নেই শুধু তোমার ভালবাসা ছাড়া।
রাতটা খুব নিষ্ঠুর জানোতো মনে হয় এর
কোন শেষ নেই। একটা রাত যেন এক একটা
যুগ। মাঝে মাঝে খুব বেশী কাদতে ইচ্ছে করে
তবুও কান্নাকে কন্ট্রোল করি চোখে জল
আসতে দেইনা কিন্তু হৃদয়টা যে আমার কথা
শুনেনা তাকে আটকাবো কি করে? খুব ভালবাসি
তোমাকে তার সাক্ষী এই রাত। তুমি হয়তো
দেখনি কিন্তু সে দেখেছে আমার কষ্ট। চাতকের
মতো কিভাবে তোমার সাথে কথা বলার জন্য
অপেক্ষা করেছি। নিজে নিজে কথা বলে
কতোবার মনকে সান্তনা দিয়েছি। তুমি যেদিন
বললে আমার সাথে দিনে একবার কথা বলবে খুব
কষ্ট পেয়েছিলাম হয়তো অনেক পাগলামিও
করেছি। একদিন তুমি আমার এই পাগলামির
জন্যই আমাকে ভালবেসেছিলে কিন্তু এখন আর
তুমি পাগলামি পছন্দ করোনা। বিশ্বাস করো
এখন আর আমি কোন পাগলামি করিনা। কিন্তু
মনটাকে পরিবর্তন করতে পারিনি সেজন্য
আবারও ক্ষমা চাইতেছি। জানোতো এখন দিনে
একবারের বেশী ফোন দিতে ভয় হয় যদি রাগ
করে কথা না বলো। তোমাকে এতো ভালবাসি
যে তাই আমি রাগ করতে পারিনা। তোমাকে
শাসণ করতেও পারিনা। দেখোনা আজকেও
চোখে ঘুম নেই। আজকের রাতটাও তোমার
ভাবনাতে কাটছে। হয়তো তুমি ঘুমিয়ে গেছ।
হয়তোবা সেদিনের পর থেকে আর কোন রাতে
তোমার ভাবনাতে বাসা বাধতেই পারিনি। আচ্ছা
তুমি কি বোঝবে আমার হাহাকার?
আমি যে তোমার দ্বৈরথে বসে থাকি রাতজাগা
পাখির মতো কোন এক আশ্রয়ের খোজে।

#নিরব_মনের_পাখি

08/08/2015

নিঃসার্থ ভাবে ভালোবাসাটা
অনেক বড় ব্যপার।
কিন্তু যার জন্য এই নিঃসার্থ
ভালোবাসা-
সে এই ভালোবাসা যদি না বুঝতে
পারে,
তখনই কেবল এই ভালোবাসা অর্থহীন
মনে হয়।
তখন শুধুই মনে হয় এই ভালোবাসার জন্য
কতো কষ্ট আপনি করেছেন,
কতো কিছু আপনি সয়েছেন,
কতো অসাধ্য সাধন করেছেন
শুধু ভালোবাসেন এই ব্যপারটা বুঝানোর
জন্য।
সবকিছুই এখন শুধু মূল্যহীন।

05/08/2015

আচ্ছা!
তুই কি জেগে আছিস??
আমার মত করে।
এখন কি আমায় মনে করে
রাত জেগে বসে থাকিস?
জোছনা রাতে এখন কি আমায় নিয়ে স্বপ্ন
বুনিস?
নাকি ঐ চাঁদের কাছে আমি আসব না বলে নালিশ
করিস?
জানি তুই এইসবের কিছুই করিস না ।
তবু জেগে বসে থাকি
তুই আসবি, বলবি
'ভালবাসি ভালবাসি'
সত্যি করে বলত!
তোর স্বপ্ন গুলোতে আমায় রাখিস তো??
আমার স্বপ্ন গুলো তোর মত করে দেখিস?
নাকি আমায় ভুল মনে করে
ভুলে গেছিস সব?

01/08/2015

এখন গভীর রাতে ফোন এলে চমকে উঠি....
এইবুঝি তুমি
ভুল করে ফোন করলে.... ফোনের ম্যাসেজ
টিউনটা
বেজে উঠলেই স্থিরমনটা চঞ্চল হয়ে ওঠে....
হয়ত
স্ক্রিনে ভেসে উঠবে Miss U....
কোথাও ফোন দিতে গেলে আনমনে তোমার
নাম্বারটাই ডায়াল করি !
বিশেষ দিনগুলো এখনও তোমায় নিয়ে সাজাই !
ভুলে
যাই, তোমার কথা ভাববো না বলে অগোচরে
তোমার
কথাই ভেবে যাই !
ভুলে যাই তোমায় ভাবার পরিধি আমার সীমার
বাইরে হঠাত্ সুখের স্মৃতিগুলো মনে করে হেঁসে
ফেলি..
পাগল হয়ে যাচ্ছি না তো???
এখনও মোবাইলে প্রিয় নাম্বারটা তোমারই
আছে
বদলে ফেলার সাহস হয়নি....
এখনও তোমায় ভেবেই দিনকাটাই তুমি কি
আমার মত
থাকো.... আমারই প্রতীক্ষায়???

30/07/2015

Its not আজব But গুজব* বজ্রপাতের সময়
আলোর
যে বিচ্ছুরণ হয় তার
তাপমাত্রা ৯ লাখ ফারেনহাইট।
যা সূর্যের উপর পৃষ্ঠের
তাপমাত্রার চেয়ে তিনগুণ
বেশি।
* গরু যখন বুঝতে পারে বৃষ্টি হবে,
তখনই মাঠে বসে পড়ে।
কারণ কি জানেন? তাদের বসার
জন্য অন্তত একটু
শুকনো জায়গা রাখতে চেষ্টা করে।
এখন বুঝেন
এরা কেমন গরু!!
* বলেন তো তেলাপোকার
প্রিয় খাবার কি ? খামের
ও ডাকটিকেটের পেছনের আঠা।
সাবধান
ওখানে ভাগ বসাতে যেয়েন
না।
* এককাপ কফিতে ১শ'রও
বেশি বিভিন্ন রাসায়নিক
পদার্থ থাকে।
* স্লাগ (slug) এর কয়টি নাক
জানেন? মাত্র চারটি।
এতো নাক
দিয়ে এরা কি করে।!!
* ব্যাঙের জিভ
থাকে উল্টোভাবে। সব প্রাণীর
জিভ
থাকে মুখের ভেত থেকে, কিন্তু
ব্যাঙের জিভ গজায়
মুখের একদম সামনে থেকে।
* আপনি কি জানেন একটি বড়
ভূমিকম্পের
যে শক্তি তা ২০০ মিলিয়ন টন
ডিনামাইটের শক্তির
সমান। যা প্রথম পারমাণবিক
বোমার বিস্ফোরণের
চেয়ে ১০ হাজার গুণ বেশি।
* উই পোকা অন্ধ। তাই বলে এদের
দঃখে এদেরকে কাছে ডেকে নিয়ে এসেন
না আবার।
* বিশ্বের সবচেয়ে বড় ফুল
'রাফ্লেসিয়া' আরনল্ড।
কিন্তু বড় ফুল হলে কি হবে,এর
গা থেকে বের হয়
পঁচা গোস্তের মত বিশ্রী দুর্গন্ধ। =
((
* নিউইয়ার্ক
গেলে শুনে রাখেন,
সেখানে রবিবার
আইসক্রিম হাতে হাঁটা নিষেধ।
সাবধান!!
* আমাদের ত্বকের
প্রতি বর্গইঞ্চিতে প্রায় ৬২৫
টি ঘামগ্রন্থি আছে।
* জার্মানির ড্রেনস্ক
হ্রদে অনেক ভাসমান দ্বীপ
আছে। একটু বাতাস হলেই
দ্বীপের গাছগুলো নৌকার
পালের মত কাজ করে, এক
জায়গা থেকে আরেক
জায়গায় ভেসে যায়।
*ইমু পাখি আর ক্যাঙ্গারু পেছনের
দিকে হাটতে পারেনা ।
তাতে কি সামনে তো হাঁটতে পারে।
* আপনি জানেন ডলফিন এক চোখ
খোলা রেখে ঘুমায়।
আপনি একটু
চেষ্টা করে দেইখেন। :t
* একটি বাদুর কমছেকম ৩০ বছর
বেঁচে থাকে।
* প্রতিবছর আমরা কতবার চোখের
পলক ফেলি এর
হিসেব রাখেন! মাত্র এক
কোটি বার। [ভাল লাগলে Like and Coment
করবেন]
* মাকড়শার চোখ ৮ টি।
চশমা কোন
চোখে লাগাবে তা একটা বিষয়
বটে।

10/07/2015

বড়ো অবেলায় পেলাম তোমায়,
কেনো এখনই যাবে হারিয়ে?
কি করে বল রবো একেলা?
ফিরে দেখো আছি দাড়িয়ে,
দাড়িয়ে…
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
শুনছো কি তুমি আমাকে?
ছিলে আমার হয়ে পুরোটাই,
যাবে কোথায় রেখে আমায়?
এ পথচলায় তোমাকেই চাই(২)
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
তোমাকে ভেবে পৃথিবী আমার,
অদেখা তবু এঁকে যাই
আমার ভেতর শুধু তুমি
আরতো কিছুই পায়নি ঠাই(২)
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।

06/07/2015

আজও কেন এমন হয় আমার ?
তাহলে কি আমি আজও
ভালবাসি তোমায় ? যদি ভাল
নাইবা বাসি, তাহলে কেন আজও
তোমায় ভেবে রাত জাগি?
মুখে যতই বলি তোমায় ঘৃনা করি,
তবে কেন অন্তরে নাহি পারি?
এখন আর
ভালবাসিনা ভালবাসিনা তোমায়,
সত্যি কি তাই,
সত্যি কি ভালবাসিনা তোমায় ?
তোমায়
আমি ভুলে গেছি সত্যি ভুলে গেছি,
কিন্তু কেন
জানিনা যে দিকে তাকাই শুধু
তোমায় দেখি । আর এরি নাম
যদি হয় ভুলে যাওয়া,
তাহলে আমি সত্যি আজ
ভুলেছি তোমায়।........___

04/07/2015

ভালোবাসা থাকে চোখের
মাঝে,
তাই চোখে চোখে শুধু চাওয়া....
সেই চোখের জলে তোমার
আমার
ভালোবাসা খুঁজে পাওয়া__
সখী, ভালোবাসা কারে কয়??
নদীর জলে ভালোবাসা
খোঁজার কোনো
অর্থ কি হয়??

27/06/2015

--- আচ্ছা তুমি কষ্ট চেপে রাখো
কেনো ??
---আমি যে কষ্ট ফেরী করি তাই !!!!
--- আমার কাছে কিছু বিক্রি করবে ?
--- তোমার কেনার যে সামর্থ
নেই !!!!
--- আমি যদি তোমাকে কানের দুল
দেই ?
--- তাতে ফাগুন তার বিকেল
হারাবে !!!!
---যদি নাকের ফুল দেই ?
--- তাতে রাত্রি তার জ্যাৎস্না
হারাবে !!!!
--- যদি হাতের কাকন জোড়া
দেই ? --- তাতে আকাশ তার শুন্যতা
হারাবে !!!!
--- যদি পায়ের নূপুর খুলে দেই ? ---
তাতে বাতাস তার ছন্দ হারাবে !!!!
--- যদি, যদি নীল টিপখানিও দেই ?
--- তবে পূনির্মা তার যৌবন
হারাবে !!!!
--- ইস্ ! তোমার এত অহংঙ্কার
কিসের ?
এত কিছু পরেও কষ্ট বেঁচবে না ? ---
বেঁচবো !!!!
--তেমার এক তোলা মনের
বিনিময়ে আমার এক ভরি কষ্ট দিতে
পারি; যা হবে এক আকাশ !!

Address

Savar
Dhaka
123456789

Telephone

01835835439

Website

Alerts

Be the first to know and let us send you an email when শূন্য_____মন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category