01/04/2026
স্বপ্ন যখন নিজের রুচিকে সবার মাঝে ছড়িয়ে দেয়া...
ছোটবেলা থেকেই স্কুল, কলেজ কিংবা ইউনিভার্সিটি—সব জায়গাতেই একটা কথা কমন ছিল, "তোমার ফ্যাশন সেন্স তো দারুণ!" বন্ধু-বান্ধব থেকে শুরু করে শিক্ষকরাও প্রশংসা করতেন। অনেকেই অবাক হয়ে বলতেন, "তুমি ফ্যাশন ডিজাইনিং না পড়ে CSE-তে কেন পড়ছো?"
সত্যি বলতে, নিজের স্টাইল নিয়ে আমি সবসময়ই একটু আলাদাভাবে ভাবতে ভালোবাসি। আর সেই আত্মবিশ্বাস থেকেই আজ আমার এই ছোট্ট উদ্যোগ— Tajkiya's Collection 🌸
ইদানিং যখন দেখি পরিচিত আপু বা আন্টিরাও আমার ড্রেস বা হিলের কালেকশন দেখে প্রশংসা করেন এবং কোথা থেকে নিয়েছি জানতে চান, তখন মনে হলো— আমার এই ভালো লাগাগুলো কেন শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবো? তাই সবার সাথে আমার পছন্দের সেরা কালেকশনগুলো শেয়ার করতেই Tajkiya's Collection
কেন Tajkiya's Collection আপনার পছন্দের তালিকায় থাকবে?
* আমার ব্যক্তিগত অভিজ্ঞতা: এই পেজে আপনারা যা যা পাবেন, তার প্রতিটিই আমার নিজের ব্যবহারের অভিজ্ঞতা থেকে বাছাই করা। আমি নিজে যা পরতে স্বাচ্ছন্দ্যবোধ করি, তাই আপনাদের জন্য নিয়ে আসবো।
* Quality over Quantity: যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, তারা জানেন আমি সংখ্যার চেয়ে মানে বিশ্বাসী। ভালো মানের সাথে কোনো আপস করা হবে না।
* সাশ্রয়ী মূল্যে সেরা মান: প্রাইস কম দেখে ভাববেন না কোয়ালিটি খারাপ। আমার লক্ষ্য হলো মার্কেটের সবচেয়ে ভালো কোয়ালিটি আপনাদের সাধ্যের মধ্যে পৌঁছে দেওয়া। তাই নিশ্চিন্তে ভরসা রাখতে পারেন। 🤍