বইসদাই.কম বাংলাদেশের অন্যতম সুপরিচিত প্রথম সারির একটি অনলাইন বুকস্টোর । তবে এটি শুধুমাত্র অনলাইন বুকস্টোর নয় বরং বাংলাদেশের সর্ব প্রথম সামাজিক বই বিক্রির প্ল্যাটফরম বা সোশ্যাল বুকস্টোর। এটি সাহিত্যিক আলোচনা এবং লেখক ও পাঠকদের পারস্পরিক যোগাযোগ স্থাপনের জন্য একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য হলো ভার্চুয়াল বুক ক্লাব, লেখকের সাক্ষাৎকার এবং রাইটিং ওয়ার্কশপের মাধ্যমে লেখক ও পাঠকদের একত্রিত করা এবং সাহিত্যের প্রতি গভীর অনুভূতি তৈরি করা। আমাদের ট্রেড লাইসেন্স নাম্বার: , টিন নাম্বার:, বিন নাম্বার:
আমাদের উন্নত প্রযুক্তি এবং ব্যবহারকারী-বান্ধব ওয়েবসাইটটি একজন গ্রাহককে দিতে পারে সহজ সাবলীল বই কেনাকাটার অভিজ্ঞতা, যাতে সবাই সহজেই তাদের প্রিয় বইগুলো বাংলাদেশের যে কোন প্রান্তে বসেই কিনতে পারেন।
আমাদের মূল বৈশিষ্ট্য
ক) বইয়ের বিশাল সংগ্রহ
আমাদের রয়েছে ২ লাখেরও বেশি বিস্তৃত বইয়ের সংগ্রহ, যার মধ্যে রয়েছে:
o কুরআন এবং হাদিস
o দক্ষতা উন্নয়ন, পেশাগত এবং কারিগরি শিক্ষা
o সমাজ, সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধ
o রাজনীতি এবং আইন
o ব্যবসা এবং অর্থনীতি
o আদর্শ এবং মতবাদ
খ) সামাজিক সংযোগ
বইসদাই ডট কম সামাজিক সংযোগকে গুরুত্ব দেয়। আমাদের প্ল্যাটফর্মে বই রিভিউ, এবং লেখক ও পাঠকদের জন্য আলোচনার ফোরামের মতো ফিচার রয়েছে।
গ) বাংলাদেশের সকল জেলায় ডেলিভারির সুবিধা
বাংলাদেশের সকল জেলায় সকল বই প্রেমীদের কাছে বই পৌঁছে দেওয়ার জন্য আমাদের রয়েছে হোম ডেলিভারি সার্ভিস । ঢাকার মধ্যে ১-২ দিন এবং ঢাকার বাইরে ২-৪ দিনের মধ্যে ডেলিভারি করে থাকি।
কেন বইসদাই.কম থেকে বই কিনবেন?
যদি আপনি বাংলাদেশে এমন একটি অনলাইন বুকস্টোর খুঁজছেন যা কেবল বই বিক্রি নয়, বরং সামাজিক লেখক, প্রকাশক এবং পাঠকদের মাঝে সংযোগও স্থাপন করে, বইসদাই.কম হতে পারে আপনার সেরা গন্তব্য।
আমাদের সংগ্রহ ঘুরে দেখতে এবং আমাদের সেবাসমূহ সম্পর্কে আরও জানতে, ভিজিট করুন www.boisodai.com।
প্রাইভেসি ও পলিসি:
বইসদাই আপনার গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল। আমরা জানি, আপনি আপনার তথ্য কীভাবে ব্যবহৃত এবং ভাগাভাগি হয় তা নিয়ে সচেতন। আমরা এই বিষয়ে সাবধানতা অবলম্বন করি এবং আপনার আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের প্রাইভেসি পলিসি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে। বইসদাই-এর সেবা গ্রহণের মাধ্যমে, এই প্রাইভেসি পলিসিতে উল্লিখিত তথ্য সংগ্রহ এবং ব্যবহারে আপনার সম্মতি রয়েছে।
আমাদের উদ্দেশ্য
আমরা চাই:
আপনি আমাদের ওয়েবসাইটকে বিশ্বাসযোগ্য মনে করুন।ওয়েবসাইট ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করুন।আপনার তথ্য জমা দিতে নিরাপদ বোধ করুন।গোপনীয়তা সংক্রান্ত প্রশ্ন বা উদ্বেগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন।ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট কিছু তথ্য সংগ্রহে আপনার সম্মতি দিন।
আপনার কাছ থেকে কোন তথ্য সংগ্রহ করা হয়?
আমরা স্বয়ংক্রিয়ভাবে কিছু তথ্য সংগ্রহ করি, যেমন:
আপনার ব্রাউজারে কুকিজ দ্বারা সংগৃহীত ডেটা।আপনার কম্পিউটারের আইপি ঠিকানা।আপনার ব্যবহৃত ডিভাইস এবং ব্রাউজারের ধরন।
আমরা নিম্নলিখিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারি:
নাম (প্রথম এবং শেষ নাম)।বিকল্প ইমেইল ঠিকানা।মোবাইল নম্বর এবং অন্যান্য যোগাযোগের তথ্য।পোস্টাল কোড।আর্থিক তথ্য (যেমন: অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড নম্বর)।আমাদের ওয়েবসাইটে আপনার মতামত এবং পছন্দ।আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনুযায়ী অন্যান্য তথ্য।
আমরা আপনার ভিজিট করা পৃষ্ঠাগুলো, ক্লিক করা লিঙ্ক, এবং কেনাকাটার ফ্রিকোয়েন্সির তথ্যও সংগ্রহ করি।
তথ্য কিভাবে ব্যবহার করা হয়?
আমরা আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করি:
আপনার পছন্দ অনুযায়ী আমাদের সেবা উন্নত করতে।আপনার সঙ্গে প্রয়োজনীয় সময়ে যোগাযোগ করতে।আপনার অনুরোধকৃত সেবা সরবরাহ করতে।আইনগত বা নীতিমালার প্রয়োজন অনুসারে সামাজিক তথ্য সংরক্ষণে।
আপনার তথ্য কারা সংগ্রহ করে?
আমরা স্বয়ংক্রিয়ভাবে গোপনীয় ডেটা সংগ্রহ করি।তৃতীয় পক্ষের বিজ্ঞাপনদাতারা তাদের কুকিজ ব্যবহার করে আপনার ট্রাফিক তথ্য সংগ্রহ করতে পারে।তৃতীয় পক্ষের ওয়েবসাইটগুলোর গোপনীয়তা নীতির জন্য আমরা দায়বদ্ধ নই।
আপনার তথ্যের সুরক্ষা ব্যবস্থা
আমরা আপনার তথ্যের সুরক্ষায় শারীরিক, ইলেকট্রনিক এবং পরিচালনাগত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি। তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য স্থানান্তর সম্পূর্ণ নিরাপদ নয়।
তৃতীয় পক্ষের সাথে তথ্য ভাগাভাগি
আমরা আপনার ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে ভাগ করব না, যদি না:
আপনার অনুমতি থাকে।আপনার অনুরোধকৃত সেবা সরবরাহের প্রয়োজন হয়।আইনগতভাবে প্রয়োজন হয়।
আপনার অধিকার
আপনি চাইলে আপনার ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস, সংশোধন বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন।আপনার ডেটা সরাসরি মার্কেটিংয়ে ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে পারেন।
তথ্য মুছে ফেলার নীতি
বইসদাই অ্যাকাউন্ট এবং ডেলিভারি ডেটা যেকোনো সময় মুছে ফেলার অনুরোধ করা যাবে। অনুরোধ পাঠাতে ইমেইল করুন: [email protected]। ডেটা মুছে ফেলার পর এটি পুনরুদ্ধার করা সম্ভব হবে না।
নীতিমালা আপডেট
আমরা যে কোনো সময় এই নীতিমালা পরিবর্তন বা আপডেট করতে পারি। যে কোনো পরিবর্তন এই পৃষ্ঠায় পোস্ট করা হবে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
যোগাযোগ করুন
প্রাইভেসি পলিসি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের ইমেইল করুন: [email protected]
রিফান্ড নীতিমালা (Refund Policy):
বইসদাই ক্রেতাদের আস্থা অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। কোনো কারণে পণ্য সরবরাহে ব্যর্থ হলে বা ক্রেতার অনুরোধে অর্ডার বাতিল হলে, বইসদাই সরাসরি পরিশোধিত অর্থ নির্ধারিত পদ্ধতিতে ফেরত প্রদান করবে।
ক) রিফান্ডের মাধ্যম:
কোনো কারণে নির্ধারিত সময়ে বইসদাই পণ্য সরবরাহ করতে ব্যর্থ হলে ক্রেতার অর্থ সেই একই পেমেন্ট মাধ্যমে (বিকাশ, নগদ, রকেট, কার্ড ও ব্যাংক ট্রান্সফার) ফেরত প্রদান করা হবে, যেটি দিয়ে ক্রেতা মূল্য পরিশোধ করেছেন।
খ) রিফান্ডের সময়সীমা:
পেমেন্ট পরিশোধিত কোনো অর্ডার ডেলিভারি না হলে বা ডেলিভারির পূর্বে বাতিল হলে, রিফান্ড প্রসেস করতে সাধারণত ৭-১০ কর্মদিবস সময় লাগতে পারে।
যদি উল্লিখিত সময়ের মধ্যে রিফান্ড না পান, তাহলে [email protected] এ ইমেইল করে আমাদের সাথে যোগাযোগ করুন।
কিছু বিশেষ ক্ষেত্রে রিফান্ড পেতে অতিরিক্ত সময় লাগতে পারে।
গ) রিফান্ড নোটিফিকেশন:
রিফান্ড সম্পন্ন করার পর ক্রেতাকে ইমেইল বা ফোনের মাধ্যমে অবহিত করা হবে। রিফান্ড নোটিফিকেশন পাওয়ার ৩ দিনের মধ্যে যোগাযোগ না করলে এটি ধরে নেওয়া হবে যে ক্রেতা রিফান্ড পেয়েছেন।
ঘ) রিফান্ড অভিযোগ:
যদি ৭-১০ কর্মদিবসের মধ্যে রিফান্ড না পান অথবা রিফান্ড সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তাহলে [email protected] এ ইমেইল করে আমাদের জানান।
ঙ) ফেরতযোগ্য অর্থ:
১. অগ্রিম মূল্য পরিশোধিত কোনো অর্ডার বাতিল হলে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।
২. ডেলিভারি না হওয়া অর্ডার বা ডেলিভারির পূর্বে বাতিল হওয়া অর্ডারের জন্য সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।
৩. অনলাইন পেমেন্টে অতিরিক্ত অর্থ কেটে রাখা হলে বা স্টকে না থাকা কোনো পণ্য বাদ দেওয়া হলে, অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে।
৪. টেকনিক্যাল ত্রুটির কারণে বেশি টাকা কেটে রাখা হলে যথাযথ প্রমাণ প্রদানপূর্বক অর্থ ফেরত দেওয়া হবে।
৫. কোনো পণ্য দ্রুত সংগ্রহ সম্ভব না হলে, আলোচনার মাধ্যমে পণ্যটির টাকা ফেরত দিয়ে বাকি পণ্য ডেলিভারি করা হবে।
৬. ক্যাশব্যাক অফার চলাকালীন অর্ডার বাতিল করলে ক্যাশব্যাকের অর্থ বাদ দিয়ে বাকি অর্থ ফেরত দেওয়া হবে।
৭. রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি অনুযায়ী ত্রুটিপূর্ণ পণ্য ফেরত দিয়ে নতুন পণ্য পাওয়া যাবে। স্টক না থাকলে অর্থ ফেরত দেওয়া হবে।
৮. শুধুমাত্র পণ্যটির মূল্য ফেরত দেওয়া হবে; শিপিং চার্জ রিফান্ডযোগ্য নয়।
৯. ফেরত পাঠানো পণ্য যাচাই-বাছাইয়ের পর রিফান্ড প্রদান করা হবে।
চ) অফেরতযোগ্য অর্থ:
১. গিফট ভাউচারের মাধ্যমে পরিশোধিত অর্থ ফেরতযোগ্য নয়।
২. বইসদাই ব্যালেন্সে জমা অর্থ ফেরতযোগ্য নয়; এটি পরবর্তী অর্ডারে ব্যবহার করা যাবে।
৩. ক্যাশ অন ডেলিভারি অর্ডার বাতিল করলে, ক্রেতা কোনো অর্থ পরিশোধ না করলে, রিফান্ড প্রযোজ্য হবে না।
৪. রিটার্ন ও এক্সচেঞ্জের ক্ষেত্রে শিপিং চার্জ ফেরতযোগ্য নয়।
ডেলিভারি পলিসি (Delivery Policy):
ক) বাংলাদেশের সকল জেলায় সকল বই প্রেমীদের কাছে বই পৌঁছে দেওয়ার জন্য আমাদের রয়েছে হোম ডেলিভারি সার্ভিস ।
খ) ঢাকার মধ্যে ১-৫ দিন এবং ঢাকার বাইরে ২-৭ দিনের মধ্যে ডেলিভারি করে থাকি।