27/08/2024
আপনি জানেন, কখন একটা ব্যবস্থাকে মানবসৃষ্ট ব্যবস্থা বলা হয়? হোক সেটা রাজনৈতিক ব্যবস্থা কিংবা বিচার ব্যবস্থা... যখন সেই ব্যবস্থার বিধিবিধান মানুষ তৈরি করে থাকে। খি'লা'ফ'ত আল্লাহর দেওয়া রাষ্ট্র ব্যবস্থা যেখানে আইন তৈরি করার কোনো ক্ষমতা আল্লাহ মানুষকে দেননি। যেই ব্যবস্থায় মানুষের কোনো কর্তৃত্ব নেই, সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, সেই খি'লা'ফ'ত ব্যবস্থা কীভাবে মানুষের আবিষ্কৃত রাজনৈতিক ব্যবস্থা হতে পারে?
আমি সত্যিই অবাক হই, সেক্যুলারিজম মানুষকে কতটা নির্বোধ করে ফেলেছে, যেখানে আজ পর্যন্ত কোনো কাফির-মুশরিক কিংবা কোনো প্রাচ্যবীদও ভুল করে বলেনি যে, ইসলামি শাসনব্যবস্থা বা খি'লা'ফ'ত এটা মানুষের তৈরি কোনো রাজনৈতিক ব্যবস্থা। যেটা শারিয়া দারা মনোনীত, সেই বিষয় নিয়ে একজন মুসলিম কীভাবে আঙুল তুলতে পারে?
তারা কি স্মরন করে না...আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা কি বলেছেন...
"তোমাদের মধ্যে যারা ঈমান আনে আর সৎকাজ করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তাদেরকে অবশ্যই পৃথিবীতে খিলাফাত দান করবেন যেমন তাদের পূর্ববর্তীদেরকে তিনি খিলাফাত দান করেছিলেন এবং তিনি তাদের দ্বীনকে অবশ্যই কর্তৃত্বে প্রতিষ্ঠিত করবেন যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তিনি তাদের ভয়-ভীতিপূর্ণ অবস্থাকে পরিবর্তিত করে তাদেরকে অবশ্যই নিরাপত্তা দান করবেন। তারা আমার ‘ইবাদাত করবে, কোন কিছুকে আমার শরীক করবে না। এরপরও যারা সত্য প্রত্যাখ্যান করবে তারাই বিদ্রোহী, অন্যায়কারী। (সূরা নূর: ৫৫)
কোনো কিছু না জানা থাকলে জেনে নিন, তবুও শারীয়া নিয়ে নিজের মতামত চাপিয়ে দিবেন না এবং ইসলামের ক্ষতি করবেন না।