Smart Kart

Smart Kart Smart Kart is an online based eCommerce platform. We deliver to the customers with highest importance, checking the quality of the ordered products.

Our only goal is to make the customers happy with the easy return (7 day return & exchange) facility.

08/12/2021

❤️🥰 শীত আসছে, আসুক ❄️🤔
বেবি উষ্ণ আরামে থাকুক ❤️🥰
🤱শীতে বাচ্চাদের যত্ন নিয়ে আমাদের যত চিন্তা আর টেনশন!
🔷 শীত এলে তো এই টেনশন আরো দিগুণ বেড়ে যায়!!
🔷 একটু ঠান্ডা লাগলেই হয়ে যেতে পারে বড় কোন দুর্ঘটনা,
🔷এই শীতে আপনাদের টেনশন দূর করতে আমরা নিয়ে এসেছি,বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সমাধান।
🔷 যা আপনার বেবিকে রাখবে নিরাপদ ও ঠান্ডা মুক্ত।
👉এই ব্লাংকেট গুলো কেনো নিবেন?
🟡এগুলো খুবই সফ্ট এবং আরাম দায়ক।
🟠এটিতে যখন বেবিকে শোয়ানো হবে তখন সে ফিল করবে মায়ের কোলে শুয়ে আছে।
🟢এটি বহন করা খুবই সহজ। আপনি শীতে যেখানেই জান না কেনো এটি সাথে নিলে আর আপনার বেবির জন্য অতিরিক্ত কম্বলের প্রয়োজন হবে না।
🟡এটি আপনি আপনার বেবির শীতের পোশাক হিসেবে ও ব্যবহার করতে পারবেন।
🟢এই কম্বল জড়িয়ে আপনি আপনার বাবুকে কোলে নিয়ে ঘুম পারাতে পারবেন তারপর আবার এটাতেই শুয়াতে পারবেন।
যত্ন যখন নিবেনই, সুরক্ষা নিশ্চিত করেই নিন!!
যেই আপুরা তারা তাদের বেবিকে শীতে সুরক্ষিত রাখার কথা ভাবছেন তারা এটি নিতে পারেন।
🔷 পণ্যের নাম: বেবি ব্লাংকেট/Baby Blanket
🔷 ফেব্রিক্স: চায়না ফাইবার কম্বল।
🔷 সাইজ ০ থেকে ১২ মাস।
💖 অফার প্রাইজ- ৬৫০ টাকা💖
💖রেগুলার প্রাইজ- ৮৯০ টাকা💖
🔷 আপনার সোনামণি কে সারাক্ষণ ঠান্ডা থেকে নিরাপদে রাখতে এটিই হতে পারে আপনার প্রথম পছন্দ।
🔰ঢাকার ভিতরে ডেলিভারি খরচঃ ১০ টাকা
🔰 ঢাকার বাহিরে ডেলিভারি খরচঃ ১২০ টাকা
✔ ঢাকার বাহিরের ডেলিভারি খরচ (১২০) অবশ্যই বিকাশ এর মাধ্যমে কনফার্ম করতে হবে
👉অর্ডার করতে এখনি ইনবক্স করুন আমাদের পেইজে,
অর্ডার করতে-লিখুন
1. আপনার নাম
2. আপনার ঠিকানা
3. আপনার মোবাইল নম্বর
m.me/smartkart21
🔰বি:দ্র: কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়।

01/12/2021

🌹কোরিয়ান লেপ/
👌উন্নত মানের কোরিয়ান ফাইবার দিয়ে তৈরি।
👌ফেব্রিকঃ টুইল কাপড়
👌অত্যন্ত আরামদায়ক যা খুব তাড়াতাড়ি শরীর গরম করে।
👌 ব্যবহারের ০৫ মিনিটের মধ্যেই শরীর গরম হয়ে যাবে
👌এই লেপটি ওয়াশ করতে পারবেন ওয়াশিং মেশিন+হ্যান্ড ওয়াশ
👌অত্যন্ত মান সম্মত ও আরামদায়ক অর্জিনাল পণ্য।
👌 টানা দশ বছর ব্যবহার করলেও কালার থাকবে নতুন এর মতোই।
👌এলার্জির কোন সমস্যা হবে না।
High Quality Korean লেপ
220/240cm 7/8 ফুট ( ডাবল সাইজ )
MADE_IN_KOREA
😱সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারী দিচ্ছি।😱

বিস্তারিত ভিডিও তে দেয়া আছে।

🌿🌿হৃদরোগের ঝুঁকি কমায় গ্রিন টি ?🌿🌿বিশ্ব জুড়ে দিন দিনই জনপ্রিয় হচ্ছে গ্রিন টি। কারণ বিভিন্ন গবেষনায় দেখা গেছে, এটি স্বাস...
17/09/2021

🌿🌿হৃদরোগের ঝুঁকি কমায় গ্রিন টি ?

🌿🌿বিশ্ব জুড়ে দিন দিনই জনপ্রিয় হচ্ছে গ্রিন টি। কারণ বিভিন্ন গবেষনায় দেখা গেছে, এটি স্বাস্থ্যের জন্য উপকারী। এটি শরীরে রক্ত সরবরাহ ঠিক রাখে এবং কোলেস্টেরল কমায়। অনেক গবেষণায় এটা প্রমাণিত যে, গ্রিন টি নানা ধরনের হৃদরোগের ঝুঁকি কমাতে কার্যকরী। যাদের উচ্চ রক্তচাপ আছে তারাও নিয়মিত গ্রিন টি খেতে পারেন। কারণ এটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।
যা হার্টের জন্য ভাল তা মস্তিষ্কের সুরক্ষার জন্যও উপকারী। মস্তিষ্কের রক্ত সরবরাহ ঠিকমতো না হলে মস্তিষ্ক অকার্যকর হয়ে যেতে পারে। তাই হার্টের মতো মস্তিষ্কের সুরক্ষার জন্যও নিয়মিত গ্রিন টি পান করতে পারেন। সুইজারল্যাণ্ডের বিজ্ঞানীরা দেখেছেন, যারা নিয়মিত গ্রিন টি পান করে তাদের মনে রাখার ক্ষমতা অন্যদের তুলনায় বেশি। এছাড়া এটি

রবয়স্কদের আলঝাইমার রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে।
গ্রিন টি ডায়বেটিস রোগীদের জন্য উপকারী। এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে। কোন কোন গবেষণায় দেখা গেছে, গ্রিন টি ক্যানসারের সেল নষ্ট করতে সহায়তা করে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, নিয়মিত গ্রিন টি পানে স্ট্রোকের ঝুঁকি কমে। কিছু কিছু গবেষণায় দেখা গেছে, গ্রিন টি ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। শরীরের যেকোন ধরনের সংক্রমণ এবং ভাইরাসজনিত আক্রমনের ঝুঁকি কমায়। গ্রিন টি শরীর রিলাক্সড করে উৎফুল্ল থাকতেও সাহায্য করে।সূত্র : হেলথলাইন

🌿✅আপনি ডায়াবেটিস কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন⁉🌿বর্তমানে ডায়াবেটিস একটি মহামারির নাম। শরীর পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি করতে ...
16/09/2021

🌿✅আপনি ডায়াবেটিস কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন⁉

🌿বর্তমানে ডায়াবেটিস একটি মহামারির নাম। শরীর পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি করতে না পারলে রক্তের সুগারের মাত্রা বেড়ে যায়। এ কারণে ডায়াবেটিস ঘটে। পৃথিবীতে প্রতি ১০ সেকেন্ডে একজন ডায়াবেটিস আক্রান্ত মানুষের মৃত্যু হয় এবং প্রতি ১০ সেকেন্ডে দুইজন ডায়াবেটিস রোগী শনাক্ত হয়। তাই ডায়াবেটিসের ভয়াবহতা প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা একান্ত জরুরি। ডায়াবেটিস বা বহুমূত্র রোগ সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য নয়। তবে কিছু নিয়ম মেনে চললে এটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

🌿যেসব খাবার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, চলুন জেনে নেওয়া যাক

খেজুর:দুধ:করোলা: তিসি: আমলকি:লেবু: মটরশুঁটি:
🌿এবং গ্রিন টি: এই ভেষজ চা পেনক্রিয়াসের কার্যক্রম বাড়িয়ে ইনসুলিন তৈরিতে সাহায্য করে, তাই রক্তের সুগার নিয়ন্ত্রণে নিয়মিত গ্রিন টি পান করতে পারেন।

🌿ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে যা যা করনীয়?
ডায়াবেটিস কোন রোগ নয় কিন্তু একে সব রোগের মা বলা হয়। ডায়াবেটিসকে যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে শরীরের ভাইটাল অঙ্গগুলোর নানা সমস্যা দেখা দেয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে বরং তেমন কোন সমস্যা ছাড়াই সুস্থ ও স্বাভাবিক জীবন অতিবাহিত করা যায়।

প্রতিদিন কমপক্ষে ৪০ মিনিট হাঁটা বা শারীরিক পরিশ্রম করতে হবে। হাঁটার ক্ষেত্রে টানা ৪০ মিনিট একটানা হাঁটলে উত্তম ফল পাওয়া যায়।
দেহের ওজন বাড়তে দেয়া হবে না। যাদের ওজন ইতিমধ্যে বেড়েছে, তারা ওজন কমাতে ব্যবস্থা নিন (যেমন-খাদ্য নিয়ন্ত্রণ, ব্যায়াম, দৌড়ানো, হাঁটা ইত্যাদি)।

🌿প্রতিদিন শাকসবজি রাখুন খাদ্য তালিকায়। আঁশযুক্ত খাবার বেশি খান।
কার্বোহাইড্রেট-জাতীয় খাবার, যেমন-ভাত, আলু কম খান।
বেশি গরু বা ছাগলের গোশত খাবেন না।
আইসক্রিম, পনির, ফাস্টফুড, কোল্ড ড্রিঙ্কস ও কৃত্রিম জুস এড়িয়ে চলুন।
ঘি বা মাখন কম খান বা বাদ দিন।
দিনে ৮-১০ গ্লাস পানি পান করুন।
২৪ ঘন্টায় অন্তত ৬ ঘন্টা ঘুমান।
টেনশন কমাতে হবে।

🌿গ্রিন টি কি আসলেই দ্রুত ওজন কমায় ⁉🌿✅গ্রিন টি দীর্ঘকাল ধরেই ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বলা হয়, গ্রিন টি ক্যানসার প্রত...
14/09/2021

🌿গ্রিন টি কি আসলেই দ্রুত ওজন কমায় ⁉

🌿✅গ্রিন টি দীর্ঘকাল ধরেই ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বলা হয়, গ্রিন টি ক্যানসার প্রতিরোধ করে, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এর মধ্যে রয়েছে আরো অনেক স্বাস্থ্যকর গুণ।
বলা হয়, গ্রিন টি দ্রুত ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। গ্রিন টি পলিফেনল শরীরের ফ্যাট অক্সিডেশন প্রক্রিয়াকে আরও কার্যকর করে খাবার থেকে ক্যালরি তৈরি প্রক্রিয়ায় সাহায্য করে। ফলে দেহে অতিরিক্ত চর্বি জমতে পারে না। একটি গবেষণায় দেখা গিয়েছে, এটি এক দিনে ৭০ ক্যালরি পর্যন্ত ফ্যাট বার্ন করে। তার মানে নিয়মিত গ্রিন টি পানের মাধ্যমে বছরে ৭ পাউন্ড পর্যন্ত ওজন কমানো সম্ভব।

🌿✅ তাই ইদানীংকালে ওজন নিয়ন্ত্রণে অনেকেই গ্রিন টিকে দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে পছন্দ করে। এ ছাড়া বিশেষজ্ঞ পুষ্টিবিদরাও ওজন কমাতে গ্রিনটিকে খাদ্য তালিকায় রাখার পরামর্শ দিয়ে আসছেন। তবে আসলেই কি গ্রিন টি দ্রুত ওজন কমাতে কার্যকর? বোল্ডস্কাই ওয়েবসাইটের স্বাস্থ্যবিভাগের একটি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে এর উত্তর।

🌿✅আসলে এতে কোনো সন্দেহ নেই যে, এককাপ কফির থেকে এক কাপ গ্রিন টি খাওয়া বেশি স্বাস্থ্যকর। এর কারণটিও খুব স্পষ্ট। কেননা গ্রিন টির মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। গ্রিন টির মধ্যে রয়েছে ভিটামিন এ, বি, বি৫, ডি, ই, সি, ই, এইচ সেলেনিয়াম, ক্রোমিয়াম, জিংক, ক্যাফেইন ও মেঙ্গানিজ।

🌿✅আমাদের শরীরে প্রাকৃতিকভাবে তাপ উৎপন্ন হয়। গ্রিন টি খেলে শরীরের তাপমাত্রা সামান্য বাড়তে থাকে। এই তাপ বাড়ার কারণে শরীর থেকে ক্যালোরি পোড়ে। আর ক্যালোরি পোড়া ওজন কমাতে সাহায্য করে। গ্রিন টি বিপাক ক্ষমতা বাড়ায়। গ্রিন টির মধ্যে থাকা বিভিন্ন প্রাকৃতিক উপাদান এই কাজে মুখ্য ভূমিকা রাখে।
গ্রিন টি পরিপাক ভালো রাখতে সাহায্য করে। এর মধ্যে থাকা পলিফেনল চর্বি জারণ বা ফ্যাট অক্সিডেশন হওয়ার প্রক্রিয়াকে ভালো করে। এটি বাড়তি ওজন কমাতে সাহায্য করে।

🌿✅এ ছাড়া গ্রিন টির মধ্যে রয়েছে ক্যাফেইন। ক্যাফেইন উদ্যোম বাড়ায় বা ব্যায়ামের শক্তি জোগায়। আর শারীরিক পরিশ্রম ওজন কমাতে কাজে দেয়। অনেকে বলেন এইভাবে গ্রিন টি পরোক্ষভাবে ওজন কমাতে সাহায্য করে।
সম্প্রতি একটি গবেষণায় বলা হয়, যারা গ্রিন টি পান করেন এবং নিয়মিত ব্যায়াম করেন তাদের ১৫ শতাংশ দ্রুত চর্বি ঝরে। আর যারা ব্যায়াম করেন কিন্তু গ্রিন টি পান করেন না, তারা এই উপকার থেকে বঞ্চিত হন। আর যারা গ্রিন টি পান করেন তবে ব্যায়াম করেন না, তাদের ৩ শতাংশ চর্বি পোড়ে। এই গবেষণায় বলা হয়, গ্রিন টি এক ধরনের হরমোনের বৃদ্ধি ঘটায়, যা ওজন কমাতে সাহায্য করে।

🌿✅তাই বিশেষজ্ঞরা বলেন, হ্যাঁ, গ্রিন টি আসলেই ওজন দ্রুত কমাতে সাহায্য করে। তবে যদি ব্যায়াম না করে গ্রিন টি পান করা হয় এটি তেমন ভালো কাজে দেয় না। ব্যায়াম এবং গ্রিন টি পান করা একসাথে চালিয়ে গেলে ওজন কমবে দ্রুত হারে।

গর্ভবতী অবস্থায় গ্রিন টি খাওয়ার ঝুঁকিগুলিগর্ভাবস্থায় গ্রিন টি–এর কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং এটি গ্রহণ করা...
13/09/2021

গর্ভবতী অবস্থায় গ্রিন টি খাওয়ার ঝুঁকিগুলি

গর্ভাবস্থায় গ্রিন টি–এর কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং এটি গ্রহণ করার আগে আপনার সে সম্পর্কে সচেতন হওয়া উচিত। আপনার চিকিত্সক বা স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা ভাল। বিশেষত যদি আপনি গ্রিন টি পছন্দ করেন এবং গর্ভাবস্থায় এটি পান করা চালিয়ে যেতে চান।

গর্ভবতী অবস্থায় গ্রিন টি পান করা রক্তের কোষ দ্বারা আয়রন শোষণে বাধা সৃষ্টি করতে পারে। হিমোগ্লোবিন উৎপাদনের জন্য আয়রন প্রয়োজন। এটি গর্ভকালীন রক্তাল্পতার অন্যতম কারণ হয়ে উঠতে পারে, যেখানে শরীরের পুষ্টি এবং অক্সিজেন গ্রহণ ব্যাহত হয়।
শিশুর স্নায়ুবিক ত্রুটিগুলি এড়াতে ফলিক অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাই গর্ভাবস্থায় এটি গ্রহণ করা প্রয়োজনীয়। গ্রিন টি–এর অত্যধিক গ্রহণ ফলিক অ্যাসিডের শোষণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, যা শিশুর মেরুদণ্ডের স্পিনা বিফিডা নামে পরিচিত একটি জন্মগত ত্রুটির কারণ হতে পারে। গর্ভাবস্থার প্রথম ১২ সপ্তাহের মধ্যে আপনার শরীরের জন্য ফলিক অ্যাসিড অপরিহার্য এবং তাই, এই সময়ের মধ্যে গ্রিন টি এড়ানো উচিত।

গর্ভাবস্থায় কতটা পরিমাণে গ্রিন টি গ্রহন করতে হবে
গর্ভবতী মহিলারা প্রায়শই নিয়মিত খাবার খাওয়া এবং পান করার বিষয়ে চিন্তায় জর্জরিত হন। গর্ভাবস্থায়, গ্রিন টি এবং অন্যান্য ক্যাফিন–ভিত্তিক পানীয়গুলি প্রতিদিন ২০০ মিলিগ্রামেরও কম পরিমাণে সীমাবদ্ধ করা ভাল, যা প্রায় প্রতিদিন দুই কাপ হিসাবে ধরা যায়। গ্রিন টি ছাড়াও নিশ্চিত হয়ে নিন যে আপনার প্রতিদিনের চকোলেট, সফট ড্রিঙ্কস, কফি বা এনার্জি ড্রিংকগুলি গ্রহণ ২০০ মিলিগ্রামের নীচে থাকে।

গ্রিন টি’র সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। তবে একে অন্য সব সাধারণ পানীয়ের কাতারে ফেললে আপনি ভুল করবেন। বিভিন্ন গবেষণায়...
13/09/2021

গ্রিন টি’র সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। তবে একে অন্য সব সাধারণ পানীয়ের কাতারে ফেললে আপনি ভুল করবেন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে নিয়মিত গ্রিন টি পান বার্ধক্যের ছাপকে ঘুচিয়ে ত্বক এর জৌলুস ফিরিয়ে আনে এবং ক্যান্সার এর ঝুঁকি কমায়। এছাড়াও এতে রয়েছে আরো অসংখ্য গুনাগুণ। এমন উপকারী গুণগুলোর জন্য এখন বিখ্যাত বিউটি ব্র্যান্ডগুলো তাদের পণ্যে গ্রিন টির উপাদান সংযোজন করছে। চলুন জেনে নেওয়া যাক রূপচর্চা ও সুস্বাস্থ্যে এর ১৫টি উপকারিতা।

গ্রিন টি’র ১৫টি উপকারিতা

১. বর্তমানে গ্রিন টি সবচেয়ে বেশি জনপ্রিয় এর ওজন কমানোর গুণের কারণে। এটি অতিরিক্ত চর্বি কমিয়ে ওজন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। একটি গবেষণায় দেখা গিয়েছে যে এটি এক দিনে ৭০ ক্যালরি পর্যন্ত ফ্যাট বার্ন করে। তার মানে রেগুলার গ্রিন টি পানের মাধ্যমে বছরে ৭ পাউন্ড (Pound) পর্যন্ত ওজন কমানো সম্ভব।

২. গ্রিন টি খুব ভালো টোনার হিসেবে কাজ করে। এটি তৈরির জন্য ১ কাপ পানিতে ৫ চা চামচ গ্রিন টি, ১ চা চমচ পুদিনা পাতা ১০ মিনিট ফুটান। তারপর ঠান্ডা করে ছেঁকে নিয়ে একটি স্প্রে বোতলে সংরক্ষণ করুন। এই টোনারটি দিনে ২-৩ বার ব্যবহার করুন। এটি ত্বকের চুলকানি ও প্রদাহ দূর করতে খুব উপকারী।

৩. এতে রয়েছে এক ধরনের এন্টিঅক্সিডেন্ট (Antioxidant) যা বার্ধক্যের গতিকে ধীর করে এবং আয়ু বাড়ায়।

৪. চোখের ফোলা ভাব এবং চোখের নিচের ডার্ক সার্কেল (Dark Circle) কমাতে ব্যবহার করা গ্রিন টির দুটি ব্যাগ ২ ঘন্টা ফ্রিজ এ রেখে, ঠান্ডা করে চোখ বন্ধ করে এর উপর ১০ মিনিট রাখুন।

৫. ড্রাই গ্রিন টির পাতা মধুর সাথে মিক্স করে স্ক্রাব হিসেবে ব্যবহার করা যায় যা লোমকুপের ময়লা এবং মৃত কোষ দূর করে ত্বককে নরম ও মসৃণ করে।

৬. ঘামের দুর্গন্ধ দূর করতে গ্রিন টি ডিওডোরেন্ট (Deodorant) হিসেবে ভালো কাজ করে। গোসলের পর ঠান্ডা গ্রিন টি আন্ডারআর্ম (Underarm) এ লাগালে দুর্গন্ধ দূর হবে। ঠিক এমনিভাবে পায়ের দুর্গন্ধ দূর করতেও একই পদ্ধতি অনুসরণ করলে ভালো ফল পাওয়া যায়।

৭. অর্ধেক কলা, ১ চা চামচ গ্রিন টি, ১ চা চামচ মধু এবং ১ চা চামচ টক দই ভালো মতো মিশিয়ে মুখে লাগান এবং শুকালে ধুয়ে ফেলুন। এটি শুষ্ক ত্বকের জন্য খুব ভালো ময়েশ্চারাইজিং মাস্ক (Moisturizing Mask) হিসেবে কাজ করে।

৮. নিয়মিত এক কাপ গ্রিন টি পান হার্ট এর রোগের ঝুঁকি ৪৪% (44%) কমিয়ে দেয় এবং ব্লাড প্রেসার (Blood Pressure) নিয়ন্ত্রণে থাকে।

৯. মশা মাছির উপদ্রব থেকে বাঁচতে শুকনো চা পাতা ঘরের কোনায় রেখে পোড়ালে মশা মাছি কমবে।

১০. এটি নিয়মিত পান মুখের দুর্গন্ধ দূর করে, ওরাল ব্যাকটেরিয়া (Oral Bacteria) ধ্বংস করে এবং ডেন্টাল ক্যাভিটিস (Dental Cavities) প্রতিরোধ করে।

১১. ৩-৪ টি গ্রিন টি ব্যাগ ১ লিটার পানিতে এক ঘণ্টা ফুটিয়ে ঠান্ডা করে নিন। এরপর চুল শ্যাম্পু (Shampoo) এবং কন্ডিশনিং (Conditioning) করার পর সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি আপনার চুলকে শক্ত ও মজবুত করবে। চুল পড়া কমাতেও আপনি ব্যবহার করতে পারেন গ্রিন টি। এটি চুলের গোড়া শক্ত করে এবং হেয়ার ফলিকল (Hair Follicle) উদ্দীপিত করে যা নতুন চুল গজাতে সহায়ক।

১২. ফ্রিজের দুর্গন্ধ দূর করতে এর শুকনো পাতা একটি পাতলা কাপড়ে বেঁধে ফ্রিজের এক কোনায় রেখে দিন।

১৩. মেডিকেল গবেষণায় দেখা গিয়েছে যে, গ্রিন টি ব্রণের সমস্যা ট্রিটমেন্টের (Treatment) জন্য খুবই কার্যকরী। এটি ত্বকে কোন রকম ইরিটেশন (Irritation) বা ড্রাইনেস (Dryness) তৈরী করা ছাড়াই ব্রণ নির্মূল করে।

১৪. গ্রিন টি মাউথওয়াশ হিসেবে খুব ভালো কাজ করে। এতে আছে এন্টিব্যাক্টেরিয়াল প্রপার্টিস (Antibacterial Properties); ফলে এতে কোনো এলকোহল (Alcohol) নেই যা রেগুলার মাউথওয়াশে (Mouthwash) থাকতে পারে।

১৫. সবুজ চা পাতা পানিতে কয়েকদিন ভিজিয়ে রেখে গাছের গোড়ায় সেই পানি দিলে তা ফারটিলাইজার (Fertilizer) হিসেবে কাজ করে।

13/09/2021

গ্রিন টির উৎপত্তি স্থল চীন । স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে জানানো হয়, ওষুধ হিসেবে গ্রিন টি হাজার বছর ধরে ব্যবহৃত হচ্ছে।
সাধারণ চা আর গ্রিন টি’র মধ্যে পার্থক্য হচ্ছে প্রক্রিয়াজাতকরণে। অন্যান্য চা তৈরি করতে ‘ফারমেনটেইশন’ বা গাঁজন প্রক্রিয়া
চালানো হয় কিন্তু গ্রিন টি’র ক্ষেত্রে তা করা হয় না।
ফলে অন্যান্য চা থেকে গ্রিন টি’তে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ও পলি-ফেনলস বেশি থাকে। তাই অন্যান্য চা থেকে গ্রিন টি’র উপকারিতা বেশি।
চা গাছের সবুজ পাতাই মুলত গ্রীন টি৷এই চায়ে রয়েছে ভিটামিন এ, ই এবং সি৷ এছাড়াও রয়েছে ক্যালমিয়াম, ম্যাগনেসিয়াম ও বিভিন্ন মিনারেল৷

🌿✅না জেনে গ্রিন টি পান করে আপনি বিরাট ভুল করছেন নাত⁉️🌿আপনি বা আপনার পরিচিত কেউ যদি গ্রিন টি পান করে থাকেন তা হলে এ পোস্ট...
12/09/2021

🌿✅না জেনে গ্রিন টি পান করে আপনি বিরাট ভুল করছেন নাত⁉️

🌿আপনি বা আপনার পরিচিত কেউ যদি গ্রিন টি পান করে থাকেন তা হলে এ পোস্ট আপনার জন্য ।
স্বাস্থ সচেতন ও ওজন নিয়ন্ত্রণ কারিদের মাঝে গ্রিন টি অনেক পরিচিত। বহু কার্যকারিতায় এর প্রমান করেছেন বহুবার। তবে গ্রিন টি এর প্রকিত উপকার পেতে মেনে পান করতে হবে কিছু নিয়ম। আমরা অনেকে গ্রিন টি পান করার সময় অনেক ভুল করে থাকি । বা হয়ত ঠিক মত যানিনা । আমরা শুধু এটা যানি গ্রিন টি খেলে শরিরের জন্য অনেক উপকার । কিন্তু আমরা জানিনা গ্রিন টি কে খেতে পারবে,কারা খেতে পারবেনা ,কি ভাবে খেতে হবে ,কখন কখন খেতে হবে ,কখন কখন খাবেনা , এ সব আমরা না জেনে অন্ধ বিশ্বাস করে খেয়ে থাকি । আর এ অন্ধ বিশ্বাসের জন্য গ্রিন টি পান করে আপনি আপনার শরিরের জন্য কত খানি ক্ষতি কর আপনি হয়ত নিজেও জানেননা ।

🌿আমরা সাধানত যে গ্রিন টি খেয়ে থাকি অথবা খাচ্ছি সে গ্রিন টি কি আসলে ভালো নাকি ক্ষতি কর। বিভিন্ন প্লেভার যুক্ত গ্রিন টি দিয়ে বাজার চয়লাম ।বিক্রি বাড়ানোর জন্য কিছু গ্রিন টিতে কৃত্রিম উপয়ে প্রেবার বাড়ানো হয়। জা সাধে অনেক ভালো হলেও শরিরের জন্য অনেক ক্ষতিকর । তা হলে আমরা জেনে শুনে গ্রিন টি পান করছি কি ? আমরা অনেকে জানি গ্রিন টি খেলে এসিডিটিবেড়ে যায়,আসলে এটা ভুল ধারনা ,সকাল বেলা গ্রিন টি খাওয়ার ঠিক আগে অথবা পরে ওষুধ খাওয়া উচিত নয়। গ্রিন টিতে থাকে এন্টিঅক্সিডেন্ট ও পলিফেনল রয়েছে যা গ্যাস্টিক এচিড তৈয়ারি করে, কেউ আবার গ্রিন টি দিয়ে ওষুধ খান যা আরো ক্ষতিকর । জা ওষুধের রাসায়নিক উপদান গ্রিন টির সাথে মিশিয়ে এসিডিটি তৈয়ারিকরতে পারে ।আবার অনেকে আছি আমরা গ্রিন টি আলগা চা পাতা দিয়ে পান না করে টি ব্যাগ পান করি ।আমরা অনেকে মনে করি টি ব্যাগ গ্রিন টি পান করলে অনেক দিন সংরক্ষণ করা যা , এবং খব সহজে পান করা যা।, আসলে এ ধারনা ভুল।গ্রিন টি যতদিন সংরক্ষণ করে খাবেন ততদিন গ্রিন টিতে থাকা ক্রেটাচিনের মাত্রা কমতে থাকবে ।

🌿তাই গ্রিন টি বেশি করে না কিনে অল্প অল্প করে পান করা উচিত।সে জন্য গ্রিন টির ব্যাগের চেয়ে আলগা বা আস্তো গ্রিন টিতে বেশি ক্রেটেচিং পাবেন । গ্রিন টি তৈয়ারিতে চাইনা সবার সির্সে ৮০ দশমিক ৮% গ্রিন টি আসে চাইনা থেকে ,তাই গ্রিন টি চাইনাতে প্রোফুলার একটা চা, এ চাইনা থেকে গ্রিন টি যদি আমরা পান করি ,তা হলে নিরশন্ধে পান করতে পারি । ক্ষতিকর কৃত্রিম এ চা শরিরের জন্য অনেক ভালো ।গ্রিন টি সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং চাইনার তোরি কৃত্রিম গ্রিন টি পেতে আমাদের আমাদের ইনবক্স করুন ।

🌿🌿গ্রিন টি কী? কেনো এটি আপনি পান করতে হবে ⁉️✅🌿গ্রিন টি বলতে আমরা অনেকে শুধু সবুজ রঙের চা বুঝি। কিন্তু আসলে তা নয়। সাধারণ...
12/09/2021

🌿🌿গ্রিন টি কী? কেনো এটি আপনি পান করতে হবে ⁉️

✅🌿গ্রিন টি বলতে আমরা অনেকে শুধু সবুজ রঙের চা বুঝি। কিন্তু আসলে তা নয়। সাধারণ চায়ের ক্ষেত্রে যেমন অনেক প্রক্রিয়াজাত করে একেক দানাদার আকার দেয়া হয়, গ্রিন টি’র ক্ষেত্রে বেশিরভাগই তা করা হয় না। এটি প্রক্রিয়াজাতকরণের ধরন সাধারণ চায়ের চেয়ে আলাদা। অনেক ক্ষেত্রে ছোট ছোট আস্ত পাতাই থেকে যায়।
চা নির্বাচনে অনেকেই শুধু ভালো চা নির্বাচনের অভাবে গ্রিন টি’র স্বাদ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে থাকেন।

✅🌿ওজন কমায়
গ্রিন টি বা সবুজ চা বিপাক বৃদ্ধি করে। গ্রিন টি পলিফেনল শরীরের ফ্যাট অক্সিডেশন প্রক্রিয়াকে আরও কার্যকর করে খাবার থেকে ক্যালরি তৈরি প্রক্রিয়ায় সাহায্য করে। ফলে দেহে অতিরিক্ত চর্বি জমতে পারে না। একটি গবেষণায় দেখা গিয়েছে, এটি এক দিনে ৭০ ক্যালরি পর্যন্ত ফ্যাট বার্ন করে। তার মানে নিয়মিত গ্রিন টি পানের মাধ্যমে বছরে ৭ পাউন্ড পর্যন্ত ওজন কমানো সম্ভব।

✅🌿ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
সবুজ চা রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। খাওয়ার পরে রক্তে শর্করার মাত্রা বাড়ে, যা প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে গ্রিন টি।
হৃদরোগের ঝুঁকি কমায়
বিজ্ঞানীরা মনে করেন, গ্রিন টি শরীরের প্রতিটি শিরায় কাজ করে। ফলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। তাই কোনো কারণে রক্তচাপে পরিবর্তন হলেও কোনো ধরনের ক্ষতি করে না। তাছাড়া গ্রিন টি রক্ত জমাট বাঁধতে দেয়া না। ফলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।
খাদ্যনালির ক্যান্সার রোধ করে

✅🌿গ্রিন টি খাদ্যনালির ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়াও ভালো কোষগুলোর কোনো ক্ষতি না করে সার্বিকভাবে ক্যান্সারের কোষ নির্মূল করে।

✅🌿কোলেস্টেরলের মাত্রা কমায়
গ্রিন টি শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা হ্রাস করতে সাহায্য করে। পাশাপাশি প্রয়োজনীয় উপকারী কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়।
রোগ প্রতিরোধ করে
গ্রিন টি দেহের সব রোগ প্রতিরোধে সহায়ক। সবুজ চা দেহকোষকে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, ফলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা।

✅🌿ত্বকের যত্নে
গ্রিন টি ত্বকের বলি রেখা, রোদে পোড়াভাব কমাতে এবং ব্ল্যাক হেডস ও চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে।

✅🌿এছাড়াও নিয়মিত গ্রিন টি পান করলে উচ্চরক্তচাপের ঝুঁকি কমে।
গ্রিন টি’র ‘ক্যাটেকাইন’ নামক অ্যান্টি অক্সিডেন্ট মুখের ভেতরের বিভিন্ন ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে। গ্রিন টি স্মৃতিশক্তির উন্নতি ঘটায়।
অন্যান্য চা পাতার মতো সবুজ চা পাতায় বিদ্যমান প্রাকৃতিক ‘থিয়ানিন’ নামের অ্যামাইনো এসিড যা দুশ্চিন্তা ও হতাশা কমাতে সাহায্য করে।

👗👗 কিভাবে নিজের কাপড় নিজে ধুবেন- পর্ব-০১ 👗👗👚 স্বাবলম্বী হওয়ার জন্য নিজের কাজ নিজে করার কোনও বিকল্প নেই। কারণ, আজকাল অন্...
05/08/2021

👗👗 কিভাবে নিজের কাপড় নিজে ধুবেন- পর্ব-০১ 👗👗

👚 স্বাবলম্বী হওয়ার জন্য নিজের কাজ নিজে করার কোনও বিকল্প নেই। কারণ, আজকাল অন্যের উপর ভরসা করে চলতে গেলে সে না থাকলে নিজেকে পঙ্গু হয়ে পড়তে হয়। যেমন, গৃহস্থালি কাজের সহকারী আমরা যাকে কাজের বুয়া বা খালা বলে ডাকি, সে ও কিন্তু মানুষ। তার রোগ, বালাই ও বিপদ, আপদ হতে পারে। কিন্তু আপনার বাসার কাজ তো আর থেমে থাকবে না। তাই, বাসার প্রতিটা সদস্যকে নিজ নিজ কাজ নিজে করতে অভ্যাস করা উচিৎ। তাহলে একদিকে তাঁরা যেমন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিখবে, তেমনি, অন্যের উপর অতিমাত্রায় নির্ভরশীলও হবে না। এটা তাঁদের সফলভাবে বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি দিক।

👗গৃহস্থালির অন্যান্য কাজের মধ্যে কাপড় ধোয়া একটি গুরুত্বপূর্ণ কাজ। আজ আমরা দেখবো কিভাবে এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পারবেন। কাপড় সাধারনত দুই উপায়ে ধোয়া যায়। মেশিনের সাহায্যে ও খালি হাতে। আজ আমরা এই দুটি উপায় নিয়েই আলোচনা করবো। তাহলে চলুন শুরু করি।

👕 ময়লা কাপড় আলাদা করাঃ
কাপড় ধোয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ভালো কাপড় থেকে ময়লা কাপড় আলাদা করা। অনেক সময় দেখা যায়, বাসার ছোট সদস্যরা ভালো কাপড় ও ময়লা কাপড় সব একত্রে গুটলি-পুটলি বানিয়ে রেখে দেয়। এক্ষেত্রে ময়লা কাপড় আলাদা করা বেশ চ্যালেঞ্জিং। এজন্য আপনি আলাদা একটা কাপড়ের বাস্কেট রাখতে পারেন।

👚 যেখানে ময়লা কাপড়গুলো রাখতে বলবেন। স্বাভাবিকভাবে একটা কাপড় একবার পরার পর ধুয়ে ফেলাই সবচেয়ে ভালো। কারণ একটা কাপড় একবার পরার পর না ধুলে শরীরে চুলকানি ও বিভিন্ন ধরনের চর্মরোগ হতে দেখা যায়। বিশেষ করে যেসব কাপড়ে ঘাম লেগে যায়, তা একবারের অধিক কখনোই পরা উচিৎ নয়। ময়লা কাপড় দেখলেই বোঝা যায়। এবং পরিস্কারের কাপড়ে কোনও বাজে গন্ধ থাকে না যা ময়লা কাপড়ে থাকে। এছাড়াও ময়লা কাপড়ে বিভিন্ন রকম দাগ ও ঝুল-কালি লেগে থাকে। এসব দেখেও ময়লা কাপড় চিহ্নিত করা যায়।

👕 কাপড় মেরামত করাঃ
কাপড় ধোয়ার আগে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে কাপড় মেরামত করা। দেখা যায় পড়তে পড়তে অনেক সময় একটি কাপড় ছিঁড়ে যায়, ফেটে যায় অথবা কোনও বোতাম আলগা হয়ে থাকে। এসব কাপড় ধোয়ার সময় আরো ছিঁড়ে যেতে পারে। তাই, কাপড় ধোয়ার আগে এইসব ছোট খাটো ত্রুটি মেরামত করে নেয়া দরকার। কাপড় ধোয়ার আগে খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, কোনও জায়গায় ছিঁড়ে অথবা ফেটে গেছে কিনা। এমন হলে সেই জায়গাটি রিফু করে নিন। বোতাম আলগা হয়ে গেলে বা কোনও জায়গার বোতাম খুলে গেলে সুঁই সুতা দিয়ে শক্ত করে দিন বা বোতাম লাগিয়ে দিন।

🥻 কাপড়ের দাগ উঠানোঃ
কাপড় পড়লে দাগ লাগবেই। কিছু কিছু কাপড় আছে, যাতে দাগ লাগলে ধোয়ার সময় ডিটারজেন্ট এবং অন্যান্য রাসয়নিকের সংস্পর্শে তা স্থায়ী হয়ে যায়। এই ধরনের কাপড় ধোয়ার আগেই তা থেকে দাগ দূর করে নিতে হয়। কাপড় থেকে দাগ দূর করতে বিভিন্ন ধরনের পদ্ধতি অনুসরন করা হয়। যেমন, সাইট্রিক এসিড বা লেবুর রস, সাদা ভিনেগার ও বেকিং সোডার মিশ্রন। কাপড়ে কোনও দাগ লেগে থাকলে প্রথমে তা স্বাভাবিক পানি দিয়ে ধুবেন। এতে যদি দাগ উঠে যায়, তাহলে ভালো। আর না উঠলে তখন দাগ উঠানোর বিভিন্ন পদ্ধতি অনুসরণ করতে হবে।

২য় পর্ব-
কাপড়ের জন্য পানি প্রস্তুত করাঃ
পানিতে ডিটারজেন্ট মেশানোঃ
কাপড় ভিজিয়ে রাখাঃ
কাপড় কাচাঃ
পানি দিয়ে পরিষ্কার করাঃ
কাপড় শুকানোঃ

ভালো লাগলে লাইক দিয়ে ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন।

👕👗 ছোট্ট একটি কৌশলে কাপড়ের রঙ জ্বলে যাওয়া রোধ করুন 👕👗👕 কাপড় ধোয়ার কাজটা পছন্দ করেন না অনেকেই। এর জন্য কিনে নেন একটা ওয়াশ...
05/08/2021

👕👗 ছোট্ট একটি কৌশলে কাপড়ের রঙ জ্বলে যাওয়া রোধ করুন 👕👗

👕 কাপড় ধোয়ার কাজটা পছন্দ করেন না অনেকেই। এর জন্য কিনে নেন একটা ওয়াশিং মেশিন। কিন্তু ওয়াশিং মেশিন ব্যবহারের সমস্যা হলো, কাপড়ের রঙ দ্রুত জ্বলে যায়। শখের ঝলমলে পোশাকের রংটা জ্বলে গেলে কার না কষ্ট লাগে বলুন? তবে এই সমস্যা আর নয়। ছোট্ট একটি কৌশল ব্যবহার করেই রোধ করতে পারবেন কাপড়ের রঙ জ্বলে যাবার ঝামেলা।

👕 বাজারে অনেক নামীদামী পণ্য আছে যেগুলো কাপড়ের রঙ অটুট রাখবে বলে আশা দেয়। কিন্তু আপনি যেটাই করেন না কেন, অনেক সময়ে দেখা যায় কাপড় থেকে রঙ উঠে গেছে অথবা এক কাপড়ের রঙ অন্য কাপড়ে লেগে গেছে। এই সমস্যাটা হয়নি এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। কাপড়ের রঙ জ্বলে যাবার এই সমস্যাটা এড়ানোর জন্য আপনার দরকার হবে একেবারেই ঘরোয়া একটি উপাদান, আর তা হলো গোলমরিচ গুঁড়ো।

👕 একেবারে মিহি গুঁড়ো নয়। বরং গোলমরিচ ক্রাশার দিয়ে ক্রাশ করে নিতে পারেন। এর এক চা চামচ দিয়ে দিতে পারেন আপনার ওয়াশিং মেশিনের ভেতরে। যখন ডিটারজেন্ট দেবেন তার সাথেই দিতে পারেন। বেশি রঙ্গিন পোশাক একসাথে ধোয়ার সময়েই এই কাজটি করতে পারেন। এছাড়াও হাতে ধোয়ার জন্য কাপড় ভেজালে তার ওপরে ছড়িয়ে দিতে পারেন এক চা চামচ গোলমরিচ গুঁড়ো। তবে অবশ্যই ঠাণ্ডা পানি ব্যবহার করবেন কাপড় ধোয়ার জন্য।

👕 গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলে কী হবে? গোলমরিচের গুঁড়োর খসখসে বৈশিষ্ট্য কাপড়ের থেকে সাবানের অবশিষ্টাংশ দূর করে দেবে। সাবানের রয়ে যাওয়া অংশটাই আসলে কাপড়ের রঙ ফেড হবার জন্য দায়ী। কাপড় ধোয়া হয়ে গেলে ভালো করে পানি দিয়ে ধোবেন যাতে কাপড়ে গোলমরিচের গুঁড়ো রয়ে না যায়।

👕 এছাড়াও এক কাপড়ের রঙ আরেক কাপড়ে লেগে যাওয়া রোধ করতে পারে এই কৌশলটি।

Address

Mirpur 10
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Smart Kart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share