আনন্দ/Bring your book

আনন্দ/Bring your book Any Book On Earth.. Bookstore that reflects secularism and knowledge.

09/09/2026
এই পূজা বার্ষিকী গুলো চলে এসেছে, লিমিটেড কপি তাই দ্রুত অর্ডার করে নিতে হবে।
05/09/2026

এই পূজা বার্ষিকী গুলো চলে এসেছে, লিমিটেড কপি তাই দ্রুত অর্ডার করে নিতে হবে।

সুন্দরবন বিষয়ক বই!
30/08/2026

সুন্দরবন বিষয়ক বই!

একটি অমূল্য শিকার-সংকলন—যেখানে দেশ-বিদেশের অরণ্য, পাহাড় ও প্রান্তর থেকে উঠে এসেছে বারোটি সত্য শিকার-কাহিনি। দুঃসাহসী শি...
29/08/2026

একটি অমূল্য শিকার-সংকলন—যেখানে দেশ-বিদেশের অরণ্য, পাহাড় ও প্রান্তর থেকে উঠে এসেছে বারোটি সত্য শিকার-কাহিনি। দুঃসাহসী শিকারিদের চোখে দেখা এক বিস্মৃত বন্য পৃথিবীর রোমাঞ্চকর দলিল।পাশাপাশি রয়েছে অলঙ্করণ ও ঐতিহাসিক ছবি।

মূল্য: ₹৪৪৫.০০

 বিংশ শতকের তৃতীয় দশকে ছোটোদের পত্রিকা মৌচাক-এর পাতায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে লাগল যখের ধন। বাংলা কিশোর সাহিত্যে সেই ...
29/08/2026



বিংশ শতকের তৃতীয় দশকে ছোটোদের পত্রিকা মৌচাক-এর পাতায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে লাগল যখের ধন। বাংলা কিশোর সাহিত্যে সেই প্রথম এল রহস্যঘন দুঃসাহসিক অভিযানের কাহিনি। বিপদ আর দুঃসাহসের সেই দ্বন্দ্বযুদ্ধের কাহিনি, যার স্রষ্টা হেমেন্দ্রকুমার রায় (১৮৮৮-১৯৬৩); চুম্বকের মতো আকর্ষণ করল সব বয়সের পাঠকদের। তাঁর খ্যাতি মূলত শিশু-সাহিত্যিক রূপে হলেও তাঁর প্রতিভার ক্ষেত্র ছিল বহুধাবিস্তৃত। সে-যুগে বাংলা থিয়েটার ও গ্রামোফোন রেকর্ডে গাওয়া গানের প্রচলিত রীতি ও রুচির মোড় তিনি ঘুরিয়ে দিয়েছিলেন। চিত্রশিল্পী হওয়ার সুবাদে তিনি ছিলেন বাংলা শিল্প ও মঞ্চাভিনয়ের সমালোচনা-সাহিত্যের অগ্রদূত-সেইসঙ্গে তাঁর ছিল অজস্র গল্প, উপন্যাস, কবিতা, অনুবাদ, স্মৃতিচারণা ও প্রবন্ধের রচনার ও সম্পাদনার দক্ষতা। বিশেষত বাংলার শিশু-কিশোর সাহিত্যকে অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা-কাহিনির স্বাদ পাইয়ে দেওয়ার জন্য তাঁর কৃতিত্ব অনস্বীকার্য। জীবদ্দশায় ভূষিত হয়েছিলেন বহু বহু পুরস্কারে। কিন্তু এ হয়তো আজও অনেকেরই অজানা যে তাঁর সাহিত্য-জীবনের সূচনা বয়স্ক সাহিত্যের মাধ্যমে। সাহিত্য-জীবনের প্রথম প্রায় বারো বছর তিনি শুধু বড়োদের জন্যেই লিখেছিলেন, যার অধিকাংশই আজও অগ্রন্থিত। শুধু তা-ই নয়, এই বারো বছরের অবধিতে লেখা বহু লেখা আজ কার্যত হারিয়েই গিয়েছে। সেই সব হারিয়ে যাওয়া লেখার একাংশ পুনরুদ্ধার ও পুনরাবিষ্কার করে তার মধ্যে থেকে সুনির্বাচিত ছাব্বিশটি রচনা দিয়ে আমরা আমাদের এ গ্রন্থটিকে সাজিয়েছি

MRP-500/-

আফ্রিকান স্পেকুলেটিভ ফিকশনের দুই খণ্ড৷ আগামী রাত্রির উপাখ্যান। আলো আঁধারের উপাখ্যান। বারোটা দেশের তেইশটা পুরস্কারপ্রাপ্ত...
29/08/2026

আফ্রিকান স্পেকুলেটিভ ফিকশনের দুই খণ্ড৷ আগামী রাত্রির উপাখ্যান। আলো আঁধারের উপাখ্যান। বারোটা দেশের তেইশটা পুরস্কারপ্রাপ্ত গল্প।

স্পেকুলেটিভ ফিকশনের এমন কোনও পুরস্কারই সম্ভবত নেই যেখানে এই গল্পগুলো বা লেখকরা মনোনয়ন পাননি। হিউগো, নেবুলা, লোকাস, নোম্মো, সাইডওয়াইজ, ইগনাইট, আদারওয়াইজ, কেইন প্রাইজ, ব্রিটিশ ফ্যান্টাসি অ্যাওয়ার্ড, আর্থার সি ক্লার্ক অ্যাওয়ার্ড, ব্রিটিশ এসএফ অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড, ওয়ার্ল্ড ফ্যান্টাসি... কিছুই বাকি নেই।

গল্পগুলো প্রচলিত অর্থে 'সুখপাঠ্য' নয়। একটা গল্পকে ভালো মন্দ বলার যে প্যারামিটার, সেগুলোর সঙ্গে এখনও আমাদের পরিচয় হচ্ছে। সাহিত্যরচনার বিভিন্ন হাতিয়ার ব্যবহার করে, ভাষা-ফর্ম-ক্রাফটের সাহায্যে রচিত এই ইন্টেন্স লেখাগুলো আমাদের মনে আলোড়ন তোলে, কিন্তু শান্তি দেয় না। আমরা সবাই এখনও গল্প পড়া শিখছি, জানছি, চেষ্টা করছি, ভুলও করছি। কেউই সবকিছু জেনে বসে নেই। কিন্তু এই তেইশটি গল্প নিয়ে সাহিত্য জগতে বছরের পর বছর ধরে আলোচনা সমালোচনা হয়েছে, তাতেই প্রমাণ পাওয়া যায়, গল্পের প্রাসঙ্গিকতা ঠিক কতটুকু।

বাংলায় অনুবাদ করতে এগিয়ে এসেছিলেন যাঁরা, প্রত্যেকেই নমস্য। সৈকত মুখোপাধ্যায়, দেবজ্যোতি ভট্টাচার্য, যশোধরা রায়চৌধুরী, অনুষ্টুপ শেঠ... এই সময়ের স্পেকুলেটিভ ফিকশন জগতের অনকেই মনপ্রাণ ঢেলে অনুবাদ করেছেন।

যাঁরা পড়েননি, সুযোগ পেলে বইদুটো নেড়েচেড়ে দেখার অনুরোধ রইল।

আগামী রাত্রির উপাখ্যান
৫৫০/-
আলো আঁধারের উপাখ্যান
৬০০/-
জয়ঢাক প্রকাশন

Address

38/4 Mannan Market, Banglabazar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when আনন্দ/Bring your book posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আনন্দ/Bring your book:

Shortcuts

Share

Category