10/05/2023
এইতো সেদিন,,,,,
সীমাহীন ভালবাসার গভীর অনুভূতির ছোট্ট একটা গল্প ।।।
এইতো সেদিন কথা বললাম আমার পাগলটার সাথে ।
প্রথমে মনে হচ্ছিলো একটু রেগে আছে কিন্তু যখন একটা জিনিস জানতে চাইলাম তা সুন্দর করে বুঝিয়ে দিলো ।
আর এই কারনেই ভাবলাম এখন আর রেগে নেই ।
পড়া শেষ হলে মেসেজ দিবে, অন্তত ঘুমানোর আগে একটা মেসেজ দিবে ।
কিন্তু দিলো না, খুব অবাক হলাম ।
অনেক কষ্টও পেলাম । আসলে কেন-ই বা দিবে ?
আমি নিজেই তো তাকে সামান্য একটা বিষয় নিয়ে অনেক বেশি কথা বলেছিলাম ।
তার স্থানে আমি হলে হয়ত কল টা রিসিভ-ই করতাম না, এমন করেছিও অনেকবার ।
আর সে তবুও তো কথা বলেছে । তবুও কোন অভিযোগ নেই ।
গাধাটাকে ভালবেসেছি অনেক, কখনো মুখ ফুটে বলতে পারিনাই ।
বলতে পারিনাই আমি তোমাকে ভালবাসি, অনেক ভালবাসি তোমাকে ।
কখনো হারিয়ে যেওনা আমাকে একা রেখে ।
অনেকবার বলতে চেয়েছি, প্রতিবার বাঁধা পেয়ে থেমে গেছি ।
কিসের বাঁধা বুঝতাম না, শুধু কষ্ট পেতাম ।
ইচ্ছা করেই অনেক কষ্ট দিতাম যেন আমকে ভুলে যায়, আমার থেকে সরে যায় কিন্তু পাগলটা আমাকে আরো বেশি করে ভালবাসতো ।
কোন এক সময় হেরে গেছি তার ভালবাসার কাছে ।
আর তখন প্রকাশ পেয়েছে যে আমি তাকে অনেক ভালবেসেছি ।
সে বুঝে নিয়েছে আমার মনের কথা । তবে সে আমার মতো আমার সাথে বাজে ব্যবহার করেনি ।
সব সময় সান্তনা দিতো, ভরসা দিতো ।
আর আমি কি করলাম তার সাথে ? 🙁
একটু ভালবাসার জন্য কতোবার বলেছে, কতো অনুরোধ করেছে আর আমি বার বার অপমান করতাম ।
পাগলামি করবো, অনেক পাগলামি করবো তাকে বিয়ে করার পর । আদর দিয়ে ভালবাসা দিয়ে অসহ্য ধরিয়ে দিবো, সহ্য করতে না পেরে বলবে এত্ত ভালবাসা লাগবেনা । একটু কম করে ভালবাসা দাও ।
সে আমাকে এই পর্যন্ত যতবার ভালবাসি বলেছে আমি তার চেয়ে বেশিবার বলবো এক সপ্তাহের ভিতর ।
সকালে ঘুম থেকে উঠিয়েই বলবো ভালবাসি তোমায়, ব্রাশ করবে আর আমি পাশে দাড়িয়ে থাকবো ।
আমাকে বলবে এভাবে দাড়িয়ে আছো কেন ?
আমি বলবো আগে ব্রাশ করা শেষ করো তারপর বলবো ।
ব্রাশ করা শেষ হলেই জড়িয়ে ধরে বলবো ভালবাসি তোমায় এত্ত গুলা ।
আমাকে আদর করে বলবে- পাগলী দিয়ে কি আর ঘর-সংসার করা যায় ?
শুধু পাগলামী করা যায় আর ভালবাসা যায় ।
এই পাগলামী ভালবাসার মাঝে কি কোন কষ্ট স্থান পাবে ? সম্ভব না ।।
যখন বাইরে যাবে তখন বাসা থেকে 5-10 পা দূরে গেলেই কল করে বলবো তাড়াতাড়ি বাসায় এসো কথা আছে । বলবো ভালবাসি বলতে পারলাম না তার আগেই চলে গেলে কেন ?
ভালবাসি, ভালবাসি, ভালবাসি ।। ❤
বেচারা রাগ করে বলবে আমি ভালবাসতে পারবো না । 😕
আমি বলবো আচ্ছা বাসতে হবেনা, শুধু আমার ভালবাসা তোমার বুকের মাঝে করে নিয়ে যাও আর আসার সময় অনেক ভালবাসা নিয়ে আসবা আমার জন্য ।
না হলে কিন্তু ঘরে ঢুকতে দিবো না ।
পাগলটা হেসে বলবে বড়ো একটা বস্তা দাও না হলে অনেক বেশি ভালবাসা কিভাবে আনবো ? 🙂
যখন কাজে ব্যস্ত থাকবে তখন মেসেজে বলবো- কাজ শেষ হলে কল দিও ।
সে হয়ত বলবে অনেক ব্যাস্ত আছি, কিছু বলতে চাইলে মেসেজে বলো ।
আমি বলবো মেসেজে বলা যাবেনা ।
তখন সে কল করবে আর আমি বলবো ভাল লাগছে না, একটু ভালবাসা দাওনা । 🙁
সে রেগেমেগে বলবে সব সময় দুষ্টামি করো কেন ?
আমি বলবো- তোমার সাথে না করলে কার সাথে করবো ?
ভালবাসি ভালবাসি ভালবাসি ।।
সে বলবে- আমিও তোমায় ভালবাসি তবে একটু কম ।
কম কেন ? 😕
ছোট মানুষ তো তাই বেশি ভালবাসতে পারিনা । ☺️
ঘুমিয়ে থাকবো তার বুকের মাঝে মাথা লুকিয়ে ।
মাঝ রাতে যখন আমার ঘুম ভেঙ্গে যাবে তখন খোঁচা দিয়ে দিয়ে ঘুম ভাঙ্গাবার চেষ্টা করবো ।
ঘুম ভাঙলেও না উঠে ঘুমের ভান করে থাকলে একটা কামড় দিবো ।
আমাকেও কামড় দিতে চেয়েও দিবে না আর বলবে- কুত্তীর কাজ কুত্তী করেছে কামড় দিয়েছে আমায়, তাই বলে কুত্তীকে কামড়ানো আমার কি শোভা পায় ? 🙂
এভাবেই আরও হাজারও দুষ্টামি আর পাগলামির মধ্য দিয়েই চলতে থাকবে আমাদের পাগলামী সীমাহীন ভালবাসা ।।
কিন্তু এখনো পারলাম না বাচ্চা ছেলের মতো এই পাগলটাকে নিজের করে নিতে... ।।
গল্পটির নাম হতে পারতো অবুঝ বালিকার পাগলামি ভালবাসা অথবা ভালবাসার পাগলামি কিন্তু কোন এক কারণে হয়নি...।।
লেখাটি অনেক আগেই ভেবে রেখেছিলাম, কিন্তু আজ পোষ্ট করলাম ।
[[ একটি কথা- যে লিখতে পারে বা বলতে পারে সে বাস্তবে এর চেয়েও বেশি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে হয়তোবা । (এটা আমার ভুল ধারনা হতেও পারে), আর যা লিখেছি তা অতি সামান্য নমুনা মাত্র ]]
লিখেছি আমি কিন্তু একটা মেয়েকে কেন্দ্র করে তার কথা ফুটিয়ে তোলার কারণ কি ?
কারণ তার না বলা ইচ্ছা, স্বপ্ন, আশা, ভালবাসা, দুষ্টামি, পাগলামি এই সব বাস্তবের সাথে মিলিয়ে প্রকাশ করার জন্যই এইভাবে লেখা ...।। ..℠...